Durgasree Mitra

615 Posts
জেলা পরিষদের ভবনে আ*গুন, গুরুত্বপূর্ণ নথিপত্র ঝুঁকিতে

জেলা পরিষদের ভবনে আ*গুন, গুরুত্বপূর্ণ নথিপত্র ঝুঁকিতে

মঙ্গলবার মালদহ জেলা পরিষদে প্রশাসনিক ভবনের চার তলায় হঠাৎই ধোঁয়া ও আগুন দেখতে পান কর্মীরা। মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। জানা গিয়েছে, জেলা পরিষদের চতুর্থ তলায় রয়েছে ইঞ্জিনিয়ারিং সেকশন। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল বলে সূত্রের খবর। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট অথবা এসি মেশিনে ত্রুটিকে কারণ হিসেবে মনে করা হচ্ছে। দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে জেলা পরিষদের সচিব সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু…
Read More
২৩ বছর পর ভারতে ফিরছে দাবার বিশ্বকাপ, ফিডের ঘোষণা

২৩ বছর পর ভারতে ফিরছে দাবার বিশ্বকাপ, ফিডের ঘোষণা

২৩ বছর পর ফের ভারতে অনুষ্ঠিত হতে চলেছে দাবার বিশ্বকাপ। শেষবার ২০০২ সালে এই প্রতিযোগিতা হয়েছিল ভারতের মাটিতে। দীর্ঘ বিরতির পর আবার এই মর্যাদাপূর্ণ আসর ফিরছে দেশে—সোমবার এমনটাই ঘোষণা করেছে আন্তর্জাতিক দাবা সংস্থা ‘ফিডে’। ফিডে জানিয়েছে, এবারের বিশ্বকাপ ৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। যদিও এখনো পর্যন্ত কোন শহরে প্রতিযোগিতা হবে, তা চূড়ান্ত হয়নি। তবে দাবা মহলের ধারণা, প্রতিযোগিতা আয়োজিত হতে পারে দক্ষিণ ভারতের কোনও শহরে। এর আগে চেন্নাইয়ে দাবার অলিম্পিয়াড সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল, এবং ভারতের বহু গ্র্যান্ড মাস্টারও দক্ষিণ ভারত থেকেই উঠে এসেছেন। সেই কারণে চেন্নাইয়ে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।
Read More
বাংলার শ্রাবণের প্রথম সোমবারে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড়

বাংলার শ্রাবণের প্রথম সোমবারে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড়

বাংলা শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে আজ সকাল থেকেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের শ্রী শ্রী বুড়াকালী মাতার মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। প্রতি বছরের মতো এবছরও ভোর থেকেই বহু নারী-পুরুষ শিবলিঙ্গে জল ঢালার উদ্দেশ্যে পুণ্যার্থীর ভিড়ে হাজির হন মন্দির প্রাঙ্গণে। শ্রাবণ মাসে শিব পুজোর বিশেষ মাহাত্ম্যের কথা মাথায় রেখেই এই আয়োজন। একদিকে ধর্মীয় উৎসাহ, অন্যদিকে ভক্তির আবেগ—দুই মিলে মন্দির চত্বর জুড়ে তৈরি হয় এক মনোরম পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকেও পর্যাপ্ত নিরাপত্তা এবং শৃঙ্খলার ব্যবস্থা করা হয়েছে। এইভাবে ধর্মীয় ভাবগম্ভীরতায় মগ্ন হয়ে ভক্তরা শ্রাবণের প্রথম সোমবার পালন করলেন বুড়াকালী মাতার আশীর্বাদ নিয়ে।
Read More
ওজন কমাতে রোজের ডায়েটে রাখুন তিসি বীজ

ওজন কমাতে রোজের ডায়েটে রাখুন তিসি বীজ

একটা সময় ছিল, যখন তিসির তেলে বহু খাবারই রান্না করা হত। তিসি বা ‘ফ্ল্যাক্স সিড’-এ ভালো মানের ফ্যাট, অ্যান্টি অক্সিড্যান্ট, প্রোটিন ও ফাইবার থাকে। পুষ্টিবিদদের মতে, তিসি খেলেও ওজন কমে। তবে শুধু বীজ খেলে হবে না। ওজন কমানোর জন্য চাই নিয়মমাফিক খাদ্যাভ্যাস। রইল তিন পদ্ধতি। তিসির স্মুদি একমুঠো তিসির বীজ, এক কাপ কাঠবাদামের দুধ, একটি পাকা কলা এবং বেদানা বা স্ট্রবেরি নিয়ে তা ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। এরপর গ্লাসে ঢেলে উপরে বেদানা বা স্ট্রবেরি ছড়িয়ে খেয়ে নিন। রোজ সকালে খেলে ওজন কমবে। তিসির ওট্মিল আধ কাপ রোল্ড ওট্সের সঙ্গে ১ চামচ তিসির বীজ, ১ চামচ কাঠবাদাম বা…
Read More
ভুল ইনজেকশন কাণ্ডে বালুরঘাটে সিপিএম-বিজেপির বি*ক্ষো*ভ

ভুল ইনজেকশন কাণ্ডে বালুরঘাটে সিপিএম-বিজেপির বি*ক্ষো*ভ

বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল ইনজেকশন দেওয়ার ঘটনা। শুক্রবার রাতে হাসপাতালের প্রসূতি বিভাগে অন্তত ৮-১০ জন প্রসূতিকে ইনজেকশন দেওয়ার পর তাঁদের শরীরে কাঁপুনি, শ্বাসকষ্ট সহ প্রবল অস্বস্তির মতো উপসর্গ দেখা দেয়। অভিযোগ, এই ঘটনার জেরে এক সদ্যোজাত মায়ের মৃত্যু হয়েছে। হাসপাতালে মুহূর্তে ছড়িয়ে পড়ে উত্তেজনা। অসুস্থ প্রসূতিদের মধ্যে দু’জনকে রাতেই সিসিইউতে স্থানান্তর করা হয়। রোগীর পরিবারদের অভিযোগ, তারা প্রতিবাদ জানাতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের বাইরে বের করে দেন। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুদীপ দাস, চিকিৎসক দল এবং পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে প্রশ্ন উঠছে, কীভাবে এত বড় গাফিলতি ঘটল রাজ্যের…
Read More
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ, কোচবিহারে ফের ভাঙন

