Durgasree Mitra

615 Posts
ধসপ্রবণ এলাকা চিহ্নিত NH-10, টানা বৃষ্টিতে বাড়ছে বিপদ, যান চলাচলে সতর্কতা জারি

ধসপ্রবণ এলাকা চিহ্নিত NH-10, টানা বৃষ্টিতে বাড়ছে বিপদ, যান চলাচলে সতর্কতা জারি

টানা বৃষ্টিপাতে ফের বিপদ বাড়ছে শিলিগুড়ি থেকে সিকিমমুখী জাতীয় সড়ক ১০ (NH-10)-এ। সড়কের একাধিক অংশ ধসপ্রবণ হয়ে উঠেছে বলে জানিয়েছে জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন সংস্থা (NHDICL)। সেতি ঝোরা, সেলফি দাড়া, বিরিক দাড়া, লিখুভীর, মেলি ও ভালুখোলা—এই এলাকাগুলি বর্তমানে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। ধসের ফলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে জেসিবি-সহ একাধিক ভারী যন্ত্রপাতি। পাশাপাশি, জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রতিটি বিপদজনক এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে সাথে প্রয়োজনে যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সাধারণ মানুষ ও পর্যটকদের উদ্দেশে প্রশাসনের তরফে অনুরোধ জানানো হয়েছে—রাস্তায় রওনা হওয়ার আগে আবহাওয়া ও রাস্তার পরিস্থিতি ভালোভাবে জেনে তবেই যাত্রা শুরু করুন।
Read More
হিলি ব্লকে পেয়ারা চাষে নতুন দিশা

হিলি ব্লকে পেয়ারা চাষে নতুন দিশা

ভিনরাজ্যে কাজের খোঁজে পাড়ি দেওয়া বহু পরিযায়ী শ্রমিক এবার ফিরছেন নিজেদের মাটিতে। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের লকমা গ্রামে এক নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছেন খাদিমপুর হাইস্কুলের শিক্ষক সমীর কুমার সরকার। তাঁর উদ্যোগেই শুরু হয়েছে এক নীরব সামাজিক বিপ্লব—পেয়ারা চাষ। ২০২২ সালে নিজের জমিতে পরীক্ষামূলকভাবে পেয়ারা চাষ শুরু করেন সমীরবাবু। প্রথম বছরের সাফল্যে অনুপ্রাণিত হয়ে ইতিমধ্যে আটজন ভিনরাজ্যফেরত শ্রমিক এই চাষে যুক্ত হয়েছেন। নির্মাণসাইট ও হোটেলে পরিশ্রম করে কষ্টের জীবন কাটানোর বদলে এখন তাঁরা নিজের গ্রামে আত্মসম্মানের সঙ্গে কাজ করছেন। সমীরবাবুর উদ্যোগে এই বছর প্রায় ২৮০ কুইন্টাল পেয়ারা উৎপন্ন হয়েছে, যার বাজার মূল্য ১৬ লক্ষ টাকার বেশি। এই পেয়ারা এখন রপ্তানি…
Read More
মুম্বইয়ে গিয়ে মনের মানুষের হদিশ পেলেন অভিনেত্রী মিশমি দাস

মুম্বইয়ে গিয়ে মনের মানুষের হদিশ পেলেন অভিনেত্রী মিশমি দাস

লুকোচুরি বিন্দুমাত্র পছন্দ নয় তাঁর। অনেকবার সহ-অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী মিশমি দাসের। কয়েক মাস আগে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে অভিনয়ের সময় রণজয় বিষ্ণুর সঙ্গে নাম জড়ায় অভিনেত্রীর। ডিসেম্বরে সৌরভ দাস ও দর্শনা বণিকের বিয়েতে একসঙ্গে উপস্থিত হওয়ার পর থেকেই এই জল্পনা আরও ঘনীভূত হয়। সব গুঞ্জন নস্যাৎ করে দিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, জীবনে নতুন মানুষ আসলে তিনি নিশ্চয়ই জানাবেন। কথা রাখলেন মিশমি। ইনস্টাগ্রামের পাতায় বিশেষ বন্ধুর সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সদ্য মুম্বই গিয়েছেন মিশমি। আপাতত সেখানেই কাজ করার ইচ্ছা তাঁর। মুম্বইয়েই কি মনের মানুষের হদিশ পেলেন মিশমি! প্রেমিকের নাম সুজন সেনগুপ্ত। কলকাতার ছেলে। কর্মসূত্রে তিনিও মুম্বই…
Read More
আবারও মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের, গ্রেপ্তার ৫

