Editor

8890 Posts
শিক্ষায় শীর্ষে রাজ্যের নাম

শিক্ষায় শীর্ষে রাজ্যের নাম

আরো একবার দেশের মধ্যে শীর্ষে উঠলো রাজ্যের নাম৷ প্রাথমিক শিক্ষায় রাজ্যের মুকুটে জুড়ল নতুন পালক৷ প্রধানমন্ত্রীর ইকনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের রিপোর্টে রাজ্যকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে৷ পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ৫টি মানদণ্ডের নিরিখে এই মূল্যায়ন করা হয়েছে। জাতীয় ব়্যাঙ্কিংয়ে ফাউন্ডেশনাল লিটেরেসি ও নিউমেরেসি সূচকে প্রথম বাংলা৷  প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সর্বশেষ প্রতিবেদনে প্রাথমিক শিক্ষায় শীর্ষ স্থান দখল করেছে বাংলা৷ পাঁচটি প্যারামিটার যথা- শিক্ষার পরিকাঠামো, শিক্ষার সুযোগ, মৌলিক স্বাস্থ্য, শিক্ষার ফলাফল ও পরিচালন ব্যবস্থার মূল্যায়নের ভিত্তিতে এই শিরোপা৷ রাজ্যগুলিকে চারটি ভাগে ভাগ করে এই মূল্যায়ন করা হয়েছে৷ যথা- ছোট রাজ্য, বড় রাজ্য, কেন্দ্র শাসিত অঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্য৷ বড়…
Read More
দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালে

দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালে

দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালের দিন ঘোষনা করল এসআর মডেলিং স্টুডিও। এই মেগা ইভেন্টটি হবে শিলিগুড়িতে ২৫শে ডিসেম্বর ২০২১। এই এভেন্টের ভেনু পার্টনার সস্তিকা ইকো পার্ক ইভেন্টটি হোস্ট করবে। দ্যা স্টাইল আইকন ২০২১ প্রোজেক্টটি সন্দীপ জি. রিয়েলস্টেট লিমিটেড, দৈনিক জাগরণ, এবং স্টেটসম্যান-এর সহযোগে এসআর মডেলিং স্টুডিও’র একটি উদ্যোগ। দ্যা স্টাইল আইকন এই অঞ্চলের সব থেকে বড় মডেল হান্ট প্রতিযোগিতাগুলির মধ্যে অন্যতম। প্রতিবছর কয়েকশো ছেলে-মেয়েদের তাদের মডেলিং-এর প্রতিভা দেখানোর সুযোগ তৈরি করে দেয় দ্যা স্টাইল আইকন। ২০২০-তে ১০০ জনেরও বেশি ছেলেমেয়ে দ্যা স্টাইল আইকনে অংশগ্রহণ করে ছিল, যাদের মধ্যে ৫২ জন গ্র্যান্ড ফিনালেতে অংশ নিতে পেরেছিল। এই বছর দ্যা স্টাইল আইকন…
Read More
স্বস্তি বজায় রইল দেশের করোনা সংক্রমণের সংখ্যা

স্বস্তি বজায় রইল দেশের করোনা সংক্রমণের সংখ্যা

বিগত একমাসের বেশি সময় ধরে বেশ খানিকটা স্বস্তি বজায় রয়েছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ওমিক্রন আক্রান্তের সংখ্যা একটু চিন্তা বাড়ালেও সার্বিকভাবে দেশের পরিসংখ্যান নিয়ন্ত্রণে রয়েছে। আজ দেশের দৈনিক সংক্রমণ ৭ হাজারের নীচে রয়েছে এবং কমেছে মৃত্যুও। এদিকে ধীরে ধীরে বাড়ছে টিকাকরণের হার। তবে এখনো পর্যন্ত সতর্কতামূলক পদক্ষেপ অবলম্বন করছে কেন্দ্র এবং রাজ্য সরকার গুলি। কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সংক্রমণ যে পরবর্তী ক্ষেত্রে বাড়তে পারে তার আশঙ্কাও রয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী আজ দেশের ভাইরাস আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৬৩ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ১৩২ জনের। সব মিলিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩…
Read More
গোটা উত্তর ভারতে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রভাব