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ, কোচবিহারে ফের ভাঙন

আবারও কোচবিহার জেলায় বিজেপিতে ভাঙন। এবার সীতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তাপস রায় বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শনিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করে।যোগদান পর্বে উপস্থিত ছিলো তৃণমূলের অন্যান্য জেলা নেতৃত্বও। যোগদান করে তাপস রায় বললে, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখে অনুপ্রাণিত। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত।" এদিনের এই যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। তৃণমূল শিবির এই ঘটনাকে ‘উন্নয়নের পক্ষে রায়’ বলে ব্যাখ্যা করছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এ নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া…
Read More
ডায়না সেতুতে হাতি দেখতে পর্যটকদের ভিড়

ডায়না সেতুতে হাতি দেখতে পর্যটকদের ভিড়

জঙ্গল সাফারি সাময়িকভাবে বন্ধ থাকায় এখন পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে নাগরাকাটার ডায়না সেতু। প্রতিদিনই এই সেতু থেকে হাতি দেখার জন্য ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ডায়না সেতুর ওপর দাঁড়িয়ে হাতি দেখেছেন অসংখ্য পর্যটক। অনেকেই দূর থেকে মোবাইল ও ক্যামেরায় ছবি তুলেছেন, কেউ কেউ রাস্তার ধারে গাড়ি থামিয়ে চোখের সামনে বন্যপ্রাণ দেখার অভিজ্ঞতায় মুগ্ধ হয়েছে। জানা গিয়েছে, প্রায় দিনই সেন্ট্রাল ডায়নার জঙ্গল থেকে একটি ২০-২৫টি হাতির দল, যার মধ্যে হস্তিশাবকও রয়েছে, ডায়না নদীর ধারে জল খেতে আসে। এরপর নদীর চরে প্রায় ঘণ্টা দুয়েক সবুজ ঘাস উপর দিয়ে তারা ধীরে ধীরে জঙ্গলের দিকে ফিরে…
Read More
ফের ট্রেনের ধা*ক্কা*য় হাতির ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু

ফের ট্রেনের ধা*ক্কা*য় হাতির ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু

আবারও ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল তিনটি হাতি। বৃহস্পতিবার রাত প্রায় একটা নাগাদ ঝাড়গ্রাম থেকে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেস বাঁশতলা স্টেশনের কাছে পৌঁছতেই ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, সেই সময় রেললাইনের কাছাকাছি জঙ্গলে বন দপ্তর ও হুলা পার্টির সদস্যরা হাতি তাড়ানোর কাজ করছিলো। ঠিক সেই সময় এক বয়স্ক হাতি ও দুটি শাবক রেললাইনের ওপর উঠে পড়ে। ট্রেন চালক ব্রেক কষার আগেই ট্রেনটি হাতিগুলিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনটি হাতির। পরে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও রেল দপ্তরের প্রতিনিধিরা। রেল চলাচলও কিছু সময়ের জন্য বন্ধ থাকে। এই ঘটনা ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তাদের অভিযোগ, বারবার এমন দুর্ঘটনা ঘটছে, অথচ…
Read More
মন্ত্রীর গড়ে একুশে জুলাইয়ের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম হরিশ্চন্দ্রপুর

মন্ত্রীর গড়ে একুশে জুলাইয়ের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম হরিশ্চন্দ্রপুর

একুশে জুলাইয়ের প্রচার ঘিরে উত্তেজনা চরমে মালদার হরিশ্চন্দ্রপুরে। তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র একটি ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনাটি ঘটে গভীর রাতে, হরিশ্চন্দ্রপুর সদর এলাকার একটি ব্যাংকের পাশে। সকালবেলা স্থানীয়রা দেখতে পান যে ব্যানার ছেঁড়া অবস্থায় রয়েছে। উল্লেখ্য, ব্যানারটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, তার নিচে ছিল আইএনটিটিইউসি জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার ও ব্লক সভাপতি সাহেব দাসের নাম। ব্যানারটি তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ২১শে জুলাই কলকাতায় শহিদ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রচারের জন্য লাগানো হয়েছিল। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় বিরোধীদের দায়ী করা হয়েছে। অভিযোগ, পরিকল্পনা করেই এই ব্যানার ছেঁড়া হয়েছে। যদিও বিরোধী শিবির থেকে পাল্টা…
Read More
একই রাতে পোস্ট অফিস ও ব্যাঙ্কে চুরির চেষ্টা

একই রাতে পোস্ট অফিস ও ব্যাঙ্কে চুরির চেষ্টা

একই রাতে একই বিল্ডিংয়ে অবস্থিত পোস্ট অফিস ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির চেষ্টা কুমারগঞ্জের গোপালগঞ্জে। অফিস খোলার সময় পোস্ট অফিস ও ব্যাংকের কর্মীরা এসে দেখেন, জানালা ও গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে। ভিতরে ঢুকে দেখা যায়, পোস্ট অফিসের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে ভল্টের টাকা চুরি করতে পারেনি দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দা শেখর রায় বলেন, “এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। কে বা কারা এই চুরির চেষ্টা চালাল, সে বিষয়ে এখনও স্পষ্ট নয়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Read More