Editor

8890 Posts
টাকা জালিয়াতি করার অভিযোগ মানঝা চাবাগানের ২ কর্মীর বিরুদ্ধে

টাকা জালিয়াতি করার অভিযোগ মানঝা চাবাগানের ২ কর্মীর বিরুদ্ধে

চাবাগানের মজুরি জালিয়াতি, ভুয়ো শ্রমিকদের নাম মাস্টার রোলে বসিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল নকশালবাড়ি মানঝা চাবাগানের ২ কর্মীর বিরুদ্ধে। গোটা ঘটনায় নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করল বাগান কর্তৃপক্ষ। অভিযোগ মানঝা চাবাগানের ২ সাব স্টাফ রোশন তির্কি ও বিনোদ খালকো নিজেদের পরিবারের সদস্যদের নাম মাস্টার রোলে বসিয়ে ২০২১-২২ থেকে বাগান কর্তৃপক্ষের টাকা জালিয়াতি করত। ঘটনা প্রকাশ্য আসতেই বাগানের সিনিয়র ম্যানেজারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন সিনিয়র ম্যানেজার ধন্নারাম চৌধুরী। বাগানের সিনিয়র ম্যানেজার জানান, এই দুইজন বাগানের কর্মী নিজেদের পরিবারের সদস্যদের নাম এমনকি ২ শিক্ষার্থী, মা, স্ত্রী সহ বেশকিছুর নাম বসিয়ে এই টাকা নয়ছয় করা করত। চাবাগানের…
Read More
আজ বাদে কাল লক্ষ্মী পুজো তৈরি হচ্ছে গঙ্গারামপুর এলাকার শিল্পীরা

আজ বাদে কাল লক্ষ্মী পুজো তৈরি হচ্ছে গঙ্গারামপুর এলাকার শিল্পীরা

দীর্ঘ সময় ধরে বাংলার ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মীর পটচিত্র। বাংলার অনেক বাড়িতেই এই পটচিত্র দিয়েই লক্ষী দেবীর আরাধনা করা হয়। আর লক্ষ্মী পুজোর আগে তা তৈরিতে মগ্ন হয়ে পড়েন শিল্পীরা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকার শিল্পীরা দীর্ঘ সময় ধরে এই কাজের সঙ্গে যুক্ত। দীর্ঘ বহু বছর ধরে মাটির সড়ার মধ্যে মা লক্ষ্মীর পটচিত্র এঁকে আসছেন তিনি। এই লক্ষ্মী পটের চাহিদা বাড়ে দুর্গা পুজোর পর থেকে।লক্ষ্মী পুজোর সময়ে লক্ষীর পটের চাহিদা অনেকটাই বেড়ে যায়।গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য এই মাটির সড়াগুলিকে বহু মানুষ তাঁদের ঘর সাজানোর জন্যও নিয়ে গিয়ে থাকেন। এই মাটির পটচিত্রগুলির পাইকারি মুল্য ৪০ থেকে…
Read More
পুষ্টির উৎসতে ফলের বিশেষ ভূমিকা

পুষ্টির উৎসতে ফলের বিশেষ ভূমিকা

বর্তমানে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর সাথে সাথে ফলের উপকারিতা নিয়ে আলোচনা বেড়ে চলেছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত ফল খাওয়া আমাদের শরীরের জন্য কতটা উপকারী। ১. পুষ্টির উৎস ফলগুলো ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস। যেমন, কমলা ভিটামিন সি-এর জন্য পরিচিত, যা আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। ২. ওজন নিয়ন্ত্রণ ফলে সাধারণত কম ক্যালোরি থাকে এবং ফাইবারের পরিমাণ বেশি। এই কারণে ফল আমাদের দীর্ঘ সময়ের জন্য ভরপুর অনুভব করায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ৩. হৃদরোগের ঝুঁকি কমানো বিভিন্ন ফল, বিশেষ করে বেরি ও আপেল, হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। এই ফলগুলো রক্তচাপ নিয়ন্ত্রণে এবং রক্তের চর্বি কমাতে সাহায্য করে। ৪. হজমে সহায়তা…
Read More
স্বাস্থ্য বিশেষজ্ঞদের হিট স্ট্রোক প্রতিরোধের টিপস

