Editor

8890 Posts
সরকারি বিভিন্ন প্রকল্পের অনলাইনে আবেদন করতে  খোলা হল বাংলা সহায়তা কেন্দ্র

সরকারি বিভিন্ন প্রকল্পের অনলাইনে আবেদন করতে খোলা হল বাংলা সহায়তা কেন্দ্র

রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্প প্রচার এবং সরকারি প্রকল্পে সাধারণ মানুষের সুবিধা গুলি তুলে ধরতে জনসাধারণের সামনে সচেতনতা শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন । জানা গিয়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের অনলাইনে আবেদন সহজে ও বিনামূল্যে করবার সুযোগ করে দিতে খোলা হয় বাংলা সহায়তা কেন্দ্র । পড়ুয়া থেকে সাধারণ মানুষরা এই কেন্দ্র থেকে পরিষেবা পাবেন । এদিন এই সহায়তা কেন্দ্রের সূচনা করেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক নিখিল নির্মল ।শুক্রবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে 'বাংলা সহায়তা কেন্দ্রের' উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক । এছাড়াও এই উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার প্রশাসনিক কর্তা শংকর চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়,…
Read More
প্রয়াত পরিচালক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী

প্রয়াত পরিচালক রাজ চক্রবর্তীর বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী

করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে পরিচালক রাজ চক্রবর্তী। আর এরই মধ্যে শুক্রবার পরিচালকের বাবা কৃষ্ণশঙ্কর চক্রবর্তী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। কিছুদিন আগেই সুখবর মেলে রাজের পরিবারে। কিন্তু তার মধ্যেই শোকের আবহ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বার্ধক্যজনিত কারণে নানা সমস্যায় ভুগছিলেন রাজের বাবা। গত ১৭ অগস্ট নিজে করোনা আক্রান্ত হন রাজ চক্রবর্তী। সেদিনই তিনি জানিয়েছিলেন, বাড়ির সকলেই করোনা পরীক্ষা করাচ্ছেন। সকলেরই রিপোর্ট নেগেটিভ। একই সঙ্গে বলেন, তাঁর বাবা অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ।
Read More
শপিং কমপ্লেক্স ভেঙে পড়ে মৃত্যু হল এক

শপিং কমপ্লেক্স ভেঙে পড়ে মৃত্যু হল এক

শুক্রবার সকালে অহমদাবাদের কুমের নগর এলাকায় ঘটে এই দুর্ঘটনা। শপিং কমপ্লেক্স ভেঙে পড়ে মৃত্যু হল একজনের। উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া ২ জনকে।দোতলা একটি শপিং কমপ্লেক্সের বিল্ডিং ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দলকে খবর দেন স্থানীয়রা। আধিকারিকরা জানিয়েছেন একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া ২ জনকে জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Read More
সিনেমার সংলাপকে ব্যবহার করে প্রচারে নেমেছে তৃণমূল

সিনেমার সংলাপকে ব্যবহার করে প্রচারে নেমেছে তৃণমূল

একুশের নির্বাচনের আগে প্রচারের জন্য প্রস্তুতি নিচ্ছে সমস্ত রাজনৈতিক দল। এই পরিস্থিতিতে সম্প্রতি শাহরুখ খানের ছবি “ম্যায় হুঁ না” নামে ক্যাম্পেইন চালু করেছে তৃণমূল দল। পোস্টারে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শাহরুখ খানের সুসম্পর্ক দীর্ঘদিনের। তাই ভোট বৈতরণী পার হওয়ার জন্য তাঁর সিনেমার নাম ব্যবহার করেছেন তৃণমূল। কিন্তু হঠাৎ করে কেন এই সিনেমার সংলাপকে ব্যবহার করে প্রচারে নেমেছে তৃণমূল! বৃহস্পতিবারই টুইটের মাধ্যমে নিজেদের বক্তব্য স্পষ্ট করে দিয়েছে এই রাজনৈতিক দল। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, “বর্তমানে দেশের মানুষ এক অনিশ্চয়তা এবং উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছে। কেন্দ্রে বিজেপি সরকার এই পরিস্থিতিতে দেশের পড়ুয়াদের এক বিপদের…
Read More
রাজ্যে ১ কোটি ৩৬ লক্ষ চাকরি হয়েছে: মমতা ব্যানার্জি

