Durgasree Mitra

690 Posts
মৃ*ত্যুর খাঁড়া নিয়ে শুটিং করেও শেষরক্ষা হল না ভাইজানের

মৃ*ত্যুর খাঁড়া নিয়ে শুটিং করেও শেষরক্ষা হল না ভাইজানের

ফের বড় ক্ষতির সম্মুখীন হলেন অভিনেতা সালমান খান। গত বছর থেকে আতঙ্কে দিন কাটছে সালমানের। লরেন্স বিশ্নোইয়ের তরফ থেকে এসেছে পর পর হুমকি। এমনকি, তাঁর বাড়ির সামনেও হয়েছে গুলিবর্ষণ। জোরদার নিরাপত্তার মধ্যে চলেছিল ‘সিকন্দর’ ছবির শুটিং। চলতি বছর ইদে মুক্তি পায় সেই ছবি। এবার সেই ছবির জন্যই বড় ক্ষতির কবলে পড়লেন বলিউডের ভাইজান। ছবি নিয়ে অনুরাগীদের উত্তেজনা ছিল তুঙ্গে। কিন্তু ছবি মুক্তি পাওয়ার আশানুরূপ ফল করতে পারেনি সেই ছবি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ‘সিকন্দর’। এর মধ্যেই ছবির নির্মাতারা জানালেন, ছবির পাইরেসির কারণেই তাঁদের ৯১ কোটি টাকার লোকসান হয়েছে। মুক্তির কয়েক কয়েক ঘণ্টার মধ্যেই গোটা ছবিটি নেটদুনিয়ায় ফাঁস হয়ে গিয়েছিল।…
Read More
চাকরির দাবিতে ফের সরব হল সারেন্ডার KLO ও লিঙ্কম্যান ওয়েলফেয়ার কমিটি

চাকরির দাবিতে ফের সরব হল সারেন্ডার KLO ও লিঙ্কম্যান ওয়েলফেয়ার কমিটি

চাকরির দাবিতে ফের সরব হল সারেন্ডার KLO ও লিঙ্কম্যান ওয়েলফেয়ার কমিটি। মঙ্গলবার মিছিল করে কোচবিহার জেলা শাসক দপ্তরে পৌঁছে স্মারকলিপি দিলো কমিটির সদস্যরা। জানা গিয়েছে, এদিন জেলা শাসক দপ্তরের সামনে প্রথমে বিক্ষোভ দেখান তারা। এরপর একটি প্রতিনিধি দল জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিটির পক্ষ থেকে জানানো হয়, এর আগেও একাধিকবার স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। প্রশাসন প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ। তাদের কথায়, "তারা জানতে চায় — সরকার আদৌ চাকরি দেবে কিনা?
Read More
উদ্ধার ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা, ধৃত দুই

উদ্ধার ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা, ধৃত দুই

ফের বড় সাফল্য তুফানগঞ্জ থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে শৈলধূকরী মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ২৩০ গ্রাম ইয়াবা ট্যাবলেট সাথে নগদ ৪ লক্ষ টাকা সহ দুই যুবককে গ্রেপ্তার করে। থানা সূত্রে জানা গেছে, ধৃত দুই যুবকের নাম জাহিদুল আলী ও জাহিদুল মণ্ডল। জাহিদুল আলীর বাড়ি সাহেবগঞ্জ থানার সুকারুর কুটি এলাকায়, জাহিদুল মণ্ডলের বাড়ি বলরামপুর মণ্ডলপাড়া এলাকায়। পুলিশ সূত্রে আরও জানা গেছে, গোপন সূত্রে খবর পাওয়ার পরই পুলিশ বলরামপুর শৈলধূকরী মণ্ডলপাড়া এলাকায় ওত পেতে ছিল। জাহিদুল মণ্ডল দীর্ঘদিন ধরে মাদক কারবারে যুক্ত, সে এই চক্রের অন্যতম মূল কারবারি। তার মাদক কারবারের জাল বিভিন্ন এলাকায় ছড়ানো। পুলিশের বহুবারের প্রচেষ্টার করেও বাগে…
Read More
ঘূর্ণাবর্তের জেরে সক্রিয় নিম্নচাপ, চলতি সপ্তাহেও ভারী বৃষ্টির সম্ভাবনা

ঘূর্ণাবর্তের জেরে সক্রিয় নিম্নচাপ, চলতি সপ্তাহেও ভারী বৃষ্টির সম্ভাবনা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে সোমবার রাত থেকে টানা বৃষ্টি চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। ঘূর্ণাবর্তের ফলে মঙ্গলবার ভোরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ফলে বুধবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি আছে কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই। মঙ্গলবার দুই উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানেও…
Read More
রাজাদের দুর্গ দেখতে, যেতে হবে কোন গহীন অরণ্যে?

