Sonakshi Sarkar

1606 Posts
খুঁটি পূজোর মধ্য দিয়ে প্যান্ডেলের কাজ শুরু করলো সুব্রত সংঘ

খুঁটি পূজোর মধ্য দিয়ে প্যান্ডেলের কাজ শুরু করলো সুব্রত সংঘ

শিলিগুড়ি:- শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের আকর্ষণীয় পূজো মন্ডপের মধ্যে একটি পূজো মন্ডপ হলো সুব্রত সংঘ।বিগত কয়েক বছর যাবত লাগাতার আকর্ষণীয় পূজো মন্ডপ উপহার দিয়ে শিলিগুড়িবাসীর মন জয় করতে সমর্থ হয়েছে সুব্রত সংঘ। ব্যতিক্রম নয় এবারের তাদের দুর্গাপূজো। এবারে তাদের ৬৭তম বর্ষে পদার্পণ করলো এই দুর্গাপূজো। এবারের পুজোর বিশেষ আকর্ষণ "দৃষ্টিকোণ"। মূলত আমরা বিভিন্ন জিনিস বা বিষয়কে নানান দৃষ্টিভঙ্গিতে দেখে থাকি আমরা। এমনি তাদের পুজো মণ্ডপ কে যেই দৃষ্টিকোণে আপনি দেখবেন সেই ভাবনায় খুঁজে পাবেন তাদের এই আকর্ষণীয় প্যান্ডেলকে। মেদিনীপুরের শিল্পী দ্বারা তৈরি হবে এবারে তাদের সমাজ বান্ধব সামগ্রী তৈরি করা এই পূজো মন্ডপ। ক্লাব সম্পাদক তথা পুজো কমিটির সভাপতি ভাস্কর বিশ্বাস…
Read More
অগ্নিগর্ভ বাংলাদেশে, প্রভাব পড়ছে এদেশের কৃষকদের ওপর

অগ্নিগর্ভ বাংলাদেশে, প্রভাব পড়ছে এদেশের কৃষকদের ওপর

জলপাইগুড়ি:- ভারত - বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা গুলোর মধ্যে ইতিমধ্যেই সংবাদ শিরোনামে এসেছে জলপাইগুড়ির সদর ব্লকের সাতকুড়া, মানিকগঞ্জ।  অশান্ত বাংলাদেশ থেকে শান্তির খোঁজে, প্রাণ বাঁচাতে  ভারতে আশ্রয়ের জন্যে এই সীমান্তে এসে ভীড় করেছিলেন হাজার হাজার বাংলাদেশি নাগরিক। বাংলা দেশের হিংসার আচ যাতে ভারতে না পরে তার জন্য সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে মোতায়েন করা হয়েছে ভারতের আধা সেনা বাহিনীকে।অনুপ্রবেশকারী আটকাতে কিংবা কোন অপ্রীতিকর ঘটনা এড়াতেই ২৪ ঘন্টা জওয়ানদের কড়া নজরদারিতে রাখা হয়েছে এই এলাকাগুলো। ইতিমধ্যেই ভারতীয় বিএসএফ জওয়ান ও বাংলাদেশের সেনার মধ্যস্ততায় অনুপ্রবেশকারীদের  ভারতে ঢোকা বন্ধ করলেও সীমান্তবর্তী ভারতীয় নাগরিকদের মনে বিরাজমান দুশ্চিন্তার কালো মেঘ। এরই সঙ্গে দোসর হয়েছে কাঁটাতারের ওপারে ভারতের…
Read More
তুফানগঞ্জের ২ নম্বর ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৭টি দোকান

তুফানগঞ্জের ২ নম্বর ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৭টি দোকান

কোচবিহার:- তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ভানুকুমারী ১ গ্রাম পঞ্চায়েতের বক্সিরহাট বাজার মাড়োয়ারি পট্টি এলাকায় গতকাল গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে,ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় কাপড়ের দোকান,সেলুনের দোকান সহ ৭ টি দোকান।  খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ ও বক্সিরহাট দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন। দীর্ঘ প্রায় তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন তবে সাতটি দোকানের সমস্তটাই পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ইলেকট্রিক শট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
Read More
প্রাক্তন মুখ‍্যমন্ত্রীর ছবিতে মাল‍্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন এসএফআই নেতৃত্বরা

