Editor

8890 Posts
ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে পুলিশের জালে গ্রেফতার তিন সন্দেহভাজন

ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে পুলিশের জালে গ্রেফতার তিন সন্দেহভাজন

অবৈধভাবে ভারতে থাকার অপরাধে সোনারপুর থেকে গ্রেফতার পাঁচ বাংলাদেশি হলেন তুষার আহমেদ, ইসমাইল হোসেন, সামিদুল ইসলাম, মোহাম্মদ শামিম ও মোহাম্মদ জলিল । এই পাঁচজনের মধ্যে ৪ জন বৈধভাবে ভারতে এলেও জলিল অবৈধভাবে এসেছেন বলে জানা গেছে। উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত দিয়ে তারা এদেশে প্রবেশ করেছে বলে খবর। ধৃতদের মধ্যে জলিল ভারতে এসে জাল আধার কার্ড তৈরি করেছে বলেও জানা গেছে পুলিশ সূত্রে। বাংলাদেশের ঢাকা, কুষ্টিয়া, বরিশাল ও লক্ষ্মীপুর এলাকায় বাড়ি বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে বাংলাদেশের থানায় মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। একজন চীনেও গিয়েছিলেন বলে জানা গেছে। প্রত্যেকের কাছ থেকেই পাওয়া গেছে বাংলাদেশি…
Read More
চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত মৃ*তদেহ উদ্ধার, শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা    

চন্দ্রমৌলি বিশ্বাসের ঝুলন্ত মৃ*তদেহ উদ্ধার, শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা    

পশ্চিমবঙ্গের জনপ্রিয় বাংলা ব্যান্ড ফসিলসের সাবেক সদস্য চন্দ্রমৌলি বিশ্বাস মারা গেছেন। গতকাল রোববার কলকাতার বাড়ি থেকে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত দেহ। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। কিন্তু কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। খবর সংবাদ প্রতিদিন অনলাইনের চন্দ্রমৌলি বিশ্বাসের বয়স হয়েছিল ৪৮ বছর। কলকাতার ওয়েলিংটন এলাকায় ভাড়া থাকতেন তিনি। সঙ্গে থাকতেন বাবা ও মা। গতকাল তাঁরা কেউ বাড়িতে ছিলেন না। সেই সময়ই ঘটে অঘটন। বর্তমানে শিল্পী যে ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন, তারই এক সদস্য দেখতে পান ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে চন্দ্রমৌলির দেহ উদ্ধার করে। ২০০০ থেকে ২০১৮ সাল,…
Read More
‘‌বাংলার বাড়ি’‌ প্রকল্পে কাটমানির অভিযোগ, দায়ের ৫০ FIR

‘‌বাংলার বাড়ি’‌ প্রকল্পে কাটমানির অভিযোগ, দায়ের ৫০ FIR

‘আবাস যোজনা’ প্রকল্পে গত বছরের শেষ থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরিব মানুষের মাথার ওপর ছাদ তৈরি করে দিতে নিজস্ব কোষাগার থেকেই বাংলার বাড়ি প্রকল্পে টাকা দিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী। এ প্রকল্পের টাকা দেওয়ার সময় থেকেই মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ ছিল যদি কোন প্রভাবশালী ব্যক্তি উপভোক্তাদের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি তৈরি করে দিতে চান তাহলে তাদের বিরুদ্ধে যেন থানায় গিয়ে উপভোক্তারা এফআইআর করে আসেন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিই সার! তাই তাঁর নির্দেশ উপেক্ষা করেই বাংলার বাড়ি প্রকল্প থেকে ইতিমধ্যেই উঠে আসছে কাটমানি নেওয়ার অভিযোগ। জানা যাচ্ছে এই কাটমানি নিয়েছেন এক শ্রেণীর লোভী তৃণমূল নেতা। তাঁদের  বিরুদ্ধে থানায়…
Read More
খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা প্রকল্পের অধীনে নেশামুক্ত ত্রিপুরা নামে একটি কর্মসূচি গ্রহণ করছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা প্রকল্পের অধীনে নেশামুক্ত ত্রিপুরা নামে একটি কর্মসূচি গ্রহণ করছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

