Editor

8029 Posts
পর পর দুবার করোনায় সংক্রমিত মেডিক্যাল কলেজের সুপার

পর পর দুবার করোনায় সংক্রমিত মেডিক্যাল কলেজের সুপার

রোগ থেকে মুক্তি নেই। মেডিক্যাল কলেজের একজন সহকারী সুপারের পর পর দুইবার করোনায় সংক্রমিত হয়েছেন। ওই সহকারি সুপার ওবং তার এক সহকর্মী সুপার – দুইজনেই বেশ কিছু দিন আগে থেকে করোনায় আক্রান্তে হন। চিকিৎসাধীনে থাকার পর সাতদিনের মধ্যে নতুন করে কোনও উপসর্গ দেখা না দিলে দুইজনকে নিভৃতবাসে থাকার পরামর্শ দেওয়া হয়। এরপর নমুনা পরীক্ষার জন্য দেওয়া ফলাফল নেতিবাচক আসে। কিন্তু ৭ দিন পেরিয়ে যেতেই ডায়রিয়া, কাশি শুরু হয়। ফের পরীক্ষা করায় করোনার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে উনি নিভৃতবাসে রয়েছেন। দ্বিতীয়বার সংক্রমিত হওয়ার কারণ খোঁজার জন্য বিশেষজ্ঞ চিকিৎসাকেরা অনুসন্ধানের কাজ শুরু করেছেন।
Read More
নোভ্যাভ্যাক্সের ভ্যাকসিন ট্রায়ালের রিপোর্ট ইতিবাচক

নোভ্যাভ্যাক্সের ভ্যাকসিন ট্রায়ালের রিপোর্ট ইতিবাচক

মার্কিন ফার্মা জায়ান্ট মোডার্না ও ফাইজারের সঙ্গে ভ্যাকসিন দৌড়ে এগিয়ে গেল আরও এক ফার্মাসিউটিক্যাল কোম্পানি নোভাভ্যাক্স। মেরিল্যান্ডের এই বায়োটেকনোলজি ফার্ম ভ্যাকসিন তৈরির জন্যই জনপ্রিয়। এর আগে এইচআইভি, হেপাটাইটিস বি-এর ভ্যাকসিন বানিয়েছিল এই সংস্থা। সুখবর দিল নোভাভ্যাক্স। প্রথম পর্যায়ের ট্রায়ালের রিপোর্ট সামনে এনে নোভ্যাভ্যাক্স দাবি করেছে, করোনার টিকা মানুষের শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করেছে। টিকার প্রভাব ইতিবাচক। টি-কোষ সক্রিয় হয়ে রোগ প্রতিরোধ শক্তি গড়ে তুলছে। নোভ্যাভ্যাক্সের ভ্যাকসিন গবেষণার প্রধান ভাইরোলজিস্ট ডক্টর গেগরি গ্লেন বলেছেন, এই ভ্যাকসিন মানুষের শরীরে সম্পূর্ণ নিরাপদ। দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের রিপোর্টও ভাল। সেপ্টেম্বর থেকে টিকার তৃতীয় স্তরের ট্রায়াল শুরু হবে। সব ঠিক থাকলে ডিসেম্বরের আগেই ভ্যাকসিন চলে…
Read More
রাজগঞ্জ ব্লকেও রাম মন্দিরের শিলান্যাস

রাজগঞ্জ ব্লকেও রাম মন্দিরের শিলান্যাস

অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজোর পাশাপাশি একই দিনে রাজগঞ্জ ব্লকেও রাম মন্দিরের শিলান্যাস হল।অযোধ্যাতে রামমন্দিরের যেদিন পুজো শুরু হবে একইদিন থেকে এখানেও নির্মাণ ও পূজার্চনা শুরু হবে বলে জানা গিয়েছে। জানা গেছে আজকের দিনটি স্মরণে রাখতে এবং এলাকার রামভক্ত মানুষের উৎসাহে রাজগঞ্জের মগরাডাঙ্গীতে ও রাম মন্দির নির্মাণের ভিত্তি প্রস্তর অনুষ্ঠান করা হলো বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএসএস ও বিজেপির নেতা কর্মীরা
Read More
ভিভো সরে দাঁড়াতেই নতুন করে স্পনসর খোঁজ শুরু

