Editor

8029 Posts
অ্যাক্সিস ব্যাঙ্কের নতুন প্লাটফর্ম যেকোনও স্থান থেকে কাজের সুযোগ দেবে

অ্যাক্সিস ব্যাঙ্কের নতুন প্লাটফর্ম যেকোনও স্থান থেকে কাজের সুযোগ দেবে

অ্যাক্সিস ব্যাংক লঞ্চ্‌ করল ‘গিগা অপর্চুনিটিজ’। এটি বিকল্প ‘ওয়ার্ক মডেলে’র একটি প্লাটফর্ম, যা অধিকতর ‘ফ্লেক্সিবিলিটি’, ‘ডাইভার্সিটি’ ও ‘ইনক্লুসিভিটি’কে উৎসাহিত করবে। ভারতের তৃতীয় বৃহত্তম ব্যাংক অ্যাক্সিস ব্যাংকের ‘গিগা অপর্চুনিটিজ’ আনা হয়েছে কাজের বাজারে বৃহত্তর সুযোগ সৃষ্টির জন্য।  ‘গিগা অপর্চুনিটিজ’ বিভিন্ন ধরণের সম্ভাবনার দ্বার খুলে দেবে, যেমন ডিজিটাল ব্যাংকিং, টেকনোলজি, রিস্ক মডেলিং, ভার্চুয়াল সেলস, অডিট ও ক্রেডিট পলিসি। এগুলিই পাইলট অফারের প্রথম সেট হিসেবে আনা হচ্ছে। এইসব কাজ চিরাচরিত ফ্রিল্যান্স জব বা ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর থেকেও বেশি কিছু। এই উদ্ভাবনী প্লাটফর্ম ‘ওয়ার্ক ফ্রম এনিহোয়্যার’কে বাস্তব রূপ দেবে এবং সেইসঙ্গে স্কিলড স্পেশালিস্টদের নিশ্চয়তা দেবে ‘ফ্লেক্সিবিলিটি’ ও ‘ইজ অফ অপারেশনস’-এর। এর ফলে ছোটো শহরগুলি-সহ…
Read More
সোনি’র নতুন ব্রাভিয়া এক্স৯০০০এইচ টিভি সিরিজ

সোনি’র নতুন ব্রাভিয়া এক্স৯০০০এইচ টিভি সিরিজ

 সোনি ইন্ডিয়ার পক্ষ থেকে আনা হল সম্পূর্ণ-নতুন ব্রাভিয়া এক্স৯০০০এইচ টেলিভিশন সিরিজ, যাতে রয়েছে ৪কে এইচডিআর ফুল অ্যারে এলইডি ডিসপ্লে। এক্স১ প্রসেসরযুক্ত এই ৪কে আল্ট্রা এইচডি টিভি দেবে স্পষ্ট ও নিখুঁত পিকচার কোয়ালিটি ও কলার। এর সাউন্ড কোয়ালিটিও চমৎকার। সোনির এই নতুন টিভি সিরিজ পাওয়া যাবে ১৬৫ সেমি (৬৫) ও ১৪০ সেমি (৫৫) সাইজে। এর অবজেক্ট-বেসড এইচডিআর রিমাস্টার টেকনোলজি বাড়িয়ে তোলে কনট্রাস্ট, ডিটেল ও কলার। ফুল অ্যারে এলইডি ডিসপ্লে ও এক্সটেন্ডেড ডায়নামিক রেঞ্জ দেয় আরও রিয়ালিস্টিক কনট্রাস্ট। ৪কে এইচডিআর পিকচার প্রসেসর এক্স১ চালিত ট্রিলুমিনোস ডিসপ্লে সাধারন টিভির থেকে আরও বেশি কলারের অভিজ্ঞতা এনে দেয়। সব মিলিয়ে ছবি হয়ে ওঠে প্রায় জীবন্ত। …
Read More
স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার

স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার

মুক্তমঞ্চে সমস্ত দেশের সামনে স্যানিটারি ন্যাপকিন সম্বন্ধে বক্তব্য রাখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছিলেন। বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে স্যানিটারি ন্যাপকিন মহিলাদের জন্য সহজলভ্য করতে উদ্যোগী কেন্দ্রীয় সরকার । জনৌষধি কেন্দ্রগুলি থেকে মাত্র ১ টাকাতেই পাওয়া যায় স্যানিটারি ন্যাপকিন। এবার এই প্রকল্প লক্ষ্যে বছরে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে মোদি সরকার। এই প্রকল্পের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন। দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে দুঃস্থ মহিলাদের কাছে যাতে এই প্রকল্পের আওতায় স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়াই সরকারের প্রাথমিক লক্ষ্য। এই প্রকল্পে কোনো লাভ না রেখে মাত্র এক টাকাতে মহিলাদের স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়। এতদিন পর্যন্ত দেশের ছয় হাজার জনৌষধি কেন্দ্র…
Read More
সুশান্ত মামলায় লাই ডিটেক্টর টেস্টের ভাবনায় সিবিআই

