Editor

8029 Posts
লোকাল-সহ সমস্ত ট্রেন বাতিল হল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

লোকাল-সহ সমস্ত ট্রেন বাতিল হল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

দেশে করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে সমস্ত সাধারণ যাত্রীবাহী ট্রেন পরিষেবা স্থগিত রাখার মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। এবার ট্রেন বাতিলের সময়সীমা এক ধাক্কায় আরও দেড় মাসের বেশি বৃদ্ধি করা হল। সোমবার রেল বোর্ডের তরফে জানানো হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সমস্ত মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেইসঙ্গে এখনকার মতোই চলাচল করবে না কোনও লোকালও। তবে বর্তমানে যে স্পেশাল ট্রেনগুলি চলাচল করছে সেগুলি নির্ধারিত সূচি অনুসারে চলাচল করবে। সর্বশেষ নির্দেশিকায় ১ জুলাই থেকে ১২ অগস্ট পর্যন্ত সমস্ত সাধারণ দূরপাল্লার এবং লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। শুধুমাত্র বিশেষ ট্রেন চলবে বলে জানানো হয়।
Read More
রাস্তা তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ

রাস্তা তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ

রাস্তা সংস্কারের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও গুণগত মান বজায় না রেখে কাজ করার মতো অভিযোগ মুঙ্গিয়াকামি ব্লকের অধীনে নুনাছড়া এডিসি ভিলেজের অন্তর্গত দত্ত মলসম পাড়া থেকে নবঞ্জয় বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতের কাজ চলছে।কাজে ব্যবহৃত সামগ্রী অতি নিম্নমানের কাজ করার অভিযোগ উঠেছে এলাকাবাসীদের তরফ থেকে। তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত প্রত্যন্ত এলাকার মধ্যে মুঙ্গিয়াকামী ব্লকের কাঁকড়া ছড়া, নুনাছড়া, নবঞ্জয়পাড়া এগুলি খুবই পরিচিত নাম। একটা সময় ছিল যে সময় ঐ অঞ্চলে যোগাযোগের কোন মাধ্যম ছিল না বললেই চলে। কিন্তু মানুষের চাহিদার দরুণ আজ সেসব অঞ্চলে গাড়ি করেই যাওয়া যায়। বর্তমানে পিচ ঢালাই রাস্তা রয়েছে ঐ এলাকায়। এই সকল এলাকার রাস্তাগুলি সংস্কারের জন্য অর্থ…
Read More
মাটিগাড়ার এক নামি বেসরকারি হাসপাতালে নার্সদের  বিক্ষোভ

মাটিগাড়ার এক নামি বেসরকারি হাসপাতালে নার্সদের বিক্ষোভ

আজ সকালে প্রায় দুই শতাধিক স্টাফ,নার্স বিক্ষোভ দেখাল মাটিগাড়ার এক নামি বেসরকারি হাসপাতালে। এই বেসরকারি হাসপাতালে প্রায় দুমাস ধরে নেওটিয়ায় করোনা আক্রান্তদের চিকিৎসা হচ্ছে। করোনা আক্রান্তদের পরিষেবা দিতে গিয়ে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন নার্সিং হোমের চিকিৎসক ও নার্সিং স্টাফ। অথচ যারা প্রতিনিয়ত করোনা রোগীদের চিকিৎসা করছেন, তাদেরই কোন সুরক্ষার বন্দবস্ত করেছে না কর্তৃপক্ষ। নার্সিং স্টাফদের অভিযোগ তাদের কোভিড টেস্ট করানো হচ্ছে না। করোনা আক্রান্তদের সংস্পর্শে আসলেও তাদের কোয়ারান্টাইনের সুযোগ পর্যন্ত নেই। যদিও বা কাওকে কোয়ারান্টাইনে পাঠানো হচ্ছে তাদের স্যালারী কেটে নেওয়া হচ্ছে। বারংবার বিষয়টি নিয়ে ম্যানেজমেন্টকে বলা হলেও কোন কর্নপাত করেনি বলেও অভিযোগ। তাই তারা একপ্রকার বাধ্য হয়েই তারা…
Read More
পুলিশ হাসপাতালে  উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী, মনোবল বাড়াতে তাদের হাতে তুলে দিলেন ফ্লাক্স

