Sonakshi Sarkar

1515 Posts
গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান  

গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি দোকান  

শিলিগুড়ি : রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৩টি দোকান, ঘটনায় তুমুল চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে, শিলিগুড়ির স্টেশন ফিডার রোডে পরপর তিনটি দোকান ছিল। তার মধ্যে একটি ফার্নিচারের দোকান, আর বিরিয়ানির দুটি দোকানে হঠাৎ গভীর রাতে আগুন লেগে যায়। নিমেষেই পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় তিনটি দোকানই। বুঝতে পেরে আশেপাশের মানুষজনেরা ছুটে বেরিয়ে আসেন। তারপর খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ির পুলিশ এবং দমকল কর্মীরা। তড়িঘড়ি করে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে লেগে পরে। কি থেকে আগুন লাগল ঘটনার তদন্ত চলছে। যদিও দমকল কর্মীদের অনুমান, বিরিয়ানির দোকান থেকেই আগুন লেগেছে। ঘটনার খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় কাউন্সিলর…
Read More
শিশু দিবসে দার্জিলিঙে কচিকাচাদের হাতে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিশু দিবসে দার্জিলিঙে কচিকাচাদের হাতে উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শিশু দিবসে দার্জিলিঙে কচিকাচাদের সাথে দিনটিকে উদযাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত সোমবার চার দিনের দার্জিলিং সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান ছেড়ে বৃহস্পতিবার শিলিগুড়িতে সেরে যাওয়ার কথা রয়েছে। তবে তার আগে এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দার্জিলিংয়ের ম্যালে কচিকাচাদের নিয়ে শিশু দিবস পালন করলেন তিনি। এদিন তিনি সেখানকার শিশুদের উপহার তুলে দেন। শিশুদের কাছে পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী।
Read More
শিশু দিবস উপলক্ষে জমজমাট অনুষ্ঠান জলপাইগুড়িতে

শিশু দিবস উপলক্ষে জমজমাট অনুষ্ঠান জলপাইগুড়িতে

এদিন বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিশুদেরকে নিজের হাতে মাংস-ভাত পরিবেশন করলেন জলপাইগুড়ি ডিপিএসসি র চেয়ারম্যান। শিশু দিবস উপলক্ষে জমজমাট অনুষ্ঠান জলপাইগুড়িতে। স্কুলের কচিকাচাদের নিয়ে বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি সদর বালিকা বিদ্যালয়ে পালিত হল শিশু দিবস। সাত সকালে স্কুল প্রাঙ্গনে মটু পাতলু দুই কার্টুনকে ঘিরে স্কুল পড়ুয়াদের মধ্যে দারুন আনন্দ করা গেল। শিশু দিবস উপলক্ষে বিদ্যালয়ের পড়ুয়ার যেমন খুশি তেমন সেজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিপিএসসির চেয়ারম্যান লৈক্ষ্য মোহন রায় উপস্থিত থেকে রঙিন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশু দিবস পালিত হয়। অনুষ্ঠানে শিশুদেরকে চকলেট বিতরণ করা হয়। পাশাপাশি এদিন মিড ডে মিল এর মেনুতেশিশুদের জন্য স্পেশাল ডিস হিসেবে  মাংস ভাতের আয়োজন করা হয়।
Read More
বুধবার সকালে টিজি প্রাইমারি স্কুলে গিয়ে ভোট দিলেন জয় প্রকাশ টোপ্প

বুধবার সকালে টিজি প্রাইমারি স্কুলে গিয়ে ভোট দিলেন জয় প্রকাশ টোপ্প

বুধবার সকাল ৭:০০ টা নাগাদ নিজের বাসভবনে পুজো দিয়ে স্ত্রী ও কন্যাকে নিয়ে বাড়ির অদূরে ডিমডিমা টিজি প্রাইমারি স্কুলে ভোট দিলেন শাসকদল তৃণমূলের প্রার্থী জয় প্রকাশ টোপ্প। ভোটদানের পর তিনি দিনভর প্রত্যেকটি বুথে ঘুরবেন বলে জানান। জয়ের ব্যাপারে  ১০০ শতাংশ আশাবাদী তিনি বলেও জানান। তবে এদিন মকপলের শুরুতেই ডিমডিমা টিজি প্রাইমারি স্কুলে বুথ কেন্দ্র খোলার সময় কেন্দ্রের মূল গেটের চাবি হারিয়ে যাওয়ায় হাতুড়ি দিয়ে তালা ভাঙতে দেখা যায়। এ নিয়ে প্রার্থী জয় প্রকাশ গোটা বিষয়টি খতিয়ে দেখার কথা জানান।
Read More
চিড়িয়াখানায় জন্ম নেওয়া শাবকদের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

