Editor

8890 Posts
১১  ফেব্রুয়ারি  নবান্ন অভিযানের প্রস্তুতি নিচ্ছে বাম ছাত্র সংগঠন

১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানের প্রস্তুতি নিচ্ছে বাম ছাত্র সংগঠন

সরকার বদলের দায় দিয়ে এবার নবান্ন অভিযানের প্রস্তুতি নিচ্ছে বাম ছাত্র সংগঠন । সূত্রের খবর আগামী ফেব্রুয়ারি মাসের ১১ তারিখ এই অভিযানের দিনক্ষণ ঘোষণা হয়েছে। রাজ্যের সমস্ত বাম ছাত্র যুব সংগঠনকে এই অভিযানে অংশগ্রহণের জন্য ইতিমধ্যে জেলায় জেলায় কর্মসূচিও শুরু করেছে বাম ছাত্র সংগঠনের একাধিক ছাত্র সংগঠন। এদিন জলপাইগুড়ি জেলা বাম ছাত্র যুবদের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের মধ‍্য দিয়ে একথা ঘোষণা করা হয়। বাম ছাত্র যুব নেতারা জানান, আগামী ১১ ফেব্রুয়ারি নবান্ন অভিযানের মাধ্যমে তারা সরকার বদলের ডাক দিতে চলেছেন। এই উপলক্ষে আগামী ২১ জানুয়ারি বাম ছাত্র যুবদের পক্ষ থেকে জলপাইগুড়ির আইএম‌এ ময়দান থেকে জেলাশাসকের দপ্তর পর্যন্ত একটি বিশাল…
Read More
একাধিক দফায় ভোট হতে পারে পশ্চিমবঙ্গে

একাধিক দফায় ভোট হতে পারে পশ্চিমবঙ্গে

পশ্চিমবঙ্গে এবারও নির্বাচন হতে পারে ৭ দফায়। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে পারে ভোটগ্রহণ। করোনা-আবহে ভিড় কমানোর যুক্তি তুলে সোশ্যাল ডিসট্যান্সিং বাড়াতে বুথ বা ভোটকেন্দ্রের সংখ্যাও অনেক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার কমিশনের হাতে কত বাহিনী থাকে তার ওপর নির্ভর করে ঠিক হবে ভোটগ্রহণের দফা। মে মাসের মধ্যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন সেরে ফেলার পরিকল্পনা নিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি ও কেরল— এই পাঁচ রাজ্যে ভোট প্রক্রিয়া যথাসময়ে শেষ করতে নেমে পড়েছেন কমিশন কর্তারা।
Read More
আইসোলেশনে ফুটবলার জিদান

আইসোলেশনে ফুটবলার জিদান

আইসোলেশনে রয়েছেন ফরাসি কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। করোনা আক্রান্ত এক রোগীর সংস্পর্শে এসেছিলেন তিনি। যদিও জিদানের অ্যান্টিজেন এবং পিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। দলের সঙ্গে আবার যোগ দিতে পারবেন তিনি। আবার রিয়াল মাদ্রিদের অনুশীলনে উপস্থিত থাকতে পারবেন। এই মরসুমটা খুব ভাল যাচ্ছে না জিদানের।
Read More
ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

ইতিহাস গড়ল ভারতীয় রেল। ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রন্ট করিডোরের রেবাড়ি-মদার সেকশন দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈদ্যুতিক ট্র্যাকশনে চলা Double Stack Long Haul কন্টেইনার ট্রেনকে সবুজ সঙ্কেত দিলেন প্রধানমন্ত্রী। বিশ্বে প্রথম এই ট্রেন চলল ভারতে। মোট দেড় কিমি দীর্ঘ এই ট্রেন।  এই ট্রেনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন,রেলের উন্নয়ন দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ওয়েস্টার্ন ফ্রন্ট করিডোরর ফলে দেশের উন্নয়ন হবে। কৃষি কাজ আর শিল্পকে আর‌ও‌ অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে এই করিডোরের ফলে।
Read More
বড় অভিযোগ কপিল শর্মার বিরুদ্ধে

বড় অভিযোগ কপিল শর্মার বিরুদ্ধে

টেলিভিশনের জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মাকে দেখে পাঠাল মুম্বই পুলিশ। বড় অভিযোগ এবার তাঁর বিরুদ্ধে। কপিলের গাড়ি বাজেয়াপ্ত করা হয়। নম্বর প্লেট লাগানো গাড়ি রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই অভিনেতাকে তলব করল মুম্বই পুলিশ। এ বিষয়ে তদন্তও শুরু করা হয়েছে। ইতিমধ্যেই কপিল মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অফিসে পৌঁছে তাঁর বয়ান রেকর্ড করেছেন।
Read More
মার্কিন গণতন্ত্রের উপর হামলায় মৃত ৪