ভিভো সরে দাঁড়াতেই নতুন করে স্পনসর খোঁজ শুরু

ভারতবাসীর প্রবল চাপে পড়ে টাইটেল স্পনসর ভিভো সরে দাঁড়াতেই নতুন করে স্পনসর খোঁজ শুরু করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল আয়োজনের শেষ মুহূর্তে স্পনসরের খোঁজ একটু হলেও চাপে রাখবে আয়োজন কমিটিকে। চীনা সংস্থা ভিভোর বিকল্প স্পনসর খুঁজতে তাই দ্রুত টেন্ডার ডাকছে বোর্ড।হাতে সময়ও কম তাই দ্রুত এই স্পনসর সমস্যা মেটাতে চায় ক্রিকেট বোর্ড। দেশ জুড়ে চীনা বর্জনের দাকেও প্রথমে বোর্ড ভিভোকেই সিলমোহর দিলেও পুরো ইউ টার্ন নিয়ে আইপিএল থেকে নিজেই এক বছরের জন্য সরে দাঁড়াচ্ছে চীনা সংস্থা ভিভো
Read More
নিসান ম্যাগনাইট কনসেপ্ট

নিসান ম্যাগনাইট কনসেপ্ট

নিসান ম্যাগনাইট কনসেপ্টের ইন্টেরিয়র ইমেজ প্রকাশ করল নিসান ইন্ডিয়া, যাতে ড্যাশবোর্ড ও কেবিন স্পেসের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। এই গাড়ির গ্লোবাল আনভেইল হয়েছিল গত মাসে। নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব জানান, নিসানের এসইউভি ইতিহাসে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে নিসান ম্যাগনাইট কনসেপ্ট। শুধু এক্সটেরিয়র নয়, ইন্টেরিয়রেও গুরুত্ব পেয়েছে প্রিমিয়ামনেস, সফিস্টিকেশন ও রুমিনেস। এর ডিজাইন ফিলসফির কোর এলিমেন্টগুলি প্রোডাকশন মডেলে থাকবে, যা বর্তমানে উন্নীত করার কাজ চলছে – আরও উন্নতমানের প্রযুক্তি-সহ। এটি হবে এই সেগমেন্টের এক গেম-চেঞ্জার। নিসানের এসইউভি হেরিটেজ ও অ্যাডভান্সড টেকনোলজি নির্ভর নিসান ম্যাগনাইট কনসেপ্ট ডিজাইন করা হয়েছে স্টাইলিশ ডিজাইন-সহ এক প্রিমিয়াম অফারিং রূপে আগামীদিনের যাত্রার জন্য। এতে…
Read More
ব্ল্যাক জন্ডিসের ওষুধে আশার আলো দেখচ্ছেন গবেষকরার

ব্ল্যাক জন্ডিসের ওষুধে আশার আলো দেখচ্ছেন গবেষকরার

বিশ্বের পাঁচটি দেশ ইতিমধ্যেই করোনা -রোগীদের জন্য ব্ল্যাক জন্ডিসের ওষুধ দিচ্ছেন৷ করোনা ভাইরাস রোগীদের চিকিৎসার জন্য রোহতক পিজিএই ব্ল্যাক জন্ডিসের ওষুধের ব্যবহার করছেন৷ তাঁরা এই ওষুধ ব্যবহার করার জন্য তাঁরা পেয়ে গেছেন৷ হেলথ ইউনিভার্সিটির প্রধান চিকিৎসক ওপি কালরা এই তথ্য জানিয়েছেন৷ এই বিশেষ পরীক্ষার জন্য ৮৬ লক্ষ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে৷ এই ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷ সেই সব দেশ ইতিমধ্যেই এই ওষুধ ব্যবহারের পজিটিভ ফলাফল পেয়েছে দেখেই অনুপ্রাণিত হয়ে Rohtak PGI এই ওষুধ ব্যবহারের জন্য অনুমতি চায়৷ এরপরেই ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি -র থেকে অনুমতি দেওয়া হয়৷ যদি অন্য দেশের তুলনায় নিজেদের দেশের এই ব্ল্যাক জন্ডিসের ওষুধ ভাল কাজ করে…
Read More
কোভিড-১৯: ৩৫ টাকায় সান ফার্মার ফ্লুগার্ড