চিড়িয়াখানায় জন্ম নেওয়া শাবকদের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দার্জিলিং চিড়িয়াখানার স্নো লেপার্ড শাবক ও রেডপান্ডা শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিড়িয়াখানায় জন্ম নেওয়া শাবকদের নামকরণের জন্য জু অথরিটি ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হয়েছিল। চিড়িয়াখানার সামনে দিয়ে যাওয়ার সময় বিষয়টি মনে পরে মুখ্যমন্ত্রীর। আর চিড়িয়াখানার সামনে দাঁড়িয়েই চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও বন আধিকারিকদের সঙ্গে কথা বলেন। আর সেই কথায় কথায় উঠে আসে নামকরণের প্রসঙ্গ। সময় না নিয়ে মুখ্যমন্ত্রী দুটো স্নো লেপার্ড শাবক ও চারটে রেড পান্ডা শাবকের নামকরণ করে দেন। মুখ্যমন্ত্রী স্নো লেপার্ড শাবকদের নাম রাখেন চার্মিং ও ডার্লিং। পাশাপাশি রেডপান্ডা শাবকের নামকরণ করেন পাহাড়িয়া, হিলি, ভিক্টরি ও ড্রিম। আর মুখ্যমন্ত্রীর নামকরণে উচ্ছ্বসিত বন আধিকারিকরা।
Read More
তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ শিলিগুড়ির গাজোলডোবায়

তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ শিলিগুড়ির গাজোলডোবায়

শিলিগুড়ি : উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গাজোলডোবায়। অবিলম্বে গাজলডোবার ব্যারেজ দিয়ে গাড়ি চলাচল করতে দিতে হবে। সেই স্লোগান দিয়ে ট্রাক অনার অ্যাসোসিয়েশন, ওদলাবাড়ি টিপ্পার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, শিলিগুড়ি টিপ্পার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পথ অপরাধ করে বিক্ষভ। জানা যায় দীর্ঘ বেশ কিছুদিন আগে গাজলডোবা সেতু দুর্বল বলে হাইট বার লাগিয়ে গাজল ব্রিজের উপর শুধু দিয়ে বালি পাথরের লরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।  যেখানে গাজলডোবা ব্যারেজ সংলগ্ন উদলাবাড়ি থেকে একাধিক ঘাট থেকে রয়েলিটি দিয়ে বালি পাথর নিয়ে যাওয়া হত শিলিগুড়ি জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায়। গাজলডোবা ব্যারেজ বন্ধ থাকার জন্য সমস্ত জায়গায় বালি পাথর যাওয়া বন্ধ…
Read More
শিলিগুড়িতে গরু বহনকারী গাড়ি থামিয়ে বিক্ষোভ

শিলিগুড়িতে গরু বহনকারী গাড়ি থামিয়ে বিক্ষোভ

মঙ্গলবার একটি গাড়ী করে বেশ কয়েকটি গরু নিয়ে যাওয়া হচ্ছিল শক্তিগর এলাকা দিয়ে এর পর এলাকা বাসীর মনে সন্দেহ হলে সেই গাড়ীটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এর পর তাদের কাছ থেকে চার টি গরুর চালান দেখাতে  পারলেও বাকি গরুদের কোনো নথি দেখাতে পারে নী গাড়ির চালক। সেই সময় আরো একটি গরুর গাড়ি ঢুকে যায় এর পর গরু গুলিকে দেখতে গেলে দেখতে পায় বেশ কয়েক টি গরু আশঙ্কা জনক অবস্থায় রয়েছে। মোট ১৬ টি গরু ছিল এই দুটি গাড়ীতে। এর পর গরু গুলিকে গাড়ী থেকে নামিয়ে খবর দেওয়া হয় এন যে পি থানায়। ঘটনা স্থলে এন যে পি থানার পুলিশ পৌঁছে…
Read More
ভোটের আগে বেআইনি মদের বিরুদ্ধে অভিযান আবগারি দপ্তরের