মার্কিন গণতন্ত্রের উপর হামলায় মৃত ৪

বাইডেনের বিজয় মেনে নিতে প্রস্তুত নন ট্রাম্পের সমর্থকরা। বুধবার ট্রাম্পের সমর্থকরা জোর করে পার্লামেন্ট ক্যাপিটালে প্রবেশ করেছিলেন। এই ঘটনায় দেশজুড়ে ট্রাম্পের অপসারণের দাবিও উঠছে। যাতে ৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০ জানুয়ারি ট্রাম্পের মেয়াদ শেষ হচ্ছে। মার্কিন গণতন্ত্রের উপর এই হামলা প্রথমবারের মতো দেখল আমেরিকা।
Read More
বইমেলায়  স্টল লাগানোর অনুমিত না দেওয়ার অভিযোগ

বইমেলায় স্টল লাগানোর অনুমিত না দেওয়ার অভিযোগ

মহকুমা পরিষদ আয়োজিত বাবুপাড়ার আইএমএ মাঠের বইমেলায় বইয়ের স্টল লাগানোর অনুমিত না দেওয়ার অভিযোগ মেলা কমিটির কয়েকজন কার্যকর্তার ওপর। অভিযোগ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক স্বনামধন্য অধ্যাপক এদিন মেলায় স্টল চেয়ে এক স্বীকৃত পত্রিকার স্টল লাগানোর অনুমতি চেয়েও পাননি বলে সূত্রের খবর। এই ঘটনায় মেলা কমিটির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ওই সম্পাদক অধ্যাপক সহ শহরের সাহিত্যপ্রেমী মানুষেরা। ওই অধ্যাপকের অভিযোগ, মেলা কমিটির কাছে অনুমতি চাওয়া হয়েছিল একটি স্টল চেয়ে । কিন্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি মেলেনি। তাঁর আরো অভিযোগ মেলায় একটি রাজবংশী স্টলে টেবিল লাগিয়ে বই বিক্রিও করতে দেয়নি মেলা কমিটি।এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা।
Read More
কলকাতা চলচ্চিত্র উৎসবে  পরিচালক অনুভব সিনহা

কলকাতা চলচ্চিত্র উৎসবে পরিচালক অনুভব সিনহা

কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ চমক। এই বছর উৎসবে অংশগ্রহণ করবেন স্বনামধন্য পরিচালক অনুভব সিনহা। ইতিমধ্যেই জানা গিয়েছে ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন সকলের প্রিয় শাহরুখ খান। সঙ্গে থাকবেন 'মুলক' খ্যাত পরিচালক অনুভবও। তবে করোনা পরিস্থিতির জন্য তাঁরা ভার্চুয়ালি  অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে। শুধু তাই নয়, সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচারে এবারের বক্তা অনুভব সিনহা। 'সোশ্যাল রেসপন্সিবিলিটি ইন মেইনস্ট্রিম ইন্ডিয়ান সিনেমা', এই হবে তাঁর বক্তৃতার বিষয়বস্তু।
Read More
হতে চলেছে বামেদের সমাবেশ

হতে চলেছে বামেদের সমাবেশ

আর ক’মাস বাদেই রাজ্যের বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের প্রচারে ঝাঁপানোর আগে কংগ্রেসকে সঙ্গে নিয়ে সম্ভবত আগামী ২৮ ফেব্রুয়ারি ফের ব্রিগেড সমাবেশ করতে চলেছে বামেরা। সঙ্গে থাকতে পারে কংগ্রেস। আসন্ন ভোটে বামেদের সঙ্গে নির্বাচনী জোটে সায় জানিয়েছে কংগ্রেস হাইকমান্ড। সিপিএমের তরফে জানা গিয়েছে, ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে ব্রিগেড সমাবেশের পরিকল্পনা করেছিল তারা।  লোকসভা ভোটকে সামনে রেখে ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি শেষবার ব্রিগেড সমাবেশ করেছিল বামফ্রন্ট।
Read More
হার স্বীকার করেলেন ট্রাম্প

হার স্বীকার করেলেন ট্রাম্প

জো বাইডেন আর কমলা হ্যারিসের জয়ে শিলমোহর লাগাল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার নিজের হার স্বীকার করে ক্ষমতা হস্তান্তহার স্বীকার করেলেন ট্রাম্পরের কথা বলেন। নিজের হার স্বীকার করে ডোনাল্ড ট্রাম্প বলেন যে, ২০ জানুয়ারি বাইডেনকে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া হবে। আগামী ২০ জানুয়ারি বাইডেন দেশের ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। এই প্রথমবার হার স্বীকার করেছেন ট্রাম্প।
Read More