আবারও মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের, গ্রেপ্তার ৫

আবারও মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। পৃথক দুটি থানার যৌথ তৎপরতায় প্রায় ৮০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করা হয়েছে পাঁচজন মাদক কারবারিকে। বাজেয়াপ্ত হয়েছে মোট ৯৫৬ গ্রাম ব্রাউন সুগার। প্রথম অভিযানটি চালানো হয় বৈষ্ণবনগর থানার পুলিশ দ্বারা। গোপন সূত্রে খবর পেয়ে রাতে ১২ নম্বর জাতীয় সড়কের ১৮ মাইল এলাকায় হানা দেয় পুলিশ। হাত বদলের সময় গ্রেফতার করা হয় ছোটন মন্ডল (বাসিন্দা – কালিয়াচক, শুকলালটোলা) সাথে সনাতন মন্ডল (বাসিন্দা – বৈষ্ণবনগর, মন্ডায়)। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ৩৫০ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছোটন জানিয়েছে, সে গোলাপগঞ্জ থেকে মাদক সংগ্রহ করে…
Read More
সাধারণ ধর্মঘটের সমর্থনে উত্তরবঙ্গের চা বাগানে গেট মিটিং, করলাভ্যালীতে শ্রমিকদের জোরালো দাবি

সাধারণ ধর্মঘটের সমর্থনে উত্তরবঙ্গের চা বাগানে গেট মিটিং, করলাভ্যালীতে শ্রমিকদের জোরালো দাবি

চা শ্রমিকদের ন্যায্য অধিকার ও কেন্দ্রীয় সরকারের শ্রমিক নীতির প্রতিবাদে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে শুরু হয়েছে ধারাবাহিক গেট মিটিং। আগামী ৯ জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে এই কর্মসূচির ডাক দিয়েছে চা শ্রমিকদের যৌথ মঞ্চ ‘জয়েন্ট ফোরাম’। এই কর্মসূচির অংশ হিসাবে সোমবার জলপাইগুড়ির করলাভ্যালী চা বাগানের ফ্যাক্টরির সামনে অনুষ্ঠিত হয় এক গেট মিটিং। গেট মিটিংয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রফুল্ল লাকরা, গোবিন ওরাও, ধ্রুবজ্যোতি গাঙ্গুলী, সুনিতা বাগ সহ একাধিক শ্রমিক প্রতিনিধি। বক্তারা অভিযোগ করে, দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা ন্যূনতম মজুরি থেকে বঞ্চিত। চা বাগানে বসবাসকারী পরিবারগুলো এখনও স্থায়ী জমির পাট্টা পাচ্ছেন না। পিএফ, গ্রাচ্যুইটি সংক্রান্ত বিষয়ে হয়রানি চলছে। এই অবস্থায়…
Read More
ময়নাগুড়ির বলবাড়িতে এটিএম লুট: প্রশাসনের নজরে আনায় রাজু রায়কে জেলা পুলিশের সংবর্ধনা

ময়নাগুড়ির বলবাড়িতে এটিএম লুট: প্রশাসনের নজরে আনায় রাজু রায়কে জেলা পুলিশের সংবর্ধনা

বলবাড়িতে দুষ্কৃতীদের এটিএম লুটের ঘটনার সময় সজাগ থেকে পুলিশকে খবর দেওয়ায়, প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো আমবাড়ির বাসিন্দা রাজু রায়কে। সোমবার জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এই সম্মান প্রদান করা হয়। উল্লেখযোগ্যভাবে, চলতি মাসের ১৪ তারিখ রাত প্রায় ১টা নাগাদ ময়নাগুড়ি থানার বলবাড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম বুথ ভেঙে টাকা নিয়ে পালিয়ে যায় একদল দুষ্কৃতী। সেই রাতেই নিজের পরিবারকে নিয়ে ওই পথে বাড়ি ফিরছিলেন রাজু রায়। আচমকা তিনি লক্ষ্য করেন এটিএম কাউন্টারে কিছু অস্বাভাবিক গতিবিধি। সন্দেহ হওয়ামাত্রই তিনি তা ময়নাগুড়ি থানায় জানিয়ে দেন। রাজু রায়ের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত তৎপর হয় জলপাইগুড়ি জেলা পুলিশ। অভিযান চালিয়ে…
Read More
মানসিক স্বাস্থ্য বজায় রাখতে জনপ্রিয় হচ্ছে ‘মিউজিক থেরাপি’

মানসিক স্বাস্থ্য বজায় রাখতে জনপ্রিয় হচ্ছে ‘মিউজিক থেরাপি’

সঙ্গীত পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মানুষের মনে ইতিবাচক প্রভাব বিস্তার করে সঙ্গীত। সময়ের সঙ্গে ব্যস্ত জীবনে অবসাদে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। দৈনন্দিন জীবনের ক্রমবর্ধমান ক্লান্তি এবং ইঁদুরদৌড়ে মনকে শান্ত রাখতে এবং নতুন করে জীবনকে উপভোগ করতে, এখন অনেকেই সঙ্গীতের সাহায্য নিচ্ছেন। সেখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ‘মিউজিক থেরাপি’। ‘মিউজিক থেরাপি’ কী ‘মিউজিক থেরাপি’-তে একজন মনোবিদ ক্লায়েন্টের থেরাপির জন্য সঙ্গীতের সাহায্য নিয়ে থাকেন। কখনও সেখানে বাদ্যযন্ত্র বা তালবাদ্যের সাহায্যও নেওয়া হতে পারে। সঙ্গীতের সঙ্গে মানসিক স্বাস্থ্যের যোগসূত্র সুপ্রাচীন হলেও ‘ক্লিনিক্যাল থেরাপি’ আকারে তার ব্যবহার অপেক্ষাকৃত নবীন প্রয়াস। কাদের প্রয়োজন মিউজিক থেরাপিস্ট চন্দ্রিমা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, যে কেউ…
Read More
জলমগ্ন রাস্তায় মাছ ধরার প্রতিবাদ! ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা

জলমগ্ন রাস্তায় মাছ ধরার প্রতিবাদ! ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা

বর্ষা এখনও ঠিকমতো শুরুই হয়নি, তার আগেই জলমগ্ন গোটা এলাকা। মালদার ইংলিশবাজার ব্লকের যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ যদুপুর মডেল কলোনির বাসিন্দাদের দুর্ভোগ চরমে। এলাকার একমাত্র যাতায়াতের রাস্তা বৃষ্টির প্রথম দফায়ই পরিণত হয়েছে খালে। এই সমস্যার জেরেই গত বছর জলে ডুবে মৃত্যু হয়েছিল এক শিশুর। কিন্তু তবুও প্রশাসনের টনক নড়েনি বলে অভিযোগ। এই সমস্যার প্রতিবাদে অভিনব পথ বেছে নেন স্থানীয়রা। জলমগ্ন রাস্তায় জাল ফেলে প্রতীকী মাছ ধরে তাঁরা। এর মাধ্যমে তাঁরা প্রশাসনের চোখে আঙুল দিয়ে বোঝাতে চান, রাস্তা নয়, যেন তারা এখন জলপথে বাস করছেন। গ্রামবাসী আবেদা খাতুন বলেন, "প্রায় দশ বছর ধরে একই অবস্থা। ভোটের আগে নেতারা এসে…
Read More
রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে আন্তর্জাতিক যোগ দিবস পালন

রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে আন্তর্জাতিক যোগ দিবস পালন

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যের অন্যান্য প্রান্তের মতোই রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে শনিবার পালিত হলো এই বিশেষ দিনটি। হাসপাতালের হলঘরে আয়োজিত হয় যোগা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অংশ নেন হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও এলাকার বহু সাধারণ মানুষ। সকলেই একযোগে বিভিন্ন যোগাভ্যাসে অংশগ্রহণ করেন। শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে নিয়মিত যোগচর্চার গুরুত্বের কথা তুলে ধরেন উপস্থিত সকলে। উদ্যোক্তাদের তরফে জানানো হয়, বর্তমান সময়ে জীবনযাত্রার চাপ ও ব্যস্ততার মাঝে যোগা একমাত্র পথ যা শরীর-মনকে সুস্থ ও সচল রাখতে পারে। এদিনের অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট সমাজসেবী নিতাই মন্ডল বলেন, “বিভিন্ন জায়গার পাশাপাশি আজ রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালেও আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো। মানুষ যেন নিয়মিত যোগাভ্যাসে…
Read More
আন্তর্জাতিক সঙ্গীত দিবসে এক মঞ্চে শেক্সপিয়রের নাটকের ৪০টি চরিত্র

আন্তর্জাতিক সঙ্গীত দিবসে এক মঞ্চে শেক্সপিয়রের নাটকের ৪০টি চরিত্র

২১ জুন আন্তর্জাতিক সঙ্গীত দিবস। ‘কলকাতা ইন্টারন্যাশনাল ইয়ুথ আর্টস ফেস্টিভাল’-এর মঞ্চে গাঁথা হবে সুর ও ছন্দের সাথে নাটকের মেলবন্ধন। এদিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের মঞ্চে তুলে ধরা হবে উইলিয়াম শেক্সপিয়রের নাটকের ৪০টি চরিত্র। কল্পবিজ্ঞানের উপর ভর করে তৈরি মিউজিকাল-এর চিত্রনাট্যে, একদল বিজ্ঞানী ‘টাইম ট্রাভেল’ নিয়ে কাজের উদ্যোগী হন। কিন্তু তাঁরা একটি ভুল করে ফেলায় সেই জায়গায় চলে আসে শেক্সপিয়রের একাধিক নাটকের চরিত্রেরা। অনুষ্ঠানের কিছুটা সরাসরি মঞ্চস্থ করা হবে। কিছুটা আগে থেকেই শুটিং করা, যা মঞ্চের পর্দায় তুলে ধরা হবে। অনুষ্ঠানের ভাবনা নিয়ে শিল্পী রাজীব চক্রবর্তী বলেন, “দেড় বছর আগে থেকে এই ভাবনা আমাদের। ৪০টি চরিত্র এক জায়গায় এলে কী হতে…
Read More