পুলিশ হাসপাতালে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী, মনোবল বাড়াতে তাদের হাতে তুলে দিলেন ফ্লাক্স

বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সামনের সারিতে থেকে কাজ করছে পুলিশবাহিনী। পুলিশবাহিনীর এই কাজকে সম্মান জানাতে আজ এক পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে পুলিশদের ধন্যবাদ জ্ঞাপন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বারবার গরম জলে গলা ভিজিয়ে নেবার কথা বলে থাকেন করোনা এড়াতে সতর্কতা হিসাবে আজ তিনি পুলিশ হাসপাতালে উপস্থিত থেকে পুলিশ ফোর্সের সুস্বাস্থ্যকামনায় ও করোনার বিরুদ্ধে লড়াইয়ে মনোবল বাড়াতে তাদের হাতে তুলে দিলেন সুন্দর একটি ফ্লাক্স । উপস্থিত ছিলেন মাননীয় পুলিশ সুপার ডাঃ সন্তোষ নিম্বলকর IPS মহাশয় যিনি একদম প্রথম দিন থেকেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে ইমিউনিটি বৃদ্ধির কথা বারবার পুলিশ বাহিনীকে সতর্ক করেছেন। উপস্থিতি ছিলেন মাননীয় অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ সানা…
Read More
করোনার জন্য ২০২১-এর মেগা আইপিএল নিলাম বাতিল হতে চলেছে

করোনার জন্য ২০২১-এর মেগা আইপিএল নিলাম বাতিল হতে চলেছে

করোনার জন্য শুধু চলতি বছরে নয় আগামী বছরেও আইপিএলের গুরুত্বপূ্র্ণ একটা অংশ বাদ পড়তে পারে। এবছর টি-২০ বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় কোনও রকম কাট-ছাঁট না করে পূর্ণ দৈর্ঘ্যের ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অনুষ্ঠিত হতে চলেছে আমিরশাহিতে। ২০২১-এ আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সব ফ্র্যাঞ্চাইজিদেরই নতুন করে দল সাজিয়ে নেওয়ার কথা পরবর্তী নিলামে। তবে করোনা পরিস্থিতিতে পরের বছর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত নাও হতে পারে। হাতে পর্যাপ্ত সময় না থাকায় বিসিসিআই আগামী বছরের নিলাম বাতিল করতে পারে। পরের বছর আইপিএলের যথারীতি নিজের এপ্রিল-মে'র উইন্ডোয় ফিরে যাওয়ার কথা। প্রস্তুতির জন্য বিসিসিআই হাতে মাত্র সাড়ে চার মাস সময় পাবে। এই সময়ের মধ্যে…
Read More
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার করোনা হোটেলে আগুন

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার করোনা হোটেলে আগুন

আগুন লাগল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় একটি হোটেলে। হোটেলটি করোনাভাইরাস কেন্দ্র হিসেবে ব্যবহত হচ্ছিল। স্বপ্না প্যালেস নামে ওই হোটেলটিকে করোনা কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল রমেশ হাসপাতাল। যা অন্ধ্রপ্রদেশে পরিচিত বেসরকারি হাসপাতালগুলির মধ্যে অন্যতম। রবিবার সকালে ওই হোটেলে ৩০ জন করোনা রোগী এবং ১০ জন স্বাস্থ্যকর্মী ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ন'জনের।  বিজয়ওয়াড়া সিটি পুলিশ কমিশনার বি শ্রীনিবাসুলু জানিয়েছেন, ভোর ৫ টা ১৫ মিনিট কন্ট্রোল রুমে ফোন যায়। জানানো হয়, হোটেলে আগুন লেগেছে। তিনি বলেন, ‘দমকল বাহিনী নিয়ে আমরা ঘটনাস্থলে দ্রুত আসি।’ তারপর ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে…
Read More
এম্বুলেন্স ও পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ কুমারগ্রামে

