Editor

8029 Posts
দল ছাড়ার হুশিয়ারি তৃণমূল সভাপতির!

দল ছাড়ার হুশিয়ারি তৃণমূল সভাপতির!

ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর পর এবার শৈবাল গিরি। ফের বিস্ফোরক পশ্চিম মেদিনীপুরের আরেক তৃণমূল নেতা। শৈবাল গিরি দাঁতন -২ নং ব্লকের তৃণমূল সভাপতি এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। কিছু দিন আগে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। এর পর প্রকাশ্যে আসে একটি ভাইরাল অডিও ক্লিপ। সেখানে দু’জনের মধ্যে কথা হচ্ছে। এই অডিও ক্লিপে বিস্ফোরক দাবি করেছেন সদ্য অপসারিত তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা শৈবাল গিরি। ভাইরাল হওয়া অডিও ক্লিপে শৈবাল গিরি শুধু জেলা নেতৃত্ব নয়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। শৈবাল গিরি বলেন,…
Read More
দাউদ ইব্রাহিমের নামে আর্থিক পুরষ্কার ঘোষণা এনআইএয়ের

দাউদ ইব্রাহিমের নামে আর্থিক পুরষ্কার ঘোষণা এনআইএয়ের

বড় পদক্ষেপ এনআইএয়ের। দুষ্কৃতী দাউদ ইব্রাহিমের নামে আর্থিক পুরষ্কার ঘোষণা করল কেন্দ্রের তদন্তকারী সংস্থা। দাউদের খোঁজ দিলে বা তাঁর সন্ধান দিলে মিলবে ২৫ লক্ষ টাকা নগদ পুরষ্কার জানিয়েছে এনআইএ। এর প্রেক্ষিতে বলাই যায় দাউদের মাথার দাম ২৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে গোয়েন্দা সংস্থার তরফে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বইতে দায়ের হওয়া এনআইয়ে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে এই মাথার দাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দাউদ ঘনিষ্ঠ একাধিক দুষ্কৃতী ও জঙ্গির নামেও একইভাবে জারি করা হয়েছে আর্থিক পুরষ্কার। তালিকায় নাম রয়েছে ছোটা শাকিল, জাভেদ চিকনা, হাজি আনিস ও আব্দুল রাজ্জাক মেননের যিনি টাইগার মেননের সহযোগী। তাদের প্রত্যেকের নামে ২০…
Read More
মন্ত্রীর উপস্থিতিতে সবংয়ে পালিত হল পুলিশ দিবস

মন্ত্রীর উপস্থিতিতে সবংয়ে পালিত হল পুলিশ দিবস

সারা জেলা জুড়ে পালিত হল পুলিশ দিবস। সেইমতো পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার উদ্যোগে পুলিশ দিবস পালিত হল। সবং ব্লকের একাধিক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি কুইজ কনটেস্ট প্রতিযোগিতা আয়োজন করা হয়। এদিন এই দিবস কে সামনে রেখে সবং থানার উদ্যোগে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক ডঃ মানস রঞ্জন ভূঁইয়া, সবংয়ের প্রাক্তন বিধায়িকা গীতা রানী ভূঁইয়া, সবং থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুব্রত বিশ্বাস, ডেবরা সিআই কৃষ্ণেন্দু হোতা সহ একাধিক আধিকারিকরা।
Read More
ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার সাপ লুডোর অঙ্ক

ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার সাপ লুডোর অঙ্ক

 সদ্য ডার্বি জিতেছেন। এমন মধুর জয়ের পর কোথায় খুশিতে উৎফুল্ল থাকবেন, তা নয় উলটে চিন্তায় ডুবে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। চিন্তার কারণ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার সাপ লুডোর অঙ্ক। ডার্বি জিতে সাময়িক স্বস্তি এসেছে বটে, কিন্তু বুধবার ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ম্যাচ মোহনবাগানের  কার্যত ‘ডু অর ডাই’ পরিস্থিতি। ডুরান্ডের শেষ আটে জায়গা পাকা করতে গেলে নেভির বিরুদ্ধে জিততেই হবে জনি কাউকোদের। শুধু তাই নয়, তাকিয়ে থাকতে হবে রাজস্থান ইউনাইটেডের পয়েন্ট নষ্টের দিকেও। এই জটিল অঙ্কের হিসেব নিকেশ ফেরান্দোর চিন্তা আরও বাড়িয়েছে নেভি ম্যাচে দলের আক্রমণভাগের মুখ হুগো বুমোসের না থাকা। কার্ড সমস্যায় খেলতে পারবেন না হুগো। তাহলে নেভির বিরুদ্ধে…
Read More
সোমবার থেকে রাজারহাটে বৈদিক ভিলেজে শুরু বিজেপির প্রশিক্ষণ শিবির

