Priyanka Bhowmick

861 Posts
দুর্গাপূজোর প্রস্তুতি নিয়ে বৈঠক সারলেন সৌরভ চক্রবর্তী

দুর্গাপূজোর প্রস্তুতি নিয়ে বৈঠক সারলেন সৌরভ চক্রবর্তী

দুর্গাপূজোর আগে পূজোর প্রস্তুতি বৈঠক সেরে ফেললেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ। পুজোর ঘাট তৈরির পাশাপাশি শিলিগুড়ি শহরের বড়ো বড়ো পুজো মন্ডপের সামনে নিরাপত্তা বাড়াতে সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে SJDA-এর। বৃহস্পতিবার শিলিগুড়ির PWD ইনস্পেকশন বাংলোতে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বড়ো বড়ো পুজো মন্ডপগুলির সামনে সিসিটিভি ক্যামেরা লাগানোর হবে। এর পাশাপাশি নদীর ঘাটগুলি নিরঞ্জন এবং ছট পূজো দুটোর জন্যই তৈরি করা হচ্ছে। এইবছর ছটঘাটের সংখ্যা বাড়ানো হবে। তর্পনের জন্যও নৌকাঘাট সহ একাধিক ঘাট তৈরি করা হচ্ছে।
Read More
পুলিশের বিরুদ্ধে এবার পাল্টা মামলা করবেন জারিন

পুলিশের বিরুদ্ধে এবার পাল্টা মামলা করবেন জারিন

শিয়ালদা আদালত সম্প্রতি পাঁচ বছরের পুরনো একটি জালিয়াতির মামলায় অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই ঘটনায় আলোচনায় আসেন জেরিন খান। অবশেষে ১২ লাখ টাকার আর্থিক জালিয়াতির মামলায় স্বস্তি পেলেন জারিন। সোমবার যথাযথ প্রমাণের ভিত্তিতে জারিন খানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে আদালত। কিন্তু এবার নিজের বিপদ কাটিয়ে উঠলেন অভিনেত্রী। মামলার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।জারিনের আইনজীবী রিজওয়ান সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, জারিন খানের প্রতারণার মামলার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছেন। আইনজীবী বলেছেন, "তদন্তকারী অফিসারের ইচ্ছাকৃত কাজের কারণে আমার জারিন ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাই ভারতীয় দণ্ডবিধির (১৮৬০)-এর ১৬৬…
Read More
পাথরের কালী মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিলেন জলপাইগুড়ির পুরোহিত প্রবীর মজুমদার

পাথরের কালী মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিলেন জলপাইগুড়ির পুরোহিত প্রবীর মজুমদার

ইচ্ছে থাকলেই উপায় হয়। সেটাই প্রমাণ করে দেখালেন জলপাইগুড়ির পাতকাটা কলোনীর বাসিন্দা পেশায় পুরোহিত প্রবীর মজুমদার। দীর্ঘ প্রায় দশ মাস ধরে পাথরের কালী মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন জলপাইগুড়ির পাহাড়পুর পাতকাটা কলোনীর পুরোহিত প্রবীর মজুমদার। পেশায় তিনি পুরোহিত, অবসর সময়ে টোটো চালান তিনি।একমাত্র ছেলে ও স্ত্রীকে নিয়ে কষ্টের সংসার।বাড়িতেই মন্দির করার স্বপ্ন দেখেছিলেন তিনি। অর্থ সংকটের ফলে প্রবীর বাবু নিজেই অল্প অল্প করে অর্থ সঞ্চয় করে দীর্ঘ কয়েক বছরের পর মন্দির তৈরি করেছেন। এরপর তিনি নিজেই পাথরের কালী মূর্তি বানিয়ে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। প্রবীর বাবুর পিতা রবীন্দ্রনাথ মজুমদার পেশায় পুরোহিত ছিলেন। তারও জনপ্রিয়তা ছিল যথেষ্ট। রবীন্দ্রনাথ বাবুর মৃত্যুর…
Read More
তবে কি ফের বলিউডে ফিরছেন নয়নতারা? জেনে নিন বিস্তারিত