এম্বুলেন্স ও পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ কুমারগ্রামে

জাতীয় সড়কে এক এম্বুলেন্স ও পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে রাস্তা থেকে ছিটকে গেল এম্বুলেন্স।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকে জাতীয় সড়কে জানা যায়, একটি অ্যাম্বুলেন্স চেন্নাই থেকে রোগী নিয়ে আসাম পথে যাচ্ছিল। মালবাহী গাড়ি জাতীয় সড়কে বাক নেওয়ার সময় অ্যাম্বুলেন্সে ধাক্কা মারলে অ্যাম্বুলেন্সটি ডিভাইডারের ওপর উঠে পরে। ফলে এম্বুলেন্সের সামনেটি ক্ষতিগ্রস্ত হয়। যদিও কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত নেই। স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগেই অ্যাম্বুলেন্স-এর ভেতরে থাকা পাঁচ জনকে উদ্ধার করে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে সূত্রের খবর
Read More
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেতা সঞ্জয় দত্ত

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেতা সঞ্জয় দত্ত

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেতা সঞ্জয় দত্ত।গত শনিবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।তাঁকে মুম্বাই এর লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।সাধারণ চিকিৎসার পাশাপাশি তাঁর করোনা টেস্ট ও করা হয় ।অভিনেতার ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ। তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। আরটি-পিসিআর পরীক্ষা করা হবে সঞ্জুবাবার। কেন অভিনেতার শরীরে আচমকা অক্সিজেনের ঘাটতি হল, তা জানতেও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর আজ সুস্থ হয়ে বাড়ি তিনি।
Read More
১৪ আগস্ট পর্যন্ত ফের অপেক্ষা : কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা

১৪ আগস্ট পর্যন্ত ফের অপেক্ষা : কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা

সোমবারও সুরাহা হ’ল না কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টারের পরীক্ষার ভবিষ্যৎ। কোভিড পরিস্থিতিতে চূড়ান্ত বর্ষের পরীক্ষা আদৌ হবে কি-না তা জানতে ১৪ আগস্ট পর্যন্ত ফের অপেক্ষা করতে হবে ছাত্র-ছাত্রীদের।সুপ্রিম কোর্টের রায় পিছোতেই আরো অপেক্ষা বাড়ছে। কোভিড-১৯ এর কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা সংক্রান্ত সার্কুলারের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন পড়ুয়ারা। সেই মামলার শুনানি ফের ১৪ আগস্ট পর্যন্ত পিছিয়ে দিল বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি এবং বিচারপতি এম.আর শাহ’র ডিভিশন বেঞ্চ। এদিকে, ইতিমধ্যেই দিল্লি এবং মুম্বই সরকার রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলোতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে। এর বিরুদ্ধে এদিন কোর্টে ইউ.জি.সি’র তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, একমাত্র ইউ.জি.সি কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা…
Read More
করোনা আক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন মেঘবাল !

করোনা আক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন মেঘবাল !

কাজে এল না পাঁপড় ভাজা।ভাবিজির পাঁপড় ভাজা খেলে করোনা সারবে বলে নিদান দেওয়া মন্ত্রী অর্জুন মেঘবাল এবার নিজেই করোনা আক্রান্ত।শনিবার কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে দিল্লি এইমস’এ ভর্তি করা হয়। তিনি এই মহুর্তে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন। কিছুদিন আগেই পাঁপড় ভাজা।বিতর্কে শিরোনামে উঠে আসেন বিকানীরের এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সম্প্রতি বিতর্কের শিরোনামে এসেছিলেন রাজস্থান’এর বি.জে.পি সংসদ তথা জলসম্পদ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন মেঘবাল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় বি.জে.পি’র এই মন্ত্রী বিকানের এলাকার ভাবিজি ব্যান্ডের পাঁপড় হাতে নিয়ে দাবি করছেন, এই পাঁপড় ভাজা খেলে শরীরে করোনা প্রতিরোধের জন্য অ্যান্টিবডি তৈরি হবে।
Read More