28
Sep
বৃহস্পতিবার দিনের শুরুতেই এশিয়ান গেমসে সোনা জিতল ভারত। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতলেন ভারতের সরবজ্যোৎ সিংহ, শিবা নারওয়াল ও অর্জুন সিংহ চিমা। তাঁরা মোট ১৭৩৪ পয়েন্ট স্কোর করেছেন। ১ পয়েন্ট কম পাওয়ায় রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল চিনকে। তৃতীয় স্থানে শেষ করল ভিয়েতনাম। এই সোনা জয়ের ফলে এশিয়ান গেমসে ভারতের পদকের সংখ্যা হল ২৪। তার মধ্যে ৬টি সোনা, ৮টি রুপো ও ১০টি ব্রোঞ্জ রয়েছে। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে মোট ছ’টি রাউন্ড হয়। প্রতিটি রাউন্ডে তিন জন শুটার একটি করে শট নেন। ভারতের হয়ে সরবজ্যোৎ তাঁর ছ’টি রাউন্ডে স্কোর করেন যথাক্রমে ৯৫, ৯৫, ৯৭, ৯৮, ৯৭…