প্রাক্তন মুখ‍্যমন্ত্রীর ছবিতে মাল‍্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন এসএফআই নেতৃত্বরা

শিলিগুড়ি:- ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বৃহস্পতিবার এক মিছিল সংগঠিত করে ডিআই অফিস অভিযানের ডাক দিয়েছিলেন এসএফআই।পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ‍্যমন্ত্রীর আকষ্মিক মৃত‍্যুতে এই অভিযান আপাততঃ বাতিল করে তাকে শ্রদ্ধা নিবেদন করেন এসএফআই নেতৃত্বরা। এক কর্ম সূচির মধ‍্য দিয়ে শিলিগুড়ি কলেজের ১ নম্বর গেটের সামনে বুদ্ধবাবুর প্রতিকৃতিতে মাল‍্যদান, সংগঠনের পতাকা দিয়ে গার্ড অফ ওনার দিয়ে সন্মান প্রদান করা হয়।এরপর এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসএফআই এর সভাপতি তন্ময় অধিকারী, সম্পাদক অঙ্কিত দে সহ জেলার অন‍্যান‍্য নেতৃত্বরা প্রাক্তন মুখ‍্যমন্ত্রী কে শ্রদ্ধা নিবেদন করেন। এক বিবৃতিতে জেলা সম্পাদক অঙ্কিত দে জানান, তাদের নেতা প্রাক্তন মুখ‍্যমন্ত্রী সব সময় ছাত্র যুবদের কথা চিন্তা করতেন।রাজ‍্য জুড়ে বামপন্থীদের সকল কর্মসূচি বাতিল…
Read More
কোচবিহারে ট্রেনে কেটে মৃত্যু, এক বৃদ্ধের

কোচবিহারে ট্রেনে কেটে মৃত্যু, এক বৃদ্ধের

কোচবিহার:- ট্রেনে কেটে মৃত্যু হলো এক বৃদ্ধের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কোচবিহার ঘুঘুমারি তোরসা ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গেছে এদিন ঘুঘুমারি তোর্সা ব্রিজ সংলগ্ন এলাকায় রেললাইন পারাপারের সময় দিনহাটাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেসের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। বৃদ্ধের নাম নজর আলী এবং তিনি কোচবিহার হরিণ চওড়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়  পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Read More
৫৯ তম বর্ষে রথখোলা স্পোর্টিং ক্লাবের বিশেষ আকর্ষণ “সুবর্ণ ভূমি”

৫৯ তম বর্ষে রথখোলা স্পোর্টিং ক্লাবের বিশেষ আকর্ষণ “সুবর্ণ ভূমি”

শিলিগুড়ি:- ঢাকের আওয়াজে শরতের আগমনে বার্তা বহন করে নিয়ে মা আসছে। সেই আগমণের বার্তা রথখোলা স্পোর্টিং ক্লাবের খুঁটি পূজোর মধ‍্য দিয়ে শুরু হলো।রথখোলা স্পোর্টিং ক্লাবের ৫৯ তম বর্ষে তাদের আকর্ষণ "সুবর্ণ ভূমি"। প্রতি বছর রথখোলা স্পোটিং ক্লাবের পূজো মন্ডপ দেখতে দুর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভীড় চোখে পরে। পূজো কমিটির সম্পাদক বাপ্পা বর্মণ ও পূজো কমিটির অন‍্যতম কান্ডারী সোনা চক্রবর্তী জানান দর্শনার্থীদের ভীড় তাদের কাছে কোনো ব‍্যাপর নয় যথেষ্ট সুরক্ষাকর্মী থাকার পাশাপাশি প্রশাসন তাদেরকে র খুব সহয়তা করে।
Read More
জলপাইমোড়ে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বাঁধার মুখে পড়ল পুরনিগম

জলপাইমোড়ে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বাঁধার মুখে পড়ল পুরনিগম

