Debashish

256 Posts
ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির কার্যালয়ে আয়োজিত হলো ব্লক লেভেল ওরিয়েন্টেশন প্রোগ্রাম

ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির কার্যালয়ে আয়োজিত হলো ব্লক লেভেল ওরিয়েন্টেশন প্রোগ্রাম

ফাঁসীদেওয়া ব্লকের একাধিক উন্নয়নমূলক বিষয় নিয়ে পঞ্চায়েত সমিতির কার্যালয়ে আয়োজিত হলো ব্লক লেভেল ওরিয়েন্টেশন প্রোগ্রাম।উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ।বৃহস্পতিবার ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির কার্যালয়ে আয়োজিত হলো এই প্রোগ্রাম। এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা।জানা যায়, ফাঁসীদেওয়া ব্লকে সলিড ও লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ একাধিক উন্নয়নমূলক কাজের বিষয় নিয়ে এদিন আলোচনা হয়।সমস্ত কাজ কিভাবে হবে তা নিয়ে আলোচনা করেন সভাধিপতি।
Read More
শেষ দিনের প্রচারে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত শাসকদল থেকে শুরু করে বিরোধী দলগুলি

শেষ দিনের প্রচারে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত শাসকদল থেকে শুরু করে বিরোধী দলগুলি

বৃহস্পতিবার ভোট প্রচারের শেষ দিন। আর শেষ দিনের প্রচারে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত শাসকদল থেকে শুরু করে বিরোধী দলগুলি। এদিন বিকেল পাঁচটা পর্যন্ত ভোট প্রচারের সময়সীমা বেধে দিয়েছে নির্বাচন কমিশন। তাই শেষ লগ্নের প্রচারে খামতি রাখতে চাইছে না কেউ। গ্রামে গঞ্জে চলছে মিটিং ,মিছিল পথসভা। এদিন প্রচারের শেষ লগ্নে শালবাড়ি সোনাতলা হাট এলাকায় প্রচার করতে দেখা গেল জলপাইগুড়ি জেলা পরিষদের ৮ নং আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ মজুমদারকে। পাশাপাশি তার সঙ্গে ছিলেন, ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির ২৫ নং আসনের তৃণমূল প্রার্থী রবীন্দ্র মন্ডল। সোনাতলা হাটের বিভিন্ন দোকানে এবং পথ চলতি মানুষের কাছে করজোড়ে ভোট ভিক্ষা করছেন দু'জন প্রার্থী।এমনকি সরকারের বিভিন্ন…
Read More
দলের প্রার্থীদের নিয়ে শেষ মুহূর্তের প্রচার সারলেন গৌতম দেব।

দলের প্রার্থীদের নিয়ে শেষ মুহূর্তের প্রচার সারলেন গৌতম দেব।

  আজ ভোট প্রচারের শেষ দিন। আর শেষ দিনের প্রচারে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত শাসকদল থেকে শুরু করে বিরোধী দলগুলি। তাই শেষ লগ্নের প্রচারে খামতি রাখতে চাইছে না কেউ। এদিন ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় দলের প্রার্থীদের নিয়ে প্রচার সারলেন গৌতম দেব। ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকা আমার কাছের, এই এলাকার সর্বনাশ করেছেন এলাকার MP, MLA রা। এই এলাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প রয়েছে আমাদের কাছে। ফলে আমাদের মানুষের কাছে আবেদন আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করুন, বৃহস্পতিবার, ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে এসে এমনটাই মন্তব্য করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, এলাকার একাধিক উন্নয়ণমূলক কাজ করেছে তৃণমূল শাসিত সরকার।তৃণমূল ক্ষমতায় এলেই এই…
Read More
বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে গান বেঁধেছেন ধূপগুড়ির নারায়ণ বাউল

বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে গান বেঁধেছেন ধূপগুড়ির নারায়ণ বাউল

পেশায় তিনি একজন বাউল। প্রায় তিন দশক ধরে এই একই পেশায় রয়েছেন তিনি।নাম নারায়ণ বাউল। সেই ছোটো বেলা থেকেই আপন খেয়ালে মেতে থাকেন নিজের সৃষ্টি নিয়ে।তবে বর্তমান সময় যেন বড়ই যন্ত্রণা দেয় এই মন ভোলা মানুষটির অন্তর্নিহিত স্বাধীন সত্তাকে।হয়তো সেই যন্ত্রনার কান্না বেরিয়ে আসে দোতারার শুকনো পেট থেকে।ধূপগুড়ির আদি বাসিন্দা নারায়ণ বাউল, সময়ের সব দৃশ্য নিয়েই ভাবেন তিনি। আর সেই রসদ দিয়েই তৈরী করেন গান, তবে এই মুহুর্তে একজন শিল্পীর স্বাধীন সত্তার ওপরেও যে চাপ আসে সেটিও বুঝিয়ে দেন খোলামেলা কথা বার্তায়।ভোট প্রসঙ্গে নিরুৎসাহী হলেও, বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা নিয়ে গান বেঁধেছেন এই বাউল।"আর নয় অন্যায়, বাংলা জবাব চায়"।( গান) বাউল…
Read More
অনন্ত মহারাজের সাথে দেখা করলেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি

অনন্ত মহারাজের সাথে দেখা করলেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি

জিসিপিএ সুপ্রিমো অনন্ত মহারাজের সাথে দেখা করতে এলেন তৃণমূল নেতা রাজীব ব্যানার্জি। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই সাক্ষাৎকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মত ওয়াকিবহুল মহলের।কোচবিহার জেলা তথা উত্তরবঙ্গে রাজবংশী পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় অনন্ত মহারাজের পৃথক রাজ্যের দাবিকে তৃণমূল কংগ্রেস সমর্থন না করলেও বিভিন্ন সময়ে অনন্ত মহারাজের বাড়িতে আসতে দেখা যায় তৃণমূল নেতাদের। পঞ্চায়েত নির্বাচনের দুই দিন আগে রাজীব ব্যানার্জির অনন্ত মহারাজের সঙ্গে এই সাক্ষাৎ স্বাভাবিকভাবে তাৎপর্যপূর্ণ
Read More
নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ

নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ

বুধবার নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।এদিন সভাধিপতির সঙ্গে উপস্থিত ছিলেন নকশালবাড়ি বিডিও অরিন্দম মন্ডল, নকশালবাড়ি বিএলআরও বিপ্লব হালদার, নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ সহ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। ২ বছর আগে প্রায় ২ কোটি টাকা ব্যায়ে নকশালবাড়ি গ্রামীন হাসপাতালের পরিকাঠামো ও উন্নয়নের কাজ শুরু হয়েছিল, সেই কাজ কেমন হয়েছে তা খতিয়ে দেখার পাশাপাশি ৫০ লক্ষ টাকা ব্যয়ে হাসপাতালে ইলেকট্রিক সহ একাধিক উন্নয়নের কাজ পরিদর্শন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।একইসঙ্গে হাসপাতালের এমপিপিএইচ ইউনিটের কাজ শুরু হতে চলছে। এদিন সমস্ত কাজের সরেজমিনে তদন্ত করেন সভাধিপতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সভাধিপতি অরুণ ঘোষ…
Read More
৪৯জন নেতা কর্মীদের দল থেকে বহিষ্কার করলো তৃণমূলের ব্লক সভাপতি জাকির হুসেন

৪৯জন নেতা কর্মীদের দল থেকে বহিষ্কার করলো তৃণমূলের ব্লক সভাপতি জাকির হুসেন

এবার ইসলামপুর ব্লকে ৪৯ জন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের দল থেকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হুসেন। অভিযোগ যারা দলে থেকে দলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়েছেন এবং নির্দলদের সমর্থন করেছেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হুসেন তাদেরকে দল থেকে বহিষ্কার করেছেন। এদিন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের উপস্থিতিতে ইসলামপুর শহর তৃণমূল দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হুসেন।এবং জেলা সভাপতির উপস্থিতিতে ৪৯ জন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বহিষ্কার করা হয়
Read More
বোমা ফেটে গুরুতর জখম দুই শিশু সহ চারজন

বোমা ফেটে গুরুতর জখম দুই শিশু সহ চারজন

বোমা ফেটে গুরুতর জখম দুই শিশু সহ চারজন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা থানার গোসানিমারি ২ গ্রাম পঞ্চায়েতের মালিরহাটে। পঞ্চায়েত ভোটের কদিন আগেই বোমা বিস্ফোরণের ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১টা নাগাদ মালিরহাটে একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। এতে দুই শিশু সহ চারজন গুরুতর জখম হয়েছে। প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
Read More
রাজ্যপাল ও শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমনের মধ্যে দিয়ে প্রচার শুরু করলেন মদন মিত্র

রাজ্যপাল ও শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমনের মধ্যে দিয়ে প্রচার শুরু করলেন মদন মিত্র

রাজ্যপাল ও শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমনের মধ্যে দিয়ে ময়নাগুড়িতে প্রচার শুরু করলেন মদন মিত্র। মঙ্গলবার দুপুরে জল্পেশ গেস্ট হাউসে ব্রেক ফাস্ট সেরে উত্তরবঙ্গের সর্ববৃহৎ শৈব তীর্থক্ষেত্র ময়নাগুড়ি জল্পেশ মন্দিরে পূজো দিয়ে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেন কামার হাটির বিধায়ক মদন মিত্র। এদিন লাল পাঞ্জাবী পরে প্রচারে নামেন কামার হাটির বিধায়ক মদন মিত্র। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন শুভেন্দু হোলো চোরের রাজা, ও যেখানে যায় সেখানেই চুরি হয়। উনি বলেন এখানে এসে দেখলাম তৃনমূল খুব ভালোভাবে জিতে যাবে
Read More
একাধিক উন্নয়নমূলক বিষয় নিয়ে নকশালবাড়ি বিডিও অফিসে অনুষ্ঠিত হলো বৈঠক

একাধিক উন্নয়নমূলক বিষয় নিয়ে নকশালবাড়ি বিডিও অফিসে অনুষ্ঠিত হলো বৈঠক

নকশালবাড়ি ব্লকের একাধিক উন্নয়নমূলক বিষয় নিয়ে নকশালবাড়ি বিডিও অফিসে অনুষ্ঠিত হলো বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ।জানা গিয়েছে, নকশালবাড়ি ব্লকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ একাধিক উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। সেই সমস্ত কাজের অগ্রগতি ক্ষতিয়ে দেখতে এই বৈঠক হয় বলে জানা যায়। এদিনের বৈঠকে সভাধিপতি ছাড়াও উপস্থিত ছিলেন নকশালবাড়ির BDO সহ অন্যান্যরা।
Read More