Piyali Poddar

257 Posts
রাজ্যে প্রথম স্থান অধিকারী চন্দ্রচুর সেনকে সংবর্ধনা জ্ঞাপন নারায়নী ব্যাটেলিয়ানের আধিকারিকরদের

রাজ্যে প্রথম স্থান অধিকারী চন্দ্রচুর সেনকে সংবর্ধনা জ্ঞাপন নারায়নী ব্যাটেলিয়ানের আধিকারিকরদের

মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকারী চন্দ্রচুর সেনকে সংবর্ধনা জ্ঞাপন করলেন নারায়নী ব্যাটেলিয়ানের আধিকারিকরা।চন্দ্রচূড়ের ইচ্ছা সে বড় হয়ে ডাক্তার হওয়ার। তার সেই ইচ্ছা যাতে সম্পূর্ণভাবে সার্থক হয় সেই শুভকামনায় নারায়নী ব্যাকটালিয়নের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানালেন। এরপর মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন চন্দ্রচূরের পরিবারের সাথে। নারায়ণী ব্যাটেলিয়ানের মহিলা আধিকারীক বলেন চন্দ্রচূর সেন যে রেজাল্ট করেছে তাতে কোচবিহারের মানুষ তার জন্য গর্বিত।পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে আরো অনুপ্রাণিত করবে। আমরা চাই চন্দ্রচুর তার জীবনের লক্ষ্যে পৌঁছাক। শুধু ভালো ছাত্র হিসেবে নয় ভালো মানুষ হিসেবে সে যাতে সফল হয়। চন্দ্রচুরের এইরকম রেজাল্ট হওয়ায় আমরা তার বাবা-মাকেও অনেক শুভেচ্ছা জানাচ্ছি।
Read More
নকশালবাড়ির মেচী নদীর চড়ে বাইসন ঘিরে আতঙ্ক

নকশালবাড়ির মেচী নদীর চড়ে বাইসন ঘিরে আতঙ্ক

নকশালবাড়ির মেচী নদীর চড়ে বাইসন ঘিরে আতঙ্ক। এদিন নেপালের বামনডাঙ্গি থেকে মেচী নদী পেরিয়ে একটি বাইসন এলাকায় দাপিয়ে বেড়ায়। বাইসন দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে এলাকায়। পরে অবশ্য কলাবাড়ি জঙ্গলে প্রবেশ করে বাইসনটি। বাইসন ঘিরে সতর্কতা জারি করেছে বন দপ্তর। বাইসনের নজরদারি শুরু করেছে কলাবাড়ি বনদপ্তর। তবে এখন পর্যন্ত জনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করেনি বাইসনটি।জানা যায় নেপালের বামুন ডাঙ্গি থেকে মেচি নদী পেরিয়ে বাইসনটি কলাবাড়ি জঙ্গলে ঢুকেছে। বাইসনের খোঁজে জোর তল্লাশি কলাবাড়ি বন বিভাগের।
Read More
মাধ্যমিকে নজরকাড়া ফল দীপজয়ের, সংবর্ধনা দিলেন বিধায়ক

মাধ্যমিকে নজরকাড়া ফল দীপজয়ের, সংবর্ধনা দিলেন বিধায়ক

অভাবের সঙ্গে লড়াই করে মাধ্যমিকে নজরকাড়া ফল করেছে রাজগঞ্জের দীপজয় সরকার।শুক্রবার তাকে সংবর্ধনা দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের স্কুল পাড়ার বাসিন্দা মিঠুন সরকার ও দীপা সরকারের ছেলে দীপজয়। সে রাজগঞ্জ মহেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ছাত্র ।মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৬৪।  আগামীতে ডাক্তার হওয়ার ইচ্ছে তার। দীপজয়ের বাবা দীর্ঘদিন থেকে অসুস্থ, মা দর্জির কাজ করে কোনোমতে সংসার চালান।  এই অভাবের সংসারে কিভাবে দীপজয় এর স্বপ্ন পূরণ হবে তা নিয়ে চিন্তায় রয়েছে দীপজয় ও তার পরিবারের সদস্যরা। শুক্রবার দীপজয় এর বাড়িতে গিয়ে ফুল ও মিষ্টি  দিয়ে সংবর্ধনা জানান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও সমাজসেবী অরিন্দম ব্যানার্জি সহ অন্যান্যরা। সংবর্ধনা…
Read More
এলাহি আয়োজন বেঙ্গল সাফারি পার্কের পশুদের জন্য

