Sonakshi Sarkar

1803 Posts
সোমবার সকালে সুফল বাংলা গাড়ি থেকে আলু-পেঁয়াজ কিনতে উপচে পড়ছে ভিড়

সোমবার সকালে সুফল বাংলা গাড়ি থেকে আলু-পেঁয়াজ কিনতে উপচে পড়ছে ভিড়

সুফল বাংলা ভ্রাম্যমান গাড়ি জলপাইগুড়ির বিভিন্ন বাজারে বাজারে পেঁয়াজ ৫৮ টাকা এবং আলু ২৫ টাকা কিলো দরে কিনতে ক্রেতাদের ভিড় উপচে পড়েছে শহরের শিরিষতলা এলাকার সোমবার সাত সকালে। অথচ জলপাইগুড়ির বিভিন্ন বাজারে আজও পেঁয়াজ ৮০ টাকা প্রতি কিলো এবং আলুর দাম 40 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে বলে অভিযোগ। বাজারে জিনিসের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপে দাবি জানিয়েছেন ক্রেতারা।
Read More
দুঃসাহসিক চুরি ঘটনা ফুলবাড়ীর ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়

দুঃসাহসিক চুরি ঘটনা ফুলবাড়ীর ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়

ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্ব ধনতলার সুবর্ণ নগরে একটি ফাঁকা বাড়ি থেকে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটলো। জানা গেছে বাড়ি ফাঁকা রেখে বাপের বাড়িতে সপরিবারে গিয়েছিলেন। সোমবার সকাল বেলা বাড়িতে ফিরে এসে দেখতে পায় ঘরের দরজার তালা ভাঙ্গা এবং ভিতরে সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন। ঘটনার খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশে। পরিবারের লোকেরা জানিয়েছেন কিছু স্বর্ণ অলংকার ও নগদ ১৪ হাজার টাকা সহ প্রায় পঞ্চাশ হাজার টাকার মতন জিনিস চুরি যায়। ঘটনার খবর পেয়ে পাড়া-প্রতিবেশীরাও এসে ভিড় করেন সেই বাড়িতে।
Read More
শনিবার সকালে চা বাগানের নালার থেকে উদ্ধার মৃত হস্তী শাবক

শনিবার সকালে চা বাগানের নালার থেকে উদ্ধার মৃত হস্তী শাবক

পরে আছে শাবকের মৃতদেহ, ক্ষোভে ফুঁসছে মা, উদ্ধার করতে এলাকায় পুলিশ সহ বন বিভাগ, অপেক্ষা করা ছাড়াউপায় নেই জানালেন বনাধিকারিক। বানার হাট ব্লকের কারবালা চা বাগানের ১২৪ নম্বর সেকশনে নালায় পড়ে মৃত্যু হল একটি হস্তী শাবকের। শনিবার সকালে এই ঘটনাটি ঘটে। নালার থেকে আপ্রাণ তোলার চেষ্টা মা হাতির। তবে মা হাতি তার শাবককে তুলতে ব্যর্থ হয়। শেষমেষ সমস্ত রাগ গেয়ে পড়ে বন দপ্তরের গাড়ির উপর। সে গাড়ি ভাঙচুর করে মা হাতি। আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। রীতিমতো তান্ডব শুরু করেছে মা হাতি। ঘটনাস্থলে বনকর্মীরা সেই সাথে সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে এসেছে বিন্নাগুরি বন্যপ্রাণ…
Read More
২৩ কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেন পুলিশ

