Editor

8029 Posts
সান্দাকফুতে ‘অকাল তুষারপাত’

সান্দাকফুতে ‘অকাল তুষারপাত’

সান্দাকফুতে 'অকাল তুষারপাত', বরফে মোড়া চারিপাশ, পোয়া বারো পর্যটকদের। অসময়ে সেজে উঠেছে সান্দাকফু। কোনও আর্টিফিসিয়াল সজ্জা নয়। সাদা বরফের চাদরে এই জায়গাকে সাজিয়েছে প্রকৃতি। আর এতেই কার্যত পোয়া বারো পর্যটকদের।খুশিতে ডগমগ তাঁরা।  হোটেল ব্যবসায়ীদের কথা মোতাবেক, এই সময় সান্দাকফুতে বরফপাত নেহাত গতানুগতিক বিষয় নয়। বরং বিস্তর আলাদা। আর এই দৃশ্য দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশিতে ডগমগ পর্যটকরা। চারিপাশে সাদা পুরু আস্তরণ, কয়েক ইঞ্চি বরফে ঢাকল সান্দাকফু। সকাল থেকেই সান্দাকফুতে তুষারপাতের জেরে কিছু এলাকায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এদিকে পাহাড়ে যখন তুষারপাত হচ্ছে তখন সমতলে শুরু হয়েছে বৃষ্টি।
Read More
খেলার প্রতি উৎসাহ দিতে দু’দিন ব্যাপী ক্যারাম প্রতিযোগিতার আয়োজন

খেলার প্রতি উৎসাহ দিতে দু’দিন ব্যাপী ক্যারাম প্রতিযোগিতার আয়োজন

স্কুল ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দু'দিন ব্যাপী ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হলো। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মেয়র গৌতম দেব, ক্রীড়া পর্ষদের সদস্য স্বপন দাস,রেফরি এন্ড আম্পায়ার এসোসিয়েশনের সচিব রানা দে সরকার, জেলা ক্যারাম সংস্থার সচিব সঞ্জীব ঘোষ সহ অন্যান্যরা।শিলিগুড়ি পুরনিগরের অন্তর্ভুক্ত মোট ১৫টি স্কুলের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীর মধ্যে ৮টি বোর্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে মেয়র গৌতম দেব জানান, আগামী বছর ইন্ডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা হবে এবং আরো বড় আকারে হবে।স্কুলে পড়াশোনার পাশাপাশি ছেলে মেয়েদের খেলাধুলার প্রতি আকর্ষিত করার লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন।
Read More
বিপর্যয়ের আশঙ্কা পাহাড়ে, গড়িয়ে পড়ছে পাথরের চাঁই    

বিপর্যয়ের আশঙ্কা পাহাড়ে, গড়িয়ে পড়ছে পাথরের চাঁই    

পাহাড় থেকে ক্রমাগত গড়িয়ে পড়ছে পাথর। দুর্ঘটনার আশঙ্কায় তাই ১০ নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দিল প্রশাসন। আপাতত শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংগামী যানবাহন গুলোকে লাভা গরুবাথানের রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই পাহাড়ে বৃষ্টির জেরে ১০ নম্বর জাতীয় সড়কের লিখুভিরে ছোট বড় পাথর গড়িয়ে পড়তে শুরু করে। এমনিতেই লিখুভির ধসপ্রবণ এলাকা। পাথর গড়িয়ে পড়ার ফলে যে কোন সময় বড় ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে ফলে বাধ্য হয়ে এই পথ দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কালিম্পং পুলিশের তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
Read More
ভোটের আগে কমলো জ্বালানির দাম

ভোটের আগে কমলো জ্বালানির দাম

লোকসভা ভোটের আগে ফের বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এবার কমলো জ্বালানির দাম।পেট্রোল, ডিজেলের দাম প্রতি লিটার ২ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রে খবর, ১৫ মার্চ অর্থাৎ শুক্রবার থেকেই পেট্রোল ও ডিজেলের নতুন দাম কার্যকরী হয়েছে। শুক্রবার জলপাইগুড়ি শহরের এক পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল ভরতে আসা গ্রাহকরা খুশি প্রকাশ করেন।আরো দাম কমুক এই আশা করে গ্রাহকেরা জানান এতে জিনিসের দাম কিছুটা হলেও কমবে।
Read More
প্রার্থীর নাম ঘোষণা হতেই দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলো সিপিআইএম

