Sonakshi Sarkar

1515 Posts
পিকনিক থেকে ফেরার সময় গাড়ি দুর্ঘটনায় আহত ১১ জন

পিকনিক থেকে ফেরার সময় গাড়ি দুর্ঘটনায় আহত ১১ জন

নবনির্মিত বাগড়াকোর্টের লুপপুলে পিকনিক করতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হলেন মালবাজার শহরের একাধিক বাসিন্দা। ঘটনা প্রসঙ্গে জানা যায় বৃহস্পতিবার মালবাজার থেকে আনুমানিক ১৩ জন আইসিডিএস কর্মী অর্ধ সমাপ্ত বাগড়াকোটের লুপ পুলে পিকনিক করতে যান। ফেরার সময় তাদের পিকনিকের ম্যাজিক গাড়ি রাস্তায় ধারে থাকা সিমেন্টের ব্লকে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়িতে থাকা প্রত্যেকেই গুরুতর যখম হয়। তাদের গাড়ির পেছনেই থাকা মালবাজারের আরো কিছু বাসিন্দা উদ্ধার কাজে হাত লাগায়। আহতদের দ্রুত উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে মালবাজার হাসপাতালে পৌঁছান পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা ,কাউন্সিলর সুরজিৎ দেবনাথ সহ আরো অন্যান্যরা। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেই…
Read More
ঠান্ডায় জবুথবু জলপাইগুড়ির বাসিন্দারা

ঠান্ডায় জবুথবু জলপাইগুড়ির বাসিন্দারা

আগে থেকেই আবহাওয়া দপ্তরের উত্তরে সতর্কবার্তা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শীতের দাপট উত্তরের জলপাইগুড়ি জেলা জুড়ে। বুধবার সকাল থেকেই কুয়াশার দাপট জলপাইগুড়ি জেলা জুড়ে।যদিও গতকালের থেকে কুয়াশা কিছুটা কম হলেও ঠান্ডায় জবুথবু জেলা বাঁশি। একটু শরীর গরম করে নিতে সকাল সন্ধ্যায় অনেকেই আগুন পোহাতে লক্ষ্য করা যায়।বেলা বাড়লেও ঠান্ডার কারণে দোকানপাট অনেকটাই দেরি করে খুলছে। পাশাপাশি এই সময় অন্যান্য দিনের তুলনায় রাস্তায় মানুষজন অনেকটাই কম লক্ষ্য করা যায়।
Read More
বছরের শেষ দিনে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হল বালুরঘাট শহরে

বছরের শেষ দিনে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হল বালুরঘাট শহরে

বছরের শেষ দিনে এক বিশাল ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক পুলিশের উদ্যেগে। রান ফর এওয়ারনেস সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচারের উদ্যোগে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। এই দৌড় প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বীজিন কৃষ্ণা দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। জানা যায় বালুরঘাট স্টেডিয়াম থেকে গোটা শহর অতিক্রম করে এই ম্যারাথন দৌড় সমাপ্ত হয় পুনরায় বালুরঘাট স্টেডিয়াম গিয়ে। পুরুষ ও মহিলা মিলে দুটি বিভাগে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করা হয়। জেলা থেকে আগত বেশ কয়েক হাজার যুবক যুবতিরা এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
Read More
বছরের শেষ দিনে সকাল থেকেই পর্যটকদের ভিড় জমেছে দার্জিলিংয়ে

বছরের শেষ দিনে সকাল থেকেই পর্যটকদের ভিড় জমেছে দার্জিলিংয়ে

নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ে পর্যটকদের ভিড়। সকাল থেকেই আকাশ পরিস্কার থাকার কারণে দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ থেকে পষ্ট কাঞ্চনজঙ্গা দর্শন পেয়ে বারতি খুশি ঘুরতে আসা পর্যটকেরা। এই মুহূর্তে দাঁড়িয়ে দার্জিলিংয়ে তিল ধারনের জায়গা নেই বললেই চলে। দার্জিলিঙে বিভিন্ন জিরো পয়েন্টে পর্যটকদের ঠল নেমেছে। সকাল থেকেই বাতাসিয়া লুপে পর্যটকদের ভিড় একদিকে যেমন কাঞ্চনজঙ্ঘার দর্শন এবং তার পাশাপাশি ট্রয় ট্রেনের জয় রাইডের আনন্দ নিতে দেখা গিয়েছে পর্যটকদের।
Read More
বর্ষের শেষ দিনে সেজে উঠেছে জলপাইগুড়ি তিস্তা উদ্যান

বর্ষের শেষ দিনে সেজে উঠেছে জলপাইগুড়ি তিস্তা উদ্যান

মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ি তিস্তা উদ্যানে আট থেকে আশি মানুষের ভিড় জমতে শুরু করেছে। ইংরেজি বর্ষের 2024 কে বিদায় জানিয়ে 2025 কে স্বাগত জানাতে তৈরি জলপাইগুড়িবাসীও। জেলার বিভিন্ন পার্ক গুলো ইতিমধ্যেই সেজে উঠেছে। বেলা যতো গড়বে মানুষের ভিড়ও ততই বাড়বে বলে আশা করছেন কর্তৃপক্ষ। সমস্ত রকম সহযোগিতায় তিস্তা উদ্যানের উদ্যান ও কানন উত্তর বিভাগ এর তরফে কর্মীরা তৈরি।
Read More
মঙ্গলবার বৈকুণ্ঠ পূর জঙ্গলে দেখা মিললো পিকনিক দলের