২০১৮ সালের আগে রাজ্য নেশাযুক্ত ত্রিপুরা ছিল। কিন্তু ২০১৮ সালে বর্তমানে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নেশামুক্ত ত্রিপুরায় পরিবর্তিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনা অনুসারে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে রাজ্য সরকার। সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 'নেশামুক্ত রাজ্য গঠনে সরকারের পদক্ষেপ সম্পর্কে' বিধায়ক নির্মল সরকার ও বিধায়ক নয়ন সরকারের আনীত নোটিশের পরিপ্রেক্ষিতে আলোচনা করতে গিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন তিনি। এবিষয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, রাজ্যে বিভিন্ন নেশা সামগ্রী ব্যবহারের ব্যাপকতায় রাজ্যের জনমানসে বিশেষত ছাত্র ও যুবসমাজে এর ক্ষতিকর প্রভাব লক্ষ্য করে রাজ্য সরকার গুরুত্ব…
Read More
রাজ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : মুখ্যমন্ত্রী

রাজ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : মুখ্যমন্ত্রী

রাজ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ ঘোষণা দিয়েছেন যে রাজ্য সরকার খুব সহসাই দুটি জাতীয় সড়কের ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) কেন্দ্রীয় সরকারের কাছে প্রেরণ করবে, যা নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। সোমবার ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। সেসময় তিনি বলেন, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক নীতিগতভাবে চারটি জাতীয় সড়কের বিষয়ে সম্মত হয়েছে। কারণ এই সমস্ত সড়ক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসকল সড়কগুলির মধ্যে রয়েছে - কমলপুর থেকে শান্তিরবাজার, যার দৈর্ঘ্য ১৪৮ কিলোমিটার, চম্পকনগর থেকে উদয়পুর, যার দৈর্ঘ্য ৪০ কিলোমিটার, অমরপুর থেকে উদয়পুর, যার দৈর্ঘ্য…
Read More
টিপিএসসি এর মাধ্যমে পুরুষ ও মহিলা উভয়ের  ২১৮টি শূন্য পদ পূরণের উদ্যোগ গ্রহণ : মুখ্যমন্ত্রী

টিপিএসসি এর মাধ্যমে পুরুষ ও মহিলা উভয়ের  ২১৮টি শূন্য পদ পূরণের উদ্যোগ গ্রহণ : মুখ্যমন্ত্রী

রাজ্য সরকার স্বরাষ্ট্র দফতরের বিভিন্ন পদে ৮,০০০-এর অধিক শূন্য পদ পূরণের উদ্যোগ নিয়েছে। সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।  রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি জানান, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে বর্তমানে মোট ৭,৩২৩টি পদ শূন্য রয়েছে। যার মধ্যে ২,১২৫টি কনস্টেবল পদ রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এই শূন্য পদগুলি পূরণ করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে এরমধ্যে রাজ্য সরকার কনস্টেবল সহ অন্যান্য শূন্য পদগুলি পূরণের উদ্যোগ নিয়েছে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি) এর মাধ্যমে পুরুষ ও মহিলা উভয়ের জন্য সাব-ইন্সপেক্টর (আর্মড এন্ড আনআর্মড) ২১৮টি শূন্য পদ পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কনস্টেবলের জন্য ১,০০০টি পদ পূরণের…
Read More
পুলিশের উপর হাতির হানা, মৃত পুলিশ কর্মী

পুলিশের উপর হাতির হানা, মৃত পুলিশ কর্মী

ছুটিতে এসেছিলেন বাড়িতে, কিন্তু এটাই শেষ ছুটি হবে ভাবতে পারেনি কেউ। সকালবেলায় বাড়ির থেকে বেরিয়ে হাতির হানায় মারা গেলেন এক পুলিশকর্মী। হাতি গ্ৰামে প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করছিল ৷ এই কারণেই হাতিকে তাড়ানোর চেষ্টা করছিলেন স্থানীয়রা ৷ আর তাতেই বিপত্তি! হাতির আক্রমণে মৃত্যু হল এক পুলিশ কর্মীর।  এইদিন সকালে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার দক্ষিণ লতাবাড়ি এলাকায়। এলাকার বাসিন্দা সিণ্টু টিগ্গার মৃত্যু হয়েছে। সে দার্জিলিং-এ পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে সে নিজের বাড়ি দক্ষিণ লতাবাড়িতে এসেছিলেন।এইদিন সকালে বক্সা জঙ্গল থেকে একটি দলছুট বুনো হাতি এলাকায় প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে থাকে। হাতি আসছে টের পেয়ে সিণ্টু টিগ্গা ও তাঁর…
Read More
মহাকুম্ভের পুণ্যার্থী বাহী ট্রেনে ছোড়া হল পাথর, আতঙ্কিত যাত্রীরা

