Durgasree Mitra

500 Posts
শুক্রের রহস্য ভেদে ১৬+ বৈজ্ঞানিক যন্ত্র নিয়ে যাচ্ছে শুক্রযান

শুক্রের রহস্য ভেদে ১৬+ বৈজ্ঞানিক যন্ত্র নিয়ে যাচ্ছে শুক্রযান

চাঁদের পর এবার শুক্রগ্রহকে লক্ষ্য করছে ভারত। দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) প্রস্তুতি নিচ্ছে বহু প্রতীক্ষিত ‘শুক্রযান-১’ (Venus Orbiter Mission) উৎক্ষেপণের। আগামী ২০২৮ সালের মার্চ মাসে দক্ষিণ ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দেবে এই মহাকাশযান। সফল হলে, এটি হবে ভারতের প্রথম শুক্র অভিযান। যা মহাকাশ গবেষণায় দেশকে পৌঁছে দেবে এক নতুন অধ্যায়ে। ইসরো সূত্রে জানা গেছে, LVM-3 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে শুক্রযান। প্রায় ১১২ দিনের দীর্ঘ যাত্রা শেষে ১৯ জুলাই ২০২৮-এ শুক্রগ্রহের কক্ষপথে পৌঁছবে মহাকাশযানটি। এরপর বিশেষ প্রযুক্তি ‘aerobraking’ ব্যবহার করে ২০০ কিমি × ৬০০ কিমির বিজ্ঞান কক্ষপথে স্থাপন করা হবে। এই অভিযানের লক্ষ্য…
Read More
দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি নারী সমন্বয় কমিটির

দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি নারী সমন্বয় কমিটির

রাজ্যে যে রাজনৈতিক দল তাদের দাবি পূরণ করবে, আসন্ন বিধানসভা নির্বাচনে সেই দলকেই পূর্ণ সমর্থন জানানো হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে সংগঠন—এমনই হুঁশিয়ারি দিল এক্স কেএল ও লিংক ম্যান নারী সমন্বয় কমিটি। রাজগঞ্জ ব্লক কমিটি পুনর্গঠনের পর এই বার্তা দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট জ্যোৎস্না রায়। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ভোটপাড়া এলাকায় কার্তিক রায়ের বাড়িতে অনুষ্ঠিত হয় এক বৈঠক। সেখানে ব্লক কমিটি গঠন নিয়ে দীর্ঘ আলোচনা হয়। অবশেষে ব্লক সভাপতি হিসেবে কার্তিক রায়ের নাম ঘোষণা করা হয়। মোট ৪০ জন সদস্যকে নিয়ে নতুন কমিটি গড়ে ওঠে। কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যোৎস্না রায় স্পষ্ট ভাষায় জানান, “উত্তরবঙ্গে কোনো…
Read More
হাতির দাঁত ও চিতাবাঘের দাঁত সহ গ্রেপ্তার দম্পতি

হাতির দাঁত ও চিতাবাঘের দাঁত সহ গ্রেপ্তার দম্পতি

ফের সাফল্যের নজির গড়ল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। বিশেষ অভিযানে হাতির দাঁত ও চিতাবাঘের দাঁত সহ কোচবিহারের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, অভিযানে উদ্ধার হয়েছে তিন টুকরো হাতির দাঁত (ওজন আনুমানিক ২ কেজি), চিতাবাঘের চারটি দাঁত ও একটি ছোট গাড়ি। গ্রেফতার হওয়া দম্পতির নাম পরিমল দে ও তার স্ত্রী দেবযানী দে। তারা কোচবিহার জেলার কোতোয়ালি থানার ঝিনাইডাঙ্গা এলাকার বাসিন্দা। দেবযানী পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। ধৃত পরিমল এর আগেও অস্ত্র আইনে গ্রেপ্তার হয়েছিল বলে বন দপ্তর সূত্রে খবর। জানা গিয়েছে, জলদাপাড়া সংলগ্ন সোনাপুর এলাকা থেকে অভিযুক্তদের পাকড়াও করা হয়।
Read More
আমবাড়ি ক্যানেলে বি*পদজনক এলাকায় স্নানে মেতে যুবকরা, বাড়ছে দু*র্ঘটনার আ*শঙ্কা