প্রার্থীর নাম ঘোষণা হতেই দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলো সিপিআইএম

প্রার্থীর নাম ঘোষণা হতেই দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করল সিপিআইএম।জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী করেছে ডিওয়াইএফআই এর তরুণ নেতা দেবরাজ বর্মনকে। সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মনের সমর্থনে শুক্রবার সকালে ধূপগুড়ির সিপিআইএমের দলীয় কার্যালয়ে দেওয়াল লিখনের মাধ্যমে শুরু হলো প্রার্থীর প্রচার। প্রার্থীর প্রচারের পাশাপাশি দেওয়াল লিখনে রয়েছে কাজ এবং শিক্ষার অধিকার বুঝে নেওয়ার স্লোগান। তৃণমূল বিজেপিকে টেক্কা দিয়ে লড়াইয়ে থাকবে সিপিএম প্রার্থী পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে তৃণমূল বিজেপিকে পরাজিত করা যায় সেই প্রচেষ্টা থাকবে  দাবি বাম কর্মীকর্মী সমর্থকদের। দেওয়ার লিখনের পর বাড়ি বাড়ি প্রচার চালাবেন বাম সমর্থকরা।
Read More
স্বামী-স্ত্রী দুজন গেলেন শ্রীঘরে, তার পিছনে কারণ কি?

স্বামী-স্ত্রী দুজন গেলেন শ্রীঘরে, তার পিছনে কারণ কি?

অন্যের নামে লোন করিয়ে দিয়ে কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ধৃত মহিলার নাম শুকতারা বিবি ওরফে শুকতারা বিবি সেখ ও তাঁর স্বামীর নাম হানিফ সেখ। দুজনেরই বাড়ি মেমারি শহরের সুলতানপুরে। অভিযুক্ত মহিলাকে এরমধ্য়েই গ্রেফতার করা হয়েছে। কয়েক দিন আগে মহিলার স্বামীকেও গ্রেফতার করে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিস। বৃহস্পতিবার তাঁদের বর্ধমান আদালতে তোলা হয়। শুকতারা বিবির নামে অভিযোগ স্থানীয়রা মেমারি সুলতানপুরের বাসিন্দাদের। তারা বলেন, শুকতারা বিবি অনেক মহিলাকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে তাদের নথি জোগাড় করে। এবং বিভিন্ন বেসরকারী লোন প্রদানকারী সংস্থার থেকে প্রায় এক কোটি টাকারও বেশি লোন নেন। যার সামান্য অংশ প্রকৃত গ্রাহকদের দেওয়া হলেও বাকি পুরো…
Read More
কেন বুমরা এবং হার্দিককে বাদ দিতে চেয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স টিম?

কেন বুমরা এবং হার্দিককে বাদ দিতে চেয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স টিম?

মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মার নেতৃত্বে পাঁচ বার আইপিএল জিতেছে। তবে তাঁর অধিনায়কত্বে শুধু ট্রফি জয় নয়, মুম্বই এমন কিছু ম্যাচ জেতানো খেলোয়ার পেয়েছে, যাঁরা ভারতীয় দলেরও সম্পদ হয়ে উঠেছেন। প্রাক্তন ক্রিকেটার পার্থিব পটেলের মতে, রোহিত না থাকলে হার্দিক পাণ্ড্য এবং যশপ্রীত বুমরার মতো খেলোয়াররা তৈরি হতেন না। এ বারে মুম্বই অধিনায়ক করা হয়েছে হার্দিককে। রোহিতের জায়গায় নেতৃত্ব দেবেন তিনি। আর ব্যাটার হিসাবে খেলবেন রোহিত। মুম্বইয়ের হয়ে তিন বছর রোহিতের খেলা নিয়ে পার্থিব মনে করেন, রোহিত না থাকলে হার্দিকেরা তৈরিই হতেন না। পার্থিব আরও বলেন, “ক্রিকেটারদের পাশে রোহিত সব সময় থাকে। অবশ্যই হার্দিক এবং বুমরা হচ্ছেন সেটার সব থেকে বড় উদাহরণ…
Read More
মানুষের পরামর্শে উন্নয়ন, বিজেপির পরামর্শ বাক্স চালু আলিপুরদুয়ার জেলায়

