Priyanka Bhowmick

861 Posts
ডাঃ মুকুন্দ রায় মজুমদারের নামে শিলিগুড়িতে রাস্তা তৈরির দাবি বাংলা ভাষা বাঁচাও কমিটির

ডাঃ মুকুন্দ রায় মজুমদারের নামে শিলিগুড়িতে রাস্তা তৈরির দাবি বাংলা ভাষা বাঁচাও কমিটির

ডাঃ মুকুন্দ রায় মজুমদারের নামে শিলিগুড়িতে রাস্তা তৈরি করার দাবি তুলে সাংবাদিক বৈঠকে বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনি দাবি তোলেন তারা। বাংলা ও বাংলা ভাষাবাঁচাও কমিটির সভাপতি ছিলেন ডাঃ মুকুন্দ রায় মজুমদার। বাংলার জাতিসত্তা আন্দোলনে শহীদ হয়েছিলেন তিনি। তার স্মৃতিতে শিলিগুড়িতে তার নামে একটি রাস্তা করার দাবী তোলেন সংগঠনের সদস্যরা। একই সাথে পুরনিগম এলাকায় তার একটি মূর্তি স্থাপন করার দাবি তোলা হয়। বুধবার ডক্টর মুকুন্দ মজুমদারের জীবনীর ওপর একটি বই প্রকাশ করা হয়।
Read More
‘ডন ৩’-এ অভিনয় করছেন না শাহরুখ খান

‘ডন ৩’-এ অভিনয় করছেন না শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ও 'ডন' ফ্র্যাঞ্চাইজি ছবি 'ডন ৩' শিগগিরই নির্মাণ শুরু হতে যাচ্ছে। ছবিটির প্রযোজক রিতেশ সিধওয়ানি ঘোষণা করেছেন। নির্মাতা আশ্বস্ত করেছেন যে ফারহান আখতার সিনেমাটির স্ক্রিপ্ট সম্পূর্ণ করার প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু এর মধ্যেই দুঃসংবাদ এল শাহরুখ ভক্তদের জন্য। বলিউডের বাদশাহ আইকনিক ছবির তৃতীয় কিস্তিতে থাকছেন না তিনি! জানা গেছে, 'ডন ৩'-এর চিত্রনাট্যের কাজ শেষ করছেন ফারহান আখতার। সিনেমাটির চিত্রনাট্য প্রায় শেষের দিকে। খুব শিগগিরই পর্দায় ফিরবে 'ডন'। ফারহানের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের অংশীদার রিতেশ সিধওয়ানি দুদিন আগে একথা জানিয়েছেন। 12 বছর পর, 'ডন'-এর আপডেট পেয়ে শাহরুখ ভক্তরা খুশিতে ফেটে পড়েন। বহুদিন পর কিং খান ও…
Read More
শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একাধিক দাবিতে গণ অবস্থান বিক্ষোভ

শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একাধিক দাবিতে গণ অবস্থান বিক্ষোভ

শিলিগুড়ি বিধান মার্কেটে যে সমস্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে তাদের দোকান ঘরের সম্পূর্ণ মালিকানা তাদের দেওয়া হোক, এই দাবি তুলে তিন দিনব্যাপী অবস্থান-বিক্ষোভ কর্মসূচি শুরু করলো বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি সহ ব্যবসায়ীরা। মঙ্গলবার থেকে বিধান মার্কেট প্রাঙ্গনে এই অবস্থান-বিক্ষোভ শুরু হয়। তিনদিনব্যাপী এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করবে ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ীদের অভিযোগ, যে সময় এই বিধান মার্কেট তৈরি করা হয়েছিল সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় তদের এই মার্কেটে জায়গা দিয়েছিলেন। তারপর RR দপ্তরের হাতে চলে যায় এই মার্কেট। কিছু ব্যবসায়ীদের সেই সময় পাট্টা দিয়েছিল RR দপ্তর। পরে এই মার্কেটের দায়িত্বভার তুলে দেওয়া হয় শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদকে। ব্যবসায়ীদের…
Read More
ব্রিটেনে আটকে দেওয়া হল ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন

ব্রিটেনে আটকে দেওয়া হল ‘দ্য কেরালা স্টোরি’র প্রদর্শন

বিতর্কের মধ্যে সুদীপ্ত সেনের ছবি 'দ্য কেরালা স্টোরি' বক্স অফিসে বেশ চমক দেখাচ্ছে। মাত্র 9 দিনেই 100 কোটি ছাড়িয়েছে সিনেমাটি। বিতর্কের পরও দেশে ভালো ব্যবসা করছে ছবিটি। ‘দ্য কেরালা স্টোরি’ ইতিমধ্যেই বিদেশে মুক্তি পেয়েছে। সিনেমাটি আমেরিকা, কানাডার পাশাপাশি ব্রিটেনেও মুক্তি পেয়েছে। এই মুহূর্তে ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। বিতর্কিত এই ছবিটি ইতিমধ্যেই ব্রিটেনে মুক্তি পেয়েছে। অগ্রিম টিকিট বুকিংও শুরু হয়েছে। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রথম শো প্রায় হাউসফুল। কিন্তু হঠাৎ করেই বাতিল হয়ে যায় সিনেমাটির সব শো। 'দ্য কেরালা স্টোরি' ব্রিটেনের প্রায় ৩১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। মাল্টিপ্লেক্স চেইনগুলি অগ্রিম বুকিং শুরু হওয়ার পর হঠাৎ…
Read More
রাজ্যে নিষিদ্ধ ‘কেরালা স্টোরি’, চা বাগানের মেয়েদের সিনেমা দেখাতে আসাম নিয়ে গেল প্রাক্তন সাংসদ

রাজ্যে নিষিদ্ধ ‘কেরালা স্টোরি’, চা বাগানের মেয়েদের সিনেমা দেখাতে আসাম নিয়ে গেল প্রাক্তন সাংসদ

এই রাজ্যের সরকার নিষিদ্ধ করেছে কেরালা স্টোরি সিনেমাটি, তাই রাজ্যের কোনও সিনেমা হলে চলছে না সিনেমাটি। কিন্তু চা বাগান এলাকার সহজ সরল মেয়েদের এই সিনেমা দেখিয়ে সচেতন করতে দুটি বাস ভাড়া করে আসাম নিয়ে গেল বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দশরথ তিরকে। দশরথের দাবি, স্থানীয় চা বাগানের মেয়েরা অনেকেই তার কাছে এসে এই সিনেমাটি দেখানোর ব্যবস্থা করার কথা বলে। যেহেতু এই রাজ্যে নিষিদ্ধ সিনেমাটি, কিন্তু পাশের রাজ্য আসামে চলছে রমরমিয়ে কেরালা স্টোরি, তাই সেখানে গিয়ে কোন ভাবে সিনেমাটি দেখা যায় কিনা তার খোঁজ খবর নিয়ে আসামের ব্ঙ্গাইগাঁওতে একটি সিনেমা হলে সোমবারের ১৪০ টি টিকিটের ব্যবস্থা করেন দশরথ। তাই সোমবার দুটি…
Read More
উৎসর্গ প্রকল্পের অঙ্গ হিসেবে শিলিগুড়ি থানায় আয়োজিত হল রক্তদান শিবির

উৎসর্গ প্রকল্পের অঙ্গ হিসেবে শিলিগুড়ি থানায় আয়োজিত হল রক্তদান শিবির

উৎসর্গ প্রকল্পের অঙ্গ হিসেবে শিলিগুড়ি থানায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো শিলিগুড়ি পুলিশ স্টেশন। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশানুসারে উৎসর্গ প্রকল্পের অঙ্গ হিসেবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শনিবার শিলিগুড়ি থানায় আয়োজিত এই শিবিরে রক্তদান করেন পুলিশকর্মী সহ সাধারণ মানুষ। শিলিগুড়ি তেরাই লায়েন্স ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই শিবির আয়োজিত হয়। সংগৃহিত রক্ত শিলিগুড়ি তেরাই লায়েন্স ব্লাড ব্যাংকে পাঠানো হয়। এদিনের এই শিবিরে উপস্থিত হয়ে রক্তদাতাদের ধন্যবাদ জানান পুলিশ কমিশনার।
Read More
“সেফ ড্রাইভ,সেভ লাইফ” নিয়ে শিলিগুড়িতে আয়োজিত হল সচেতনতা শিবির