গোটা উত্তর ভারতে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রভাব

শীতের দেখা নেই দেখা নেই করে বছর শেষে জাকিয়ে পড়ছে শীত৷ কনকনে ঠাণ্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত৷ শৈত্যপ্রবাহের জেরে লাফিয়ে লাফিয়ে নামছে পারদ৷ রাজধানী দিল্লিতে পারদ নেমে গিয়েছে ৩.২ ডিগ্রি সেলসিয়াসে৷ হাড় কাঁপুনি ধরেছে কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে৷ উত্তরপ্রদেশের একাংশেও গত কয়েকদিনে তাপমাত্রা নেমেছে হুড়মুড়িয়ে৷  উত্তর ভারতে শৈত্যপ্রবাহ নিয়ে আবহওয়া বিজ্ঞানী আর কে জেনামণি বলেন, ‘‘বর্তমানে উত্তর ও উত্তর পশ্তিম ভারতে শৈত্যপ্রবাহ চলছে৷ পশ্চিম থেকে ঠান্ডা হাওয়া হু হু করে ঢুকছে৷ যার জেরে রাজস্থানের চুরু, সীকরের মতো বেশ কিছু জায়গায় শূন্যের নীচে পারদ নেমে গিয়েছে৷ অমৃতসর এবং পঞ্জাবেও শূন্য ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা।’’ তবে ২২ ডিসেম্বরের পর থেকে আবহাওয়ায়…
Read More
সময়ের আগেই রাজস্ব আদায়ের লক্ষ্য ছুলো রাজ্য

সময়ের আগেই রাজস্ব আদায়ের লক্ষ্য ছুলো রাজ্য

গত একবছর ধরে রাজ্যে কোভিড সংক্রমন, লকডাউন, অর্থনতিক সংকট বহু কিছুর ঝড় বয়েছে৷ তবুও এতো ঝড়ের মাঝেও সময়ের আগেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে আফগারি দফতর৷ প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবর্ষে ১২ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট রাখা হয়েছিল৷ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই সেই লক্ষ্যমাত্র ছুঁয়ে ফেলে আবগারি দফতর৷ ফলে চলতি আর্থিক বছরের শেষে লক্ষ্যের চেয়ে অনেক বেশি আয় হবে বলেই আবগারি দফতর সূত্রে খবর৷  চলতি অর্থবর্ষে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেশি হলেও তা ২০১৭-১৮ অর্থবর্ষের রেকর্ড ছুঁতে পারবে না। ওই অর্থবর্ষে আবগারি দফতরের সামনে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল ৫৭৮১.৩৮ কোটি টাকা। পরে তা কমিয়ে ৪ হাজার ৭৮৮ কোটি করা হয়। কিন্তু…
Read More
ভোটপর্ব শান্তিপূর্ণ ভাবেই মিটেছে মত মুখ্যমন্ত্রীর

ভোটপর্ব শান্তিপূর্ণ ভাবেই মিটেছে মত মুখ্যমন্ত্রীর

গতকাল পুরসভা ভোট সম্পন্ন হয়েছে কলকাতায়৷ প্রতিবারের মতো বেলা একটু গড়াতেই মিত্র ইনস্টিটিউশনে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোট দিলেন তিনি৷ ভোট দিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছেন৷ স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই উৎসবে সামিল হয়েছেন৷ শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে।" পুরভোটে রিগিং ও ছাপ্পা ভোটের যে অভিযোগ বিরোধীরা সকাল থেকে তুলে আসছেন তা কার্যত উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, লড়াই করতে না পেরে ড্রামা করছে বিরোধীরা৷  এদিন বিকেল চারটে নাগাদ মিত্র ইনস্টিটিউশনে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটে দিয়ে তিনি বলেন, ‘‘১৪৪টি ওয়ার্ডে ভোট হচ্ছে৷ যেখানে যাঁরা লড়াই করতে পারেনি, সেখানেই ড্রামা করছে৷ করতে দিন৷ দু’একটা বিষয়কে বড় করে দেখানোর চেষ্টা করছে৷’’ প্রসঙ্গত, এদিন দুপুরে অভিষেক…
Read More
ওমিক্রনের সংক্রমণ নিয়ে নয়া মত বিশেষজ্ঞদের

ওমিক্রনের সংক্রমণ নিয়ে নয়া মত বিশেষজ্ঞদের

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পর বেশ খানিকটা স্বস্তি ছিল বিশ্ব জুড়ে৷ কিন্তু এবার তৃতীয় ঢেউয়ের আশংঙ্কার মাঝেই চিন্তা বাড়ছে ওমিক্রন সংক্রমণের বাড়তে থাকা সংখ্যা নিয়ে৷ ইউরোপের একাধিক দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে৷ আমেরিকার অধিকাংশ করোনা রোগীই ওমিক্রনে আক্রান্ত৷ ওমিক্রমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটেন৷ ওমিক্রনের এই চোখ রাঙানির মাঝেই মাথাচাড়া দিয়েছে নয়া আতঙ্ক৷ করোনার ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট ডেল্টার সঙ্গে মিলে কি সুপার স্ট্রেন তৈরি করবে অতি সংক্রামক ওমিক্রন? প্রশ্নের জবাবে আশঙ্কার ইঙ্গিত দিলেন টিকা প্রস্তুতকারী সংস্থা মডার্নার প্রধান মেডিক্যাল অফিসার ডঃ পল বার্টন৷ তাঁর কথায়, এটা সম্ভব৷  সম্প্রতি আমেরিকার বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত কমিটির সামনে ডঃ পল বার্টন জানান, যদি…
Read More
বাজাজ আলিয়াঞ্জের নতুন হ্লেথ পলিসি