সুশান্ত মামলায় লাই ডিটেক্টর টেস্টের ভাবনায় সিবিআই

সিবিআই, ইডি’র পাশপাশি সুশান্ত সিং রাজপুত মামলায় মাদক যোগ প্রকাশ্যে আসায়, আলাদা করে তদন্ত শুরু করেছে ভারতের নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। নার্কো বিভাগের নজরেও এবার সুশান্তের বহু চর্চিত বান্ধবী রিয়া সহ বেশ কয়েকজন। রয়েছেন রিয়া চক্রবর্তীর পরিবার, সিদ্ধার্থ পিঠানি, নীরজ, স্যামুয়েল মিরান্ডা প্রমুখরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই মামলায় প্রতিটি সম্ভাব্য দিক খতিয়ে দেখছে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এই মামলায় প্রধান অভিযুক্তদের পলিগ্রাফ টেস্টের পথে যেতে পারে, যদিও এখনও নিশ্চিত করে কিছুই বলা হয়নি। কারণ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর তদন্তকারী অফিসাররা এ পর্যন্ত যাঁদের যাঁদের জেরা করেছেন, তাঁদের বয়ানে সন্তুষ্ট নন, কারণ এঁদের প্রত্যেকের বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। বিশেষ…
Read More
আনলক ৪ পর্বে খুলছে না স্কুল, সিনেমা হল, বিনোদন পার্ক ও আন্তর্জাতিক উড়ান

আনলক ৪ পর্বে খুলছে না স্কুল, সিনেমা হল, বিনোদন পার্ক ও আন্তর্জাতিক উড়ান

করোনা অতিমারীর মোকাবিলায় দেশব্যাপী আরোপ করা নিষেধাজ্ঞা শিথিলের চতুর্থ দফা ‘আনলক ৪’ বেশ কিছু ছাড়ের পাশাপাশি এখনও কিছু বিষয়ে কড়াকড়ি বহাল রাখল স্বরাষ্ট্র মন্ত্রক। দেশজুড়ে অতিমারী রোধের উদ্দেশে আগের মতোই বহাল থাকছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব পালন বিধি।  স্বরাষ্ট্র মন্ত্রক প্রকাশিত বিবৃতি অনুযায়ী, আনলক ৪ পর্বেও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, নাট্যমঞ্চ ও যে কোনও আন্তর্জাতিক বিমানযাত্রার উপরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকছে। এ ছাড়া কন্টেনমেন্ট জোনগুলিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কড়া লকডাউন বিধি আরোপ করা হয়েছে।
Read More
কাশ্মীর সীমান্ত পুলওয়ামায় চলছে এনকাউন্টার

কাশ্মীর সীমান্ত পুলওয়ামায় চলছে এনকাউন্টার

নয়াদিল্লি: ভয়াবহ গুলির লড়াই দক্ষিণ কাশ্মীরের সীমান্ত পুলওয়ামায়। ২৪ ঘণ্টার মধ্যে কাশ্মীরে এই নিয়ে চলছে দ্বিতীয় জঙ্গি দমন অভিযান। চলছে এনকাউন্টার সেনাবাহিনীর হাতে খতম তিন জঙ্গি। শহিদ হয়েছেন এক জওয়ান। শুক্রবার রাত থেকে শুরু হয় এনকাউন্টার। লস্কর-ই-তইবার তিন জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে। পুলওয়ামার জাদুরা এলাকায় চলছে গুলির লড়াই। এক জওয়ান আহত হন সেই গুলির লড়াইতে। পরে তাঁর মৃত্যু হয়েছে। শুক্রবারও এনকাউন্টার চলে কাশ্মীরে। সোপিয়ানের কিলুরা এলাকায় চার জঙ্গিকে নিকেশ করা হয় ও এক জঙ্গিকে গ্রেফতার করা হয় শুক্রবার।
Read More
পুজোর আগেই খুলতে পারে রাজ্যের বিভিন্ন পার্ক

