14
Jul
ফের বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের সুড়ঙ্গ খোঁড়ার কাজ। ধর্মতলা থেকে বউবাজার অংশে মেট্রোর সুড়ঙ্গ নির্মাণের যারা কাজ করছিলেন তাদের মধ্যে প্রায় ৩০ জন কর্মী-আধিকারিক আক্রান্ত হয়েছেন করোনায়। এর ফলে আগামী ১০ দিন টানেল খোঁড়ার কাজ বন্ধ। করোনা আক্রান্ত হয়েছেন, যার তত্ত্বাবধানে চলছিল এই কাজ সেই টানেল ইনচার্জ নিজেই। ফলে ফের পিছিয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের ধর্মতলা থেকে শিয়ালদহ অংশের কাজ। গত বছর মেট্রোর সুড়ঙ্গ তৈরির সময় বউবাজারে ভেঙে পড়ে একের পর এক বাড়ি। তার জেরে দুটি টানেল তৈরির কাজ আটকে যায়। একটি টানেল বোরিং মেশিন চান্ডি এখনও মাটির নীচে বউবাজারে আটকে আছে। অপর টানেল বোরিং মেশিন উর্বী টানেল…
