Editor

8890 Posts
ডিএসপি ইনভেন্টমেন্ট ম্যানেজার্সের এনএফও

ডিএসপি ইনভেন্টমেন্ট ম্যানেজার্সের এনএফও

ভারতের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে নিফটি মিডক্যাপ ১৫০ কোয়ালিটি ৫০ ইনডেক্স-ভিত্তিক প্রথম প্যাসিভ প্রোডাক্ট হিসেবে ডিএসপি ইনভেস্টমেন্ট মানেজার্স লঞ্চ্‌ করল – ডিএসপি নিফটি মিডক্যাপ ১৫০ কোয়ালিটি ৫০ ইটিএফ। সেইসঙ্গে আনা হল ডিএসপি নিফটি ৫০ ইটিএফ। উভয় ইটিএফ-এর নতুন ফান্ড অফার (এনএফও) সাবস্ক্রিপশনের জন্য খুলছে ৬ ডিসেম্বর ও বন্ধ হচ্ছে ১৭ ডিসেম্বর। এরপর এগুলি ক্রয় ও বিক্রয় করা যাবে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে। এই নতুন ইটিএফ অফার বিনিয়োগকারীদের কোয়ালিটি মিডক্যাপ কোম্পানিগুলিতে ইনভেস্ট করার সুযোগ দেবে, যাতে ‘হায়ার প্রফিটাবিলিটি’, ‘লোয়ার লিভারেজ’ ও অপেক্ষাকৃত ‘স্টেবল আর্নিং’য়ের সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় প্রোডাক্ট ‘ডিএসপি নিফটি ৫০ ইটিএফ’ ইনভেস্ট করবে নিফটি ৫০ ইনডেক্সের ৫০টি কোম্পানিতেই।
Read More
স্বস্তি দিয়ে রাজ্যে একদিনেই নেগেটিভ হলো ওমিক্রন আক্রান্ত বালক

স্বস্তি দিয়ে রাজ্যে একদিনেই নেগেটিভ হলো ওমিক্রন আক্রান্ত বালক

ধীরে ধীরে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রনের সংক্রমণ৷ দেশের পর এবার রাজ্যেও হানা দিয়েছিল ওমিক্রনের সংক্রমণ৷ উদ্বেগ বাড়িয়ে বুধবার হদিশ মিলেছিল রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্ত বালকের৷ এক দিনের মধ্যেই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট এল নেগেটিভ৷ শুধু ৭ বছরের ওই বালকই নয়, তার গোটা পরিবারের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ একথা জানান মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক৷  বুধবার প্রথম জানান যায় রাজ্যে ৭ বছরের এক বালক ওমিক্রন আক্রান্ত৷ আবু ধাবি থেকে হায়দরাবাদ হয়ে কলকাতায় ফিরেছে তার পরিবার৷ ওই বালকের বাড়ি মুর্শিদাবাদের ফরাক্কা থানার বেনিয়াগ্রামে। কিন্তু সে ছিল মালদহের কালিয়াচকের বালিয়াডাঙায় মামার বাড়িতে। হায়দরাবাদ থেকে রিপোর্ট আসার পরেই বালিয়াডাঙায় পৌঁছে যায় স্বাস্থ্য দফতরের আধিকারিকরা৷ গতকালই…
Read More
কড়া নজরদারির নির্দেশ মিললো কলকাতা পুরসভার ভোট নিয়ে

কড়া নজরদারির নির্দেশ মিললো কলকাতা পুরসভার ভোট নিয়ে

এইমুহুর্তে রাজ্যে কলকাতা পুরসভা ভোট নিয়ে তুঙ্গে রাজ্য রাজনীতি পরিস্থিতি৷ হাইকোর্টের নির্দেশে কলকাতা পুরভোটে প্রতিটি বুথে বসাতে হবে সিসিটিভি৷ আদালতের এই নির্দেশ মানতে গিয়ে দিশেহার অবস্থা রাজ্য নির্বাচন কমিশনের৷ আগামী রবিবার কলকাতা পুরভোট৷ তার আগে সমস্ত বুথে বসিয়ে ফেলতে হবে সিসিটিভি৷ এত অল্প সময়ের মধ্যে এত বড় যজ্ঞ সামাল দিতে দিশেহারা অবস্থা কমিশনের৷  প্রাথমিক ভাবে ঠিক ছিল ২৫ শতাংশ বুথে সিসিটিভি ক্যামেরা বসানো হবে৷ সেই মতোই প্রস্তুতি নেওয়া হয়েছিল৷ কিন্তু পুরভোট সংক্রান্ত মামলার শুনানির সময় হাইকোর্ট জানায়, প্রতিটি বুথেই সিসিটিভি ক্যামেরা বসাতে হবে৷ আদালতের এই রায় আসতেই পরিকল্পনায় বদল আনতে হয় কমিশনকে৷  কমিশন সূত্রে খবর, মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার তথা দক্ষিণ…
Read More
বড়ো ঘোষণা করা হলো কেন্দ্রের তরফে