আমবাড়ি ক্যানেলে বি*পদজনক এলাকায় স্নানে মেতে যুবকরা, বাড়ছে দু*র্ঘটনার আ*শঙ্কা

জীবন নিয়ে ছেলেখেলা করছে কয়েকজন যুবক। আমবাড়ি ক্যানেলের বিপদজনক এলাকায় নির্দ্বিধায় সাঁতার কাটতে ও স্নান করতে দেখা যাচ্ছে তাদের। এলাকাবাসীর দাবি, প্রতিদিনই বহু যুবককে এইভাবে ক্যানেলের জলে ঝাঁপ দিতে দেখা যায়। অথচ এই ক্যানেলের স্রোত প্রবল ও গভীর, ফলে যেকোনো মুহূর্তেই ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। স্থানীয়দের আশঙ্কা, এভাবে অযত্নে ও অসতর্কভাবে ক্যানেলে নামলে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটতে সময় লাগবে না। ইতিমধ্যেই অতীতে এই ক্যানেলে বহু দুর্ঘটনা ঘটেছে বলেও অভিযোগ তাদের। তবে প্রশাসনের উদাসীনতার কারণে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। কোনো ধরনের সতর্কতামূলক সাইনবোর্ড বা নজরদারির ব্যবস্থা চোখে পড়ছে না। ফলে প্রশ্ন উঠছে, কেন প্রশাসন বিপদ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে…
Read More
জলপাইগুড়িতে ফের খাঁচাবন্দি চিতাবাঘ, আতঙ্কের মধ্যেই স্বস্তি

জলপাইগুড়িতে ফের খাঁচাবন্দি চিতাবাঘ, আতঙ্কের মধ্যেই স্বস্তি

বুধবার সকালে ফের ধরা পড়ল চিতাবাঘ। বানারহাট থানার অন্তর্গত আংড়াভাষা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি চা বাগানের গাড়া লাইনের ১৭ নম্বর সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় আটকা পড়ে পূর্ণবয়স্ক ওই চিতাবাঘ। ঘটনায় এলাকাজুড়ে কিছুটা স্বস্তি। স্থানীয় সূত্রে জানা যায়, গতকালও একই খাঁচায় ধরা পড়েছিল একটি চিতাবাঘ। দু’দিনে টানা দুটি চিতা বন্দি হওয়ায় মানুষের আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাঘটিকে উদ্ধার করে। আপাতত সেটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে দপ্তর সূত্রে খবর।
Read More
মেয়র পারিষদ পদ থেকে বহি*ষ্কার শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবণী দত্ত

মেয়র পারিষদ পদ থেকে বহি*ষ্কার শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবণী দত্ত

শিলিগুড়ি পুর নিয়মের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবণী দত্তকে মেয়র পারিষদ পদ থেকে বহিষ্কার করল শিলিগুড়ি পুরবোর্ড। মঙ্গলবার শিলিগুড়ি পুর নিয়মের সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান মেয়র গৌতম দেব। অভিযোগ, রবিবার গভীর রাতে বেসামাল অবস্থায় শিলিগুড়ির রাজীব মোড় এলাকায় গোলমাল পাকান কাউন্সিলার শ্রাবণী দত্ত। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশের অভিযোগ কাউন্সিলার তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও মারধরের ঘটনাতেও তিনি জড়িত। এই ঘটনার প্রতিবাদে সরব হন তৃণমূলের স্থানীয় সমর্থকরাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। মাঝরাতে অশান্ত এলাকা পরিদর্শনে যায় মেয়র গৌতম দেবও। সোমবার সকাল থেকেই ফের উত্তপ্ত হয়ে ওঠে রাজীব মোড় এলাকা। ক্ষুব্ধ…
Read More
ওভারস্পিড নিয়ে বিতর্কিত সেনার গাড়ি