ভোটের আগে বেআইনি মদের বিরুদ্ধে অভিযান আবগারি দপ্তরের

ভোট আবহের মাঝেই মঙ্গলবার সাত সকালে আবগারি দপ্তরের অভিযান জলপাইগুড়িতে। আগামীকাল মাদারিহাট এবং সিতাই এর উপ নির্বাচন। এরই মাঝে বেআইনি মদের বিরুদ্ধে অভিযান আবগারি দপ্তরের। চেলাই মদের বিরুদ্ধে অভিযান চালায় জলপাইগুড়ি আবগারি কর্মীরা। জলপাইগুড়ি সদর ব্লকের কোতোয়ালি থানার অধীন বারোপাটিয়া এলাকার জোলাপাড়া, ভাণ্ডীগুড়ি  চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বহু চোলাই মদের সামগ্রী সহ উপকরণ ঘটনাস্থলেই নষ্ট করার পাশাপাশি বেশ কিছু জুলাই মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়। বেআইনি মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জলপাইগুড়ি আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর রনিত সুব্বা জানান।
Read More
আণ্টি ডেঙ্গু অপারেশন নিয়ে বার্তা দিলেন মুখ্য সাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার

আণ্টি ডেঙ্গু অপারেশন নিয়ে বার্তা দিলেন মুখ্য সাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার

মৃত্যু হয়নি, গতবারের তুলনায় ডেঙ্গু আক্রান্ত কম হলেও যুদ্ধকালীন তৎপরতায় জেলা জুড়ে চলছে আণ্টি ডেঙ্গু অপারেশন। বর্ষা বিদায় নিলেও হেমন্তের আবহে উঁকি দিচ্ছে শীত, এমন অবস্থায় প্রকৃতির নিয়মে কিছুটা হলেও কমেছে ডেঙ্গুর প্রকোপ, তবে হাল ছাড়ছে না জেলা সাস্থ্য দফতর, লাগাতার চলছে বিভিন্ন ধরনের আণ্টি ডেঙ্গু অপারেশন,সম্প্রতি এমনটাই জানালেন জলপাইগুড়ি জেলার মুখ্য সাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার। জেলার ডেঙ্গু চিত্র তুলে ধরে ডাঃ হালদার জানান,২৪ শের জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত ৫৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে যেটি ২৩ সালের ৯৮০ তুলনায় অনেকটাই কম। তবে পরিসংখ্যান দেখে আত্মতুষ্টিতে ভরষা না করে জেলা সাস্থ্য দফতরের উদ্যোগে জেলা পরিষদ,পৌরসভা,পঞ্চায়েত সবাইকে নিয়ে জারী রয়েছে…
Read More
ভোট প্রচারের শেষ দিনে আলিপুরদুয়ারে জোরকদমে প্রচার করলেন ইউসুফ পাঠান

ভোট প্রচারের শেষ দিনে আলিপুরদুয়ারে জোরকদমে প্রচার করলেন ইউসুফ পাঠান

বাইরে থেকে কর্মী সমর্থক আনার অভিযোগ যেন পিছু ছাড়ছে না উপ নির্বাচনে তৃণমূলের, পাঠানের রোড শোয়ের আগেই সাফাই জেলা সভাপতির। সোমবার রাজ্যের ছয়টি উপ নির্বাচনের প্রচার অভিযানের শেষ দিন, আলিপুরদুয়ার জেলার মাদারি হাট বিধানসভা উপ নির্বাচনে মূলত দ্বিমুখী লড়াই হচ্ছে রাজ্যে এবং কেন্দ্রের শাসক দলের মধ্যে,যদিও আসনটি গত বিধানসভা নির্বাচনে বিজেপির দখলে ছিল, এবারে গেরুয়া শিবিরের কাছ থেকে আসনটি ছিনিয়ে আনতে মরিয়া তৃনমূল কংগ্রেস। যে কারনে ইতিমধ্যেই রাজ্যে নেতৃত্ব সমেত পাশের জেলা জলপাইগুড়ি, এবং দার্জিলিং সমতলের তৃণমুল নেতৃত্ব জোরদার প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে, তবে এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে ওঠে আসছে মাদারি হাট বিধানসভা উপ নির্বাচনে তৃণমুল কংগ্রেস…
Read More