রাজাদের দুর্গ দেখতে, যেতে হবে কোন গহীন অরণ্যে?

বাঘের ডেরা হিসাবেই পরিচিত এই জায়গা। অসংখ্য বন্যপ্রাণের নিবিড় আশ্রয় যে গহীন অরণ্য, সেখানেই ইতিহাসের স্মারক হয়ে দাঁড়িয়ে প্রাচীন সুবিশাল দুর্গ। ভারতের নানা প্রান্তেই অরণ্যের গভীরে রয়েছে এমন ইতিহাসের খোঁজ। একসময় যে অরণ্য ছিল রাজরাজড়াদের শিকারক্ষেত্র এখন তা-ই পরিণত হয়েছে বন্যপ্রাণের নির্ভয় বিচরণক্ষেত্রে। যার উদ্দেশ্যই হল, বন্যপ্রাণের বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা। এমনই তিন ঠিকানা রয়েছে ভারতে, যেখানে রয়েছে পুরোনো দুর্গও। বান্ধবগড় দুর্গ। ছবি: সংগৃহীত। বান্ধবগড় দুর্গ: মধ্যপ্রদেশের এ অরণ্যের খ্যাতি বাঘের জন্য। উমারিয়া জেলায় বান্ধবগড় জাতীয় উদ্যান লেপার্ড, চিতল, স্পটেড ডিয়ার, ঢোল, গউর, সম্বর, নীলগাই, হায়না, ফোর হর্ন অ্যান্টিলোপ-সহ অজস্র বন্যপ্রাণী এবং কয়েকশো প্রজাতির পাখির আবাসস্থল। এই জঙ্গলেই অবস্থিত প্রাচীন…
Read More
বন্যপ্রাণীর সুরক্ষায় ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে জঙ্গল

বন্যপ্রাণীর সুরক্ষায় ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে জঙ্গল

ডুয়ার্সের সংরক্ষিত জঙ্গলে শুরু হতে চলেছে তিন মাসের নিষেধাজ্ঞা। আগামী ১৬ জুন থেকে বন্ধ হয়ে যাচ্ছে জলপাইগুড়ির গোরুমারা জাতীয় উদ্যান, চাপরামারি অভয়ারণ্য এবং নেওড়া ভ্যালির মতো গুরুত্বপূর্ণ বনাঞ্চল। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে বনদফতরের পক্ষ থেকে। এই সময়টি বন্যপ্রাণী থেকে শুরু করে জঙ্গলের নানা কিট-পতঙ্গের প্রজনন ঋতু হিসেবেই পরিচিত। ফলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও প্রাণীকূলের প্রজনন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতেই প্রতিবছর এই সময় জঙ্গলে মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়। গোরুমারা অভয়ারণ্যের ডিএফও দ্বীজাপ্রতীম সেন জানিয়েছে, “এই তিন মাসে জঙ্গল বন্ধ রাখার মূল উদ্দেশ্য জঙ্গলের পুনর্জীবন ও বন্যপ্রাণীদের নিরাপদ প্রজনন নিশ্চিত করা। তাই এই সময় হাতি সাফারি,…
Read More
আমেদাবাদে বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

আমেদাবাদে বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

বৃহস্পতিবার বিমান দুর্ঘটনার পর শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে পৌঁছান। তিনি সরাসরি দুর্ঘটনাস্থলে যান ও গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। স্থানীয় প্রশাসন ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে তিনি দুর্ঘটনার কারণ, উদ্ধার কাজ সহ ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য নেন। প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করে জানান, নিহতদের পরিবারের পাশে সর্বদা থাকবে কেন্দ্র সরকার। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়েও প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে উদ্ধারকাজ প্রায় সম্পন্ন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে কাজ শুরু করেছে।
Read More
কাজের চাপের মাঝেও মন শান্ত রাখতে জেনে নিন সহজ পরামর্শ