মঙ্গলবার বৈকুণ্ঠ পূর জঙ্গলে দেখা মিললো পিকনিক দলের

রাত পোহালেই ২০২৫, ২৪ কে স্মরণীয় করে রাখতে অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি পিকনিক যার মধ্যে অন্যতম। মঙ্গলবার শীতের মরশুমে বৈকুণ্ঠ পূর জঙ্গলে প্রথম দেখা মিললো সেই পিকনিক দলের। বনভোজনে আসা দলের বিশ্বজিৎ সরকার বলেন, আমরা সবাই পরিবহন কর্মী, আমাদের মালিকের তিনটে বাস রয়েছে, প্রতিবছর এই ৩১ শে ডিসেম্বরে উনি এই জঙ্গলে থাকা মা ভামরি দেবীর মন্দিরে পুজো দেন এবং সকল কর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে একটি পিকনিকের আয়োজন করে থাকেন, সেই মতোই আজকে আমরা পরিবার সহ এই আনন্দে সামিল হয়েছি।
Read More
জলপাইগুড়িতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে, আহত ১

জলপাইগুড়িতে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে, আহত ১

অ্যাম্বুলেন্সের টায়ার বাস্ট হয়ে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কায় দুর্ঘটনা কবলে পরে বোলেরো গাড়িটি। জলপাইগুড়ি জাতীয় সড়আহত ১, জলপাইগুড়ি জাতীয় সড়ক পাহাড়পুর মোড় উত্তর বালাপাড়া এলাকায় সাতসকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ। ভোর থেকেই কুয়াশায় ঢাকা গোটা জলপাইগুড়ি। বর্ষশেষে মঙ্গলবার সাত সকালে ৩১ নং জাতীয় সড়কে জলপাইগুড়ি পাহাড়পুর সংলগ্ন বালাপাড়া মোড়ে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে। প্রাণে বাঁচে চালক সহ অপর এক ব্যক্তি।  যদিও আহত চালক। ঘটনাটি ঘটে এদিন সকাল নাগাদ। ঘটনায় এম্বুলেন্স গাড়িটি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। টায়ার বাস্ট হওয়ার পরেই এই দুর্ঘটনা বলে ধারণা সাধারণ মানুষের। অ্যাম্বুলেন্স গাড়িটি গতকাল শিলিগুড়ি থেকে আসাম রোগী নিয়েযাওয়ার পর রোগীকে নামিয়ে দিয়ে আসবার সময়…
Read More
সোমবার নদীর ধার থেকে উদ্ধার মর্টার সেল  

সোমবার নদীর ধার থেকে উদ্ধার মর্টার সেল  

কোচবিহার: ফের কুচবিহার থেকে উদ্ধার মর্টার সেল। দিনহাটার পর এবার কোচবিহারের ডাউয়াগুড়ির  সামন্ত পারা এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কের পাশে একটি নদীর ধার থেকে উদ্ধার হল মর্টার সেল। স্থানীয় বাসিন্দারা প্রথমে এই মর্টার সেল টি দেখতে পাই এবং পুলিশকে খবর দেয়। কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকাকে সিকিওর করে। কোথা থেকে এলো এই মর্টার সেল সেটাই এখন বড় প্রশ্ন। সাধারণত এই মর্টার সেল জোয়ানরা ব্যবহার করে। বলে পুলিশ সূত্রের খবর।
Read More
লোকালয়ে গন্ডারের সন্ধান পাওয়ার পর আতঙ্কিত এলাকাবাসি

লোকালয়ে গন্ডারের সন্ধান পাওয়ার পর আতঙ্কিত এলাকাবাসি

এক শৃঙ্গ গন্ডার জন্য বিখ্যাত জলদাপাড়া অভয়অরণ্য জাতীয়উদ্যান।এই জলদাপাড়ার জঙ্গল থেকে বেড়িয়ে সোমবার সকালে  গ্রামে দাপিয়ে বেড়ায় একটি পূর্ণবয়স্ক গন্ডার। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার এক নাম্বার ব্লকের অন্তর্গত পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের সিমলাবাড়ি এলাকায়। আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে গন্ডারটি লোকালয়ে চলে আসায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে খবর দেন চিলাপাতা রেঞ্জের  বনকর্মীদের।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা। গণ্ডারটি গ্রামের একটি সুপারি বাগানে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন বনকর্মীরা। গন্ডারটিকে জঙ্গলে ফেরাতে আনা হয় বনোদপ্তরের পোষা কুনকি হাতি। বাজিও ফাটান বনকর্মীরা।বহু সময় ধরে চেষ্টার পর অবশেষে গন্ডারটিকে জঙ্গলে ফেরান বনকর্মীরা। বনদপ্তর এর অনুমান চিলাপাতা বা জলদাপাড়া…
Read More
ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি  2 নং গ্রাম পঞ্চায়েতের হাট বাজার এলাকায়

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি  2 নং গ্রাম পঞ্চায়েতের হাট বাজার এলাকায়

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি পরিবারের ঘরসহ সব জিনিসপত্র কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি  2 নং গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাট বাজার এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিমিষের আগুনে সর্বস্বান্ত দুটি পরিবার। বাড়ির সকল আসবাবপত্র টাকা পয়সা সাইকেল ,বিছানা পত্র সব কিছু চোখের নিমিষে পুড়ে ছাই হয়ে গেলো দেখে কান্নায় ভারী হয়ে উঠেছে সাপটি বাড়ির আকাশ বাতাস। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাট বাজার এলাকায়। রবিবার রাতে নবাব আলী ও রজব আলীর বাড়িতে আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পরে।তৎক্ষণাৎ ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর যায়। দমকলের একটি ইঞ্জিন প্রায় তিন…
Read More