Sonakshi Sarkar

1606 Posts
কোচবিহারে ব্রাউন সুগার বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দিল এলাকার যুবকেরা

কোচবিহারে ব্রাউন সুগার বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দিল এলাকার যুবকেরা

কোচবিহার:- ব্রাউন সুগারের নেশায় যখন আসক্ত হচ্ছে যুবসমাজ সেই সময়ই ক্রেতা সেজে ব্রাউন সুগার বিক্রেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিল এলাকার যুবকেরা। মাথাভাঙ্গা শহরে এর আগেও বিভিন্ন জায়গায় ব্রাউন সুগারের হদিশ মিললেও অভিযুক্তরা জেল থেকে ছাড়া পাবার কিছুদিন পর থেকেই দিব্যি ঘুরে বেড়াচ্ছে এমনটাই অভিযোগ শহরবাসীর। তবে সম্প্রীতি নজরে আসে মাথাভাঙ্গা শহরের ৮ নম্বর ওয়ার্ডের যুবক-যুবতী ব্রাউন সুগারের নেশায় আসক্ত হয়ে পড়েছে। নজরে আসামাত্রই ওয়ার্ড কাউন্সিলর ও যুব সভাপতির নেতৃত্বে এলাকার যুবকেরা ব্রাউন সুগার বিক্রেতাকে ধরার ছক তৈরি করে। ব্রাউন সুগার বিক্রেতার ফোন নম্বর জোগাড় করে ক্রেতা সেজে ফোন করে বিক্রেতাকে। রাত বেশি থাকায় এক হাজার টাকা লাগবে এমনটাই জানিয়ে…
Read More
পৌরসভার আট নম্বর ওয়ার্ডে জলের পাইপ ফেটে বিপত্তি

পৌরসভার আট নম্বর ওয়ার্ডে জলের পাইপ ফেটে বিপত্তি

জলপাইগুড়ি:- ফের পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি জলপাইগুড়ি পৌরসভার আট নম্বর ওয়ার্ডে।জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের ক্লাব রোড সংলগ্ন এলাকায় এর আগেও পানীয় জলের পাইপ ফেটে বিপত্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আজও একই ছবি দেখা গেল।সকালবেলা কোন কারণে মাটির নিচের পানীয় জলের পাইপ ফেটে যায়।এর ফলে সাধারণ মানুষের চলাফেরার অসুবিধা হয়। সবচেয়ে বড় সমস্যা হয় পানীয় জলের গতি কমে যাওয়ার ফলে জল নিতেও অসুবিধা হয় সাধারণ মানুষের। তাই সাধারণ মানুষের অনুরোধ পৌরসভার কাছে অবিলম্বে এর সুরাহা করা।
Read More
শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে জল্পেশ মন্দিরে উপচে পড়লো পুর্ণ্যার্থীদের ভিড়

শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে জল্পেশ মন্দিরে উপচে পড়লো পুর্ণ্যার্থীদের ভিড়

জলপাইগুড়ি:- উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে শ্রাবণ মাস শিবের জন্ম মাস উপলক্ষে চলছে বাবার মাথায় জল ঢালা এবং শ্রাবণী মেলা।এই শ্রাবণী মেলা দ্বিতীয় সপ্তাহে পড়লো। একমাস জুড়ে এই মেলা চলবে। বলে জানান মন্দির কমিটির সম্পাদক গিরিন দেব।গতকাল রাত থেকেই পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। এদিন সকালে মন্দির চত্বরে ভিড় ছিল লক্ষ্য করার মতো। দূরদূরান্ত থেকে ভক্তরা এসে বাবার মাথায় জল ঢালে। পরবর্তীতে তারা নিয়ম ভ্রমণ করে প্রসাদ খেয়ে গন্তব্যস্থলে রওনা হয়। দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় যথেষ্ট ভিড় ছিল। মন্দির চত্বরে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আশেপাশে হাইরোড এবং তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় ময়নাগুড়ি থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়ন…
Read More
জলপাইগুড়ির বণবস্তিতে বিদেশি পর্যটকদের দল

