Durgasree Mitra

500 Posts
লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, দুমড়ে-মুচড়ে গেল স্কুলবাস

লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, দুমড়ে-মুচড়ে গেল স্কুলবাস

তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় মঙ্গলবার সকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রেললাইন পার হওয়ার সময় একটি স্কুলবাসকে ধাক্কা মারে দ্রুতগামী ট্রেন। ঘটনায় অন্তত ২ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গেছে, আরও ৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। ঘটনাটি ঘটে সেমাঙ্গুপ্পান এলাকার একটি লেভেল ক্রসিংয়ের কাছে। সকাল প্রায় ৭টা নাগাদ মাত্র ৫ জন পড়ুয়াকে নিয়ে একটি স্কুলবাস লেভেল ক্রসিং পার হচ্ছিল। সেই সময় একটি ট্রেন এসে সরাসরি ধাক্কা মারে বাসটিকে। ট্রেনের গতিবেগ এতটাই বেশি ছিল যে, ধাক্কা লেগে বাসটি প্রায় ৫০ মিটার দূরে ছিটকে যায়। বাসটি দুমড়ে-মুচড়ে যায়, ঘটনাস্থলেই গুরুতর জখম হন পড়ুয়ারা।…
Read More
চা বাগানে চিতাবাঘ ধরা পড়ায় স্বস্তিতে শ্রমিকরা, নজরদারি বাড়াচ্ছে প্রশাসন

চা বাগানে চিতাবাঘ ধরা পড়ায় স্বস্তিতে শ্রমিকরা, নজরদারি বাড়াচ্ছে প্রশাসন

ডুয়ার্সের ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে ফের দেখা মিলল চিতাবাঘের। তবে এবার বনদপ্তরের পাতানো খাঁচাতেই ধরা পড়ল বন্যপ্রাণীটি। মঙ্গলবার সকালে খাঁচা থেকে চিতাবাঘের গর্জন শুনে খাঁচা বন্দি হয়েছে চিতা জানতে পারে স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা জানান, সকালবেলায় চা বাগানের এক কোণে রাখা খাঁচার ভেতর চিতাবাঘটিকে ছোটাছুটি করতে দেখেন তাঁরা। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে, বহু মানুষ ভিড় জমান বাঘটি দেখতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। তাঁরা চিতাবাঘটিকে খাঁচা সহ উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তর সূত্রে জানা গেছে, চিতাবাঘটিকে শারীরিক পরীক্ষার পর পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চা বাগানে চিতাবাঘ ধরা পড়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শ্রমিকরা। গত কয়েক…
Read More
শুভম কুমারের অমরনাথ যাত্রা: মায়ের আশীর্বাদে একা পায়ে হেঁটে বরফানীর পথে

শুভম কুমারের অমরনাথ যাত্রা: মায়ের আশীর্বাদে একা পায়ে হেঁটে বরফানীর পথে

বর্তমানে জম্মু-কাশ্মীরে চলছে বার্ষিক অমরনাথ যাত্রা, আর সেই যাত্রার পথে দেখা যাচ্ছে একের পর এক অনুপ্রেরণাদায়ক গল্প। কেউ সাইকেলে, কেউ দলবেঁধে, আবার কেউ একা — সবাই বাবা বরফানীর দর্শনের জন্য এগিয়ে চলেছে। সেই তালিকায় এবার নাম লেখালো শুভম কুমার, জম্মুর তোপশেরখানিয়া এলাকার এক তরুণ, যিনি একা ও সম্পূর্ণ পায়ে হেঁটে অমরনাথ যাত্রায় বেরিয়ে পড়েছে। সে পৌঁছেছে উধমপুর, যেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান – "একা বেরিয়েছি বাবা অমরনাথের দর্শনের উদ্দেশ্যে ও সম্পূর্ণ হাঁটতে হাঁটতেই যাবো।" সে আরও জানায়, এর আগেও সে কেদারনাথ ধামে পায়ে হেঁটে গিয়েছে এবার বাবা বরফানীর টানে আবার পথে নেমেছে শুভম কুমার। শুভম আরো জানাই, "পরিবার…
Read More
দশ দিন পর খুলল কসবার সাউথ কলকাতা ল’ কলেজ, শুরু ফর্ম ফিলআপ