বড়ো ঘোষণা করা হলো কেন্দ্রের তরফে

বড় সাধু উদ্যোগ৷ দেশের মেয়েদের জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্রে তরফে৷ আমাদের দেশে এতদিন মেয়ের বিয়ের বয়স ছিল ১৮ বছর৷ এই বয়স বাড়ানো নিয়ে অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করছিল কেন্দ্রীয় সরকার৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিয়ের ন্যূনতন বয়স বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই প্রতিশ্রুতিই এবার বাস্তবে রূপান্তরিত হতে চলেছে৷ মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার প্রস্তাবনা পাশ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এই প্রস্তাবনায় সিলমোহর দেওয়া হয়েছে৷  মেয়েদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে বিয়ের ন্যূনতম বয়স বাড়ানোর কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এর পর থেকেই শুরু হয় চিন্তা ভাবনা৷ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে…
Read More
নিভা বাপা হেলথ ইন্স্যুরেন্স এখন শিলিগুড়িতে

নিভা বাপা হেলথ ইন্স্যুরেন্স এখন শিলিগুড়িতে

শিলিগুড়িতে পদার্পণ করল ভারতের অন্যতম অগ্রণী স্বাস্থ্যবীমা কোম্পানি নিভা বাপা হেলথ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড (পূর্বতন ম্যাক্স বাপা হেলথ ইন্স্যুরেন্স প্রাইভেট লিমিটেড)। নিভা বাপা বর্তমানে দেশের ৩৫০টি শহরে উপস্থিত রয়েছে এবং সম্প্রতি দেশে ১০০টি নতুন অফিস খুলেছে। নিভা বাপার লক্ষ্য আগামী ৫ বছরের মধ্যে শিলিগুড়ি শহরের প্রায় ৬০০০ মানুষকে স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসবে। এই সম্প্রসারণের মধ্য দিয়ে নিভা বাপা শিলিগুড়ি শহরে আগামী ৫ বছরে গ্রস রিটন প্রিমিয়াম হিসেবে ১০ কোটি টাকা সংগ্রহের ও পলিসি পারচেজের পরিমাণ ১০ গুণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা স্থির করেছে। এছাড়া ২৫-২৬ অর্থবর্ষ নাগাদ প্রায় ১২০০ এজেন্ট সংগ্রহ করা হবে।শিলিগুড়িতে শাখা খোলার পর পশ্চিমবঙ্গে নিভা বাপার উপস্থিতি দেখা যাবে…
Read More
ট্রেন্ডস-এর নতুন স্টোর মাথাভাঙ্গায়

ট্রেন্ডস-এর নতুন স্টোর মাথাভাঙ্গায়

কোচবিহারের মাথাভাঙ্গা শহরে রিলায়েন্স রিটেলের বৃহত্তম ও দ্রুত বর্ধনশীল অ্যাপারেল ও অ্যাক্সেসরিজ স্পেশালটি চেইন ‘ট্রেন্ডস’-এর নতুন স্টোর উদ্বোধন করা হল। ৭৬০০ স্কোয়ার ফিট এলাকাজুড়ে বিস্তৃত এই স্টোরটি মাথাভাঙ্গা শহরের গ্রাহকদের বিভিন্ন ফ্যাশন সামগ্রী ও পণ্য কেনাকাটার ক্ষেত্রে দেবে বিশেষ প্রারম্ভিক অফার। মাথাভাঙ্গায় আধুনিক সজ্জায় সজ্জিত ট্রেন্ডস স্টোরে থাকছে উত্তম ও ফ্যাশনসম্মত পণ্যসম্ভার, যা সাশ্রয়ী মূল্যের দিক থেকেও গ্রাহকদের কাছে গ্রহণীয়। এখন থেকে উওমেন্স উইয়্যার, মেন্স উইয়্যার, কিডস উইয়্যার ও ফ্যাশন অ্যাক্সেসরিজ সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন এই শহরের গ্রাহকরা।
Read More
শিলিগুড়িতে শ্যাম স্টিলের ২য় দিনের কার্নিভাল

শিলিগুড়িতে শ্যাম স্টিলের ২য় দিনের কার্নিভাল

ভারতের অন্যতম অগ্রণী টিএমটি বার নির্মাতা শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড মনে করে বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক নাগরিকের শারীরিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়া উচিত। এই বিষয়টি মাথায় রেখে শ্যাম স্টিল এই রাজ্যের পাঁচটি স্থানে উইন্টার কার্নিভালের আয়োজন করেছে। শিলিগুড়িতে শ্যাম স্টিল তাদের ২য় দিনের কার্নিভালের আয়োজন করেছিল ১২ই ডিসেম্বর দাদাভাই স্পোর্টিং গ্রাউন্ডে। শ্যাম স্টিলের এই উদ্যোগের উদ্দেশ্য হল নাগরিকদের মধ্যে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা ও সুস্থতার গুরুত্ত্ব অনুধাবনে তাদের সাহায্য করা। রবিবার ১২ই ডিসেম্বর শিলিগুড়িতে কার্নিভালের মূল আকর্ষণ ছিল ছোটোদের সাইকেল চালনা, বড়দের স্লো সাইক্লিং, ওয়াকাথন, যোগা, কারাটে, ছোটোদের খেলাধূলা ইত্যাদি। সেইসঙ্গে ছিল অনেক পুরস্কার। শ্যাম স্টিলের ধারণা, স্ট্রিট কার্নিভালের এইসব ইভেন্ট সকলের…
Read More
এবার রাজ্যেও ধরা পড়লো ওমিক্রন

