Editor

8890 Posts
গ্লেনমার্কের রিয়ালট্রিস নাজাল স্প্রে

গ্লেনমার্কের রিয়ালট্রিস নাজাল স্প্রে

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়েছে, তাদের সুইস সাবসিডিয়ারি ‘গ্লেনমার্ক স্পেশালটি এস এ’ মেনারিনি গ্রুপের সঙ্গে এক এক্সক্লুসিভ লাইসেন্সিং এগ্রিমেন্টে উপনীত হয়েছে। এর লক্ষ্য হল বাল্কান রিজিয়ন-সহ ইউরোপের ৩৩টি দেশে গ্লেনমার্কের ইনোভেটিভ নাজাল স্প্রে রিয়ালট্রিস-এর বাণিজ্যিকীকরণ। গ্লেনমার্কের রিয়ালট্রিস নাজাল স্প্রে একটি অভিনব অ্যান্টি-হিস্টামিন ও স্টেরয়েডের ফিক্সড-ডোজ কম্বিনেশন নাজাল স্প্রে, যা ব্যবহৃত হয় সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস (এসএআর) উপসর্গের চিকিৎসায়। চুক্তি অনুসারে গ্লেনমার্ক উল্লিখিত বাজারসমূহে রিয়ালট্রিসের উন্নয়ন ও রেগুলেটরি অ্যাপ্রুভালের জন্য কাজ চালিয়ে যাওয়ার দায়িত্ত্বে থাকবে। মেনারিনির দায়িত্ত্ব হবে রেগুলেটরি অ্যাপ্রুভালের পর রিয়ালট্রিস বিষয়ক বৈজ্ঞানিক তথ্য ও ওইসব মার্কেটে কমার্সিয়ালাইজেশন। মেনারিনির কাছ থেকে গ্লেনমার্ক পাবে আপফ্রন্ট পেমেন্ট, লঞ্চ্‌ ও…
Read More
চোরকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

চোরকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ

খাসি ছাগল চুরি করার অপরাধে চোরকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল আলিপুরদুয়ারের বারোবিশায়।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চিরঞ্জিত রামায়ণ নামে আসামের কামানডাঙ্গার বাসিন্দা কুড়ি বছরের এক যুবক আজ সকালে একটি খাসি চুরি করে ধরা পড়ে ।পরবর্তীতে সেই যুবককে হাট কমিটির হাতে তুলে দেয় খাসির মালিক। এবং সেই যুবকের বাড়িতে খবর দিলে তার দিদি বারোবিশা হাটে এসে ইজারাদার এর সঙ্গে দেখা করলে ইজারাদার তাকে বলে হাট শেষ হলে এর বিচার হবে। এই কথা শুনে তার দিদি অনুরোধ করে ভাই যদি অন্যায় করে থাকে তবে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক। কিন্তু তা না করে ইজারাদার ও তার…
Read More
দুর্ঘটনার মুখে  অভিনেতা নিশান্ত সিং

দুর্ঘটনার মুখে অভিনেতা নিশান্ত সিং

বিগবস ১৪ খ্যাত অভিনেতা নিশান্ত সিং পড়লেন দুর্ঘটনার মুখে ৷ জয়সলমিরে তাঁর গাড়িতে এসে আচমকাই ধাক্কা মারে আরেকটি গাড়ি ৷ ধাক্কার পরে গাড়ির অবস্থা বেহাল ৷ তবে অভিনেতা জানিয়েছেন, তিনি সুস্থ আছেন ৷ সংবাদমাধ্যমকে নিশান্ত জানিয়েছেন, নিজের মতো করেই গাড়ি চালাচ্ছিলাম ৷ আমি কখনই জোরে গাড়ি চালাই না ৷ সব সময়ই ট্র্যাফিক নিয়ম মেনে চলি ৷কিন্তু হঠাৎ দেখি উল্টোদিক থেকে একটা গাড়ি জোরে ধেয়ে আসছে ৷ আমি নিজেকে বাঁচাতে রাস্তার পাশে গাড়ি নিয়ে যেতে চেষ্টা করি ৷ কিন্তু শেষ রক্ষা হয়নি ৷ গাড়িটি এসে জোরে ধাক্কা মারে আমার গাড়িতেই ৷
Read More
সূর্যসেন কলেজ এনএসএস ইউনিটের  সমাজসচেতনতা শিবির