দশ দিন পর খুলল কসবার সাউথ কলকাতা ল’ কলেজ, শুরু ফর্ম ফিলআপ

দক্ষিণ কলকাতার কসবার সাউথ কলকাতা ল’ কলেজে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দশ দিন পর অবশেষে খুলল কলেজ ক্যাম্পাস। আদালতের নির্দেশ মেনে ও কড়া নিরাপত্তার মধ্যে সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে পরীক্ষার ফর্ম ফিলআপ প্রক্রিয়া। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আজ কোনও ক্লাস হবে না। শুধুমাত্র ফর্ম ফিলআপ চলবে দুপুর ২টো পর্যন্ত। মঙ্গলবার থেকে স্নাতকোত্তর স্তরের ক্লাস শুরু হবে। ঘটনার পর কলেজে নতুন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগের নিরাপত্তা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যা এদিন থেকেই কার্যকর হয়েছে। নির্দেশ অনুসারে কলেজের ইউনিয়ন রুম আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রতিটি শিক্ষার্থী ও অধ্যাপকের কলেজে প্রবেশের সময়…
Read More
সবুজ প্রযুক্তির পথে ভারত: সুরাটের বাস ডিপো দেশের জন্য দৃষ্টান্ত

সবুজ প্রযুক্তির পথে ভারত: সুরাটের বাস ডিপো দেশের জন্য দৃষ্টান্ত

পরিবেশবান্ধব গণপরিবহণ ব্যবস্থার পথে এক বড় পদক্ষেপ নিল সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশন। গুজরাতের সুরাটের অলথানে দেশের প্রথম সৌরচালিত স্মার্ট বাস ডিপোর উদ্বোধন করা হয়েছে। এই আধুনিক বাস ডিপো নির্মাণে খরচ হয়েছে প্রায় ₹১.৬ কোটি টাকা। সৌরশক্তি নির্ভর এই ডিপো পরিবেশ সংরক্ষণের পাশাপাশি আর্থিক সাশ্রয়ও নিশ্চিত করবে। হিসেব বলছে, এই উদ্যোগের ফলে বছরে প্রায় ₹৬.৫৬ লক্ষ টাকা সাশ্রয় হবে বিদ্যুৎ খাতে। স্মার্ট প্রযুক্তি ও টেকসই শক্তির সংমিশ্রণে তৈরি এই বাস ডিপো দেশের অন্যান্য শহরের জন্য দৃষ্টান্ত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুরাট কর্পোরেশনের এই উদ্যোগ পরিবেশবান্ধব পরিকাঠামোর দিকেও এক দৃঢ় পদক্ষেপ।
Read More
উল্টোরথে ধর্মীয় আবহে দিঘা, নিরাপত্তা ও প্রস্তুতিতে জোর প্রশাসনের

উল্টোরথে ধর্মীয় আবহে দিঘা, নিরাপত্তা ও প্রস্তুতিতে জোর প্রশাসনের

একদিকে ভক্তদের জন্য পুণ্যস্নান, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আচারবিধি, অন্যদিকে কড়া নিরাপত্তা ও চিকিৎসা পরিকাঠামো—সব মিলিয়ে শনিবারের উল্টোরথ উৎসব ঘিরে দিঘা হয়ে উঠছে এক ধর্মীয় - সাংস্কৃতিক মহামঞ্চ। মূল রথের মতোই এবারে উল্টোরথেও ভক্তদের ঢল নামবে বলেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পূর্বাভাস। সেই অনুযায়ী চলছে সর্বোচ্চ স্তরের প্রস্তুতি। শনিবার দুপুরে গড়াতে পারে রথের চাকা। তার আগে সকাল থেকেই শুরু হবে রথযাত্রা সংক্রান্ত আচারবিধি, ভোগ নিবেদন ও ভক্তদের সমাগম। বিকেল চারটেয় সম্পন্ন হবে রথ টানার পর্ব। বাঁশের ব্যারিকেড ঘেরা এলাকায় দাঁড়িয়ে রথের রশিতে টান দিতে পারবেন ভক্তরা। শুক্রবারই মাসির বাড়ির সামনে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়েছে…
Read More
চলন্ত ট্রেনে এটিএম! অনন্য উদ্যোগ ভারতীয় রেলের

