Editor

8029 Posts
সমবায় সমিতির ভোটে হার তৃণমূলের!

সমবায় সমিতির ভোটে হার তৃণমূলের!

শনিবার কাঁথির জনমঙ্গল সমিতির বোর্ড গঠন ঘিরে তৃণমূল বিধায়ক অখিল গিরির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাঁরই দলের কাউন্সিলার। তার পরেই এবার অখিল গিরির বিধানসভা এলাকায় সমবায় নির্বাচনে হারল রাজ্যের শাসক দল। পূর্ব মেদিনীপুরের রামনগর ২ নম্বর ব্লকের ঘোল দক্ষিণ শীতলা সমবায় সমিতি দখল করল বিজেপি। রবিরাব অখিল গিরির বিধানসভা এলাকার এই ভোটের ফলাফলে দেখা যায়,৯টি আসনের মধ্যে ৭টিই তৃনমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। প্রসঙ্গত, শনিবার কাঁথির জনমঙ্গল সমবায় সমিতির বোর্ড গঠনের ক্ষেত্রে তৃণমূলের একাংশের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ড এলাকায়। তৃণমূলের কর্মীদের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তি বাধে পুলিশের। শনিবার কাঁথির এই ঘটনার পর রবিবার সমবায় সমিতি…
Read More
অবরোধ উঠল খন্যান স্টেশন থেকে, ব্যাহত হাওড়া-বর্ধমান রেল পরিষেবা

অবরোধ উঠল খন্যান স্টেশন থেকে, ব্যাহত হাওড়া-বর্ধমান রেল পরিষেবা

অবশেষে প্রায় চার ঘণ্টা পর অবরোধ উঠল হাওড়া-বর্ধমান মেন রেলপথের খন্যান স্টেশন থেকে। সোমবারের পর, মঙ্গলবার সকাল ৭টা থেকে খন্যান স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীরা। চলে বিক্ষোভও। তার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে রেল পরিষেবা। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে দূরপাল্লার ট্রেন। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। বিক্ষোভকারীদের দাবি, হাওড়া-বর্ধমান মেন রেলপথে সকালের দিকে সময়মতো ট্রেন চালাতে হবে এবং ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। হাওড়া-বর্ধমান শাখায় শক্তিগড় থেকে রসুলপুর পর্যন্ত থার্ড লাইনের কাজ চলছে। সেই কারণে ৩ অগস্ট থেকে ১৩ অগস্ট পর্যন্ত বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে পূর্ব রেলের তরফে। অবরোধকারীদের অভিযোগ, সময়ে ট্রেন চলছে না। যে ট্রেন আসছে, তাতে অসম্ভব ভিড়।…
Read More
‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান

‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান

সোমবার প্রকাশ্যে এ 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান'। রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় রুক্মিণী মৈত্র এলেন নটী বিনোদিনী হয়ে। আর ল ছবির প্রথম লুক। টলি নায়িকা চৈতন্য অবতারে! ছবি পোস্ট করলেন দেব ও রুক্মিণী। অ্যাসর্টেড মোশন পিকচার্স-এর সঙ্গে যৌথ প্রযোজনায় দেবের প্রযোজনায় রামকমল এই ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন ২০১৯ সালে। কিন্তু অতিমারির জেরে সব পরিকল্পনা বাতিল হয়ে যায়। এত বড় বাজেট, বড় সেটের পিরিয়ড ড্রামা! সব কিছুতেই তালা পড়ে যায়। কিন্তু আবার সেই কাজে হাত দিলেন রামকমল। তাঁর প্রথম বাংলা ছবি নাট্যমঞ্চের অভিনেত্রী বিনোদিনী দাসীকে নিয়েই। বিনোদিনী মঞ্চে চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছিলেন। আর সেই চরিত্রেই প্রকাশ পেল ছবির মুখ্য অভিনেত্রীর প্রথম লুক। এই…
Read More
মোটর বাইকে বাসের ধাক্কা,আগুন ধরল বাসে!

মোটর বাইকে বাসের ধাক্কা,আগুন ধরল বাসে!

 রায়পুর: মোটর বাইকে বাসের ধাক্কা,আগুন ধরল বাসে। ঘটনায় আহত বাইক চালক। কোনো কর্মে প্রাণে বেঁচেছেন বাসযাত্রীরা। সোমবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার রায়পুর থানার ফুলকুশমা এলাকায়। আগুনে ভষ্মিভূত হয়ে যায় বাসটি। এদিকে,মোটর বাইকে ছিটকে পড়ে থাকা দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Read More
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৮ সেপ্টেম্বর তৃণমূলের বুথকর্মী সম্মেলন

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৮ সেপ্টেম্বর তৃণমূলের বুথকর্মী সম্মেলন

লক্ষ্য পঞ্চায়েত ভোট। চলতি সপ্তাহে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু তৃণমূলের। সূত্রের খবর,আগামী ৮ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথ স্তরের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবে রাজ্যের শাসক দল। প্রায় ১৭ হাজার দলীয় প্রতিনিধি এই বৈঠকে থাকবেন। এই বৈঠকে সাংসদ,বিধায়ক,মন্ত্রীদের পাশাপাশি রাজ্যের সমস্ত ব্লকের তৃণমূল সভাপতিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জানা গিয়েছে,পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বুথ স্তরে কর্মসূচি ঠিক করে দেওয়া হবে এই বৈঠকে। এই বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।এছাড়াও উপস্থিত থাকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বৈঠকের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল।
Read More
ইডি মামলায় সুপ্রিম কোর্টে বিশাল স্বস্তি পেলেন অভিষেক!

