Editor

8890 Posts
মামলার শুনানির দিন পিছিয়ে গেল তিন সপ্তাহ

মামলার শুনানির দিন পিছিয়ে গেল তিন সপ্তাহ

দেশের অন্যতম হাইপ্রোফাইল নারদ মামলা। এবার পিছিয়ে গেল নারদ মামলার শুনানি৷ জামিনে মুক্ত চার হেভিওয়েট নেতা, মন্ত্রী। কলকাতা হাইকোর্টে ২৮ দিনের জন্য পিছিয়ে গেল মামলার শুনানি৷ সিবিআইয়ের তরফে মামলাটি পিছিয়ে আবেদন জানানো হয় ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে। শেষমেশ তা মঞ্জুরও হয়েছে। সিবিআইয়ের আবেদনে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট মামলার শুনানি পিছিয়েছে৷ ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়ের মামলা অন্যত্র স্থানান্তরের বিষয়টি নিয়ে সোমবার প্রায় ১ মাস পর শুনানি ছিল কলকাতা হাই কোর্টে। সোমবার হাই কোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে মামলা শুনানির জন্য উঠলে সিবিআইয়ের তরফে জানানো হয়, সলিসিটর জেনারেল অন্য একাধিক মামলায় ব্যস্ত। তাই নারদ নিয়ে তিনি সময় দিতে…
Read More
জীবন বাঁচানোর তাগিদে দেশ ছেড়ে পালানোর চেষ্টা আফগানিস্তানে

জীবন বাঁচানোর তাগিদে দেশ ছেড়ে পালানোর চেষ্টা আফগানিস্তানে

তৈরী হয়েছে আতঙ্কের পরিবেশ। এই প্রথমবার এক বিভীষিকাময় দৃশ্যের সম্মুখীন হলো বিশ্ব। দেখতে দেখতে কয়েক ঘণ্টার মধ্যে একটা গোটা দেশ চলে গেল তালিবানি জঙ্গিদের কবলে। ফের দমবন্ধ করা পরিবেশ। আতঙ্কের মধ্যে কাটিয়েছেন বেশিরভাগ আফগানরা। তাই দেশ ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে আফগানদের মধ্যে। কাবুল বিমানবন্দরের দিকে ছুটে যাচ্ছেন হাজার হাজার মানুষ। প্রাণে বাঁচতে মরিয়া আফগানরা। একে অপরকে ঠেলে ফেলে যে ভাবেই হোক বিমানে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। যেকোনও উপায়ে এখন দেশ ছাড়তে চেষ্টা চালাচ্ছেন কাবুল, জালালাবাদ সহ আফগানিস্থানের বিভিন্ন শহরের বাসিন্দারা। কাবুল বিমানবন্দর জনসমুদ্রে পরিণত হয়েছে। এমনই ভিডিয়ো নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে। টার্মিনালে হাজারে হাজারে মানুষের ভিড়। উড়ান ছাড়বে কিভাবে…
Read More
ছোটো ছবি প্রদর্শিত হতে চলেছে বড়ো উৎসবে

ছোটো ছবি প্রদর্শিত হতে চলেছে বড়ো উৎসবে

ইউকে-র আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে সুরঞ্জন দে পরিচালিত স্বল্পদৈর্ঘ্য-র ছবি 'আনলাকি শার্ট'। LIFT-OFF GLOBAL NETWORK SESSION 2021' শীর্ষক এই চলচ্চিত্র উৎসবটি প্রথম অনুষ্ঠিত হবে ' Vimeo On Demand' অনলাইন মাধ্যমে। আগামি ১৬ আগষ্ট থেকে ৩০ আগষ্ট 2021 অনলাইন-এ চলবে এই চলচ্চিত্র উৎসবটি। এরপর এই উৎসবের ফাইনাল রাউন্ড-এ লাইভ স্ক্রিনিং হবে ইউকে-র Pinewood Studios-এ এবং তারপরে হলিউডের Raleigh Studios-এ। ছবিটির কাহিনি লিখেছেন প্রদীপ আচার্য। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুপর্ণা কুমার এবং ঋদ্ধিবান বন্দ্যোপাধ্যায়। অন্যান্য চরিত্রে রূপদান করেছেন ড. ভানু ভূষণ খাটুয়া, তুহিন শঙ্কর পাল, নীলিমেশ ঘোষ দস্তিদার, কঙ্ক ঘোষ দস্তিদার, আশিস ঘোষ এবং পরিচালক সুরঞ্জন দে স্বয়ং। ছবিটির শুটিং…
Read More
বড় ধাক্কা খেলো কংগ্রেস, দল ছাড়লেন রাহুল ঘনিষ্ট