চলন্ত ট্রেনে এটিএম! অনন্য উদ্যোগ ভারতীয় রেলের

যাত্রীদের জন্য আরও এক অভিনব পরিষেবা নিয়ে এলো ভারতীয় রেল। এবার চলন্ত ট্রেনেই টাকা তোলার ব্যবস্থা! সেন্ট্রাল রেলওয়ের আওতাধীন মুম্বই - মানমাদ পঞ্চবটী এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে বসানো হচ্ছে অটোমেটেড টেলার মেশিন (এটিএম)। এক বেসরকারি ব্যাঙ্কের সহযোগিতায় এই পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনের প্যান্ট্রি কারের অংশেই থাকবে এই এটিএম। ইতিমধ্যেই একটি রেক মানমাদ ওয়ার্কশপে নিয়ে গিয়ে সেখানে এটিএম বসানোর কাজ শুরু হয়েছে। দীর্ঘ ট্রেনযাত্রার পর যাত্রীদের যাতে গন্তব্যে পৌঁছে এটিএম খুঁজতে না হয়, সেই ভাবনা থেকেই এই অভিনব পরিকল্পনা। সেন্ট্রাল রেলে জানিয়েছেন, ‘‘এটিএম-এর সুরক্ষার জন্য থাকবে সর্বক্ষণের জন্যে সশস্ত্র প্রহরী। পাশাপাশি যন্ত্রটি যাতে নির্বিঘ্নে কাজ…
Read More
দুর্গাপুজোর আগে মূর্তি তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

দুর্গাপুজোর আগে মূর্তি তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন। তারপরেই ঢাকের বোল, কাঁসরের ধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হবে বাংলার আকাশ-বাতাস। শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব—শারদীয়া দুর্গাপুজো। শহর হোক বা মফস্বল, সর্বত্র এখন উৎসবের আমেজ। সেই আঁচ এসে লেগেছে শিল্পী পাড়াতে। ইতিমধ্যেই শহরের কুমোরটুলি, গহনাশিল্পীদের কারখানায় শুরু হয়ে গিয়েছে যুদ্ধকালীন তৎপরতা। সময়ের সাথে লড়াই করে প্রতিমা ও গহনার কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় শিল্পীরা। বালুরঘাটের এক জনপ্রিয় মৃৎশিল্পী পাপাই পাল জানান— “সময় খুবই কম। হাতে গোনা দিন। এখন সকাল-সন্ধ্যা নয়, বলতে গেলে রাত-দিন এক করে কাজ করছি। একটার পর একটা অর্ডার, প্রতিমা গড়ে সময়ের মধ্যে মণ্ডপে পৌঁছে দিতে হবে।” শুধু প্রতিমা নয়, দেবী দুর্গার রূপকে…
Read More
ভয়াবহ পথ দুর্ঘটনা, গুরুতর জখম একাধিক ব্যক্তি

ভয়াবহ পথ দুর্ঘটনা, গুরুতর জখম একাধিক ব্যক্তি

এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল কোচবিহার। কোচবিহার শহর থেকে পুন্ডিবাড়ির দিকে যাওয়ার পথে একটি চারচাকা পিকআপ ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে গিয়ে ধাক্কা মারে তিনটি টোটোতে। এরপরই গাড়িটি গিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে একটি দোকানে। এই ঘটনায় রাস্তায় থাকা একাধিক পথচারী ও টোটো যাত্রী আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোচবিহার এম.জে.এন মেডিকেল কলেজ ও হাসপাতালে। আহতদের মধ্যে অন্যতম উত্তম বর্মন, যিনি নিজেও দুর্ঘটনার শিকার। হাসপাতালে শুয়ে তিনি জানান, “পিকআপ ভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ওপর উঠে যায়। ঘটনায় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলাম সেই মুহূর্তের মধ্যে সব শেষ…
Read More
প্রেমের ফাঁদে ফেলে পাচারের চেষ্টার অভিযোগে আটক যুবক

প্রেমের ফাঁদে ফেলে পাচারের চেষ্টার অভিযোগে আটক যুবক

প্রেমের সম্পর্কের ছলে এক মহিলাকে কেরালায় পাচারের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় কোচবিহার শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (NBSTC) বাস টার্মিনাস এলাকায়। অভিযুক্ত যুবকের নাম এজাউল হক। তাকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেয়। জানা গেছে, বামনহাটের বাসিন্দা বছর ২৪-এর এক বিবাহিতা মহিলা, যার শ্বশুরবাড়ি মাথাভাঙ্গায়, কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এজাউলের সঙ্গে পরিচিত হন। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কেরালায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। মহিলাও প্রথমে রাজি হয়ে যান। তবে এই পরিকল্পনার কথা জানতে পারেন মহিলার বৌদি। সন্দেহ হওয়ায় সেই মহিলার মোবাইল ফোন নিজের…
Read More