Editor

8890 Posts
সাতসকালে মিলল হাতির দর্শন, রিসোর্টে বসেই হাতির দেখা পেয়ে খুশি পর্যটকেরা

সাতসকালে মিলল হাতির দর্শন, রিসোর্টে বসেই হাতির দেখা পেয়ে খুশি পর্যটকেরা

সাতসকালে হাতির দর্শন পেল পর্যটকরা। রিসোর্টে বসেই হাতি দেখা পেয়ে খুশি পর্যটকেরা। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের দক্ষিণ ধুপঝোরা এলাকায়। জানা যায়, সোমবার রাতে গরুমারা জঙ্গল থেকে বেড়িয়ে একটি হাতি খাবারের সন্ধানে চলে আসে দক্ষিণ ধুপঝোড়া কায়েত পাড়া সংলগ্ন এলাকায়। রাতভর লোকালয়ে থাকার পর মঙ্গলবার সকাল ছয়টা নাগাদ হাতিটি এলাকার একটি বেসরকারি রিসোর্টের পাশ দিয়ে চা বাগানের রাস্তা ধরে গরুমারা জঙ্গলে ফিরে যায়। সাত সকালে রিসোর্ট এর পাশ দিয়ে হাতি যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেন পর্যটকরা। গত কয়েকদিন ধরেই দক্ষিণ ধুপঝোড়া কায়েত পাড়া এলাকায় লাগাতার হানা দিচ্ছে হাতি। বর্তমানে জমিতে ধান নেই। কৃষকরা হাতির ভয়ে আগেই ধান কেটে ঘরেও তুলেছে। আর ধান…
Read More
মা ও মেয়ের আত্মহত্যার ঘটনায় নাম জড়ালো তৃণমূল নেতা প্রসেনজিৎ রায়ের

মা ও মেয়ের আত্মহত্যার ঘটনায় নাম জড়ালো তৃণমূল নেতা প্রসেনজিৎ রায়ের

মা ও মেয়ের আত্মহত্যার ঘটনায় এবার নাম জড়ালো এলাকার এক দাপুটে তৃণমূল নেতার। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা প্রসেনজিৎ রায়ের বিরুদ্ধে ওই অভিযোগ তুলেছেন সাধন সরকার। প্রসঙ্গত, সম্প্রতি উত্তর শান্তিনগর এলাকার বাসিন্দা ললিতা সরকার এবং তার মেয়ে তিয়াসা সরকারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। সেই ঘটনায় মৃত্যুর মূল কারণ হিসেবে প্রসেনজিৎ রায়ের দিনের পর দিন অত্যাচারের অভিযোগ তুলেছেন ওই মৃত গৃহবধূর স্বামী সাধন সরকার। তার অভিযোগ দেশবন্ধু পাড়ার একটি জমিকে নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের উপর অত্যাচার চালিয়ে আসছিল প্রসেনজিৎ রায়। অত্যাচার সহ্য করতে না পেরেই এই ঘটনাটি ঘটেছে বলে তিনি জানান।
Read More
হলিউডি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেল ‘জওয়ান’

হলিউডি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেল ‘জওয়ান’

বক্স অফিসে 'জওয়ান'-এর দুর্দান্ত সাফল্যের পর, দর্শকরাও শাহরুখের ছবি ওটিটি-তে পছন্দ করেছেন। এমনকি আইএমডিবি-তে 'জওয়ান'-এর রেটিং বেশ ঈর্ষণীয়। অ্যাটলি পরিচালিত এই ভারতীয় ছবি হলিউডের অ্যাস্ট্রা অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে। সূত্রের খবর, শাহরুখ খানের এই ছবিটি সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের মনোনয়নের তালিকায় স্থান পেয়েছে। 'বার্বি', 'ওপেনহাইমার', 'স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স', 'কিলার অফ দ্য মুন' এবং 'জন উইক'-এর মতো ছবি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এদিকে আন্তর্জাতিক পুরস্কারের মঞ্চে 'জওয়ান'-এর মনোনয়নের খবরে উচ্ছ্বসিত শাহরুখ-ভক্তরা। ভক্তরা আরও দাবি করেন যে অ্যাটলির ছবিটি শুধুমাত্র মনোনয়নই নয় পুরস্কারও জিতবে। শাহরুখের ছবি 'অস্ট্রা অ্যাওয়ার্ড' জিততে পারে কিনা তার উত্তর মিলবে আগামী বছর। উল্লেখ্য যে ২ নভেম্বর শাহরুখের…
Read More
পরিবেশ রক্ষার বার্তা নিয়ে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলেন দুই যুবক