কাজের চাপের মাঝেও মন শান্ত রাখতে জেনে নিন সহজ পরামর্শ

আধুনিক সমাজে কর্মব্যস্ততার দরুন মানুষের মধ্যে ক্লান্তির পরিমাণ বাড়ছে। কাজের চাপের মধ্যেই মনকে শান্ত না রাখতে পারলে একাগ্রতা নষ্ট হয়। বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী শ্রীরাম নেনে হার্টের চিকিৎসক। পেশাগত কারণেই তাঁরও ব্যস্ততা রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে মনকে শান্ত রাখার পাঠ শিখিয়েছেন শ্রীরাম। ভিডিয়োটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘ঝড়ের মধ্যেও শান্ত থাকুন। চাপের মাঝে শান্ত থাকা কঠিন। কিন্তু সেটা পারলে সব কিছুই বদলে যায়।’’ শ্রীরামের কথায়,‘‘ঝড়ের মধ্যেও ধ্যানস্থ থাকতে হবে।’’ অপারেশন থিয়েটারে শ্রীরামের সঙ্গী নাকি তাঁকে বলেছিলেন, ‘‘মনের মধ্যে ঝড় উঠলে তার অভিমুখ নির্ধারণ নিজেকেই ঠিক করতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘হয়তো বুঝতে পারছি, মনের ভিতরটা পুড়ে…
Read More
দুধিয়ায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু যুবকের, শোক ছায়া ফুলবাড়ি এলাকায়

দুধিয়ায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু যুবকের, শোক ছায়া ফুলবাড়ি এলাকায়

তীব্র দাবদাহ থেকে সাময়িক স্বস্তি নিতে বন্ধুদের সঙ্গে দুধিয়ায় স্নান করতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জলপাইগুড়ির ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধর্মতলা গ্রামের বাসিন্দা কৌশিক ঘোষ (বয়স আনুমানিক ২৫) জলে তলিয়ে মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে কৌশিক তার আট বন্ধুকে নিয়ে দুধিয়ার ঝর্ণার জলে স্নান করতে যায়। স্নান চলাকালীন হঠাৎ করেই কৌশিক জলে তলিয়ে যায়। বন্ধুরা সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি শুরু করলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল অভিযান চালায়। তবে বুধবার সন্ধ্যা পর্যন্তও কৌশিকের খোঁজ মেলেনি। অবশেষে বৃহস্পতিবার সকালে কৌশিকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে দেহ ময়নাতদন্তের জন্য…
Read More
গরমে নাজেহাল শহরবাসী! চলতি সপ্তাহে ফের দু’দিন স্কুল বন্ধ রাখার নির্দেশ

গরমে নাজেহাল শহরবাসী! চলতি সপ্তাহে ফের দু’দিন স্কুল বন্ধ রাখার নির্দেশ

রাজ্যজুড়ে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। ভ্যাপসা আবহাওয়ায় জেরবার গোটা পশ্চিমবঙ্গ। সবথেকে বেশি ভোগান্তির শিকার হচ্ছে স্কুলপড়ুয়ারা। তীব্র তাপপ্রবাহের জেরে একাধিক ছাত্রছাত্রীর অসুস্থ হওয়ার খবর মিলেছে রাজ্যের নানা প্রান্ত থেকে। সেই প্রেক্ষিতে ফের স্কুল বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজ নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছেন, "প্রবল তাপপ্রবাহের কথা মাথায় রেখে আগামী ১৩ ও ১৪ জুন রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত বিদ্যালয় বন্ধ থাকবে।" তিনি জানান, ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকটি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরমের প্রভাবে অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে, এমন পরিস্থিতিতে অবিলম্বে ছুটি ঘোষণা করাটা জরুরি হয়ে দাঁড়িয়েছিল। এর আগে গরমের জেরে জুন মাসের…
Read More