Editor

8890 Posts
টু-হুইলারসের  জীবন মোবিল সুপার মোটো

টু-হুইলারসের জীবন মোবিল সুপার মোটো

টু-হুইলারসের ইঞ্জিন ভালো রাখতে এক্সনমোবিল লুব্রিকেন্টস প্রাইভেট লিমিটেড বাজারে আনল মোবিল সুপার মোটো টিএম ইঞ্জিন অয়েল। টু-হুইলারস গুলির সর্বোচ্চ পারফরম্যান্সের কথা মাথায় রেখে এই মোবিল সুপার মোটো টিএম ইঞ্জিন অয়েলটি এপিআইএসএন-তে আপগ্রেড করা হয়েছে। উল্লেখ্য, এই মোবিল সুপার মোটো টিএম ইঞ্জিন অয়েলটি সিন্থেটিক প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়ায় তা বিএসভিআই(ভারত স্টেজ ইমিসন স্ট্যাণ্ডার্ড)ইঞ্জিন গুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। এক্সনমোবিল লুব্রিকেন্টস প্রাইভেট লিমিটেডের সিইও দীপঙ্কর ব্যানার্জি বলেন, ভারতের টু-হুইলার সেগমেন্ট বিশ্বের সবচেয়ে বড়। আমাদের নতুন মোবিল সুপার মোটো  ইঞ্জিন অয়েলটি সিন্থেটিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে যাতে টু-হুইলারের ইঞ্জিন আরও দীর্ঘজীবি হয়।
Read More
বিনিয়োগকারীদের সমস্যা খুঁজবে নতুন ফান্ড

বিনিয়োগকারীদের সমস্যা খুঁজবে নতুন ফান্ড

ভারতের প্রধান  মিউচুয়াল ফান্ড হাউস গুলির মধ্যে অন্যতম হল অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড। অ্যাক্সিস ব্যালান্সড অ্যাডভান্টেজ ফান্ডটি হল, অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড হাউসের একটি নতুন ফান্ড। এই ফান্ডটি হল একটি গতিশীল সম্পদ বরাদ্দ তহবিল  যা ইকুইটি এবং স্থির আয়ের মধ্যে সক্রিয়ভাবে এক্সপোজার পরিচালনা করে। উল্লেখ্য, এই অ্যাক্সিস ব্যালান্সড অ্যাডভান্টেজ ফান্ডটি চলতি বছরের ১অক্টোবর থেকে কার্যকর হয়েছে। অ্যাক্সিস ব্যালান্সড অ্যাডভান্টেজ ফান্ডের লক্ষ্য হল, বিনিয়োগকারীদের মৌলিক সমস্যার সমাধান খুঁজে বের করা। এই ব্যালান্সড অ্যাডভান্টেজ ফান্ডটি, ইকুইটি এবং স্থির আয়ের এক্সপোজারকে গতিশীলভাবে পরিচালনা করে বিনিয়োগের প্রাথমিক নীতিগুলি অর্জন করার চেষ্টা করে। এই স্কিমে আরইআইটি(রিয়েল ইস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট)এবং আইএ্র্র্ নভিআইটিএস(ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট) দ্বারা জারি করা ইউনিটে…
Read More
৪৫বছরের দুর্ঘটনামুক্ত রেকর্ড ডিআরআইএল-এর

৪৫বছরের দুর্ঘটনামুক্ত রেকর্ড ডিআরআইএল-এর

ডিআরআইএল(দামোদর রোপওয়ে এবং ইনফ্রা লিমিটেড) হল ভারতের বৃহত্তম রোপওয়ে কোম্পানি। শুধু ভারতই নয় ডিআরআইএল এশিয়ার অগ্রগণ্য রোপওয়ে কোম্পানি গুলোর মধ্যে অন্যতম। ১৯৭৪ সাল থেকে তারা এই রোপওয়ে ব্যবসার সঙ্গে যুক্ত। কোম্পানির তরফ থেকে তাদের বিরুদ্ধে আনা নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, যাত্রী সুরক্ষায় তারা আজ পর্যন্ত কখনো কোন আপোষ করেনি। যেখানে অন্যান্য কোম্পানির তৈরি রোপওয়ে অধিকাংশ ক্ষেত্রেই মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয় সেখানে কোম্পানি প্রতিষ্ঠার পর থেকে ৪৫ বছরেরও বেশি সময় ধরে ডিআরআইএল-এর রেকর্ড দুর্ঘটনামুক্ত। সাম্প্রতিক বছরগুলিতে ডিআরআইএল, গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদীর ওপর অত্যাধুনিক রোপওয়ে নির্মাণ করেছে। এছাড়া ২.8 কিলোমিটার জুড়ে যমজ রোপওয়ে নির্মাণের মতো একাধিক  প্রকল্পও তারা সফলভাবে…
Read More
সম্পূর্ণ নিরাপদ ডা: বাত্রার অক্সিলুং