সূর্যসেন কলেজ এনএসএস ইউনিটের সমাজসচেতনতা শিবির

শিলিগুড়ি সূর্যসেন কলেজ এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা সাতদিন ধরে বিভিন্ন সমাজসচেতনতা শিবিরের আয়োজন করল শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝাড় এলাকায়। জানা গেছে সাতদিন ধরে চলা এই শিবিরে ইউনিট ওয়ানের ছাত্রছাত্রীরা বিভিন্ন সমাজ সচেতনতামূলক কাজ এবং অনুষ্ঠানের আয়োজন করে। সূত্রের খবর ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ধরে এই শিবির অনুষ্ঠিত হয়। এই সাতদিনে স্বচ্ছতা, মহিলাদের সেলফ ডিফেন্স, প্যাড বিতরণ, যোগা, চক্ষু পরীক্ষা শিবির,এবং আধুনিক জীবন শৈলী নিয়ে মানুষকে সচেতন করা হয়। এর পাশাপাশি মদ্যপান ,করোনা ভাইরাস থেকে সুরক্ষা থাকার উপায় গুলি নাটকের মাধ্যমে মানুষকে বোঝায় ইউনিটের ছাত্রছাত্রীরা। হিমালয়ান ইন্সটিটুশন এর সহায়তায়  গ্রামবাসীদের জন্য  বিনামূল্যে আই চেকাপ ক্যাম্পের আয়োজন করা হয়। মোট  ৬৫ জন মানুষের…
Read More
জমি বিবাদে জখম দশ

জমি বিবাদে জখম দশ

পৈতৃক জমিকে কেন্দ্র করে দুইভাইয়ের কোন্দল চলে গেল হাতাহাতি পর্যায়ে ,ঘটনায় জখম কমপক্ষে দশজন। জানা গেছে সোমবার সকালবেলা উত্তরদিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়ায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কয়েকবছর ধরে পারিবারিক জমি বিবাদ চলছিল দুভাইয়ে। এদিন সেই বিবাদ মারামারিতে পৌঁছে। আহতদের চোপড়া দোলুয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ।দোলুয়া স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা যায় দু জনের অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।
Read More
হর্ষিত আগরওয়ালের ঘটনায় গ্রেপ্তার দুই

হর্ষিত আগরওয়ালের ঘটনায় গ্রেপ্তার দুই

আমবাড়িতে দুষ্কৃতী হানায় মৃত হর্ষিত আগরওয়ালের ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ । এদিন নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তদন্তে নেমে আমবাড়ি থেকে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানিয়েছে ওই দুজন অভিযুক্তের নাম অনন্ত রায় ও সঞ্জীব রায়। অভিযুক্তদের এদিন সোমবার গ্রেপ্তার করে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ঘটনায় আরো যুক্তদের খুঁজতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। উল্লেখ্য বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার সময় আমবাড়ি চেকপোস্টের কাছে কয়েকজন দুষ্কৃতী হর্ষিত এবং তার বান্ধবীর কাছে টাকা দাবি করে এবং বাইক ছিনতাই করে নিতে চায়। ঘটনায় হর্ষিত টাকা দিতে অসম্মত হলে ওই দুষ্কৃতী দল হর্ষিতের পেটে ছুরি ঢুকিয়ে দেয় বলে অভিযোগ।এরপর হরষিত…
Read More
জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুল জয়ী

জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুল জয়ী

ভারতের বৃহত্তম ইন্টার-স্কুল আইটি কুইজ কম্পিটিশন টিসিএস আইটি উইজ ২০২০-এর ন্যাশনাল ফাইনালের ফলাফল ঘোষিত হয়েছে। শিলিগুড়ির জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের অভিষেক আগরওয়াল টিসিএস আইটি উইজ চ্যাম্পিয়নশিপ শিরোপার অধিকারী হয়েছে। পুরস্কার হিসেবে তাকে ট্রফি-সহ গোল্ড মেডাল, জয়ের সার্টিফিকেট ও ৩০ হাজার টাকা মূল্যের গিফট ভাউচার দেওয়া হয়েছে। ন্যাশনাল ফাইনালের রানার-আপ হয়েছে বেঙ্গালুরুর লিটল ফ্লাওয়ার পাবলিক স্কুলের রিথিন নাগরাজ। তাকে ২০ হাজার টাকা মূল্যের ই-ভাউচার, সিলভার মেডাল ও ট্রফি দেওয়া হয়েছে। এই প্রতিযোগিতার আয়োজক টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস (টিসিএস)।  দেশের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ৯,৯৯০ জনেরও বেশি শিক্ষার্থী ২২তম টিসিএস আইটি উইজ প্রতিযোগিতায়  অংশ নিয়েছিল। অংশগ্রহণকারীদের মধ্যে প্রি-কোয়ার্টারের জন্য ১২৮ জন, কোয়ার্টার ফাইনালের…
Read More
ভিড়ে চাপা পরে মৃত্যু দুই,জখম সাত