“সেফ ড্রাইভ,সেভ লাইফ” নিয়ে শিলিগুড়িতে আয়োজিত হল সচেতনতা শিবির

সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে সচেতনতা শিবির ও কমিউনিটি সার্ভিস প্রোগ্রামের আয়োজন করলো শিলিগুড়ি জংশন ট্রাফিক গার্ড। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। ট্র্যাফিক নিয়ম সহ সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে একটি সচেতনতামূলক শিবিরের আয়োজন করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত জংশন ট্র্যাফিক গার্ড। শনিবার জংশন এলাকায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। একইসাথে আয়োজিত হয় কমিউনিটি সার্ভিস অনুষ্ঠান। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী ছাড়াও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এদিন ট্রাফিক আইন নিয়ে সকলকে সচেতন করেন কমিশনার।
Read More
‘মোদি’ ছবির পরিচালনা করতে যাচ্ছেন জনি ডেপ

‘মোদি’ ছবির পরিচালনা করতে যাচ্ছেন জনি ডেপ

হলিউড অভিনেতা জনি ডেপ ২৫ বছর পর পরিচালকের আসনে ফিরছেন। ইতালীয় শিল্পী আমেদিও মোদিগিলানির বায়োপিক প্রযোজনা করতে যাচ্ছেন জনি। সেই ছবির নাম হবে 'মোদী'। কারণ এই শিল্পীকে তাঁর বন্ধুরা মোদীগিলানি থেকে 'মোদী' নামেই চিনতেন। পরিচালক হিসেবে আড়াই দশক পর জনির প্রত্যাবর্তনের খবরে খুশি ভক্তরা। ছবির বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করবেন তাদের নামও ঘোষণা করেছেন পরিচালক। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কিংবদন্তি অভিনেতা আল পাচিনো। জানা গেছে, মোদির চরিত্রে অভিনয় করবেন ইতালীয় অভিনেতা রিকার্ডো স্ক্যামারসিও। 'জন উইক: চ্যাপ্টার 2', 'দ্য বেস্ট অফ ইয়ুথ' এবং 'লোরো'-তে তার অভিনয় দর্শকদের হৃদয়ে ছাপ ফেলেছে।জনি শুধুমাত্র চলচ্চিত্রটি পরিচালনা করেননি বরং এটি আল পাচিনো এবং ব্যারি নাভিদির…
Read More
SJDA এর তরফ থেকে বিধান মার্কেটের ব্যবসায়ীদের প্রদান করা হবে দোকানের লাইসেন্স

SJDA এর তরফ থেকে বিধান মার্কেটের ব্যবসায়ীদের প্রদান করা হবে দোকানের লাইসেন্স

বিধান মার্কেটের ব্যবসায়ীদের দোকানের লাইসেন্স প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এখনো পর্যন্ত ১৮ জন ব্যবসায়ীদের লাইসেন্স বিচারাধীন রয়েছে। তার মধ্যে এদিন তিনজন ব্যবসায়ীর লাইসেন্স নিয়ে শিলিগুড়িতে অবস্থিত শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের কার্যালয়ে শুনানি করা হয়। এই শুনানিতে উপস্থিত ছিলেন SJDA চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, CEO SJDA সহ অন্যান্য বোর্ডের সদস্যরা। জানা গিয়েছে, আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশ কয়েকটি দোকান, এবার কোনো দোকানের রয়েছে একাধিক দাবিদার, এছাড়াও ছিল একাধিক কারণ। সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে এই কয়েকজন ব্যবসায়ীর লাইসেন্স বিচারাধীন রাখা হয়।
Read More
তৃণমূলের শিবিরে দেখা মিলছে বিজেপি কর্মীদেরও

তৃণমূলের শিবিরে দেখা মিলছে বিজেপি কর্মীদেরও

তৃণমূলের শিবিরে দেখা মিলছে বিজেপি কর্মীদেরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কালচিনি ব্লকের সকল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে একশো দিনের কাজ সহ নানা বিষয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠি লেখার কাজ চলছে। তবে এই চিঠিতে শুধু তৃণমূল কর্মী-সমর্থকরাই নয়, বিজেপি, কংগ্রেস ও সিপিএমের কর্মী সমর্থকেরা যারা একশো দিনের কাজের টাকা পাননি তারাও এগিয়ে এসে চিঠিতে সই করছেন, এমনই দাবি আইএনটিটিইউসির আলিপুরদুয়ার জেলা সম্পাদক আনন্দ চন্দ্রের। তিনি বলেন, "বুধবার কালচিনি ব্লকের হাসিমারা সহ বিভিন্ন এলাকায় আমরা কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে চিঠি লেখার কাজ করছি। সেখানেই লক্ষ করা গেল এখানে শুধু তৃণমূলেরই নয়, বিজেপি ও সিপিএমের নিচু…
Read More