২৩ কেজি গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেন পুলিশ

গোপন সূত্রের খবর ভিত্তিতে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ শিলিগুড়ি কলকাতা বেসরকারি বাস থেকে ২৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক যুবক,। জানা যায় ধৃত যুবক কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের কাছে গোপন সূত্রে খবর থাকার পরেই ঘোষপুকুর মোড়ে। নামকরা ট্রাভেলস এজেন্সির বাসে। তল্লাশি চালানো হয় এরপরে সেই বাসের কেবিন থেকে তিনটি ব্যাগ উদ্ধার হয়। যার মধ্য থেকে ২৩ কেজি গাঁজা ভর্তি ছিল। এরপরে সেই ব্যাগের মালিক খুঁজতে গিয়ে ধরা পড়ে এক যুবক। এই গাঁজা পাচার করা হচ্ছিল। তবে গাড়ির চালক বা কন্টাকটার বিষয়টি জানতেন না বলেই জানিয়েছেন আমাদেরকে। ধৃত যুবকের নাম অনুপ মন্ডল(27) নদিয়ার বাসিন্দা। আজ শিলিগুড়ি মহকুমা আদালতে…
Read More
১০ ফুটের অজগর উদ্ধার দক্ষিণ ধূপঝোরার কয়েত পাড়া এলাকায়

১০ ফুটের অজগর উদ্ধার দক্ষিণ ধূপঝোরার কয়েত পাড়া এলাকায়

ধানখেত থেকে উদ্ধার হল ১০ ফুটের অজগর। শনিবার সকালে মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরার কয়েত পাড়া এলাকায় অজগরটি উদ্ধার হয়। এদিন স্থানীয়রা ধান কাটার সময় খেতের মধ্যে ওই অজগরটিকে দেখতে পান। তাঁরাই অজগরটি উদ্ধার করেন। খবর দেওয়া হয় বনকর্মীদের। ধূপঝোরা বিট অফিসের বনকর্মী এসে সেটিকে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, অজগরটি সুস্থ থাকায় এদিনই সেটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এলাকাটির পাশেই রয়েছে গরুমারা জঙ্গল।  মাঝেমধ্যেই বন্যপ্রাণী জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে। দিন দুয়েক আগেও ওই এলাকা সংলগ্ন বাতাবাড়ি চুপরিপাড়া এলাকার ধানখেত থেকে একটি অজগর উদ্ধার করা হয়।
Read More
জলপাইগুড়ির সেনপাড়া এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে  অষ্টকালীন কির্ত্তন

জলপাইগুড়ির সেনপাড়া এলাকায় অনুষ্ঠিত হতে চলেছে  অষ্টকালীন কির্ত্তন

দ্বিতীয় বর্ষ শ্রীকৃষ্ণের রাস লিলা ও ১৬ প্রহর ব্যাপী নাম কির্ত্তন এবং অষ্টকালীন কির্ত্তনের আয়োজন জলপাইগুড়ির উত্তর সুকান্ত নগর, সেনপাড়া এলাকায়। পরিচালনায় শ্রীশ্রী রাধা গোবিন্দ নগেন বাউলি আনন্দ আশ্রম কমিটি। মহাধুমধামের সহিত ১৪ নভেম্বর বৃহস্পতিবার অধিবাসের মধ্য দিয়ে ১৬ প্রহর নাম কির্ত্তন, অষ্টকালীন কির্ত্তনের শুভ সুচনা হয়। অনুষ্ঠানে নাম কির্ত্তন, অষ্টকালীন কির্ত্তন ও পদাবলি কির্ত্তন পরিবেশন করবেন জলপাইগুড়ি,কোচবিহার, মাথাভাঙ্গা, গোসাঁইরহাট, বার্ণিশের  শিল্পীরা অংশগ্রহণ করবেন। মন্দির প্রাঙ্গণে  অগনিত ভক্তদের ঢল নামতে শুরু করেছন। মন্দির কমিটির সদস্য  বাবাই দাস বলেন, এই মন্দিরটি রাধা গোবিন্দ নগেন বাউলি আশ্রম বলে পরিচিত। ওনার স্মৃতির উদ্দেশ্যে তিলে তিলে দালান কোঠা মন্দিরে পরিনত হয়েছে। আগে এখানে শুধু…
Read More
আমাদের প্রশাসন রুক্ষ এবং কঠিন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আমাদের প্রশাসন রুক্ষ এবং কঠিন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ট্যাব কেলেঙ্কারি নিয়ে সিট গঠন করা হয়েছে৷ যারা এই কাজের সাথে যুক্ত তাদের পশ্চিমবঙ্গ প্রশাসন ধরেছে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন রাফ এন্ড টাফ এই বিষয় নিয়ে৷ চারদিনের উত্তরবঙ্গ সফর সেরে কলকাতা উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন ,  "ট্যাব কেলেঙ্কারি নিয়ে সিট গঠন করা হয়েছে৷ এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ এটা অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এই ঘটনা মহারাষ্ট্র, রাজস্থান সহ একাধিক রাজ্যে ঘটেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন খুব স্ট্রং, রাফ এন্ড টাফ। তারা ইতিমধ্যেই ছয় জনকে গ্রেফতার করেছে। বাকি যা যা করার তা করবে। ট্যাবের যারা টাকা পাইনি তারা পেয়ে যাবে৷" অন্যদিকে…
Read More
আজ থেকে উদযাপন হতে চলেছে শ্রী শ্রী লক্ষীনারায়ণ মন্দিরে রাস পূর্ণিমা

