14
Jul
রাজ্যে পর্যটন শিল্পের আরো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বর্তমান সরকার। পর্যটন শিল্পকে সামনে রেখে রাজ্যে আর্থ সামাজিক উন্নয়ন করা সম্ভব হবে। রাজ্যের সার্বিক উন্নয়ন এবং মানুষের সমস্যা সমাধানের জন্য কাজ করছে এই সরকার। পরিকাঠামো উন্নয়ন, আবাসন, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, গ্রামীণ মানুষের আয় বৃদ্ধিতে গুরুত্ব দিয়েছে সরকার। আজ মন্দিরনগরী উদয়পুরের বনদুয়ারস্থিত '৫১ শক্তিপীঠ' পার্ক' এর শিলান্যাস ও ভূমিপূজন অনুষ্ঠানে উপস্থিত থেকে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। উল্লেখ্য, ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের আর্থিক সহযোগিতায় ৯৭.৭০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ রূপায়ণ করা হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আজ আমাদের জন্য সত্যিই একটা আনন্দের দিন। আমাদের যশস্বী…
