09
Sep
মাত্র একটি গাছ লাগিয়ে পুরস্কার পেতে পারেন ১০ লক্ষ টাকা। গাছ লাগানোর জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করতে এমনই এক চমকপ্রদ পুরস্কারের ব্যবস্থা করেছে 'বৃক্ষবন্ধু' প্রকৃতিপ্রেমী সংস্থার সদস্যরা। তবে এই পুরস্কার জিততে হলে গাছটিকে অবশ্যই একজন অভিভাবক হিসেবে এক বছর ধরে লালনপালন করতে হবে।'গাছ লাগান প্রাণ বাঁচান' এই স্লোগানকে সামনে রেখে অভিনব এই পুরস্কারের ব্যবস্থা করেছে 'বৃক্ষবন্ধু' প্রকৃতিপ্রেমী সংস্থা। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের হাত দিয়ে ময়নাগুড়ি থানায় এই নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন রকমের চারাগাছ। 'বৃক্ষবন্ধু' সংগঠনের সদস্যরা বলেন, ' আমরা প্রকৃতিতে বিশ্বাসী'। প্রকৃতিকে রক্ষা করার জন্য অনেক অনেক গাছ…