সোমবার থেকে রাজারহাটে বৈদিক ভিলেজে শুরু বিজেপির প্রশিক্ষণ শিবির

বিজেপির তিনদিনের প্রশিক্ষণ শিবির  রাজারহাটের বৈদিক ভিলেজে সোমবার থেকে শুরু হয়েছে। শিবিরের দুই প্রধান আলোচক হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এবং এ রাজ্যের জন্য নিযুক্ত নয়া পর্যবেক্ষক সুনীল বনসল। বুথ ভিত্তিক সংগঠন আরও জোরদার করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই শিবিরে। সাংসদ, বিধায়ক, রাজ্য ও জেলা পর্যায়ের বহু নেতা অংশ নিয়েছেন এই শিবিরে। এই শিবির  উপলক্ষে একটি পুস্তিকা বিলি করা হয়েছে সদস্যদের মধ্যে। বৈদিক ভিলেজের মতো ফাইভ স্টার রিসর্টে বিজেপির প্রশিক্ষণ শিবির নিয়ে দলের বিক্ষুব্ধ অংশ প্রশ্ন তুলেছে। তাকে সামনে রেখেই আলোচনা চলছে। তাদের অভিযোগ, প্রায় আড়াই কোটি টাকা খরচ করে এই বিপুল আয়োজনের কোনও অর্থ…
Read More
প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী  অক্ষয় কুমারের ‘রাম সেতু’ সিনেমা হুশিয়ার দিয়েছেন

প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী  অক্ষয় কুমারের ‘রাম সেতু’ সিনেমা হুশিয়ার দিয়েছেন

'রাম সেতু' নিয়ে আইনি জটিলতায় অক্ষয় কুমার। 'রাম সেতু' টিমকে আইনি চিঠি পাঠালেন বিজেপি নেতা, প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই আর সেইমতোই অক্ষয় কুমার ও টিম ‘রাম সেতু’কে আইনি নোটিশ ছবিতে ‘তথ্য বিকৃত' করা হয়েছে, এমন অভিযোগ এনেছেন বর্ষীয়ান বিজেপি নেতা। টুইটারে সুব্রহ্মণ্যম স্বামী জানান, ভুল তথ্য পরিবেশন এবং ছবিতে প্রকৃত সত্য বিকৃত করার অভিযোগ উঠেছে 'রাম সেতু' টিমের বিরুদ্ধে। অভিজ্ঞ রাজনীতিবিদ টুইট করেন, ‘মুম্বইয়ের সিনেমায় একটা খারাপ স্বভাব ভুল এবং অনুপযুক্ত  তথ্য পরিবেশন। অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’ ছবি পরিচালনাক অভিষেক শর্মা। এই ছবির দায়িত্বে রয়েছে অক্ষয়ের সংস্থা ‘কেপ অফ গুড ফিল্মস’, আমাজন প্রাইম ভিডিয়ো, আবুদান্তিয়া…
Read More
অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় আজ ফুসফুস রোগে আক্রান্ত হয়ে মারা যান

অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় আজ ফুসফুস রোগে আক্রান্ত হয়ে মারা যান

২২ অগস্ট থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। রক্তে বিষক্রিয়ার পরিমাণ বেড়েছিল, সঠিকভাবে কাজ করছিল না ফুসফুস। সোমবার প্রয়াত হলেন এই অভিনেতা। ভর্তি ছিলেন গোরাবাজার মিউনিসিপ্যালিটি হাসপাতালের উপরের বেসরকারি হাসপাতালে। সেখানেই আজ, সোমবার সকাল ৮টা ১৫ মিনিটে প্রয়াত হন। ৭৬ বছর বয়সী এই অভিনেতা। পরপর দু'বার করোনায় আক্রান্ত হয়েছিলেন এই অভিনেতা। এই বছরের শুরুতেই দ্বিতীয়বার করোনা আক্রান্ত হয়েছিলেন প্রদীপ মুখোপাধ্যায় আর তারপর থেকেই শয্যাশায়ী ছিলেন। পরিচালক নির্মল চক্রবর্তীর ছবি 'দত্তা'র শ্যুটিং করছিলেন প্রদীপ মুখোপাধ্যায়। শ্যুটিং শেষও করেছিলেন কিন্তু বাকি থেকে গেছে ডাবিং পর্ব। তার পরেই অসুস্থ হয়ে পড়েন প্রথমে তাঁকে ভর্তি করা হয় নাগেরবাজারের এক বেসরকারি হাসপাতালে। সেখান থেকে পরে তাঁকে ভর্তি…
Read More
জাপানি সহযোগিতায় হবে হাতি করিডর, থাকছে প্রশ্নও

