21
Jan
ভারতীয় জনতা পার্টি একটা সুশৃঙ্খল পার্টি। এই পার্টির অন্যতম মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জন্য কাজ করা। দল এবং সরকারের নীতির সঙ্গে সাযুজ্য রেখে সমাজের অন্তিম ব্যক্তিদের জন্য দায়িত্ব নিয়ে আরো কাজ করতে হবে আমাদের কার্যকর্তাদের। সোমবার এক কর্মসূচিতে সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির তরফে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলা সভাপতিদের নাম ঘোষণা নিয়ে এদিন নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, প্রথমে বুথ কমিটির সভাপতি, পরবর্তী সময়ে মন্ডল কমিটির সভাপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। আর আজ জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়। একযোগে…