সম্পূর্ণ নিরাপদ ডা: বাত্রার অক্সিলুং

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডি অনুসারে হৃদরোগে ভারতে মৃত্যুর হার সর্বাধিক বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে শ্বাসকষ্ট জনিত মৃত্যু। যা এক বছরে প্রায় ১০ মিলিয়ন ভারতীয়কে মৃত্যুর মুখে ঠেলে দেয়। দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ-এ প্রকাশিত একটি গবেষণা অনুসারে, ১৯৯০ সালে ভারতে শ্বাসকষ্ট জনিত রোগির সংখ্যাছিল ২৮.১মিলিয়ন। যা পরে সাম্প্রতিক বছরগুলিতে বেড়ে গিয়ে দাঁড়ায় ৫৫.৩ মিলিয়নে। শ্বাসকষ্ট–এর এই সমস্যা দূর করতে ডা: বাত্রার হেলথকেয়ার চালু করেছে অক্সিলুং চিকিৎসা পদ্ধতি। মুলত এই পদ্ধতি হল ফুসফুসের ফাংশন পরীক্ষা। যা কম্পিউটারাইজড পদ্ধতির মাধ্যমে ফুসফুসের শক্তি, আয়তন এবং শ্বাস-প্রশ্বাসের ক্ষমতার মূল্যায়ন করে। অপরটি হল হোমিওপ্যাথিক নেবুলাইজেশন। ডা: বাত্রার হোমিওপ্যাথিক নেবুলাইজার সম্পূর্ণ রূপে নিরাপদ…
Read More
একাধিক ভাষায় চালু হবে সুপার অ্যাপ

একাধিক ভাষায় চালু হবে সুপার অ্যাপ

ব্লু কলার চাকরির সুযোগকে বাস্তাবায়িত করার লক্ষ্যে শ্যাডোফ্যাক্স টেকনোলজিস চালু করল ডেলিভারি সুপার অ্যাপ। উল্লেখ্য, এটি ভারতের প্রথম ডেলিভারি সুপার অ্যাপ।এই সুপার অ্যাপের প্রাথমিক লক্ষ্য হল, সব কোম্পানির রাইডারদের একক প্ল্যাটফর্মের মাধ্যমে একাধিক সুযোগ অ্যাক্সেস করার ক্ষমতা দেওয়া। গত কয়েক মাসে ডেলিভারি এবং ব্লু-কলার চাকরির সুযোগ দেশে দ্রুত বৃদ্ধি পেয়েছে। প্রসঙ্গত, একাধিক অ্যাপে একসাথে সাইন ইন করা যথেষ্ট সময়সাপেক্ষ ব্যাপার। এই অসুবিধা দূর করতেই ডেলিভারি সুপার অ্যাপ চালু করেছে শ্যাডোফ্যাক্স টেকনোলজিস। এই প্রক্রিয়াটি যেমন সময় বাঁচায় তেমনি শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ তথ্যের অ্যাক্সেস প্রদান করে। উল্লেখ্য, শ্যাডোফ্যাক্স-এর এই ডেলিভারি সুপার অ্যাপটি  একাধিক ভারতীয় ভাষায় চালু হবে। শ্যাডোফ্যাক্স টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও…
Read More
উৎসবের মৌসুমে কল্যাণ জুয়েলার্সের বিশেষ অফার

উৎসবের মৌসুমে কল্যাণ জুয়েলার্সের বিশেষ অফার

কল্যাণ জুয়েলার্স তার ইউনিক গহনা সংগ্রহে আকর্ষণীয় ক্যাশ ব্যাক অফার ঘোষণা করেছে। এই উৎসব অফারের অংশ হিসাবে, গ্রাহকরা সোনার গহনার ওপর ভিএ (মেকিং চার্জ) -এ ২৫% পর্যন্ত ক্যাশ বেক পাবেন, এর পাশাপাশি হীরার গহনা সংগ্রহে ২৫% পর্যন্ত ক্যাশব্যাক অফার পাওয়া যাবে। মূল্যবান পাথরের গহনা এবং কাটানো হীরার গহনাগুলিতে, ক্যাশব্যাক পাওয়া যাবে ২০%পর্যন্ত। ক্যাশব্যাক অফারগুলি তাৎক্ষণিকভাবে রিডিমযোগ্য ভাউচার আকারে নেওয়া যেতে পারে। এই অফারগুলি ভারতের সমস্ত শো -রুমে ৩০ শে নভেম্বর, ২০২১ পর্যন্ত বৈধ থাকবে। গ্রাহকরা মোট নির্ধারিত ক্রয়ের পরিমাণের ১০% অগ্রিম দিয়ে এবং সোনার বর্তমান বাজার মূল্যে তাদের গহনা বুকিং করে গোল্ড রেট সুরক্ষা অফারের সুবিধাও পেতে পারেন। কল্যাণ জুয়েলার্সের…
Read More
এইচসিএলের তিন পর্যায়ের, প্যান-ইন্ডিয়া প্রতিযোগিতা

