11
Sep
দেশে আরো কিছুটা নামলো করোনা সংক্রমণের গ্রাফ। কিছুটা হলেও মিলল স্বস্তি। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৩ হাজার ৩৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩২ লক্ষ ৮ হাজার ৩৩০ জন। প্রাণ হারিয়েছেন ৩০৮ জন। মোট করোনা বলি ৪ লক্ষ ৪২ হাজার ৩১৭ জন। তবে, চিন্তা বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যা। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৩ লক্ষ ৭৪ হাজার ৪৯৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে ভারতে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ৫১৬ জন। দেশে এখনও পর্যন্ত মোট জনসংখ্যার…
