Debashish

256 Posts
পৃথক রাজ্যের দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি নেতা জীবন সিংহর

পৃথক রাজ্যের দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি নেতা জীবন সিংহর

পৃথক রাজ্যের দাবিতে ফের একবার আন্দোলনের হুঁশিয়ারি দিলেন কেএলও নেতা জীবন সিংহ।কামতাপুরি মানুষদের বঞ্চনার উপর ভারত সরকারের বঞ্চনার কথা তুলে ধরে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন কেএলও নেতা জীবন সিংহ।সেই ভিডিও বার্তা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জীবন সিংহ তার ভিডিও বার্তায় গ্রেটার কোচবিহার বা কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। তিনি তার ভিডিও বার্তায় বলেন, পাঞ্জাবিদের জন্য যদি আলাদা রাজ্য হতে পারে, বিহারীদের জন্য যদি আলাদা হতে পারে, বাঙালিদের জন্য যদি আলাদা রাজ্য হতে পারে তাহলে কামতাপুরী মানুষদের জন্য আলাদা রাজ্য হবে না কেন। ভারত সরকারের সঙ্গে কোচবিহারের রাজার এগ্রিমেন্ট অনুযায়ী কোচবিহার একটি ‘গ’ শ্রেণীর রাজ্য। কামতাপুরের মানুষ…
Read More
আসন্ন উৎসবের মরশুমে আতশবাজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা কোচবিহারে

আসন্ন উৎসবের মরশুমে আতশবাজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা কোচবিহারে

আসন্ন উৎসবের মরশুমে আতশবাজি নিয়ে যেন কোনরকম কোন দুর্ঘটনা না ঘটে এই বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে কোচবিহার জেলা প্রশাসন।শনিবার কোচবিহার ল্যান্সডাউন হলে এই কর্মশালার সূচনা করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান।তিনি বলেন,সম্প্রতি আতশবাজি নিয়ে রাজ্যে ঘটে যাওয়া বেশ কিছু দুর্ঘটনা প্রশাসনকে নাড়া দিয়েছে।তাই রাজ্য সরকারের নির্দেশে আসন্ন উৎসবের মৌসুম দুর্গাপূজো,কালীপূজো,রাসমেলা,এবং ছট পূজাতে অনলাইনের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ আতশবাজি তৈরি এবং মজুদ রাখার অনুমতি দেবে জেলা প্রশাসন। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে ৬০০ কেজির বেশি আতশবাজি মজুত রাখা যাবে না।জেলাশাসক জানান,এইদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় কোচবিহারের পাঁচটি মহকুমার মহকুমা শাসক,মহকুমা পুলিশ আধিকারিক,জেলা পুলিশ আধিকারিক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।এই সংক্রান্ত…
Read More
টানটান লড়াই,ধূপগুড়িতে শেষ হাসি হাসলো তৃণমূল

টানটান লড়াই,ধূপগুড়িতে শেষ হাসি হাসলো তৃণমূল

ধূপগুড়ির দখল নিল তৃণমূল। বিজেপি প্রার্থী তাপসী রায়কে টানটান লড়াইয়ে হারিয়ে জয়ী হলেন তৃণমূলের নির্মলচন্দ্র রায়।ভোটে জেতার সঙ্গে সঙ্গেই জলপাইগুড়ি গণনা কেন্দ্র সংলগ্ন এলাকা সহ বানারহাট এবং ধুপগুড়ি উপনির্বাচনের বিভিন্ন জায়গার তৃণমূল কংগ্রেস কর্মীদের উল্লাসে মেতে উঠতে দেখা যায়। টানটান উত্তেজনার মধ্য দিয়ে এদিনের ভোট গণনা পর্ব চলে। ভোটগণনার সকাল থেকে এ যেন চলছিলো সাপ-সিঁড়ি খেলা! কখনও এগিয়ে যাচ্ছে বিজেপি, আবার কখনও তৃণমূল।শুক্রবার সকাল ৮টা থেকে জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে শুরু হয়েছে উপনির্বাচনের গণনা। গণনার শুরু থেকেই প্রবল টানাপোড়েন চলে।প্রথমদিকে তৃণমূলকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে যান বিজেপি প্রার্থী তাপসী রায়।তবে চতুর্থ রাউন্ডে বিজেপির থেকে ৩৬০ ভোটে এগিয়ে যান তৃণমূল…
Read More
উপ নির্বাচনের ভোট গননায় কারচুপির আশঙ্কা। দলবল নিয়ে কমিশনের দারস্থ বিজেপি সাংসদ