তবে কি ফের বলিউডে ফিরছেন নয়নতারা? জেনে নিন বিস্তারিত

নয়নতারা দক্ষিণের বিনোদন জগতে একমাত্র 'লেডি সুপারস্টার'। রজনীকান্ত, কমল হাসান, নাগার্জুনের ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করার মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। আর শুরুতে বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি। 'জওয়ান' ছবির 'চালেয়া' গান দিয়ে দর্শকদের মন কেড়ে নেন নয়নতারা। বলিউডের সিনেমায় কাজ না করার সিদ্ধান্ত থেকে সরে আসছেন এই অভিনেত্রী! তার প্রথম বলিউড সিনেমার আকাশচুম্বী সাফল্যের পর, অভিনেত্রী আর কোনো বলিউড সিনেমা না করার সিদ্ধান্ত নেন। কিন্তু শোনা যাচ্ছে, বলিউডে সিনেমা না করার সেই কড়া প্রতিশ্রুতি ভাঙতে চলেছেন নয়নতারা।নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে- কার জন্য সিদ্ধান্ত বদল করছেন নয়নতারা? কোন সিনেমায় কাজ করবেন এই সুন্দরী? ফিল্মফেয়ারের এক…
Read More
কেবিসি-এর সেটে আবেগাপ্লুত অমিতাভ বচ্চন

কেবিসি-এর সেটে আবেগাপ্লুত অমিতাভ বচ্চন

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। তিনি কয়েক দশক ধরে কোটি কোটি দর্শক ও ভক্তদের মুগ্ধ করে চলেছেন। পর্দায় তার উপস্থিতি ভক্তদের হাসায়, কাঁদায়, অনুপ্রাণিত করে, ভালবাসা দেয়। তার ভালোবাসায় বুঁদ হয়ে থাকেন ভক্তরা। এবার ভক্তদের ভালোবাসায় কেঁদে ফেললেন স্বয়ং বিগ বি। সম্প্রতি, অভিনেতার জন্মদিন পালন করা হয়েছিল তার জনপ্রিয় শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-এর সেটে। আর ভক্তদের এমন প্রস্তাবে চোখের জল ধরে রাখতে পারেননি অমিতাভ।১১ অক্টোবর এই প্রবীণ অভিনেতার জন্মদিন। কৌন বনেগা ক্রোড়পতির আসন্ন পর্বে অমিতাভ বচ্চনের ৮১তম জন্মদিন উদযাপন করা হয়েছে। পরের পর্ব প্রচার হবে। এই আসন্ন পর্বটি চমকে ভরপুর হবে। এপিসোডের একটি প্রোমোতে একজন আবেগপ্রবণ অমিতাভকে দেখানো হয়েছে। কান্নাজড়িত কণ্ঠে…
Read More
সিকিমের বন্যা কবলিত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ালো শিলিগুড়ি পুরনিগম

সিকিমের বন্যা কবলিত মানুষদের দিকে সাহায্যের হাত বাড়ালো শিলিগুড়ি পুরনিগম

সিকিমের বন্যা কবলিত মানুষদের পাশে শিলিগুড়ি পুরনিগম। সিকিমে বাঁধভাঙ্গা বন্যা, আর তারই মাঝে ঘর ছাড়া হয়েছে বহু মানুষ। বন্যায় ঘরছাড়া মানুষদের ত্রাণ সামগ্রীর ব্যাবস্থা করলো শিলিগুড়ি পুরনিগম। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের তরফে বন্যায় আটকে থাকা পরিবারের মানুষদের জন্য খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, নুন, বেবি ফুড, তেল, চাপাতি, দুধ, ওআরএস, কম্বল ছাড়াও দরকারি ওষুধ প্রদান করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, মেয়র পারিষদ এবং বোরো চেয়ারপার্সনরা।
Read More
সেনাবাহিনীর হেলিকপ্টারে লাচেন থেকে সরিয়ে নেওয়া হল পর্যটকদের