ওভারস্পিড নিয়ে বিতর্কিত সেনার গাড়ি

মঙ্গলবার ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে রওনা হওয়া সেনার একটি গাড়ি আটকালো ট্রাফিক পুলিশ। ঘটনাটি ঘটে সকাল প্রায় ১১টা নাগাদ। ট্রাফিক পুলিশের অভিযোগ, সেনার গাড়িটি ওভারস্পিডে চলছিল ও বিপজ্জনকভাবে টার্ন নিয়েছিল। বিষয়টি হেয়ার স্ট্রিট থানায় জানানো হয়। তবে সেনার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের গাড়ির গতি স্বাভাবিক ছিল ও ওভারস্পিডের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সেনার তরফে আরও জানানো হয়েছে, তাদের গাড়ির ঠিক পিছনেই কলকাতার পুলিশ কমিশনারের কনভয় যাচ্ছিল—যা তারা জানতেন না। সিগনাল খোলা থাকায় নিয়ম মেনে টার্ন নিয়েছিল গাড়িটি।
Read More
সাইকেল চালককে ছিনতাই, গ্রেফতার দুই দু*ষ্কৃতী

সাইকেল চালককে ছিনতাই, গ্রেফতার দুই দু*ষ্কৃতী

শনিবার রাত। দিনভর কাজ শেষে বাড়ি ফেরার তাড়ায় ছিলেন ফুলবাড়ির বাসিন্দা বিশ্বনাথ রায়। ব্যাংকের এটিএম থেকে সদ্য তুলেছিলেন কুড়ি হাজার টাকা। সাইকেলে চেপে শান্তভাবে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু কে জানত সেই ফিরতি পথই জীবনের এক বিভীষিকাময় অভিজ্ঞতায় পরিণত হবে! ক্যানেল রোডে পৌঁছনোর পরেই বুঝতে পারেন, কেউ যেন তাকে অনুসরণ করছে। একে একে তিন যুবক সামনে এসে পথ আটকে দাঁড়ায়। কিছু বোঝার আগেই তারা হুমকি দিয়ে বিশ্বনাথের কাছ থেকে কেড়ে নেয় নগদ ২০ হাজার টাকা ও এটিএম কার্ড। রাতের নির্জন রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনায় ভয়ে-আতঙ্কে স্তব্ধ হয়ে যান তিনি। খবর ছড়াতেই ফুলবাড়ি জুড়ে তৈরি হয় চাঞ্চল্য। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে…
Read More
পূর্ব আফগানিস্তানে ভয়া*বহ ভূমিকম্প

পূর্ব আফগানিস্তানে ভয়া*বহ ভূমিকম্প

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব আফগানিস্তান। রবিবার গভীর রাতে নাঙ্গারহার ও কুনার প্রদেশে আঘাত হানে ৬ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এপিসেন্টার ছিল জালালাবাদের পূর্ব দিকে প্রায় ২৭ কিলোমিটার দূরে। জানা গেছে, এখন পর্যন্ত অন্তত ৬২২ জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। বহু গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন অনেকে। পাহাড়ি দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজে তীব্র সমস্যার মুখে পড়েছে ত্রাণকর্মীরা। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে কাবুল থেকে ইসলামাবাদ পর্যন্ত দুলে ওঠে বহুতল ভবন। আতঙ্কে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। কাঁচামাটির তৈরি বাড়িগুলো মুহূর্তেই ভেঙে পড়ে, প্রাণ…
Read More
পাকিস্তানকে ক*ড়া বার্তা মোদির, দ্বৈত মানদণ্ড মানা হবে না স*ন্ত্রাসে

পাকিস্তানকে ক*ড়া বার্তা মোদির, দ্বৈত মানদণ্ড মানা হবে না স*ন্ত্রাসে

টিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট বার্তা দিলেন— সন্ত্রাসবাদ নিয়ে কোনো দ্বৈরথ মেনে নেওয়া হবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উপস্থিত থাকাকালীনই মোদি বলেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক হুমকি, তাই এ বিষয়ে একটিই মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত। প্রধানমন্ত্রী জানান, SCO হচ্ছে নিরাপত্তা, সংযোগ ও সুযোগের (Security, Connectivity & Opportunity) প্ল্যাটফর্ম। তাই এই মঞ্চকে ব্যবহার করে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। মোদি তাঁর বক্তৃতায় কাশ্মীরের পহালগাঁও হামলার কথাও স্মরণ করান। তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ওই নৃশংস সন্ত্রাসী হামলায় বহু নিরীহ মানুষের প্রাণ হারিয়েছে। এই ঘটনা প্রমাণ করে, সন্ত্রাসবাদ শুধু একটি দেশের নয়, বরং গোটা অঞ্চলের শান্তি…
Read More