Sonakshi Sarkar

1518 Posts
ডুয়ার্সের রানিচেরা চা বাগানের জমি নিয়ে বেড়েই চলেছে ভূমিপুত্র বনাম মালিকপক্ষের সংঘাত

ডুয়ার্সের রানিচেরা চা বাগানের জমি নিয়ে বেড়েই চলেছে ভূমিপুত্র বনাম মালিকপক্ষের সংঘাত

রাজ্যে সরকার দারা ৩০ শতাংশ চা বাগানের জমি ভিন্ন কাজে ব্যবহারের অনুমোদন দিতেই বাড়ছে মালিক ,শ্রমিক বিরোধ, নিম্নতম মজুরী আদতে ১০ বছরের প্রতারণা, দাবী সিপিআইএমের। বৃহষ্পতিবার সেই বিরোধের আঁচ দেখা যায় ডুয়ার্সের রানিচেরা চা বাগানের বাসী লাইনে, মুখোমুখি বাকবিতণ্ডায় জড়িয়ে পরে মালিক পক্ষ এবং ভূমিপুত্র আদিবাসী জনতা। বাগান কর্তৃপক্ষের দাবী ,যে জমি নিয়ে বিবাদ সেটি চা বাগানের অংশ, এবং যিনি সেই জমিতে চাষবাস করে আসার দাবী করছেন তিনি আদিবাসী হলেও  আদতে চা বাগানের শ্রমিকই নন। যদিও জমিতে বসবাসকারী আদিবাসী পরিবারের সদস্য বিকাশ বারা, বলেন আগেও আমাদের চাষাবাদের জমিতে চা বাগান লাগিয়েছে,বলেছিল বাগানে কাজ দেবে, কিন্তু আজ পর্যন্ত কাজ দেয়নি, এখন…
Read More
বাংলা ভাষার প্রতি অবহেলার বিরূদ্ধে গণ সাক্ষর সংগ্রহ জাতীয় কংগ্রেস দলের ছাত্র সংগঠনের

বাংলা ভাষার প্রতি অবহেলার বিরূদ্ধে গণ সাক্ষর সংগ্রহ জাতীয় কংগ্রেস দলের ছাত্র সংগঠনের

শুক্রবার ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের এই বিশেষ দিনে জলপাইগুড়ির বিভিন্ন রাজপথে বাংলা ভাষার প্রতি অবহেলার বিরূদ্ধে গণ সাক্ষর সংগ্রহ করে জাতীয় কংগ্রেস দলের ছাত্র সংগঠন ছাত্র পরিষদ। এই প্রসঙ্গে সংগঠণের রাজ্যে সম্পাদক অরিজিৎ নিয়োগী বলেন, যে ভাষাকে রাষ্ট্র সংঘ স্বীকৃতি দিয়েছে যে ভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু প্রাণ আত্মাহুতি দিয়েছিল। আজ লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানে সেই বাংলা ভাষার প্রতি অবহেলা করার চিত্র , আজ আমরা বাংলা ভাষাকে যথাযথ মর্যাদায় রাজ্যে তথা দেশের সমস্ত প্রান্তে যাতে ব্যাবহার করা হয় তারই দাবী জানাচ্ছি।
Read More
বার্ড ফ্লুর আতঙ্কে সবরকম মুরগির মাংসের উপর নিষেধাজ্ঞা জারি করল পার্ক কর্তৃপক্ষ

বার্ড ফ্লুর আতঙ্কে সবরকম মুরগির মাংসের উপর নিষেধাজ্ঞা জারি করল পার্ক কর্তৃপক্ষ

এখনও পর্যন্ত বার্ড ফ্লুর প্রভাব না পড়লেও বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ আগে থেকেই সতর্ক থাকছে। বার্ড ফ্লুর আতঙ্কের জন্য চিকেন নিষিদ্ধ বেঙ্গল সাফারি পার্কে। পার্কের কোনও পশুকেই এখন আর চিকেন দেওয়া হচ্ছে না। শুধু এটাই নয়, বিদেশি পাখিদের উপর বিশেষ নজরদারি রাখা হয়েছে। এমনকী স্যানিটাইজ করা হচ্ছে সাফারির গাড়ির চাকাও। পর্যটকদের হাত-পা ধুয়ে তার পরই ঢুকতে দেওয়া হচ্ছে পার্কে। পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। যার জেরে প্রাণীদের জন্য চিকেন বন্ধ রাখার পাশাপাশি পাখিদের ওপর বিশেষ নজরদারির বন্দোবস্ত করা হয়েছে।          শিলিগুড়ির অদূরে সাফারি পার্কে বাঘ, লেপার্ড, সাপ-সহ আরও কিছু মাংসাশী প্রাণী রয়েছে। তাদের জন্য বছরে প্রায় ৯ লক্ষ…
Read More
অবৈধভাবে বালি পাথর পরিবহনের কারবার রুখতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিন পুলিশ