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিলেন দুই যুবক

পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পায়ে হেঁটে অসমের লক্ষিমপুর থেকে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন দুই যুবক। আগামী ২২শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের প্রস্তাবিত দিন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে অসমের লক্ষিমপুর থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দুর্গম পথ পায়ে হেঁটে অযোধ্যায় পৌঁছাবে লক্ষিমপুরের নীতিন দাস এবং উত্তর প্রদেশের বাসিন্দা অজয় মিশ্র। গত ৯ই নভেম্বর অসমের লক্ষিমপুর থেকে যাত্রা শুরু করছেন এই দুই যুবক। গন্তব্য অযোধ্যার রাম মন্দির। ইতিমধ্যে তারা দুজনে এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায়। পথে চলতে চলতে কখনো মন্দির, পেট্রোল পাম্প ,কখনো আবার বিশ্রমাগার তাদের সাময়িক আস্তানা।জানা গিয়েছে, নীতিন দাস সাইকেল চালিয়ে এর আগে কেদারনাথ সফর সেরেছেন। সেসময়…
Read More
অভিমানের জেরে রেললাইনে ঝাঁপ কিশোরীর

অভিমানের জেরে রেললাইনে ঝাঁপ কিশোরীর

মায়ের সঙ্গে স্কুলে যাওয়া নিয়ে ঝামেলা হওয়ায় রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন কিশোরী। জোর করে স্কুলে পাঠানোর কারণেই এমনটা করেছেন বলে খবর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়। মৃত ওই কিশোরীর নাম খুশি শর্মা, বয়স ১৩। সূত্রের খবর, বুধবার সে কোনভাবেই স্কুলে যেতে না চাইলে তাঁর মা ভয়ানক ভাবে রেগে যান। তিনি জানান, তাঁকে স্কুলে যেতেই হবে। আর এই নিয়েই মা ও মেয়ের মধ্যে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি চলে। যার জেরে মেয়েকে সজোরে থাপ্পড় মেরে বসেন কিশোরীর মা। অভিযোগ, কিশোরীকে মারধর করে স্কুলে যেতে বাধ্য করা হয়। কিন্তু সে স্কুলে না গিয়েই আলওয়ার-মথুরা রেললাইনের উপর দিয়ে হাঁটতে থাকে এবং ট্রেন আসতে দেখে লাইনে…
Read More
কার্শিয়াংয়ে মকাইবাড়ি চা বাগান পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

কার্শিয়াংয়ে মকাইবাড়ি চা বাগান পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

ভাইপোর বিয়ে উপলক্ষ্যে কার্শিয়াংয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে কিছু প্রশাসনিক কর্মসূচিও রয়েছে। বৃহষ্পতিবার সকালে কার্শিয়াংয়ের কমিউনিটি হলে সেই হাই প্রোফাইল বিয়ে সম্পন্ন হয়েছে। শেষ হয়েছে সিঁদুরদান পর্ব। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হচ্ছে কার্শিয়াংয়ের মেয়ে দীক্ষা ছেত্রীর। আর এই হাই প্রোফাইল বিয়ে উপলক্ষ্যেই সেজে উঠেছে পাহাড়। মুখ্যমন্ত্রী ছাড়াও কার্শিয়াংয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে মুখ্যমন্ত্রী বিয়ের দিন পাহাড়ে থাকলেও সাধারণত পাহাড় সফরে তিনি যা করেন সেই রুটিনে কোনও ছেদ পড়েনি। সকালে পাঙ্খাবাড়ি রোডে হেঁটেছেন। এরপর চলে যান মকাইবাড়ি চা বাগানে। সেখানে চা শ্রমিকদের প্রথাগত পোশাকে সজ্জিত হয়ে চা পাতা তুলতে দেখা যায় তাঁকে। তবে এদিন তাঁর আর কোনও…
Read More
শিলিগুড়ি জলপাইমোড় সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ি জলপাইমোড় সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ির জলপাইমোড় সংলগ্ন এলাকা উন্নয়নের লক্ষ্যে ওই এলাকা পরিদর্শনে গেলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। বুধবার সকালে তিনি জলপাইমোড় সংলগ্ন বাজার এলাকা ঘুরে দেখেন। জানা গিয়েছে, ওই এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ করা হবে। তবে মেয়র জানিয়েছেন এই কাজের জন্য কোনো ব্যবসায়ীকে উচ্ছেদ করা হবে না, কিছুটা রাস্তা ছেড়ে দিয়ে ব্যবসায়ীদের পিছিয়ে দিয়ে রাস্তা সংস্কার করা হবে, সেখানে যথেষ্ট জায়গা রয়েছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর সফরকে নিয়ে সেরকম কোনো মন্তব্য করতে চাননি মেয়র, তবে তিনি বলেছেন শিলিগুড়িতে ১২ তারিখে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান হতে চলেছে।
Read More
শীতকালীন দেশি গদা লাউ চাষ করে যথেষ্ট লাভবান চাষিরা