ভিড়ে চাপা পরে মৃত্যু দুই,জখম সাত

বর্ষবরণের রাতের আনন্দ পরিণত হল বিষাদে। অনুষ্ঠানে প্রিয় গায়কের গান শুনতে এসে প্রাণ গেল দুইজনের। এমনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কালিম্পঙে। জানা গেছে নতুন বছর উপলক্ষে গতকাল রাতে কালিমপঙয়ের মেলা গ্রাউন্ডে গানের অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় এক সংস্থা। স্থানীয় সূত্রে জানা গেছে নেপালের এক বিখ্যাত গায়কের অনুষ্ঠান থাকায় প্রচুর মানুষের সমাগম হয় । সেই ভিড়ে চাপা পরে মারা যায় অনিতা ছেত্রী এবং বনিতা গুরুং। দুই যুবতী মহিলার বাড়ি কালিম্পংয়ের হিল টপের বাসিন্দা। এছাড়াও আরো সাতজন আহত হয়েছে বলে জানা গেছে।তাদের কয়েকজনকে কালিমপঙয়ের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া…
Read More
ওয়ো-র তৃতীয় বার্ষিক ট্রাভেল ইনডেক্স

ওয়ো-র তৃতীয় বার্ষিক ট্রাভেল ইনডেক্স

তৃতীয় বার্ষিক ট্রাভেল ইনডেক্স ‘ওয়ো ট্রাভেলোপিডিয়া ২০২০’ প্রকাশ করল বিশ্বের অগ্রণী হসপিটালিটি চেইন ওয়ো হোটেলস অ্যান্ড হোমস। এই ইনডেক্স অনুসারে জানা যাচ্ছে, ২০২০ সাল ভালভাবেই শুরু হয়েছে, আর জানুয়ারি’২০ (প্রাক-কোভিড) মাসে সবথেকে বেশি ভ্রমণ হয়েছে। লকডাউনের কারণে এপ্রিল’২০ মাসে সবথেকে বেশি ক্যান্সেলেশন হয়েছে।  বর্তমানে শহরগুলিতে আনলকিং প্রক্রিয়া চালু হওয়ায় ও বিশ্বব্যাপী বিধিনিষেধ শিথিল হতে থাকায় ওয়োর পক্ষে ভারতই হল সবথেকে বেশি বুক হওয়া দেশ। বিশ্বের নিরিখে দিল্লিতে সর্বাধিক বুকিং হয়েছে ২০২০-তে। বিজনেস ট্রাভেলারদের কাছে কলকাতা হল সেরা পাঁচটি গন্তব্যের অন্যতম এবং দেশের মধ্যে সবথেকে বেশি ভ্রমণ হয়েছে এমন রাজ্যগুলির অন্যতম হল পশ্চিমবঙ্গ। ইনডেক্স থেকে জানা গেছে, ২০২০ সালে এক ব্যক্তি…
Read More
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারল গাড়ি,জখম দুই

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারল গাড়ি,জখম দুই

গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারল একটি ছোটগাড়ি , ঘটনায় গুরুতর জখম দুজন। এমনই ভয়ানক পথ দুর্ঘটনা ঘটল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত উত্তরবঙ্গ রেঞ্জের রাজ্য পুলিশের আইজির অফিসের সামনে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দ্রুত গতিতে ছুটে যাওয়া ওই ছোট গাড়িটা আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। বিদ্যুতের খুঁটি এবং তার ভেঙে ছিঁড়ে পড়ে গাড়ির ওপর। দুর্ঘটনায় গুরুতর জখম হন গাড়িতে থাকা দুই ব্যক্তি ।জখম দুই ব্যক্তির নাম প্রদীপ থারানী এবং সুদীপ ঝাওয়া। আহতদের মধ্যে একজন সিকিমের এর বাসিন্দা বলে জানা গিয়েছে। ভক্তিনগর থানা সূত্রে জানা গিয়েছে রাত…
Read More