স্বাস্থ্য বিশেষজ্ঞদের হিট স্ট্রোক প্রতিরোধের টিপস

গ্রীষ্মের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে হিট স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা গরমে সতর্কতা অবলম্বনের জন্য কিছু প্রয়োজনীয় টিপস শেয়ার করেছেন। শিক্ষক ও স্বাস্থ্য কর্মী ড. সঙ্গীতা দত্ত জানান, "হিট স্ট্রোক শরীরে অতিরিক্ত তাপমাত্রার কারণে ঘটে, যা প্রাণঘাতী হতে পারে। সঠিক সতর্কতা ও সচেতনতা ছাড়া এটি প্রতিরোধ করা সম্ভব।" বিশেষজ্ঞদের দেওয়া কিছু সহজ টিপস: জল পান করুন: প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, বিশেষ করে গরমে। হালকা পোশাক পরিধান করুন: ঘন এবং অন্ধকার রঙের পোশাক এড়িয়ে চলুন, হালকা রঙের এবং খোলামেলা পোশাক পরুন। রোদে বের হওয়ার সময় সতর্কতা: দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে সরাসরি রোদে না যাওয়ার পরামর্শ দেওয়া…
Read More
কামালতিপুর এলাকায় জমি তলিয়ে যাচ্ছে গঙ্গা বক্ষে

কামালতিপুর এলাকায় জমি তলিয়ে যাচ্ছে গঙ্গা বক্ষে

ভিটেমাটি হারিয়ে অসহায় ভাবে দিন কাটছে প্রায় দুই শতাধিক পরিবারের। ভাঙ্গন আতঙ্কে রাতের ঘুম উড়েছে। ছোট ছোট শিশুদের বুকে জাপটে ধরে চোখের জল ফেলে রাত কাটছে মায়েদের। মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর এলাকায় মুহূর্তের মধ্যে বিঘার পর বিঘা জমি তলিয়ে যাচ্ছে গঙ্গা বক্ষে বলে অভিযোগ ।অহরহ গঙ্গা তান্ডব লীলা চালিয়ে যাচ্ছে। কামালতিপুর এলাকায় প্রায় সাড়ে পাঁচশো টি পরিবার রয়েছে। এর মধ্যে দুইশতাধিক পরিবার নিজের বাড়ি ঘর ভেঙে অন্যত্র যাওয়ার অপেক্ষায়। কিন্তু কোথায় যাবেন? দুশ্চিন্তায় মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে। সিদ্ধান্ত নিতে পারছেন না।প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিরা কামালতিপুর এলাকায় পা দেননি বলে অভিযোগ। পরিবারের সঙ্গে সুখে শান্তিতে থাকার জন্য কতইনা…
Read More
অসুর পক্ষের নিধন ঘটিয়ে দেবীপক্ষের সূচনা

অসুর পক্ষের নিধন ঘটিয়ে দেবীপক্ষের সূচনা

মহালয়ার পুণ্য তিথিতে অসুর পক্ষের নিধন ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে ইতিমধ্যে। দিকে দিকে পূজোর আনন্দ। তবে এই গ্রামে বেশিরভাগ মানুষ পুজোর নানান সরঞ্জামের আয়োজন করলেও গ্রামে নেই পূজোর আয়োজন! স্বাভাবিকভাবে পুজো শুরু হলেই মন খারাপ হয়ে যায় গ্রামবাসীদের। ওদের মধ্যে কেউ মালা তৈরি করে, কেউ চাঁদ মালা, কেউ আবার প্রতিমা তৈরি করে। কুমোর, প্রতিমা শিল্পী, মালি সম্প্রদায় মিলিয়ে এই গ্রামের বিভিন্ন জাতির মানুষদের বসবাস। কিন্তু গ্রামে নেই কোন পূজোর আয়োজন। দুর্গাপূজার রেশ কয়েক মাস আগে থেকেই শুরু হয়ে যায় পুজোর আয়োজন, তবে পুজো এলেই মন খারাপ শিল্পীদের। অন্ধকারে নিমজ্জিত হয় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আকুলসাড়া গ্রাম। গ্রামের শিল্পীরা দুর্গা প্রতিমা…
Read More
নাট্য সংসদ ক্লাবের দুর্গাপুজো পদার্পণ করল ৩৪ বছরে