শীতকালীন দেশি গদা লাউ চাষ করে যথেষ্ট লাভবান চাষিরা

শীতকালীন দেশি গদা লাউ চাষ করে যথেষ্ট লাভবান চাষিরা। সেরকম এক দেশি গদা লাউ চাষীর সন্ধান পাওয়া গেল জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসীপাড়া এলাকায়।সেখানকার চাষী বিপুল সরকার নিজস্ব অল্পবিস্তর জমিতে গদা লাউ চাষ করেছেন। এবং এই লাউ চাষ করে তিনি অনেকটাই অর্থ উপার্জন করতে পারছেন। চাষী বিপুল বাবু জানান, শীতের শুরুতেই এই লাউ চাষ করে তিনি খুব ভালো ফলন পাচ্ছেন। এবং বাজারেও ন্যায্য দাম রয়েছে। যার কারণে তিনি লাউ বিক্রি করে অনেকটাই অর্থ উপার্জন করতে পারছেন। বিপুল বাবু আরো বলেন, লাউ চাষ এর পাশাপাশি আগামী দিনে তিনি অন্যান্য সবুজ শাকসবজি চাষ করবেন।
Read More
ডুয়ার্সের লোকালয় থেকে ফের উদ্ধার হলো অজগর

ডুয়ার্সের লোকালয় থেকে ফের উদ্ধার হলো অজগর

ডুয়ার্সের লোকালয় থেকে ফের উদ্ধার হলো অজগর। সোমবার দুপুরে ধূপগুড়ি ব্লকের মল্লিকশোভা এলাকা থেকে বিশালাকার অজগরটি উদ্ধার করলো পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। জানা গিয়েছে, এদিন দেওমালি বাজার সংলগ্ন এলাকায় একটি গর্তের ভিতর থেকে অজগরটিকে বেরিয়ে আসতে দেখে স্থানীয়রা। এরপর অজগরটি লোকালয়ে চলে আসতে থাকে। স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় ধূপগুড়ির পরিবেশ প্রেমী অনুপম চক্রবর্তীকে। তিনি ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৮ ফুট লম্বা অজগরটি উদ্ধার করে।অজগরটিকে পার্শ্ববর্তী সোনাখালি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
Read More
উত্তরবঙ্গের রাস্তায় ঘুরে ঘুরে আমেরিকান টার্কি মুরগি‌ ফেরি‌ করছেন‌ কলকাতার বাসিন্দা মহম্মদ সাবিক

উত্তরবঙ্গের রাস্তায় ঘুরে ঘুরে আমেরিকান টার্কি মুরগি‌ ফেরি‌ করছেন‌ কলকাতার বাসিন্দা মহম্মদ সাবিক

উত্তরবঙ্গের রাস্তায় ঘুরে ঘুরে আমেরিকান টার্কি মুরগি‌ ফেরি‌ করছেন‌ কলকাতার বাসিন্দা মহম্মদ সাবিক। ডুয়ার্স এলাকায় ঘাঁটি‌ তৈরি করে জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকায় ঘুরে ছোট ছোট টার্কি‌ মুরগির‌ ছানা বিক্রি করছেন‌ তিনি। কয়েকটি বড় টার্কিও‌ রয়েছে তাঁর সঙ্গে। কলকাতার পার্শ্ববর্তী কিছু এলাকা সহ বারাসাত, মধ‍্যমগ্রাম,বর্ধমান ও আসানসোল এলাকায় ব্যাপকহারে চাষ‌ হয়‌ টার্কি‌ মুরগির। ‌সাবিক‌ জানান, ওইসব এলাকা থেকেই আমেরিকান টার্কি কিনে‌ ব্যবসা শুরু করেছেন। তিনটি টার্কির শাবক বিক্রি করছেন দুশো‌ টাকায়। দু-চারটে‌ করে অনেকেই কেনেন‌ তাঁর কাছ থেকে। এই ছানাগুলো ছয় থেকে সাত মাসের মধ্যেই দুই থেকে আড়াই কেজি ওজনের হয়ে যায়‌ বলে জানান। টার্কি‌ চাষ করে অনেক বেকারদের স্বনির্ভর হওয়ার…
Read More