পুজোর আগেই খুলতে পারে রাজ্যের বিভিন্ন পার্ক

পুজোর আগেই খুলতে পারে রাজ্যের বিভিন্ন পার্ক এমনকি কটেজও।এর মধ্যে বেঙ্গল সাফারী পার্কও রয়েছে ।পুজোর আগে খুলতে পারে রাজ্যের বিভিন্ন পার্কগুলি । পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে খুলতে পারে জঙ্গল এবং পার্কগুলিও । করোনার জন্য দীর্ঘ পাঁচ মাস ধরে বন্ধ ডুয়ার্সের জঙ্গল,পার্ক তথা উত্তরের পর্যটনকেন্দ্র গুলি । ফলে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষগুলোর অবস্থা সঙিন । আজ রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় জলদাপাড়া এসে রাজ্যের আশার বাণী শুনিয়েছেন । তিনি জানিয়েছেন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই পার্ক গুলো খুলে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার । তবে পুরোটাই নির্ভর করছে পরিস্থিতির উপর ।
Read More
বিজেপি, কংগ্রেস,সিপিএম থেকে প্রায় ১৫০ পরিবার তৃণমূলে

বিজেপি, কংগ্রেস,সিপিএম থেকে প্রায় ১৫০ পরিবার তৃণমূলে

ডাবগ্রামে বড়সড় ভাঙন। পর্যটনমন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে বিজেপি, কংগ্রেস,সিপিএম থেকে প্রায় ১৫০ পরিবার তৃণমূলে যোগদান করল। জানা গিয়েছে তরিবাড়ি এবং বেতগাড়া অঞ্চলে দেড় শতাধিক পরিবারকে নিয়ে বেতগাড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য সুরেশ শৈব , প্রাক্তন উপপ্রধান গণেশ শৈবতৃণমূলে যোগদান করেন। এর সঙ্গে সিপিএমের যুব নেতা বিনোদ ছেত্রীও তৃণমূলে যোগদান করে । বিভিন্ন দল থেকে আসা নেতা সমর্থকদের হাতে দলীয় পতাকা হাতে তুলে দেন গৌতম দেব।
Read More
দুবাই থেকে ফিরে এলেন সুরেশ রায়না,খেলবেন না আইপিএল

দুবাই থেকে ফিরে এলেন সুরেশ রায়না,খেলবেন না আইপিএল

হঠাৎ দুবাই থেকে ফিরে এলেন সুরেশ রায়না । দুসপ্তাহ আগেই আইপিএল খেলতে উড়ে গিয়েছিলেন টিম চেন্নাইয়ের সঙ্গে। কিন্তু হঠাৎ তার ফিরে আসায় অবাক চেন্নাই ভক্তরা । চেন্নাই সুপার কিংসের অন্যতম সদস্য কেন ফিরে এলেন সে বিষয়ে কোনো কারণ জানা যায়নি ।শনিবার নিজেদের টুইটারে এই খবর দিয়েছে চেন্নাই সুপারকিংস ।আইপিএলের ত্রয়োদশতম সংস্করণে তিনি খেলবেন না। ঠিক কী কারণে রায়না ভারতে ফিরলেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি সিএসকে। তবে বলা হয়েছে যে ‘ব্যক্তিগত কারণে’ ভারতে ফিরছেন তিনি । বিশ্বস্ত সূত্রের খবর চেন্নাই সুপার কিংস দলে সাপোর্ট স্টাফ সহ প্রায় ১০ জনের শরীরে করোনা সংক্রমণ মিলতেই স্বাস্থ্যের কথা বিবেচনা করে এবছর আইপিএল না…
Read More
চেন্নাই দলে করোনা আক্রান্ত দীপক চাহার,  অনিশ্চয়তা আইপিএলে

চেন্নাই দলে করোনা আক্রান্ত দীপক চাহার, অনিশ্চয়তা আইপিএলে

শুরুর আগেই কালো মেঘের সঞ্চার আইপিএলে । সৌজন্যে করোনা সংক্রমণ । জানা গিয়েছে গতকাল চেন্নাই সুপার কিংস দলে ।বিশ্বস্ত সূত্রের খবর প্রথমে দলের ৪ জন নেট বোলারের রিপোর্ট পজিটিভ আসে । জানা গিয়েছে সেই সঙ্গে দলের দীপক চাহার সহ দলের প্রায় ১১ জনের শরীরে করোনার নমুনা পেয়েছে ।যা নিয়ে চিন্তিত আইপিএল ম্যানেজমেন্ট । আইপিএল সূচী আনুষ্ঠানিক ভাবে ঘোষিত না হলেও আগামী দু সপ্তাহের মধ্যেই দুবাইয়ে শুরু হচ্ছে ধরে নিয়েই সব দলের ক্রিকেটারই পৌঁছে গেছে মরুর দেশে। বিধিনিষেধ মেনে চলছে কোয়ারেন্টাইন পর্ব । কিন্তু রুটিন অনুযায়ী কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে কোভিড টেস্ট করাতেই চক্ষু চড়কগাছ আয়োজকদের। এই পরিস্থিতিতে আইপিএল সূচী ঘোষণা স্থগিত…
Read More