নাট্য সংসদ ক্লাবের দুর্গাপুজো পদার্পণ করল ৩৪ বছরে

দক্ষিণ দিনাজপুর জেলর বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুর শহরের নাট্য সংসদ ক্লাবের দুর্গাপুজো। এবার তাদের পুজো ৩৪ বছরে পদার্পণ করল । এবারে ভাঙ্গা কাচের সাথে মানুষের মনের তুলনা করে এবারের দুর্গা পুজোতে "অন্তর শক্তি" থিম তুলে ধরে চমক দিতে চলেছে গঙ্গারামপুরের নাট্য সংসদ। প্রায় ১২ হাজার কাচের বোতল দিয়ে তৈরী হচ্ছে প্যান্ডেল। পাশাপাশি প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে থাকছে প্রতিমা। ক্লাব সূত্রে খবর এবারে তাদের পুজোর বাজেট প্রায় ১২ লক্ষ টাকা।ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন,মন ভাঙ্গার ফলে অনেকেই ডিপ্রেশনে গিয়ে আত্মহত্যার মতো পথ বেছে নেয়।তাই তারা সাধারণ মানুষের প্রতি বার্তা দিতে ভাঙ্গা কাচের সাথে মনের তুলনা করে কাচের বোতল দিয়েই প্যান্ডেল…
Read More
পিতৃ পুরুষের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে ভোর থেকেই আত্রেয়ীনদীতে তর্পণ

পিতৃ পুরুষের স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে ভোর থেকেই আত্রেয়ীনদীতে তর্পণ

দক্ষিন দিনাজপুর জেলার আত্রেয়ী নদীতে ভোর থেকেই দূর দূরান্ত থেকে মানুষ তর্পণ করতে এসেছেন। পিতৃ পক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা। আজ মহালয়া। পিতৃ পুরুষের স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে ভোর থেকেই আত্রেয়ী নদীতে তর্পণ করার ভীড় । জেলার বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তের বহু মানুষ আত্রেয়ী নদে দাঁড়িয়ে তর্পণ করেন এবং পিতৃ পুরুষের আত্মার শান্তি কামনার্থে জল দেন। ভোর থেকেই নজরদারি চালাচ্ছে বালুরঘাট থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী।
Read More
জল বাড়ছে ফুলহার নদীতে প্লাবিত হয়েছে নয়টি গ্রাম

জল বাড়ছে ফুলহার নদীতে প্লাবিত হয়েছে নয়টি গ্রাম

জল বাড়ছে ফুলহার নদীতে। তাই নদী তীরবর্তী নয়টি গ্রামে ঢুকেছে জল। জলবন্ধি হয়ে রয়েছে কয়েক হাজার মানুষ।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদ পুর,উত্তর ভাকুরিয়া,দক্ষিণ ভাকুরিয়া, কাউয়াডোল,তাতিপাড়া সহ একধিক এলাাকা নতুন করে প্লাবিত হয়েছে।বন্যায় কবলিত উত্তর ভাকুরিয়া বাসিন্দা গৌরী মন্ডল বলেন,জল বাড়ছে।আমরা খুব আতঙ্কে আছি।প্রশাসনের তরফ থেকে আমাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বাড়ি ছেড়ে যেতেও পারছি না। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছো মালদা জেলাশাসক নীতিন সিংহনিয়া জানান হরিশ্চন্দ্রপুর থানা এলাকার নয়টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে নদীগুলির জলবৃদ্ধির ফলে মালদা…
Read More
ইংলিশবাজারে ঝাঁটা হাতে বিক্ষোভ, মহিলাদের

ইংলিশবাজারে ঝাঁটা হাতে বিক্ষোভ, মহিলাদের

হাঁটু জলে নেমে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের। সঙ্গে স্লোগান " বিজেপি বিধায়ক এলাকায় ঢুকলে ঝাঁটা পেটা করা হবে" । মালদার ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের মহদিপুর গ্রাম পঞ্চায়েতের কলোনী এলাকার ঘটনা। আজ সকালে মহিলারা হাঁটু জলে নেমে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান সেইসঙ্গে বিজেপি বিধায়ক এলাকায় ঢুকলে ঝাঁটা পেটা করা হবে বলে স্লোগান তুলেন। স্থানীয় মহিলাদের অভিযোগ, আজ প্রায় দুমাস হয়ে গেল। এলাকায় এখনো হাঁটু জল‌। ভোটে জেতার পর বিজেপি বিধায়ক একবারও এলাকায় আসেনি। সামনেই দুর্গাপুজো। ফলে চরম সমস্যায় পড়েছেন তারা। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী প্রশান্ত দাস জানান, গত লোকসভা ভোটেই দেখা পাওয়া গিয়েছিল ইংলিশ বাজারের বিজেপি বিধায়ককে। ভোট চাইতে এলাকায়…
Read More