উপ নির্বাচনের ভোট গননায় কারচুপির আশঙ্কা। দলবল নিয়ে কমিশনের দারস্থ বিজেপি সাংসদ

ধূপগুড়ি উপ নির্বাচনের দায়িত্বে থাকা কমিশনের জেনারেল অবজারভার কৈলাশ সুকদেও পাগাড়ের সঙ্গে দেখা করে ভোট গননায় কারচুপির আশঙ্কা প্রকাশ করলেন জলপাইগুড়ি র সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়।আগামী কাল ধূপগুড়ি উপ নির্বাচনের ভোট গননা।গননা হবে জলপাইগুড়ি স্থিত উত্তরবঙ্গ বিশ্ব বিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে।ভোট গ্রহন প্রক্রিয়া শান্তিপূর্ণ ভাবে শেষ হলেও বিজেপির আশঙ্কা সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটের গননার মতো এখানেও কারচুপি হতে পারে।প্রশাসন কে কাজে লাগিয়ে কারচুপি করতে পারে শাসক দল। এই আশঙ্কার কথা এদিন অবজারভার কে লিখিত আকারে জানান সাংসদ।জলপাইগুড়ি সার্কিট হাউসে অবজারভারের সঙ্গে দেখা করে নিজেদের আশঙ্কার কথা তুলে ধরেন।জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডা: জয়ন্ত কুমার রায় জানান, অবজারভার আশ্বস্ত করেছেন। তবুও…
Read More
শিক্ষারত্ন পুরস্কার পেলেন অধ্যাপিকা হাদীদা ইয়াসমিন

শিক্ষারত্ন পুরস্কার পেলেন অধ্যাপিকা হাদীদা ইয়াসমিন

কোচবিহার: প্রতিবছর রাজ্য সরকার শিক্ষক দিবসে বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলের বিশিষ্ট শিক্ষকদের শিক্ষারত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করে।এবার এই পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা ,কোচবিহার: প্রতিবছর রাজ্য সরকার শিক্ষক দিবসে বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলের বিশিষ্ট শিক্ষকদের শিক্ষারত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করে।এবার এই পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপিকা হাদিদা ইয়াসমিন।কোচবিহার ল্যান্স ডাউন হলে তার হাতে শিক্ষারত্ন পুরস্কার তুলে দেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ন। শিক্ষারত্ন পুরস্কার পেয়ে খুশি প্রকাশ করে অধ্যাপিকা হাদীদা ইয়াসমিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এই পুরস্কার তিনি তার বাবা-মা এবং ছাত্র-ছাত্রীদের উৎসর্গ করছেন। মূলত মালদার বাসিন্দা অধ্যাপিকা হাদীদা ইয়াসমিন…
Read More
জীবন কৃতী সম্মান দেওয়া হল কোচবিহারের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুভাষ সাহাকে

জীবন কৃতী সম্মান দেওয়া হল কোচবিহারের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুভাষ সাহাকে

জীবন কৃতী সম্মান দেওয়া হল কোচবিহারের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুভাষ সাহাকে। ওয়ার্ল্ড হাইপারটেশন লিগের পরিচালনায় এই সম্মান দেওয়া হয় তাকে৷ সংস্থা জানিয়েছে চিকিৎসায় নতুন দিগন্ত এনে দিয়েছেন ডাক্তার সুভাষ সাহা৷ দেরাদুনে ওয়ার্ল্ড হাইপারটেশন লিগ কমিটির প্রেসিডেন্ট ডাক্তার ভেঙ্কটেশ রাম তিনি ডাক্তার সুভাষ সাহাকে এই সম্মান তুলে দিয়েছেন৷ পশ্চিমবঙ্গের অন্যতম চিকিৎসক হিসেবে কোচবিহারের বিশিষ্ট চিকিৎসক সুভাষ সাহাকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে৷
Read More
ব্যাঙ্কে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ

ব্যাঙ্কে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ

চার বছরের শিশু সন্তানকে বাড়িতে রেখে ব্যাঙ্কে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ। থানায় দারস্থ স্বামী। জানা গেছে, ধূপগুড়ির ঝাড় মাগুরমারী এলাকার বাসিন্দা হরিকিশোর রায়ের স্ত্রী সরস্বতী রায় গত ১৪ ই জুলাই ধূপগুড়িতে ব্যাঙ্কে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে না। এরপর পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর খুঁজে না পেয়ে অবশেষে পুলিশ দারস্থ হয়েছেন। এরপর ১৫ ই জুলাই নিখোঁজ গৃহবধূ তার স্বামীকে ফোন করে বাড়ি ফেরার কথা বলেন। কিন্তু, এরপর থেকে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে পরিবারের দাবি।নিখোঁজ গৃহবধূর স্বামী হরিকিশোর রায় বলেন, আমার স্ত্রী যেই নম্বর থেকে ফোন করে সেটি বাইরের রাজ্যর নম্বর। নিশ্চয়…
Read More
শহীদ দিবসে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন অনিত থাপা

শহীদ দিবসে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন অনিত থাপা

আগামী ২১ শে জুলাই শহীদ দিবসে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা হলেন জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিত থাপা।বৃহস্পতিবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর অনুরোধ পেয়ে শহীদ দিবসে যোগ দিতে যাচ্ছি।‌‌ মুখ্যমন্ত্রী চেয়েছিলেন পাহাড়ে শান্তি ফিরুক, সেটাই হয়েছে। দীঘদিন ধরে পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হয়নি।GTA নির্বাচনে জয়ের পর পাহাড়ে পঞ্চায়েত ভোটের আশ্বাস দেওয়া হয়েছিল।সেইমতো শান্তিপূর্নভাবে পাহাড়ে ভোট হয়েছে।
Read More
সিভিল কোড বিল পাশের বিরোধীতায় ডুয়ার্স কন‍্যায় স্মারকলিপি প্রদান

সিভিল কোড বিল পাশের বিরোধীতায় ডুয়ার্স কন‍্যায় স্মারকলিপি প্রদান

সিভিল কোড বিল পাশ করানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।এই কোডের বিরোধীতা করছে আদিবাসী সমাজ।বৃহস্পতিবার ডুয়ার্স কন‍্যায় স্মারকলিপি দিয়েছে পদ পরহা নামের একটি সংস্থা।তারা জেলাশাসকের মাধ‍্যমে একটি চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপতিকে। সংগঠনের তরফে জানানো হয়েছে এটি একটি কালো আইন।আদিবাসীদের সংস্কৃতিকে হনন করার কৌশল। যা মেনে নিতে পারছেন না তারা।
Read More
শহরের পানীয় জলের সমস্যা নিয়ে পুরনিগমের কমিশনারকে স্মারকলিপি প্রদান

শহরের পানীয় জলের সমস্যা নিয়ে পুরনিগমের কমিশনারকে স্মারকলিপি প্রদান

বৃহস্পতিবার শহরে পানীয় জলের সমস্যা নিয়ে শিলিগুড়ি পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়াকে স্মারকলিপি প্রদান করে CPI(M) কাউন্সিলররা। কাউন্সিলর তথা পুরনিগমের পরিষদীয় দলনেতা নুরুল ইসলাম বলেন, "গত 15 দিন ধরে গোটা শহর তীব্র জলের কষ্টে ভুগছে। কিন্তু পুরনিগমের কোন হেলদোল নেই। মেয়র থেকে শুরু করে সমস্ত কাউন্সিলাররা কলকাতায় গিয়ে বসে রয়েছে। দ্রুত গোটা শহরে পানীয় জলের সমস্যা সমাধান করতে হবে।
Read More