জলপাইগুড়ির বণবস্তিতে বিদেশি পর্যটকদের দল

জলপাইগুড়ি:- অসময়ে বণবস্তিতে বিদেশি পর্যটকদের দল! সমুদ্র পেরিয়ে এলো ওরা বন্য প্রাণীদের নিকটতম প্রতিবেশীদের সঙ্গে মিলিত হতে, আনন্দে আত্মহারা বনবস্তির কচিকাঁচার দল।প্রজনন ঋতু চলছে গভীর জঙ্গলে প্রবেশ নিষেধ সর্বসাধারণের, তবে ওরা যে এসেছে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে বন্য প্রাণ ও বনাঞ্চলের জনপদের সঙ্গে মিশে যেতে।অবশেষে স্থানীয় পরিবেশ কর্মী অনির্বাণ মজুমদারের উপস্থিতে সুদূর দক্ষিণ কোরিয়া থেকে আগত বারো জনের সম্প্রতি সেই ইচ্ছের অনেকটাই পূরণ হলো গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন বুধূরাম বন বস্তিতে। এদিন বন ও বনবস্তির কচিকাঁচাদের সঙ্গে অনেকটাই সময় কাটিয়ে হেসে খেলে উপহার দিয়ে, দুর্গম বন বস্তিতে রাজ্যে সরকারের পানীয় জল, অঙ্গনওয়ারি প্রকল্পের প্রশংসা করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে…
Read More
জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল করেছে বাংলা পক্ষ

জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল করেছে বাংলা পক্ষ

জলপাইগুড়ি:- ভিন রাজ্যের হাতে যাচ্ছে কর্মসংস্থান, প্রতিবাদে পথে নামলো বাংলা পক্ষ।সোমবার বাংলা পক্ষ সংগঠণের তরফ থেকে এই বিষয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে জলপাইগুড়ি শহরের বুকে পথ সভা সহ প্রতিবাদ মিছিল করে সর্ব সাধারণের সামনে জেলা তথা রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রকৃত অবস্থান তুলে ধরে। এই প্রসঙ্গে বাংলা পক্ষ জলপাইগুড়ির তরফে প্রকাশ রায় বলেন, বিগত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করেছি, এস এস সি সহ অন্যান্য সরকারি চাকরি গুলোর ক্ষেত্রে ভিন রাজ্যের প্রার্থীরা এসে খুব সহজে ডোমিশিয়াল সার্টিফিকেট বার করে চাকরির পরীক্ষায় বসে যাচ্ছে, যে কারনে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের প্রকৃত ভূমিপুত্ররা, বি এস এফ, সি আর পি এফ সহ বিভিন্ন…
Read More
পরিবেশ রক্ষার জন্য বৃক্ষ রোপণ করা হয়েছে

পরিবেশ রক্ষার জন্য বৃক্ষ রোপণ করা হয়েছে

শিলিগুড়ি:- নিঃস্বার্থ সেবা মঞ্চ এবং শিলিগুড়ি পুর নিগমের ব্যবস্থাপনায় শিলিগুড়ির সূর্যসেন পার্কে সোমবার ৫০ টি ফলের গাছ রোপন করা হলো। মূলত ফলের গাছ লাগানোর কারণ একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে তেমনি বন্য জীব অর্থাৎ পশু পাখি সেই ফল খেয়ে বেঁচে থাকবে। এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। মেয়র বলেন শুধুমাত্র শিলিগুড়ি পুরনিগমের পক্ষে শিলিগুড়ি শহরকে সবুজ করে তোলা সম্ভব না। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারন মানুষ এগিয়ে আসলেই শহরকে আরো সুন্দর এবং সবুজ গড়ে তোলা সম্ভব।
Read More
পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রতিবাদ জানাবেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ

পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রতিবাদ জানাবেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ

শিলিগুড়ি:- একাধিক দাবিতে বিধানসভার অন্দরে অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন চিপ হুইপ তথা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে একথা জানান তিনি। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন ও শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি নান্টু পাল। এদিন শঙ্কর ঘোষ বলেন, "বিরোধী বিধায়করা উন্নয়নের জন্য অল্প টাকা পান। কিন্তু সেই টাকাও জেলাশাসকরা আটকে রাখছেন। আমি নিজে ৬০ টির বেশি প্রকল্পর জন্য জেলাশাসকের কাছে পাঠিয়েছিলাম। কিন্তু সাত থেকে আটটি কাজ হয়েছে।বাকিগুলো আটকে রাখা হয়েছে। এছাড়াও বিধানসভার বিভিন্ন কমিটি, এরপর রোগী কল্যাণ সমিতির মতো উন্নয়নমূলক কমিটি থেকে বিরোধী বিধায়কের বঞ্চিত রাখা হচ্ছে। এছাড়া গজলডোবায় জমির কেলেঙ্কারি…
Read More
জলপাইগুড়ির শপিং মলে হানা রাজ্যে প্রশাসনের

