28
Nov
দু’বছর পর বরাদ্দ বৃদ্ধি মিড-ডে মিলে। সরকার প্রোষিত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয় গুলিতে শিক্ষার্থী পিছু ৭০-৭৫ পয়সা করে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও এই পরিমাণ বৃদ্ধিতে মোটেই খুশি নন বাঁকুড়ার শিক্ষক মহলের একাংশ। তাঁদের মতে, বাজারে জিনিসপত্রের দাম ক্রমবর্দ্ধমান। এই ‘ছিটেফোঁটা’ বরাদ্দ বৃদ্ধিতে শিশুরা পুষ্টিকর খাবার পাবে তো? সে নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা। বাঁকুড়া শহরের একটি স্কুলের তাপস রায় বলেন, মিড ডে মিলে নামমাত্র বরাদ্দ বেড়েছে, যা যথেষ্ট নয়। এখন প্রতি পিস ডিমের দাম সাত থেকে সাড়ে সাত টাকা, মুসুর ডাল প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা, টমেটো ৮০ থেকে ১০০, পিঁয়াজ অনেক সময় ৮০ টপকে যাচ্ছে।…
