12
Feb
তিন বন্ধু মিলে গতকাল সন্ধ্যায় তাদের অন্য আরেক বন্ধুকে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করে মৃতদেহ রাবার বাগানে ফেলে দেওয়ার অভিযোগ। ঘটনাটি জম্পুইজলা ব্লকের টাকারজলা থানারধীন পাইল্লাভাঙ্গা এলাকায়। এই এলাকার রাবার শ্রমিক মঙ্গলচরণ দেববর্মায় বয়স ২৬। মঙ্গলচরণ দেববর্মাকে গতকাল অর্থাৎ সোমবার সন্ধ্যাবেলায় বৃদ্ধিবাজার এলাকার যুবক যজ্ঞু দেববর্মা ২৭,জিরানিয়া এলাকার জংসেন দেববর্মা ২৯, এবং টাকারজলা পাইল্লাভাঙ্গা এলাকার গণেশ দেববর্মা ২৬, মিলে মঙ্গলচরণ দেববর্মাকে বাড়ি থেকে নিয়ে যায়। গভীর রাত পর্যন্ত মঙ্গল বাড়ি ফিরে না আসায় চিন্তায় পড়ে যায় মঙ্গলের স্ত্রী জ্যোতিকা ত্রিপুরা। সারারাত মঙ্গল দেববর্মাকে খোঁজাখুঁজি করে তার স্ত্রী সহ পরিবারের লোকজন। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।…
