17
Jul
টলিউডে মুক্তির অপেক্ষায় রয়েছে বিগ বাজেট থেকে মাঝারি বাজেটের ছবির লম্বা লাইন। এই সব ছবির প্রযোজক এবং হাউসের কর্মকর্তারা একমাত্র সিনেমা হলেই রিলিজ করতে চান তাঁদের সিনেমা। ওটিটি প্লযাটফর্মে মুক্তির কথা তাঁরা এখনও ভাবছেন না। হল রিলিজই করতে চান তাঁরা। আশা করা যায় পুজোর সময় পরিস্থিতি স্বভাবিক হলে সিনেমা হল খুলে যাবে। কিন্তু এই বিষয়টিও এখনও জোর দিয়ে বলা যাচ্ছে না। আপাতত ধোঁয়াশায় টলিউড ইন্ডাস্ট্রি। লকডাউনের আগেই মুক্তি পাওয়ার কথা ছিল রাজ চক্রবর্তীর অন্যতম চর্চিত ছবি ‘ধর্মযুদ্ধ’-র। তালিকায় রয়েছে কাঞ্চন মল্লিক অভিনীত এবং সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবি ‘টেনিদা’। রয়েছে সৌকর্য ঘোষালের ছবি ‘রক্তরহস্য’, এবং রাজ চক্রবর্তীর অপর একটি ছবি ‘হাবজি…