আজ থেকে উদযাপন হতে চলেছে শ্রী শ্রী লক্ষীনারায়ণ মন্দিরে রাস পূর্ণিমা

আজ রাস পূর্ণিমা। সেই উপলক্ষে টেম্পল স্ট্রিটে অবস্থিত শ্রী শ্রী লক্ষীনারায়ণ মন্দিরে রাস পূর্ণিমা উদযাপন হতে চলেছে।, আজ রাতে সেই উৎসব যথাযোগ্য সাড়ম্বরে পালিত হবে শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে। বর্তমানে জলপাইগুড়ি পৌরসভার একমাত্র শহরে এই পূর্ণিমা উদযাপিত হবে এখানেই। বিগত তিন বছর ধরে এই উৎসব উদযাপন হচ্ছে এখানে। হাজার হাজার মানুষের সমাগম হবে এই রাস উৎসবে বলে উদ্যোগ তারা জানিয়েছেন। এখন চলছে কিছু মন্দিরের রাস চক্রের কাজ।
Read More
গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান  

গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান  

শিলিগুড়ি : রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৩টি দোকান, ঘটনায় তুমুল চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে, শিলিগুড়ির স্টেশন ফিডার রোডে পরপর তিনটি দোকান ছিল। তার মধ্যে একটি ফার্নিচারের দোকান, আর বিরিয়ানির দুটি দোকানে হঠাৎ গভীর রাতে আগুন লেগে যায়। নিমেষেই পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় তিনটি দোকানই। বুঝতে পেরে আশেপাশের মানুষজনেরা ছুটে বেরিয়ে আসেন। তারপর খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ির পুলিশ এবং দমকল কর্মীরা। তড়িঘড়ি করে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে লেগে পরে। কি থেকে আগুন লাগল ঘটনার তদন্ত চলছে। যদিও দমকল কর্মীদের অনুমান, বিরিয়ানির দোকান থেকেই আগুন লেগেছে। ঘটনার খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় কাউন্সিলর…
Read More
শিশু দিবসে দার্জিলিঙে কচিকাচাদের হাতে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিশু দিবসে দার্জিলিঙে কচিকাচাদের হাতে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিশু দিবসে দার্জিলিঙে কচিকাচাদের সাথে দিনটিকে উদযাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত সোমবার চার দিনের দার্জিলিং সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান ছেড়ে বৃহস্পতিবার শিলিগুড়িতে সেরে যাওয়ার কথা রয়েছে। তবে তার আগে এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দার্জিলিংয়ের ম্যালে কচিকাচাদের নিয়ে শিশু দিবস পালন করলেন তিনি। এদিন তিনি সেখানকার শিশুদের উপহার তুলে দেন। শিশুদের কাছে পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী।
Read More