এলাহি আয়োজন বেঙ্গল সাফারি পার্কের পশুদের জন্য

শিলিগুড়ির তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি।এই অবস্থায় মানুষের পাশাপাশি নাজেহাল বেঙ্গল সাফারির চিড়িয়াখানার পশুপাখিরা। তাদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ।সাফারিতে পশু-পাখিরা যাতে গরমে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে সবার খাঁচার মধ্যে একাধিকবার স্নান এবং খাবার জন্য প্রয়োজনীয় জলের জোগানের পাশাপাশি দেওয়া হচ্ছে ওআরএস।বিভিন্ন পশুদের খাঁচার সামনে ও ভিতরে এয়ার কুলারের ব্যবস্থা করা হয়েছে।পাশাপাশি জল যাতে ঠাণ্ডা থাকে তার জন্য জলের মধ্যে বরফ দেওয়া হচ্ছে। তীব্র গরমে মানুষের পাশাপাশি পশু ও পাখীদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে।গরমে বেঙ্গল সাফারির পশু ও পাখিদের যাতে স্বাস্থ্যের কোনো সমস্যা না হয় সেদিকে ২৪ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকেরা।গরমের জন্য খাদ্য তালিকাতেও…
Read More
তীব্র দাবদাহ থেকে বাঁচতে রাজগঞ্জ থানার পুলিশের তরফে ওয়ারএস ও জল বিতরণ

তীব্র দাবদাহ থেকে বাঁচতে রাজগঞ্জ থানার পুলিশের তরফে ওয়ারএস ও জল বিতরণ

প্রচন্ড গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হলো রাজগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার রাজগঞ্জ থানার পক্ষ থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর, হাতিমোড়, সারিয়াম ও বেলাকোবায় পথ চলতি মানুষ গাড়ির চালক এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের হাতে ওআরএস-এর প্যাকেট ও জলের বোতল তুলে দেওয়া হয়। এব্যাপারে রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার বলেন, উত্তরবঙ্গে প্রায় ৩৫ ডিগ্রি তাপমাত্রা চলছে। এত গরমের মধ্যেও মানুষকে কাজের জন্য বের হতে হচ্ছে। এছাড়াও বহু পুলিশকর্মী রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। তাই সকলের কথা চিন্তা করে ডিএসপি হেডকোয়ার্টার জলপাইগুড়ি শেরাব দর্জি লেপচার উদ্যোগে প্রায় ৬০০ জনকে বোতল পানীয় জল এবং ওআরএস দেওয়া হলো।
Read More
কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের উদ্যোগে রক্তদান শিবির

কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের উদ্যোগে রক্তদান শিবির

বৃহস্পতিবার কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের উদ্যোগে ট্রাস্টের কর্মচারী এবং অন্যান্য দের নিয়ে মদন মোহন মন্দির সংলগ্ন আনন্দময়ী ধর্মাশলায় অনুষ্টিত হলো রক্তদান শিবির। সদর মহকুমা শাসক সর্বপ্রথম রক্তদান করে এই শিবিরের সূচনা করেন।আয়োজকরা জানান কোচবিহার ব্লাড ব্লাঙ্কের রক্তের সমস্যা মেটাতে তাঁদের এই উদ্যোগ। তাঁদের লক্ষ ৫০ ইউনিট রক্ত এই শিবির থেকে সংগ্রহ করে ব্লাড ব্লাঙ্কের হাতে তুলে দেওয়া হবে।
Read More
মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড়  

মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড়  

অবশেষে প্রকাশিত হলো মাধ্যমিকের ফলাফল। এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহার রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। মাধ্যমিকে রাজ্য প্রথম কোচবিহার রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন।কোচবিহার রেল ঘুমটি এলাকার বাসিন্দা তিনি। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল।আগামী দিনে চিকিৎসক হতে চান চন্দ্রচূড়। বাবা পেশায় ব্যবসায়ী, মা হাউস ওয়াইফ।
Read More
মাধ্যমিকের মেধা তালিকায় নাম নেই জলপাইগুড়ি জেলাতে, চিন্তায় শিক্ষকরা

মাধ্যমিকের মেধা তালিকায় নাম নেই জলপাইগুড়ি জেলাতে, চিন্তায় শিক্ষকরা

মাধ্যমিকের মেধা তালিকায় নাম নেই জলপাইগুড়ি জেলাতে।গতবছর এবং এবছর জলপাইগুড়ি জেলায় মাধ্যমিকের ফল খারাপ হওয়ায় চিন্তায় শিক্ষকরা।বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হয়।জলপাইগুড়ি জেলায় প্রায় ২৬ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। জলপাইগুড়ি জেলার মোট ১৯০ টি বিদ্যালয়ে রেজাল্ট ডিসটিবিউশন চলছে।জলপাইগুড়ি আনন্দ মডেল বিদ্যালয়ের স্পেশাল ক্যাম্প থেকে সকাল দশটা থেকে জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের হাতে মার্কশিট দেওয়া হচ্ছে। গতবছর জলপাইগুড়িতে মাধ্যমিকের ফল সেভাবেও ভালো হয়নি। তবে অনেকে আশা করেছিলেন এ বছর ভালো ফল হবে,কিন্তু সেরকম ফল হলো না বলে জানান মাধ্যমিক শিক্ষা পর্ষদের জেলা কনভেনার  সুগত মুখার্জি।
Read More
ফ্রান্সে পাড়ি দিতে চলেছে জলপাইগুড়ির ফার্মাস ক্লাবের উৎপাদিত আদা

ফ্রান্সে পাড়ি দিতে চলেছে জলপাইগুড়ির ফার্মাস ক্লাবের উৎপাদিত আদা

ফ্রান্সে পাড়ি দিতে চলেছে জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসী পাড়া ফার্মাস ক্লাবের উৎপাদিত আদা। উল্লেখ্য সন্ন্যাসীপাড়া ফার্মাস ক্লাবের চাষী পরিতোষ মন্ডল তার অল্প জমিতে মিশ্র চাষে সফল। একই মাটিতে তিন থেকে চার ধরনের ফসল চাষ করেছেন তিনি। যেমন নিচে আদা, উপরে ঝিঙ্গা  এবং পুঁইশাক চাষ করেছেন।এই মাল্টিপ্লান চাষে তিনি যথেষ্টই সাফল্য অর্জন করেছেন। এবং তার জমির উৎপাদিত আদা পাড়ি দেবে ফ্রান্সে। পরিতোষ বাবু বলেন সঠিক পরিচর্যার ফলে একই জমিতে আদা পুঁইশাক, হলুদ এবং ঝিঙ্গা, লাউ চাষ করে তিনি যথেষ্টই সাফল্য অর্জন করেছেন। তিনি আরো বলেন তার জমির উৎপাদিত আদা এবার ফ্রান্সের বাজারে যথেষ্ট গুরুত্ব অর্জন করবে বলে আশাবাদী চাষি।
Read More
রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে আসলো শিক্ষক ও অভিভাবকরা

রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে আসলো শিক্ষক ও অভিভাবকরা

রক্তের সংকট মেটাতে বিভিন্ন সংগঠনের পাশাপাশি এবার রক্তদানে এগিয়ে আসলো শিক্ষক থেকে অভিভাবকরাও।এদিন একটি বিদ্যালয়ের কক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের দাবি এবছর রক্তের সংকট রয়েছে। তাই আমরা বিদ্যালয়ের অভিভাবক ও অভিভাবিকরা মিলে এই ধরনের উদ্যোগ নিয়েছি। জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকার মানুষেরা এই রক্তদান শিবিরে এসে রক্ত দিয়ে যান। জলপাইগুড়ি ব্ল্যাড ব্যাংকের সহযোগিতায় এই  শিবিরটি অনুষ্ঠিত হয়েছে।
Read More