শিলিগুড়ি:- জলপাইমোড়ে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বাঁধার মুখে পড়ল শিলিগুড়ি পুরনিগম।বুধবার পুরনিগম জলপাইমোড়ে হাইড্রেনের উপরে থাকা দোকানগুলি ভাঙতে যায়। এরপরই জলপাইমোড় ব্যবসায়ী সমিতির তরফে উচ্ছেদ অভিযান আটকে দেওয়া হয়। ব্যবসায়ীদের দাবি আগে আলোচনায় বসা হোক। তারপর পুর্নবাসনের ব্যবস্থা করে দোকান ভাঙা হোক।এদিন পুরনিগমের জেসিবি ও গাড়ির সামনে বিক্ষোভ শুরু হয়। পোস্টার হাতে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। বিক্ষোভের জেরে উচ্ছেদ অভিযান বন্ধ করতে হয় পুরনিগমের কর্মীদের।অন্যদিকে বিক্ষোভ চলাকালীন জলপাইমোড় দিয়ে যাচ্ছিলেন মেয়র। আধিকারিকদের রাস্তা ও ড্রেন দখল করে থাকা দোকান উঠিয়ে দিতে বলেন।
Read More
ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে প্রহরা

ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে প্রহরা

কোচবিহার:- কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে প্রহরা, জানালেন বিএসএফ হেডকোয়ার্টার কোচবিহার। প্রসঙ্গত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য ৪০৯৬ কিলোমিটার। এর মধ্যে ৫০৯ কিলোমিটার গুয়াহাটি ফ্রন্টিয়ার বিএসএফের আওতাধীন। গুয়াহাটি ফ্রন্টিয়ার বিএসএফের ব্যাটেলিয়ানের সংখ্যা ১১ টি। ইতিমধ্যেই বাংলাদেশে শুরু হয়েছে চরম বিশৃঙ্খলা। বাংলাদেশের সরকার পড়ে গিয়ে এখন ওই দেশের ক্ষমতা সেনাবাহিনীর হাতে। আন্তর্জাতিক দিক দিয়ে চিন্তা করলে, বাংলাদেশকে প্রভাবিত করতে পারে আমেরিকা। সেই কারণে কোচবিহারের বিভিন্ন সীমান্তে তাই প্রহরীর সংখ্যা বাড়ানো হয়েছে বিএসএফের পক্ষ থেকে। অতন্দ্র প্রহরা চলছে বিএসএফের।ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক কেমন হবে তা এখন সময়ের অপেক্ষা।
Read More
শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত দিয়ে শুরু হলো ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি

শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত দিয়ে শুরু হলো ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি

শিলিগুড়ি:- অবশেষে ফুলবাড়ি সীমান্ত দিয়ে শুরু হলো ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি। বুধবার সকাল থেকে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত দিয়ে শুরু হলো ভারত বাংলাদেশের মধ্যে আমদানি ও রপ্তানি। আর এতে স্বস্তিতে ব্যবসায়ীমহল। তবে এই তিন দিনে অন্তত চার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ব্যবসায়ী মহল সূত্রে। ৪ঠা আগস্ট থেকে সীমান্ত দিয়ে আমদানি ও রপ্তানি প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। সীমান্ত বন্ধ হতেই সীমান্তের কাছেই সারি সারি লাইন দিয়ে ট্রাকগুলি অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। টানা তিনদিন সীমান্তে থাকার পর এদিন সকাল থেকে ফের সীমান্ত পার করে শুরু হয় আমদানি রপ্তানি। আর পরিস্থিতি স্বাভাবিক হতেই স্বস্তি ফিরেছে ট্রাক চালক…
Read More
পুরনিগমের তরফে শিলিগুড়িতে পুরনিগমের তরফে ২২শে শ্রাবণ উদযাপন

পুরনিগমের তরফে শিলিগুড়িতে পুরনিগমের তরফে ২২শে শ্রাবণ উদযাপন

শিলিগুড়ি:- রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখার মধ‍্যে ফুটিয়ে তুলেছে ভ্রাতৃত্ব বোধ থেকে দেশে প্রেম মানব বন্ধন ও একাধিক উপন্যাসের মধ‍্যদিয়ে প্রেম বন্ধনে বেঁধে ছিলেন।বুধবার সেই বিশ্ব কবির তীরধান দিবস। এই দিনটিকে যথা মর্যাদার সাথে শ্রদ্ধা নিবেদন করে শিলিগুড়ি পুরনিগম। মেয়র গৌতম দেব, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, বোরো চেয়ারম্যান মিলি সিনহা,মেয়র পারিষদ সোভা সুব্বা সহ শহরের একাধিক সংস্কৃতিক ব‍্যক্তিত্বরা বাঘাযতীন পার্কে রবিন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল‍্যদান ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরিশেষে রবি ঠাকুরের একাধিক গানে শিল্পীদের সঙ্গে কন্ঠ মেলান মেয়র গৌতম দেব।
Read More