জলপাইগুড়ির শপিং মলে হানা রাজ্যে প্রশাসনের

জলপাইগুড়ি:- জলপাইগুড়ির একটি শপিংমলে আলু ও পেঁয়াজ অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে আচমকাই ওই শপিং মলে অভিযান চালান জেলা প্রশাসনের আধিকারিক ও পুলিশ।শনিবার ওই শপিং মলে অভিযানে নেতৃত্ব দেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী।আলু পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন জায়গায় সরকারি মূল্যে‌ ২৫ টাকা মূল্যে আলু ও ৩৮ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির‌ চেষ্টা চলছে। আবার খুচরো বাজারে ২৮- ৩০ টাকা দরে আলু বিক্রি হওয়ার কথা অথচ‌ দেখা যাচ্ছে জলপাইগুড়ির একটি শপিংমলে আলু বিক্রি হচ্ছে ৪২ টাকা কেজি দরে। পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ৫২ টাকা কেজি দরে। এই…
Read More
পাহাড়ে বৃষ্টির কারণে বাঁধ ভাঙার আশঙ্কায় আতঙ্কিত মানুষ

পাহাড়ে বৃষ্টির কারণে বাঁধ ভাঙার আশঙ্কায় আতঙ্কিত মানুষ

জলপাইগুড়ি:- পাহাড়ে বৃষ্টির জেরে হঠাৎ করে তিস্তা নদীতে প্লাবন, বিপন্ন কৃষি জমি সহ জনপদ, সেচ বিভাগের বাঁধ ভাঙ্গার আশঙ্কা।গত কয়েকদিনে পাহাড়ে অতিবৃষ্টির ফলে হটাৎ নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। যার কারনে তিস্তা নদীর গজলডোবা তিস্তা ব্যারেজ এলাকা থেকে শুরু করে রাজাডাঙ্গা চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকার সেচ বিভাগের বাঁধে চাপ পরে ভেঙেছে। সেচ বিভাগের বাঁধের পশ্চিম দিকের বিস্তীর্ণ এলাকার চাষাবাদ বর্তমানে জলের তলায়। পাঞ্জাব বাঁধের ওপর জলের প্রচন্ড চাপ। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ এই বাঁধের কোন কারণে বড়সড় ক্ষতি হলে চ্যাংমারি, রাজাডাঙ্গা, চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করলেন গ্রাম পঞ্চায়েতে প্রাক্তন প্রধান অনুকুল…
Read More
শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে আলোচনা সারলেন মেয়র

শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে আলোচনা সারলেন মেয়র

শিলিগুড়ি:- নুতন আঙ্গিকে এবং নুতন ভাবে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম কে সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন শিলিগুড়ি পুরনিগম।স্টেডিয়ামের কাজের ক্ষতিয়ান দেখতে শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে সকল আধিকারিক পুর-কমিশনার, মহকুমা শাসক দের সঙ্গে মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার দীর্ঘক্ষণ আলোচনা সারেন। আলোচনার শেষে মেয়র সাংবাদিকদের মুখোমুখি হয়ে যানান স্টেডিয়াম সংস্কারের জন‍্য যে কাজ পুরনিগম হাতে নিয়েছে তা একটি অংশের ৬৫ শতাংশ কাজ হয়ে গেছে।বর্ষার জন‍্য ভেতরে ভেতরে কাজ চললেও বাইরের কাজ বন্ধ রয়েছে। এছাড়াও গৌতমবাবু জানান স্টেডিয়াম কে সাজিয়ে তোলার কাজ ক্ষতিয়ে দেখবার জন‍্য এই আলোচনা।গতকাল থেকে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আন্তঃ বিদ‍্যালয় ও ক্লাব নিয়ে "মেয়র কাপ" মহিলা ফুটবল প্রতিযোগিতা শুরু হতে…
Read More