রাজ্যে ১ কোটি ৩৬ লক্ষ চাকরি হয়েছে: মমতা ব্যানার্জি

তৃণমূল ছাত্র পরিষদের প্ৰতিষ্ঠা দিবসে ভার্চুয়াল সভায় যোগ দিয়ে উন্নয়নের ঢাকে কাঠি বাজালেন আরেকবার। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শ মতো আগামী বিধানসভা নির্বাচনে বাংলার যুবশক্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল। তাই আজকের টিএমসিপি র প্ৰতিষ্ঠা দিবসে বাংলার উন্নয়নকে হাতিয়ার করেই এগোতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়।তারই প্রতিফলন দেখা গেল আজকের ছাত্র পরিষদের ভার্চুয়াল সভায়। করোনার আবহে রাজ্যে এবার ভার্চুয়াল সভার সিদ্ধান্ত নেয় তৃণমূল যুব কমিটি এবং ছাত্র সংগঠন। মুখ্যমন্ত্রী এদিন বিরোধীদের কড়া জবাব দিয়েছেন । তিনি দাবি করেন বাংলার উন্নয়ন ও সংস্কৃতিকে স্তব্ধ করতে বিজেপি নোংরা রাজনীতি শুরু করেছে। এর যোগ্য জবাব পড়বে এবারের ভোট বাক্সে। লোকসভা নির্বাচনের ফলাফল বিবেচনা করে এবার প্রচারের…
Read More
রিপোর্ট পজিটিভ আসতেই স্বামীকে ঘর থেকে বের করে দিলেন  স্ত্রী

রিপোর্ট পজিটিভ আসতেই স্বামীকে ঘর থেকে বের করে দিলেন স্ত্রী

রিপোর্ট পজিটিভ আসতেই স্বামীকে ঘর থেকে বের করে দিলেন অর্ধাঙ্গিনী স্ত্রী। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির হায়দরপাড়ায়। এই ঘটনায় ব্যাপক শোরগোল পরে যায় এলাকায়। জানা গিয়েছে ওই স্বামী-স্ত্রী বেশ কয়েকবছর ধরে ভাড়াবাড়িতে থাকত হায়দরপাড়ায়। কিছুদিন আগেই ওই লোকটি তার করোনা টেস্ট করে। সূত্রের খবর গতকাল রাতে লোকটির স্ত্রী মোবাইলে করোনার রিপোর্ট পজিটিভ আসতেই আশেপাশের লোককে জানিয়ে দিয়ে স্বামীকে রাস্তায় বের করে দেয়। এদিকে করোনা রোগীর রাস্তায় বেরিয়ে পরার ঘটনায় এলাকাবাসী আতঙ্কে এম্বুলেন্সকে ফোন করে ।শেষমেষ খবর পেয়ে হাজির হয় পুলিশ। স্বাস্থ্যদপ্তরের সঙ্গে যোগাযোগ করে অ্যাম্বুলেন্স আনা হয় । তারপর ব্যক্তিকে পাঠানো হয় কোভিড হাসপাতালে। তবে যেখানে বারবার প্রচার করা হচ্ছে আমাদের লড়াইটা…
Read More
কোভিড-১৯: পশ্চিমবঙ্গের পাশে ‘জি’

কোভিড-১৯: পশ্চিমবঙ্গের পাশে ‘জি’

 জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেজ লিমিটেড (জি) পশ্চিমবঙ্গকে জরুরি স্বাস্থ্য পরিষেবার কিছু সরঞ্জাম হস্তান্তর করল। এগুলি হল ২০টি অক্সিজেন হিউমিডিফায়ার। এই উদ্যোগ জাতীয় স্তরে জি-এর সিএসআর অভিযানের অঙ্গ বিশেষ।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব নারায়ণ স্বরূপ নিগম। এপ্রসঙ্গে জি-এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পুণীত গোয়েঙ্কা জানান, এইসব জরুরি সরঞ্জাম বর্তমান পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ণে সহায়ক হবে বলে তারা আশা করেন। অন্যদিকে, নারায়ণ স্বরূপ নিগম পশ্চিমবঙ্গের প্রতি সাহায্য প্রদানের জন্য জি-কে ধন্যবাদ জানিয়েছেন।  জাতীয় স্তরের সিএসআর অভিযানে কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে জি ২৪০টিরও বেশি অ্যাম্বুলেন্স, ৪৬,০০০-এরও বেশি পিপিই কিট, ৯০টিরও বেশি অক্সিজেন হিউমিডিফায়ার ও ৬,০০,০০০ দৈনিক…
Read More
টালবাহানা শেষ পরীক্ষায় বসতেই হবে ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীদের জানাল সুপ্রিমকোর্ট

টালবাহানা শেষ পরীক্ষায় বসতেই হবে ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীদের জানাল সুপ্রিমকোর্ট

কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতেই হবে জানিয়ে দিল সুপ্রিমকোর্ট। সেপ্টেম্বরের মাসের মধ্যেই অর্থাৎ ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সমস্ত পরীক্ষা শেষ করার কথা বলেছেন । নানা টালবাহানার পর অবশেষে আজকে চূড়ান্ত রায়দান ঘোষণা করল সুপ্রিমকোর্ট । এর জন্য প্ৰয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত । করোনার বর্তমান অতিমারীর দিনে পরীক্ষা নেওয়ার কথা জানিয়েছিল ইউজিসি ।কিন্তু ছাত্রদের স্বাস্থ্যের কথা ভেবে পাঞ্জাব, পশ্চিমবঙ্গের মতো রাজ্য ইউজিসির এই সিদ্ধান্তের বিরোধ করে । স্নাতক স্তরের তৃতীয় বর্ষের এবং বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের ফাইনাল পরীক্ষা নিয়ে বিভ্রান্তি দেখা যায় । অবশেষে পরীক্ষা নেওয়ার পক্ষেই রায় দিল সুপ্রিমকোর্ট।
Read More
টলি তারকারা বাঙালি মেয়েদের বিরুদ্ধে হওয়া ট্রলএর প্রতিবাদ এ মুখ খুললেন

টলি তারকারা বাঙালি মেয়েদের বিরুদ্ধে হওয়া ট্রলএর প্রতিবাদ এ মুখ খুললেন

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার দ্বারা মৃত্যু চলচ্চিত্র জগতের বহু বিতর্ক ও বিতর্ককে জন্ম দিয়েছে। মামলাটি ক্রমাগতভাবে বাড়তে থাকায়, সুশান্তের পরিবার প্রয়াত অভিনেতার প্রবাসী বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সাম্প্রতিক অভিযোগগুলি বাঙালি মহিলাদের অনলাইন ট্রলের সর্বশেষ লক্ষ্য হিসাবে চিহ্নিত করেছে। ‘সোনার খননকারী’ লেবেল হওয়া থেকে শুরু করে ‘বেশ্যা-লজ্জাজনক’ হওয়া পর্যন্ত - শব্দের একটি যুদ্ধ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। শনিবার, টালিউডের অনেক অভিনেত্রী তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলি নিয়েছিলেন যারা বাঙালিদের বিরুদ্ধে এই ধোঁকাবাজি এবং বিদ্বেষ ছড়ানোর দ্বারা অবহেলিত ধর্মান্ধতা এবং প্রাদেশিকতার নিন্দা জানান। তনুশ্রী চক্রবর্তী লিখেছেন, “মানুষের দোষ দেওয়া প্রত্যেকের পক্ষে সহজ কাজ এবং একটি সম্প্রদায়কে দোষ দেওয়া ঠিক গ্রহণযোগ্য নয়। আমাদের সংস্কৃতিকে…
Read More
ছাত্রদের অনশন পড়ল চারদিনে, কাল রাজ্যপালের সঙ্গে কথা সাংসদ জয়ন্ত রায়ের

ছাত্রদের অনশন পড়ল চারদিনে, কাল রাজ্যপালের সঙ্গে কথা সাংসদ জয়ন্ত রায়ের

বর্তমান পরিস্থিতিতে কলেজের পরীক্ষা নিয়ে কলেজের সিদ্ধান্তহীনতার অভিযোগ নিয়ে ছাত্রদের অনশন আন্দোলন আজ চতুর্থ দিনে পড়ল । বেশ কিছুদিন ধরেই জলপাইগুড়ি ফার্মেসী কলেজে পরীক্ষা নিয়ে ছাত্রদের বিক্ষোভ-প্রতিবাদ চলছে । ছাত্রদের অভিযোগ , রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ মেনে কলেজের ফাইনাল ইয়ার ছাত্রদের লিখিত পরীক্ষার বদলে আগের নম্বর বিবেচনা করে নম্বর দেওয়ার নির্দেশ থাকলেও কলেজ কর্তৃপক্ষ জোর করে লিখিত পরীক্ষা নেওয়ার প্রতিবাদে ছাত্রদের আন্দোলন চলছিল বেশ কিছুদিন ধরে । ছাত্ররা আরো অভিযোগ করেছেন কিছুদিন আগে কলেজ কর্তৃপক্ষ মৌখিকভাবে পরীক্ষা না নেওয়ার কথা বললেও কোনো লিখিত বিজ্ঞপ্তি বা নির্দেশিকা জারি করেনি । এনিয়ে ক্ষোভ আরো বেড়েছে ছাত্রদের মধ্যে। কলেজের সিদ্ধান্তহীনতায় কলেজের ছাত্রছাত্রীরা গত…
Read More