মানুষের পরামর্শে উন্নয়ন, বিজেপির পরামর্শ বাক্স চালু আলিপুরদুয়ার জেলায়

মানুষের জন্যই দেশে তৈরী হয় সরকার, সেই সরকার মানুষের উন্নয়নেই কাজ করে। তাই এবার দেশের সাধারণ মানুষ তাদের নিজেদের এলাকায় কি ধরণের উন্নয়ন আশা করে, বা তাদের মনের চাওয়া পাওয়া জানতে বিজেপি প্রতিটি জেলার, প্ৰতি মন্ডলে চালু করলো পরামর্শ বাক্সের। এই বাক্সোগুলিতে সাধারণ মানুষ নিজেদের এলাকার উন্নয়ন সংক্রান্ত পরামর্শ প্রদান করবেন। সেই পরামর্শ বাক্স রাজ্য দপ্তর হয়ে পৌঁছে যাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। আগামী দিনে সেই সমস্ত পরামর্শ বিচার বিবেচনা করেই সংশ্লিষ্ট এলাকায় উন্নয়নের কাজের রূপরেখা তৈরী করবে কেন্দ্রের বিজেপি সরকার। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ের সামনে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা নিজে উত্তরের চা শিল্প কে আগের অবস্থায়…
Read More
লোকসভা ভোটের মুখে নতুন বাস ডিপো পেতে চলেছে মালদার গাজল

লোকসভা ভোটের মুখে নতুন বাস ডিপো পেতে চলেছে মালদার গাজল

লোকসভা ভোটের মুখে নতুন বাস ডিপো পেতে চলেছে মালদার গাজল। বৃহস্পতিবার ভিডিও বার্তায় বাস ডিপোর ঘোষণা করলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। সাংসদ তহবিল থেকে এক কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। তাঁর দাবি, প্রশাসনের কাছে সেই টাকা পাঠানো হয়ে গিয়েছে। গাজলের পূর্ত দপ্তরের জমি এবং আরও একটি জমি দেখা হয়েছে, দাবি প্রশাসনের। তাদের দাবি, বাস ডিপোর দাবি গাজলবাসীর দীর্ঘদিনের রয়েছে। ভোটের পরেই কাজ শুরু হবে বলে আশ্বাস দেন সাংসদ সুখেন্দু শেখর রায়।
Read More
এক সপ্তাহের মধ্যে চাকুলিয়া ব্লক এলাকায় দুটি ডাকাতির ঘটনায় চাঞ্চল্য

এক সপ্তাহের মধ্যে চাকুলিয়া ব্লক এলাকায় দুটি ডাকাতির ঘটনায় চাঞ্চল্য

গত সোমবার গভীর রাতে চাকুলিয়া ব্লকের লালগঞ্জ এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ২০ জনের এক ডাকাত দল এসে সর্বস্ব লুট করে চম্পট দেয়। ঘটনার দুই দিন পার হতে না হতেই ফের বুধবার গভীর রাতে চাকুলিয়া ব্লকের জনতাহাট বাজিশহর এলাকায় ওষুধ ব্যবসায়ী পরিতোষ দাসের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জানা যায় পরিতোষ বাবু এবং তার পরিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।গভীর রাতে ২০ জনের একটি ডাকাত দল জানালা কেটে বাসের সিঁড়ি দিয়ে পরিতোষ বাবুর ঘরে ঢোকে। ঘরে ঢুকেই পরিতোষ বাবুর স্ত্রীর গায়ে নেশা জাতীয় দ্রব্য ছুড়ে অজ্ঞান করে।তারপর পরিতোষ বাবুকে ধারালো অস্ত্র দেখিয়ে সর্বস্ব লুট করে চম্পট দেয়। পরবর্তি সময়ে…
Read More