কোভিড-১৯: ৩৫ টাকায় সান ফার্মার ফ্লুগার্ড

মাইল্ড থেকে মডারেট কোভিড-১৯ রোগীদের জন্য সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ফ্লুগার্ড (ফেভিপিরাভির ২০০মিগ্রা) লঞ্চ্‌ করল ভারতে। ট্যাবলেট-প্রতি এর দাম মাত্র ৩৫ টাকা। মাইল্ড থেকে মডারেট কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ফেভিপিরাভির’ই ভারতে একমাত্র অনুমোদিত অ্যান্টি-ভাইরাল চিকিৎসা। সান ফার্মা সরকার ও চিকিৎসক সমাজের সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে যাতে দেশের সর্বত্র রোগীদের কাছে এই ঔষধ পৌঁছে যেতে পারে। এই সপ্তাহ থেকেই ফ্লুগার্ড বাজারে পাওয়া যাবে। সান ফার্মা’র সিইও (ইন্ডিয়া বিজনেস) কীর্তি গনোরকার জানান, দেশে প্রতিদিন ৫০ হাজারেরও বেশি কোভিড-১৯ আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে, তাই চিকিৎসকদের আরও দ্রুত বেশিমাত্রায় ঔষধের প্রয়োজন। সান ফার্মা ফ্লুগার্ড লঞ্চ্‌ করছে সাশ্রয়ী মূল্যে যাতে আরও অধিকসংখ্যক রোগীর কাছে…
Read More
রাম পুজোকে কেন্দ্র করে উত্তেজনা ধূপগুড়িতে   ।

রাম পুজোকে কেন্দ্র করে উত্তেজনা ধূপগুড়িতে ।

রাম মন্দির ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে মন্দিরে পুজোকে কেন্দ্র করে উত্তেজনা ধুপগুড়ির শালবাড়িতে। রাম মন্দিরের ভিত্তি প্রস্তর।অনুষ্ঠান উপলক্ষে ধুপগুড়িতে পুজোর কার্যক্রম নেওয়া হয় স্থানীয় কয়েকজনকে নিয়ে।স্থানীয়দের অভিযোগ পুলিশ এসে তাদের মন্দিরে পুজোর অনুষ্ঠান বন্ধ করতে বলে।তারা সমস্ত বিধিনিষেধ মেনেই পুজোর আয়োজন করলেও পুলিশ তাদের পুজো বন্ধের জন্য চাপ দেয়।এদিকে পুলিশের বক্তব্য এই লকডাউনে পুলিশের অনুমতি না নিয়ে পুজোর আয়োজন করেছে ।ঘটনাস্থল থেকে স্থানীয়দের সরিয়ে দেয় পুলিশ ।সঙ্গে পুজোও বন্ধ করে ।
Read More
সম্পুর্ন লকডাউনেও চা শিল্পে ছাড় ঘোষণা রাজ্যের

সম্পুর্ন লকডাউনেও চা শিল্পে ছাড় ঘোষণা রাজ্যের

রাজ্যে চলছে নির্ধারিত দিনে সম্পুর্ন লকডাউন। এই সম্পুর্ন লকডাউনেও চা শিল্পে ছাড় ঘোষণা করেছে রাজ্য।ফলে চা চাষি মহলে মুখে চওড়া হাসি। বর্তমান করোনা পরিস্থিতিতে চায়ের দাম ঊর্ধমুখী হওয়ায় স্বস্তির হাওয়া চা মহলে। কিছুদিন ধরেই কাঁচা চা পাতার ভালোই দাম পাচ্ছে ক্ষুদ্র চাষীরা। আর এই আশাকে সম্বল করে ঘুরে দাঁড়াতে মরিয়া চাশিল্প ।পাহাড়ের পাশাপাশি সমতলেও এখন চা চাষে আগ্রহ বাড়ছে।আর বর্তমানে চা শিল্প কে লকডাউনের বাইরে রাখায় দ্রুত গতিতে চলছে চা তোলা ও চা তৈরি। বর্তমানের লকডাউনে যখন সব ব্যবসায় মন্দা চলছে ,তখন লকডাউনে ছাড় চা শিল্পকে কিছুটা হলেও অক্সিজেন জোগাবে বলে মনে করছে ব্যবসায়ী মহল
Read More
করোনা আক্রান্ত সঙ্গীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম

করোনা আক্রান্ত সঙ্গীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম

এ বার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন বিনোদনের জগতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম। বুধবার তিনি জানিয়েছেন, তাঁর জ্বর ছিল। ঠান্ডা লেগে সর্দিকাশিও হয়েছিল। এরপরই কোভিড ১৯ পরীক্ষা করতে চান তিনি। পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ডাক্তাররা তাঁকে বাড়িতেই কোয়ারানটিনে থাকার পরামর্শ দিয়েছিলেন। যদিও এসপি বালাসুহ্মণ্যম চুলাইমেড়ুর হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। কারণ তাঁকে নিয়ে খুবই উদ্বিগ্ন তাঁর পরিবার। তিনি একেবারেই সুস্থ আছেন বলেও জানিয়েছেন শিল্পী।
Read More