বাজাজ আলিয়াঞ্জের নতুন হ্লেথ পলিসি

বাজাজ আলিয়াঞ্জ জেনারেল ইন্স্যুরেন্স চালু করল 'হেলথ প্রাইম' রাইডার। এই রাইডারের অধীনে নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদানের জন্য বাজাজ আলিয়াঞ্জ, বাজাজ ফিনসার্ভ হেলথ লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। বাজাজ ফিনসার্ভ হেলথ হল একটি স্বাস্থ্য-প্রযুক্তি সংস্থা যা গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্য তার ২,৫০০টিরও বেশি ল্যাব চেইন এবং ৯০,০০০ ডাক্তারের বিস্তৃত নেটওয়ার্কের সুবিধা দেবে বাজাজ আলিয়াঞ্জের গ্রাহকদের। এই হেলথ প্রাইম রাইডার গ্রাহকদের জন্য ৪টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র কভার করে যথা-টেলি-কনসালটেশন কভার, ডক্টর কনসালটেশন কভার, তদন্ত কভার এবং বার্ষিক প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা কভার। এই সমস্ত সুবিধাগুলি সম্পূর্ণ নগদহীন যা বাজাজ আলিয়াঞ্জের 'কেয়ারিংলি ইয়োরস' অ্যাপের মাধ্যমে সহজেই ব্যবহার করা যেতে পারে। এছাড়াও রাইডারের ৬টি প্ল্যান রয়েছে। ব্যক্তিগত ভিত্তিতে…
Read More
৫০ বছর পর কালী মন্দির উদ্বোধন ঢাকায়

৫০ বছর পর কালী মন্দির উদ্বোধন ঢাকায়

বাংলাদেশ সফরের তৃতীয় দিনে ঐতিহাসিক শ্রী রমনা কালী মন্দিরের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। শুক্রবার একটি ফলক উন্মোচনের মাধ্যমে সংস্কার করা মন্দিরের উদ্বোধন করে  পূজাও দেন তিনি। রাষ্ট্রপতি ১৫-১৭ ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় সফরে রয়েছেন। উল্লেখ্য, ১৯৭১ সালে 'অপারেশন সার্চলাইট'-এর সময় পাকিস্তান সেনাবাহিনী মন্দিরটি ধ্বংস করে দেয়। ঠিক ৫০ বছর পর মন্দিরটি পুনরুদ্ধার ও উদ্বোধন করা হল। যা শুধুমাত্র প্রতীকী নয়, দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তও বটে। বলাবহু্ল্য, বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর আবেদনের কয়েক বছর পর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০০০ সালে সেখানে ভক্তদের পূজা করার অনুমতি দেন। ২০০৪ সালে সেখানে মা কালীর একটি মূর্তি স্থাপন করা হয়।…
Read More
গ্লোবাল স্প্যামের বার্ষিক রিপোর্ট প্রকাশ

গ্লোবাল স্প্যামের বার্ষিক রিপোর্ট প্রকাশ

বার্ষিক গ্লোবাল স্প্যাম রিপোর্টের পঞ্চম সংস্করণ প্রকাশ করল ট্রুকলার । কীভাবে স্প্যাম এবং স্ক্যাম আমাদের সকলকে প্রভাবিত করে তার একটি বিশ্বব্যাপী অধ্যয়ন এই রিপোর্টে প্রকাশ করা হয়েছে৷  ২০২১ সালে স্প্যাম কল দ্বারা প্রভাবিত বিশ্বের শীর্ষ ২০টি দেশের তালিকা এই রিপোর্টে তুলে ধরা হয়েছে। রিপোর্টে দেখা গেছে যে, মহামারী শুধুমাত্র যোগাযোগের আচরণকেই প্রভাবিত করেনি বরং বিশ্বজুড়ে স্প্যাম প্যাটার্ন গুলিকেও প্রভাবিত করেছে। বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ট্রুকলার ৩০০ মিলিয়ন ব্যবহারকারীকে ব্লক এবং ৩৭.৮বিলিয়ন স্প্যাম কল সনাক্ত করতে সাহায্য করেছে। গ্লোবাল স্প্যাম ২০২১-এর রিপোর্ট  অনুসারে, বিক্রয় এবং টেলিমার্কেটিং কলের উল্লেখযোগ্য বৃদ্ধির কারণে ভারত নবম থেকে  চতুর্থ স্থানে উঠে এসেছে। চলতি বছরে জানুয়ারী থেকে অক্টোবরের…
Read More