সেনাবাহিনীর হেলিকপ্টারে লাচেন থেকে সরিয়ে নেওয়া হল পর্যটকদের

সিকিমে বিপর্যয়ের ৫ দিন পর অবশেষে পর্যটকদের আজ এয়ার লিফট করে উদ্ধার শুরু হল। লাচেন সহ বেশকিছু জায়গায় পর্যটকেরা আটকে ছিলেন। তিস্তার গ্রাসে লাচেন, চুংথাম বিচ্ছিন্ন হয়ে যায়। লাচেনে আটকে পড়েন বহু পর্যটক। সেই পর্যটকদের উদ্ধারের জন্য প্রস্তুত রাখা হয়েছিল হেলিকপ্টার। কিন্তু আবহাওয়া বাধা হয়ে দাড়িয়েছিল এই কয়েকদিন। অবশেষে সোমবার উত্তর সিকিমের আবহাওয়া কিছুটা পরিষ্কার হতেই হেলিকপ্টারে উদ্ধার করা হচ্ছে পর্যটকদের। সোমবার সকালেই সিকিমের পাকিয়ং থেকে লাচেন যায় হেলিকপ্টার। এছাড়াও লাচুং, চুংথামেও হেলিকপ্টারে পরিস্থিতি দেখার পাশাপাশি ত্রাণ সামগ্রী পৌঁছানোর কাজ শুরু হয়ে গিয়েছে। লাচেন থেকে এদিন বহু পর্যটককে উদ্ধার করা হয়। লাচেন থেকে সেনা হেলিকপ্টার পর্যটকদের নিয়ে রিংঘিম হেলিপ্যাডে নামে।…
Read More
ভুয়ো নিয়োগপত্র নিয়ে শোরগোল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

ভুয়ো নিয়োগপত্র নিয়ে শোরগোল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

ভুয়ো নিয়োগপত্র নিয়ে শোরগোল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করলেন বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার। চাকরির নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় তখন ভুয়ো নিয়োগপত্র নিয়ে শোরগোল পড়ে গেলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের লেটার হেডে রেজিস্ট্রার দুর্লভ সরকারের সিল স্বাক্ষর ব্যবহার করে গত ২৭শে সেপ্টেম্বর একটি নিয়োগপত্র বের হয়। যেখানে দেখা যাচ্ছে রায়গঞ্জের বাসিন্দা পবন মহলদার নামে এক ব্যক্তির নামে চিঠি করা হয়েছে। ওই ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সি পদে নিয়োগের কথা লেখা রয়েছে ওই লেটারে। সামাজিক মাধ্যমে এই লেটারটি ভাইরাল হওয়ায় রবিবার এই লেটারটি চোখে পড়ে বিশ্ব বিদ্যালয়ের। তারপরই রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারকে ই-মেল…
Read More
কালিম্পঙের বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এলেন বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস

কালিম্পঙের বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এলেন বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস

মুখ্যমন্ত্রীর নির্দেশে কালিম্পঙের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে বাগডোগরা বিমানবন্দরে নামলেন যুব কল্যাণ ও বিদ্যুৎ মন্ত্রী অরুপ বিশ্বাস। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা কালিম্পঙের উদ্দেশ্যে রওনা দেন তিনি।মন্ত্রী অরুপ বিশ্বাস জানান, বিধ্বস্ত এলাকা ঘুরে দেখা হবে। মুখ্যমন্ত্রী গোটা বিষয়টি মনিটারিং করে সবরকম ব্যবস্থা করছেন। ক্ষতিগ্রস্ত কালিম্পঙের জন্য ২৪ কোটি টাকা সহায়তা করেছেন মুখ্যমন্ত্রী। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কালিম্পঙকে সহায়তা না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কলকাতায় আসা নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, "আমরা দিল্লিতে গিয়েছিলাম সেইসময় পেছনের দরজা দিয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন। আজ কলকাতায় এসেছেন কখন পালিয়ে যাবেন তা আমার জানা নেই।"
Read More
দীপাবলির আগেই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’

দীপাবলির আগেই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’

বক্স অফিসের সব রেকর্ড ভেঙে ব্লকবাস্টার সিনেমা 'জওয়ান' এখন মোবাইল, স্মার্ট টিভি এবং ল্যাপটপে দেখা যাবে। সেপ্টেম্বর মাসের শুরুর দিকে বিশ্বব্যাপী বড় পর্দায় মুক্তি পায় সিনেমাটি। এবার বিশ্বের এক নম্বর স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দীপাবলির আগে মুক্তি পেতে চলেছে। ২ নভেম্বর OTT প্ল্যাটফর্ম Netflix-এ এই সিনেমার স্ট্রিমিং শুরু হবে বলে জানা গেছে। জাওয়ান এর ওটিটি রিলিজে বেশ কিছু নতুন দৃশ্য যুক্ত হয়েছে, যা সিনেমায় দেখা যায়নি। রিপোর্টে জানা গেছে যে Netflix জওয়ানের OTT স্বত্ত্ব ২৫০ কোটি টাকায় কিনেছে। যা ভারতের স্ট্রিমিংয়ের ইতিহাসে রেকর্ড চুক্তি। আজ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের 'ওএমজি টু'। এর আগে অ্যামাজন প্রাইমে মুক্তি পায় শাহরুখ খানের মেগাহিট…
Read More