মহাকুম্ভের পুণ্যার্থী বাহী ট্রেনে ছোড়া হল পাথর, আতঙ্কিত যাত্রীরা

মহাকুম্ভ উপলক্ষে চালু স্পেশাল ট্রেনে ছোড়া হল পাথর। হামলায় ফাটল দেখা দিল এসি কামরার জানলার কাচে। রিপোর্ট অনুযায়ী, সুরাট থেকে প্রয়াগরাজগামী তপতি গঙ্গা এক্সেপ্রেসে এই হামলার ঘটনা ঘটেছে। ট্রেনের B6 কোচের কাচে এই হামলা চলে। জানা গিয়েছে, এই পাথর ছোড়ার ঘটনা ঘটে মহারাষ্ট্রের জলগাঁওতে। এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। আক্রান্ত ট্রেনের এক যাত্রী সেই ভিডিয়ো করেন। সেই হামলার সময় B6 কোচের যে আসনের সামনের কাচে পাথর ছোড়া হয়, সেই আসনের যাত্রী আরও ১২ জনের সঙ্গে যাত্রা করছিলেন। শিশু, মহিলা সহ পুণ্যার্থীরা এই হামলার জেরে আতঙ্কিত হয়ে পড়েন। এদিকে ভাইরাল ভিডিয়োতে রাজেন্দ্র গুপ্তা নামক যাত্রীকে বলতে শোনা যায়, 'আজ…
Read More
কোচবিহারে বিষাক্ত সব্জির প্রভাবে ১ জনের মৃ*ত্যু, প্রচুর মানুষ অসুস্থ

কোচবিহারে বিষাক্ত সব্জির প্রভাবে ১ জনের মৃ*ত্যু, প্রচুর মানুষ অসুস্থ

বিষাক্ত স্যালাইনের পর এবার ‘সব্জি’র বিষক্রিয়ায় একই এলাকায় কয়েকটি পরিবারের অন্তত ১৯ জন অসুস্থ। মৃত্যু হল এক জনের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা মহকুমার শীতলখুচি আকড়ার হাট সংলগ্ন এলাকায়। এ নিয়ে শোরগোল এলাকায়।স্থানীয় সূত্রের খবর, আকড়ার হাট এলাকার কয়েকজন বাসিন্দা বাজার থেকে ‘গাছ আলু’ নামে একটি সব্জি কিনেছিলেন। বাড়িতে রান্না হয়েছিল সেটির। তাই খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন কয়েক জন। পরে জানা গিয়েছে, আদৌ সব্জিটি ‘গাছ আলু’ ছিল না। বাজার থেকে ‘গাছ আলু’ ভেবে যে যে সব্জি তাঁরা কিনেছিলেন, সেটি বিষাক্ত কোনও গাছের মূল ছিল। দেখতে ‘গাছ আলু’র মতো। ওই বিষাক্ত গাছের মূল রান্না করে খেয়ে অসুস্থ হয়ে পড়েন অন্তত ২০ জন।…
Read More
ম্যারাথনে দৌড়তে এসে মৃ*ত্যু কোচবিহারের প্রথম বর্ষের ছাত্রের

ম্যারাথনে দৌড়তে এসে মৃ*ত্যু কোচবিহারের প্রথম বর্ষের ছাত্রের

স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে গিয়ে মৃত্যু হল এক ছাত্রের। রবিবার এ নিয়ে চাঞ্চল্য এলাকায়। শোকস্তব্ধ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথা অন্যান্য পড়ুয়া।বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, মৃত ছাত্রের নাম রেয়াশ রাই। বয়স ১৯ বছর। প্রথম বর্ষের ওই ছাত্রের বাড়ি নর্থজ়োন গরুবাথান এলাকায়। রবিবার ম্যারথন দৌড়ে অংশ নিয়ে দৌড়ের মাঝেই মৃত্যু হয় তাঁর। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যুৎকুমার পাল বলেন, ‘‘প্রতি বছরের মতো এই বছরও ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। পাতলাখাওয়া থেকে কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন ২৪১ জন ছাত্রছাত্রী। দৌড়ের সময় এক ছাত্র অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে…
Read More