22
Jun
তেলের বদলে পেট্রোল পাম্প থেকে মিলছিল জল। জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুরের একটি পেট্রোল পাম্পে তেলের বদলে জল দেওয়ার অভিযোগ ওঠে। এর ফলে বিপাকে পড়েন মোটরবাইক আরোহী ও গাড়ি চালকরা।পেট্রোল পাম্পে এসে বিক্ষোভ দেখান তারা। সকাল থেকেই পেট্রোলের বদলে জল দেওয়া হচ্ছিল জলপাইগুড়ি শহর সংলগ্ন একটি পেট্রোল পাম্প থেকে। সেখান থেকে পেট্রোল কিনে গন্তব্যের দিকে রওনা হতেই মাঝ রাস্তায় স্টার্ট বন্ধ হতে থাকে একের পর এক মোটরবাইক ও স্কুটির।তারপরেই সকলের নজরে আসে বিষয়টি। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনায় হইচই পড়ে যায় জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায়। অভিযোগ, ওই পেট্রোল পাম্প থেকে তেলের বদলে জল দেওয়া হচ্ছিল। স্থানীয় ওই পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ,…