অবৈধভাবে বালি পাথর পরিবহনের কারবার রুখতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিন পুলিশ

শিলিগুড়ি : মুখ্যমন্ত্রীর নির্দেশ বেআইনিভাবে চলা সমস্ত বালি পাথরের গাড়ি পকড়াও করতে হবে পুলিশকে। অবৈধ কাজ বরদাস্ত নয়। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পাবার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। প্রায় প্রতিদিন বিভিন্ন থানা এলাকায় ধরা পড়ছে বেআইনিভাবে চলা বালি পাথরের গাড়ি। ঠিক তেমনি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের অভিযানে কাশ্মীর কলোনি এলাকা থেকে ধরা পড়লো চারটি বালি বোঝাই ডাম্পার। মঙ্গলবার গভীর রাতে কাশ্মীর কলোনির রাস্তা দিয়ে ওই ডাম্পারগুলি যাওয়ার খবর পায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তবে পুলিশের গাড়ি দেখেই ডাম্পার থামিয়ে পালিয়ে যায় চালক এবং সহকারী চালকেরা। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ওই চারটি ডাম্পার আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ…
Read More
জুয়ার আসর থেকে পাঁচ জুয়ারিকে গ্রেফতার করলেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

জুয়ার আসর থেকে পাঁচ জুয়ারিকে গ্রেফতার করলেন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

শিলিগুড়ি : নিউ জলপাইগুড়ি আই ও সির সামনে বেশ কিছুদিন ধরে একটি দোকানে বসছিল জুয়ার আসর। এবার ওই ঠেকে পুলিশের হানা। ধরা পড়লো পাঁচ জুয়ারী। পুলিশের চোখে ধুলো দিয়ে আই ও সির সামনে একটি দোকানের ভেতরে প্রতিদিন রাত ৯ টা থেকে রাত দুটো পর্যন্ত চলতো ওই জুয়ার আসর। গতকাল রাত দশটা নাগাদ ওই জুয়ার ঠেকে হানা দেয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযানে ধরা পড়ে ৫ জন। ধৃতদের নাম মিন্টু মন্ডল, শ্রীবাস মল্লিক, শমভু মন্ডল, গোবিন্দ বিশ্বাস এবং পবন অধিকারী। ধৃতদের মধ্যে পবন অধিকারী মূল অভিযুক্ত। পবন অধিকারী ওই জুয়ার ঠেক বসাতো বলেই জানতে পেরেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এই ঘটনায়…
Read More
পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে পড়লেন মাধ্যমিক পরীক্ষার্থী জয়শ্রী বর্মন

পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে পড়লেন মাধ্যমিক পরীক্ষার্থী জয়শ্রী বর্মন

একটিয়াসাল তিলেশ্বরী অধিকারী উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী জয়শ্রী বর্মন। যার পরীক্ষাকেন্দ্র ছিল রামকৃষ্ণ সারদা মনি বিদ্যালয়ে। এদিন ছিল মাধ্যমিকের জীবন বিজ্ঞানের পরীক্ষা, পরীক্ষা চলাকালীন হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে জয়শ্রী। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে ও খবর দেওয়া হয় পরীক্ষার্থীর বাবা বাপন বর্মনকে। খবর পেয়ে মেয়েকে দেখতে হাসপাতালে ছুটে আসেন বাবা ও মেয়ের সাথে দেখা করে তিনি জানান তার মেয়ে এখন স্থীতিশীল।
Read More
বুধবার আনুষ্ঠানিকভাবে কর্পোরেশনের নতুন ভবনের উদ্বোধন করলেন গৌতম দেব