এইচসিএলের তিন পর্যায়ের, প্যান-ইন্ডিয়া প্রতিযোগিতা

এইচসিএল, ভারতের প্রধান সমালোচনামূলক যুক্তি প্ল্যাটফর্ম এইচসিএল জিগসের দ্বিতীয় সংস্করণ চালু করেছে। এইচসিএল জিগস নতুন শিক্ষানীতিতে সমালোচনামূলক চিন্তাধারার প্রতি মনোনিবেশ করে। এটি বহু স্তরের মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ভারতের প্রধান যুব সমস্যা সমাধানকারীদের চিহ্নিত ও পুরস্কৃত করার জন্য তৈরি করা হয়েছে। প্রতিযোগিতার প্রথম সংস্করণে ১৯০০ টিরও বেশি স্কুলের প্রায় ৭০০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল এবং বহু-পর্যায়ের প্রতিযোগিতার প্রথম ১২ জন কে বিজয়ী ঘোষণা করা হয় যাদেরকে ' ইন্ডিয়াস টপ ইয়ং প্রবলেম সলভার্স' হিসাবে ভূষিত করা হয়েছিল, তাদের মধ্যে একজন ছিলেন সিদ্ধার্থ বোস (গ্রেড ৮ ) জুলিয়েন ডে স্কুল, কলকাতা থেকে। দ্বিতীয় সংস্করণটির জন্য আগ্রহী শিক্ষার্থী বা বিদ্যালয়গুলি ২রা নভেম্বর ২০২১ তারিখের মধ্যে…
Read More
পূজায় সংক্রমণের সংখ্যায় স্বস্তি মিলছে

পূজায় সংক্রমণের সংখ্যায় স্বস্তি মিলছে

পূজার মরসুমে স্বস্তি মিলছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৪০জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৩৫ হাজার ৩০৯। একদিনে মৃত্যু হয়েছে ২৪৮ জনের। করোনার বলি ২৪৮ জন। যা গত ৭ মাসে সর্বনিম্ন। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ৩৭৫ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৬৪৩। এরইমধ্যে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ৪৮ হাজার ২৯১ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৭০ জন। এই মুহূর্তে দেশে মহামারীর সঙ্গে লড়াই করেছে সুস্থতার হার ৯৭.৯৬ শতাংশ। …
Read More
পূজার পরেই ঝড়ের আশঙ্কা

পূজার পরেই ঝড়ের আশঙ্কা

বিগত এক মাস ধরে বৃষ্টির মরশুম রাজ্য জুড়ে। লাগাতার বৃষ্টি দেখেছে রাজ্যের মানুষ। বহু সমস্যায় পড়েছে রাজ্যবাসী। মাঝে কিছুদিন বৃষ্টিপাত বন্ধ রয়েছে এবং বেশ কিছু জায়গায় জল নেমে গিয়েছে যা স্বস্তির ব্যাপার। কিন্তু আগামী কয়েক দিনে আবার মাঝারি থেকে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। মানে পুজোতেও বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস। পাশাপাশি উৎসবের পরেই রাজ্যে হানা দিতে পারে ঘূর্ণিঝড়! লক্ষ্মীপুজোর আগে প্রবল ঝড়ের আশঙ্কা। এমনটাই জানিয়েছেন আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টায় ১০০ কিলোমিটার বা তার বেশি বেগে পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এর ফলে ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে রাজ্যের দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলা। আবার সুন্দরবন এলাকা ক্ষতিগ্রস্ত…
Read More
পূজায় টিকাকরণ বন্ধ থাকায় চিন্তা বাড়ছে সংক্রমণে বৃদ্ধি নিয়ে

পূজায় টিকাকরণ বন্ধ থাকায় চিন্তা বাড়ছে সংক্রমণে বৃদ্ধি নিয়ে

আসন্ন করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ। এরই মাঝে পড়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আশঙ্কা বাড়ছে সংক্রমণ বৃদ্ধির। অন্যদিকে এই পুজোর মধ্যে আবার বেশ কয়েক দিন বন্ধ থাকছে টিকাকরণ কর্মসূচিও। জানা গিয়েছে, শহরে ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অর্থাৎ সপ্তমী থেকে দশমী বন্ধ থাকছে করোনার টিকাকরণ। পুরসভার স্বাস্থ্যবিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন এমনটাই। তাই সকলকে যে চূড়ান্ত সতর্ক থাকতে হবে তা বলাই বাহুল্য। কিন্তু কেউ কি সাবধান থাকছে? প্রশ্ন এটাই। এমনিতেই দ্বিতীয়া-তৃতীয়া থেকেই রাজপথে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ছে যা রীতিমত চিন্তা বাড়াচ্ছে। দ্বিতীয়ার সন্ধ্যাতে রাজপথে যে ভিড় দেখা গিয়েছে জায়গায় জায়গায় তাতে তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কা বাড়বে বৈ কমবে…
Read More