জাপানি সহযোগিতায় হবে হাতি করিডর, থাকছে প্রশ্নও

উত্তর হোক বা দক্ষিণবঙ্গ, বেড়েই চলেছে হাতি-মানুষ সংঘাত। দাঁতালের হানায় ভাঙছে ঘরবাড়ি, ক্ষতি হচ্ছে ফসলের, প্রাণহানিতেও রাশ নেই। সমস্যার সমাধানে এ বার হাতির করিডর তৈরি করবে বন দফতর। শীঘ্রই জঙ্গলমহল ও উত্তরবঙ্গে এই করিডর তৈরি হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এ জন্য জাপান সরকারের সংস্থা ‘জাইকা’র সঙ্গে গাঁটছড়াও বেঁধেছে রাজ্য। করিডর তৈরিতে এই সংস্থার তরফে ৬২০ কোটি টাকা দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। জ্যোতিপ্রিয় বলেন, ‘‘দু’মাসের মধ্যে কাজ শুরু হবে। করিডর তৈরি হলে হাতি এক লাইনেই যাওয়া-আসা করবে।’’ কিন্তু হাতির দলকে কি আদৌ নির্দিষ্ট পথে চালনা করা সম্ভব— প্রশ্ন উঠছে  ।যদিও বনমন্ত্রীর যুক্তি, ‘‘কেন সম্ভব নয়? হাতি চলতে শুরু…
Read More
সময় নষ্ট না করে পুজোর আগে  নিয়ম মেনে ফলো করুন ডায়েট থেকে শরীরচর্চা আর রূপচর্চা

সময় নষ্ট না করে পুজোর আগে  নিয়ম মেনে ফলো করুন ডায়েট থেকে শরীরচর্চা আর রূপচর্চা

পুজো হাতে আর মাত্র একমাস।পূজায় সুন্দর হওয়ার জন্য  শরীরচর্চার করুন শরীরের যত্ন ।শরীরচর্চায় করতে হবে  ডায়েট ফলো, খাবারে আনতে হবে কিছু বদল। সাথে যোগব্যায়াম করতে হবে খেতে হবে নানান শাকশাব্জী ফল দুধ ও বাদাম। সুতরাং সারাদিন এদিক-ওদিক করে সময় নষ্ট না করে পুজোর আগে  নিয়ম মেনে ফলো করুন ডায়েট থেকে শরীরচর্চা।  রোদ, ধুলোবালি তো রয়েছেই, সেইসঙ্গে যত্নের অভাবেও গায়ের রঙ মলিন হতে পারে। তবে ঠিকভাবে যত্ন নিলে মাত্র এক সপ্তাহেই ফর্সা রঙ পাওয়া সম্ভব। এর জন্য বাড়তি কোনো খরচেরও দরকার পড়বে না। ঘরোয়া উপায়ে হয়ে উঠুন সুন্দর। প্রথমতঃ টমেটোতে রয়েছে  যা সব ধরনের ত্বকের দাগ মিলিয়ে দেয় ফলে ত্বক উজ্জ্বল…
Read More
শিলিগুড়িতে সিপিএমের কর্পোরেশন অভিযানে ধুন্ধুমার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

শিলিগুড়িতে সিপিএমের কর্পোরেশন অভিযানে ধুন্ধুমার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

সিপিএমের পুর কর্পোরেশন অভিযান ঘিরে ধুন্ধুমার। ভাঙল কর্পোরেশন ভবনের সামনের তালা। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন নেতাকর্মীরা। উত্তেজনা শিলিগুড়িতে। শিলিগুড়ি পুর কর্পোরেশনে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার দার্জিলিং জেলা সিপিএম কর্পোরেশন অভিযান শুরু করে। শিলিগুড়ির হিলকার্ট রোড-এর অনিল বিশ্বাস ভবন থেকে মিছিল করে কর্পোরেশনের সামনে এগিয়ে চলে মিছিল। ঠিক সেখানেই পুলিশি বাধায় আটকে যায় মিছিল। শুরু হয় ধস্তাধস্তি। টানাটানিতে ভেঙে যায় ব্যারিকেড। গেট আটকে দেওয়া হয় কর্পোরেশনের। সেই গেটের লক ভেঙে ঢুকে পড়ে মিছিল। এর পর কর্পোরেশনের সামনে বসে পড়েন সিপিএম নেতাকর্মীরা। শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের দাবি, কর্পোরেশনের তরফে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, তার কোনওটাই হয়নি। তাঁর কথায়, ‘‘পানীয় জল…
Read More