22
Jul
বেড়ে চলেছে করোনা সংক্রমণের ভাঙতে ফের সম্পূর্ণ যারফলে সাতদিনের লকডাউন ঘোষনা করা হল উত্তর ২৪ পরগনার বারাসতে। ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে বারাসতের বিভিন্ন এলাকাতে নিত্য দিনই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ঘটনায় উদ্বিগ্ন সরকার সহ জেলা প্রশাসন। এরফলে বুধবার ফের বারাসত পুরসভার পক্ষ থেকে নতুন করে সমস্ত বারাসত শহর জুড়ে সাতদিনের জন্যে সম্পূর্ণ ভাবে লকডাউনের কথা ঘোষনা করা হয়েছে। লকডাউন চালু হবে আগামী ২৫ জুলাই শনিবার থেকে ৩১ জুলাই শুক্রবার পর্যন্ত। সাতদিন সম্পূর্ণ কঠোর লকডাউন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বারাসত পুরসভা তরফে। আগামী সাতদিন বারাসত পুরসভার মোট ৩৫টি ওয়ার্ডে সম্পূর্ণ ভাবে লকডাউন রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফ…