বুধবার আনুষ্ঠানিকভাবে কর্পোরেশনের নতুন ভবনের উদ্বোধন করলেন গৌতম দেব

বুধবার এই নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। জানা যায়, চারতলা বিশিষ্ট এই নতুন ভবনে আধুনিক সুযোগ-সুবিধার সংযোজন করা হয়েছে। নিচতলায় থাকছে মান নিয়ন্ত্রণ ল্যাব, প্রথম তলায় জল বিভাগ, দ্বিতীয় তলায় স্বাস্থ্য বিভাগ, তৃতীয় তলায় ডিজাস্টার ম্যানেজমেন্ট কন্ট্রোল রুম এবং চতুর্থ তলায় SWM কর্মীদের জন্য সভাকক্ষ। এছাড়াও, ভবনের মধ্যে টু-হুইলার পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। এই প্রকল্পের জন্য এখনও পর্যন্ত মোট ১ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে বলে জানা গিয়েছে।
Read More
ফুলবাড়ীতে ব্রিজের উপর পরিত্যক্ত স্কুটিকে নিয়ে উদ্বেগ স্থানীয়দের মধ্যে

ফুলবাড়ীতে ব্রিজের উপর পরিত্যক্ত স্কুটিকে নিয়ে উদ্বেগ স্থানীয়দের মধ্যে

রাতভর ফুলবাড়ী এলাকার কাঞ্চনবাড়িতে ক্যানাল ব্রিজের উপর রাখা ছিল একটি স্কুটি। অনেকে ভেবেছেন হয়তো কেউ রেখেছেন। পরে নিয়ে যাবেন। এই করে  রাত পার হয়ে যায়। কিন্তু কেউ আর স্কুটিটি নিতে আসে না। সকালে ওই স্কুটিটি সেখানেই পড়ে থাকতে দেখে লোকজন ভিড় করেন। তখনই লক্ষ্য করেন স্কুটির ভিতর থেকে ফোনের রিংটোনের আওয়াজ ভেসে আসছিল। কিন্তু ডিকি বন্ধ। কেউ আর ফোনটি তুলতে পারছিল না। স্বাভাবিকভাবেই মনে নানা প্রশ্ন দেখা দিচ্ছিল স্থানীয়দের। ওদিক থেকে ফোন করেই যাচ্ছে হয়তো পরিবারের লোকেরা। কিন্তু ফোন তোলার উপায় নেই। স্কুটির ডিকি তালা বন্ধ। স্কুটির মালিকও নেই। এদিকে স্কুলটির  নম্বর প্লেট দেখেও তো বোঝা যায়। কিন্তু সে নাম্বার…
Read More
মোদি-মাস্কের বৈঠক, ভারতে কর্মী নিয়োগ শুরু করল টেসলা

মোদি-মাস্কের বৈঠক, ভারতে কর্মী নিয়োগ শুরু করল টেসলা

ভারতে বছরে ৫ লক্ষ বৈদ্যুতিন গাড়ি তৈরি হবে কারখানা চালু হলে। ভারতে কর্মী নিয়োগ শুরু করল টেসলা। কিছু দিন আগেই আমেরিকা সফরে গিয়ে মার্কিন ধনকুব এলন মাস্কের সাথে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকের কিছু দিন পরেই ভারতে কর্মী নিয়োগের ঘোষণা করল মার্কিন সংস্থা টেসলা। বর্তমানে দিল্লি এবং মুম্বই জুড়ে ১৩টি পদের জন্য কর্মী চাইছেন তারা। বহুদিন ধরেই ভারতে কারখানা তৈরির পরিকল্পনা ছিল মাস্কের সংস্থার। গত বছর লোকসভা নির্বাচনের আগে শোনা গিয়েছিল, টেসলার উচ্চ আধিকারিকরা ভারতে আসবেন। কারখানা তৈরির জন্য বেশ কিছু এলাকা ঘুরে দেখবেন তাঁরা। সব মিলিয়ে ভারতে কারখানা তৈরিতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার ভাবনা রয়েছে টেসলার।…
Read More
অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার করতে গিয়ে সামসেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার করতে গিয়ে সামসেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

পুলিশের চোখে ধুলো দিতে অ্যাম্বুলেন্সে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণের গাজা। কিন্তু পাচারকারিদের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচার করতে গিয়ে সামসেরগঞ্জ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হল দুই যুবক। মঙ্গলবার সকালে সামসেরগঞ্জ থানার চকসাপুর মোড় সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় দেড় কুইন্টাল গাঁজা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আদিত্য দাস এবং অনুপ সূত্রধর। আদিত্য দাসের বাড়ি শিলিগুড়ি। অনুপ সূত্রধর আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খাঁন, জঙ্গিপুরের সার্কেল ইন্সপেক্টর স্বরূপ বিশ্বাস, সামসেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ এবং ওসি শিব প্রসাদ ঘোষের উপস্থিতিতে গাজা বাজেয়াপ্ত করা হয়। উত্তরবঙ্গের দিক থেকে দক্ষিণবঙ্গের…
Read More