বড় ধাক্কা খেলো কংগ্রেস, দল ছাড়লেন রাহুল ঘনিষ্ট

দীর্ঘ বছরের সম্পর্কের অবসান ঘটলো৷ বড়সড় ভাঙ্গন হলো কংগ্রেসের ঘরে৷ ধাক্কা খেলো হাত শিবির। কোনো রকম ইঙ্গিত ছাড়াই কংগ্রেস ছাড়লেন দলের প্রাক্তন চার বারের সাংসদ তথা মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। দল ছাড়লেন কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী সাংসদ সুস্মিতা দেব৷ রবিবার কংগ্রেসের অন্তরবর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীকে একটি চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথা জানান সুস্মিতা দেব৷ তবে, দল ছাড়ার কোনও কারণ চিঠিতে উল্লেখ করেননি তিনি৷ অসমের শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দল ছাড়ার পরেই জল্পনা শুরু হয়েছে, তবে কি এ বার তৃণমূলে যোগ দেবেন তিনি। তৈরি হয়েছে জল্পনা। জানা গিয়েছে যে বর্তমানে সুস্মিতা কলকাতা রয়েছেন।  অনুপ্রেরণা অবশ্যই প্রয়াত বাবা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেব।…
Read More
সমাপ্তি হলো যুদ্ধের অধিকারত্ব বদলালো আফগানিস্তানের

সমাপ্তি হলো যুদ্ধের অধিকারত্ব বদলালো আফগানিস্তানের

এক নয়া অভ্যুথানের রচনা হলো৷ অবশেষে সমাপ্তি ঘটলো মহা যুদ্ধের৷ ঘোষণা হলো যুদ্ধ সমাপ্তির৷ নতি স্বীকার করে নিতে হলো তালিবানদের কাছে৷ তালিবান যুগ ফিরে এলো আফগানিস্তানে। আফগানিস্তানে পতন গনি সরকারের৷ তালিবানের কাছে নতি স্বীকার করেছে আফগান সরকার। একটানা কয়েক সপ্তাহ ধরে চলা ‘যুদ্ধ’ শেষের ঘোষণা তালিবানের৷ একশো দিনেরও বেশি সংঘর্ষের পর আফগানিস্তান দখল করেছে তালিবান। আফগানিস্তান যেন হঠাৎ করেই পিছিয়ে গিয়েছে ২০ বছর আগে৷ সেই একই ভয়াবহ দৃশ্য কাবুলের রাস্তায়৷ রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়েছিল তালিবানরা। কিন্তু দীর্ঘ ২০ বছর ধরে কোটি কোটি ডলার খরচ করে, হাজার হাজার জওয়ানের দেহ কফিনবন্দি করে, দেশের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ শেষ করে খালি…
Read More
করোনা সংক্রমণের নিরিখে সুস্থ হচ্ছে দেশ ও রাজ্য

করোনা সংক্রমণের নিরিখে সুস্থ হচ্ছে দেশ ও রাজ্য

আবার নিম্নমুখী হলো দেশের দৈনিক করোনা সংক্রমণ। ওঠা পড়া লেগেই আছে দেশের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২২ লক্ষ ২৫ হাজার ৫১৩। সংক্রমণের সঙ্গে কমেছে দেশের দৈনিক মৃত্যু। গত তিন দিন ধরেই তা ৫০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪১৭ জনের। গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩১ হাজার ৬৪২ জন। একদিনে কোভিডের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৯০৯ জন। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। অন্যদিকে করোনার দৈনিক সংক্রমন রুখতে বিগত আড়াই…
Read More
বাড়তে চলেছে মেট্রোর সময় সীমা

বাড়তে চলেছে মেট্রোর সময় সীমা

দৈনিক করোনা সংক্রমণের নিরিখে অগ্রগতির দিকে এগোচ্ছে রাজ্য। ধীরে ধীরে শিথিল হচ্ছে রাজ্যের বিধিনিষেধ। আগামী দিনে তা আরও কিছুটা শিথিল হবে রাজ্যে। তাই এই পরিস্থিতিতে সাধারণ যাত্রীদের সুবিদার্থে বাড়ানো হচ্ছে মেট্রো পরিষেবা। আর তাই আটটার পরিবর্তে সোমবার থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। দক্ষিণেশ্বর ও নিউ গড়িয়া, দু প্রান্ত থেকেই জারি থাকবে এই বিধি। আরও এক ঘণ্টা বাড়ানো হল মেট্রো পরিষেবার সময়সীমা। মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাতের পরিষেবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ সোমবার থেকে রাত ৯টা পর্যন্ত দুদিক থেকেই মিলবে মেট্রো পরিষেবা। তবে উত্তর-দক্ষিণ মেট্রোর ক্ষেত্রেই শুধুমাত্র মিলবে এই সুবিধা। এবার থেকে সপ্তাহের কাজের দিন ব্যস্ত…
Read More
আগামী সময় দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ

আগামী সময় দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ

আগামী সময় দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। আগামী সময়ে দেশসের উন্নয়ন পথকে আরো বেশি সুগম করে তুলতে চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কারণে আগামী পঁচিশ বছর সময়কে খুব গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। এই কয়েক বছরে অনেক পরিবর্তন আসবে। যানবাহন বাতিল নীতি চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রেক্ষিতে দেশের যুব সমাজকে তিনি এগিয়ে আসার বার্তা দিয়েছেন। দেশে অনুপযুক্ত যানবাহন বাতিল করার বিষয়ে নীতি নিয়ে বহুদিন ধরেই কাজ করছে মোদি সরকার। অবশেষে এই নীতি চালু করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এই নতুন নীতির কথা বলতে গিয়ে বলেন, ট্র্যাফিককে দূষণমুক্ত করাই এই নীতির মূল উদ্দেশ্য। এই নীতির কারণে রাস্তা থেকে…
Read More
কোভিড-মুক্ত হলেও লাইফস্টাইলে বদল দরকার

কোভিড-মুক্ত হলেও লাইফস্টাইলে বদল দরকার

দৈনন্দিন জীবনধারায় কিছু বদল এনে কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া দ্রুততর করা সম্ভব - এই মত প্রকাশ করে ম্যাক্স হেলথকেয়ার দিল্লির রিজিয়োনাল হেড-ডায়েটেটিক্স ঋতিকা সমাদ্দার কিছু পালনীয় পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, কোভিড-১৯ থেকে নিরাময়ের প্রোটিন গ্রহণের মাত্রা বৃদ্ধি করা উচিত। কোভিডের কারণে প্রোটিনের ঘাটতির ফলে ইমিউনিটি কমে যায়, সেই কারণে শরীরের জন্য হাই প্রোটিন ডায়েট প্রয়োজন। এইসময় রোগীরা ডায়েটে আমন্ড রাখতে পারেন। আমন্ড ভিটামিন-ই সমৃদ্ধ হওয়ার কারণে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাঁর পরামর্শ - জল ছাড়াও স্যুপ, কোকোনাট ওয়াটার, ফ্রেশলাইম ওয়াটার, শেক প্রভৃতি প্রতিদিন গ্রহণ করা উচিত। এগুলি রোগাক্রান্ত অবস্থায় ও রোগমুক্তির সময়ে হাইড্রেশনের…
Read More
এমটিভি ও আনএকাডেমি-র সঙ্গীত সন্ধ্যা

এমটিভি ও আনএকাডেমি-র সঙ্গীত সন্ধ্যা

গান আবেগ প্রকাশের একটি বিশেষ মাধ্যম। এই কথা মাথায় রেখে ভারতের ১ নং ইয়ুথ এন্টারটেইনমেন্ট ব্র্যান্ড এমটিভি ও আনএকাডেমি-র যৌথভাবে সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৩ আগস্ট থেকে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টার সময় এমটিভি- তে এই অনুষ্ঠানটি দেখা যাবে। লাকি আলী, সোনু নিগম,কৈলাশ খেরের মতো প্রতিভাবান সংগীতশিল্পীদের সাথে বাদশা, দর্শন রাভাল, অর্জুন কানুনগো, বেনি দয়াল, পাপন, আরমান মালিক- অমল মল্লিক, হর্ষদীপ কৌর, মোনালি ঠাকুর, রোচক কোহলি, অসীস কৌর, স্নেহা খানওয়ালকর, আস্থা গিল, রিততলোয়ার, লিজো এবং কিং-এর মতো নতুন শিল্পীরাও এই অনুষ্ঠানে অংশ গ্রহন করবেন।উল্লেখ্য, এই অনুষ্ঠানে মেলোডী থেকে ইলেক্ট্রিফাইং বিট অর্থাৎ প্রতিটি সঙ্গীতপ্রেমীর জন্য কিছু না কিছু অনুষ্ঠান থাকবে। আশা করা…
Read More