ইডি মামলায় সুপ্রিম কোর্টে বিশাল স্বস্তি পেলেন অভিষেক!

ইডি মামলায় সুপ্রিম কোর্টে বিশাল স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের। তাঁর বিরুদ্ধে এখনই কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি। একই সঙ্গে প্রয়োজনে বিদেশযাত্রাতেও কোনো বাধা নেই অভিষেকের। সোমবার ইডি মামলার শুনানিতে এই নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। ইডির তরফে সলিসিটার জেনারেল অনেক কিছু বলার চেষ্টা করলেও তা ধোপে টেকেনি। এই রায়ের ফলে স্বাভাবিক ভাবেই উচ্ছসিত তৃণমূল কংগ্রেস শিবির। গত শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ৮ ঘণ্টা জেরা শেষে ইডির দফতর থেকে বেরিয়ে একের পর এক বোমা ফাটিয়েছিলেন অভিষেক। সেদিনও তিনি স্পষ্ট জানিয়েছিলেন, এই মামলায় ৫ পয়সার যোগাযোগ বের করতে পারলে ইডি- সিবিআইকে কিছু করতে হবে না…
Read More
ঘরে ঢুকে ধর্ষন পুলিশের!

ঘরে ঢুকে ধর্ষন পুলিশের!

ঘরে ঢুকে ধর্ষন পুলিশের! অভিযুক্ত জুনিয়র কনস্টেবল। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের জামবনি থানার বেড়াগড়ি গ্রামে। অভিযোগ,বাড়িতে দরজা না থাকায় মহিলার ঘরে ঢুকে ধর্ষন করেছে জুনিয়র কনস্টেবল। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই কনস্টেবলকে গ্রেফতার করেছে। সূত্রের খবর, গত ৩১ আগস্ট রাতে মহিলাকে একা পেয়ে ধর্ষণ করে জুনিয়র কনস্টেবল। এই ঘটনার পর ৩ সেপ্টেম্বর নির্যাতিতা মহিলা জামবনি থানায় জুনিয়র কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগ পাওয়ার পরে শনিবার রাতেই তাকে গ্রেফতার করে। রবিবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। বিচারক দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এদিকে ঝাড়গ্রাম পুলিশ সুপার জানিয়েছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে এই কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে তাকে চাকরি থেকে সাসপেন্ড করা…
Read More
‘নটী বিনোদিনী’ রূপে রুক্মিণী

‘নটী বিনোদিনী’ রূপে রুক্মিণী

 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান'। রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় রুক্মিণী মৈত্র এলেন নটী বিনোদিনী হয়ে। আর সোমবার প্রকাশ্যে এল ছবির প্রথম লুক। টলি নায়িকা চৈতন্য অবতারে! ছবি পোস্ট করলেন দেব ও রুক্মিণী। অ্যাসর্টেড মোশন পিকচার্স-এর সঙ্গে যৌথ প্রযোজনায় দেবের প্রযোজনায় রামকমল এই ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন ২০১৯ সালে। কিন্তু অতিমারির জেরে সব পরিকল্পনা বাতিল হয়ে যায়। এত বড় বাজেট, বড় সেটের পিরিয়ড ড্রামা! সব কিছুতেই তালা পড়ে যায়। কিন্তু আবার সেই কাজে হাত দিলেন রামকমল। তাঁর প্রথম বাংলা ছবি নাট্যমঞ্চের অভিনেত্রী বিনোদিনী দাসীকে নিয়েই। বিনোদিনী মঞ্চে চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছিলেন। আর সেই চরিত্রেই প্রকাশ পেল ছবির মুখ্য অভিনেত্রীর প্রথম লুক। এই…
Read More
নয়া রাজনৈতিক দল ঘোষণা আজাদের

নয়া রাজনৈতিক দল ঘোষণা আজাদের

আজ, রবিবার কাশ্মীরে নতুন রাজনৈতিক দল ঘোষণা করলেন প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। জম্মুতে প্রকাশ্য সমাবেশ থেকে রাজনৈতিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন তিনি। তবে এখনও পর্যন্ত নিজের রাজনৈতিক দলের নাম ঠিক করেননি কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। শুধু জানিয়েছেন, তাঁর দল জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতেই লড়বে
Read More
তিনটি নতুন জেলা ঘোষণা মুখ্যমন্ত্রীর!

তিনটি নতুন জেলা ঘোষণা মুখ্যমন্ত্রীর!

আরও তিনটি নতুন জেলা ঘোষণা মুখ্যমন্ত্রীর। ছত্রিশগড়ে আরও তিনটি নতুন জেলা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ভূপেল বাঘেল। তিনি জানিয়েছেন, উন্নয়নের কাজ দ্রুত গতিতে করতে এই জেলাগুলি গড়েছেন তিনি।’ নতুন তিনটি জেলা হল- মোহলা-মানপুর-আম্বাগড় চৌকি, সারানগড়-বিলাইগড় ও খাড়িয়াগড়-ছুকিখাদান-গণ্ডাই জেলা। এদিকে, মুখ্যমন্ত্রীর। নতুন জেলা ঘোষণা ইস্যুতে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
Read More