এবার রাজ্যেও ধরা পড়লো ওমিক্রন

ধীরে ধীরে সংখ্যা বাড়ছে করোনার নতুন সংক্রমণের৷ নতুন সংক্রমণ নিয়ে দেশের পর এবার চিন্তা বাড়লো রাজ্য নিয়ে৷ এবার রাজ্যে ওমিক্রন হানা৷ হায়দরাবাদ ফেরত সাত বছরের শিশুর শরীরে মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের হদিশ৷ আক্রান্ত শিশুর বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কায়৷  স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই শিশুটিকে আইসোলেশনে রাখা হয়েছে৷ আবু ধাবি থেকে হায়দরাবাদ হয়ে কলকাতায় এসেছিল শিশুটির পরিবার৷ তাঁদের সকলেরই নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল৷ শিশুটির ক্ষেত্রে জিন বিশ্লেষণ করে দেখা গিয়েছে তার শরীরে ওমিক্রম প্রজাতি কোভিড ভাইরাস রয়েছে৷ এর পরেই হায়দরাবাদ থেকে রাজ্য সরকারের কাছে খবর আসে এবং শিশুটিকে চিহ্নিত করার কাজ শুরু হয়৷ তার খোঁজ মেলে মুর্শিদাবাদে৷ এমনটাই রাজ্য স্বাস্থ্য দফতর…
Read More
শিশুদের নিয়ে শ্যাম স্টীল হ্যাপিনেস ড্রাইভ কর্মসূচী

শিশুদের নিয়ে শ্যাম স্টীল হ্যাপিনেস ড্রাইভ কর্মসূচী

করোনা মহামারীর পরিস্থিতিতে শিশুদের স্বাস্থের কথা মাথায় রেখেই শ্যাম স্টীল হ্যাপিনেস ড্রাইভ কর্মসূচীর আয়োজন করেছিল। বিগত বছরের ন্যায় এই বছরেও হ্যাপিনেস ড্রাইভ কর্মসূচীর আয়োজন করা হয়েছিল যার মূল লক্ষ্য ছিল শিশুদের বাড়ির বাইরে এনে নানারকম কাজের মাধ্যমে তাদের ভেতরের হীনমন্নতা কাটিয়ে তোলা। শ্যাম স্টীল হ্যাপিনেস ড্রাইভ কর্মসূচীর এর মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রায় ৩০ টি স্থানে ২৫০০ শিশুদের মধ্যে খুশি ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহন করেছে। শ্যাম স্টিল ইন্ডাস্ট্রিস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর গোবিন্দ বেরিওয়াল মহাশয়ের স্বপ্ন সমাজের সকলের মধ্যে খুশি ছড়িয়ে দেওয়ার এই উৎসব যা শ্যাম স্টিল হ্যাপিনেস ড্রাইভ বলে পরিচিত এর মাধ্যমে আমাদের মনে, সমাজে এবং আমাদের জীবন যাত্রার…
Read More
পশ্চিমবঙ্গে এমজংশনের প্রোজেক্ট জ্যোতি

পশ্চিমবঙ্গে এমজংশনের প্রোজেক্ট জ্যোতি

ভারতের বৃহত্তম বি-টু-বি ই-কমার্স কোম্পানি এমজংশন পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় পশ্চিমবঙ্গে ভিস্যুয়ালি-চ্যালেঞ্জড স্কুল পড়ুয়াদের জন্য শুরু করেছে প্রোজেক্ট জ্যোতি। ছত্তিশগড়ে সাফল্যের পর তাদের এই উদ্যোগ।পশ্চিমবঙ্গে প্রোজেক্ট জ্যোতির প্রথম পর্যায়ে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের প্রায় ৪৫ জন স্পেশাল এডুকেটর এবং পূর্ব মেদিনীপুরের নবম থেকে একাদশ শ্রেণীর কম দৃষ্টিশক্তিসম্পন্ন ৩০ জন পড়ুয়াকে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করে ওয়েস্ট বেঙ্গল স্টেট বোর্ডের টেক্সট বুক পড়ার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এইসব জেলার ২০০ জন নির্বাচিত পড়ুয়া ও স্পেশাল এডুকেটরকে নিয়ে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে শীঘ্রই। পশ্চিমবঙ্গে এই প্রোজেক্টের অঙ্গ হিসেবে এমজংশন অংশগ্রহণকারী প্রত্যেককে একটি করে স্মার্টফোন দিয়েছে, যেগুলিতে বই পড়ার সহায়ক অ্যাপ প্রিলোড…
Read More