Arpita Debnath

3750 Posts
মেট্রো লাইনে বেড়ে চলেছে ভোগান্তি

মেট্রো লাইনে বেড়ে চলেছে ভোগান্তি

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। ব্লু লাইনে মেট্রো জট অব্যাহত। ব্যস্ত সময়ে আবারও সমস্যা দেখা দিল দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে। জানা গিয়েছে, দক্ষিণেশ্বর থেকে দমদম স্টেশনের মধ্যে দেরিতে চলছে মেট্রো। বরানগর স্টেশনে দীর্ঘক্ষণ মেট্রো দাঁড়িয়ে থাকায় ব্যস্ত সময়ে বড়সড় সমস্যার মুখে পড়তে হয় নিত্যযাত্রীদের। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে বার্তায় বলা হয়েছে, সিগন্যালিংয়ের জেরে হতে পারে এই সমস্যা। মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার রাতে পেট্রোলিং চলার সময় বরানগর এবং নোয়াপাড়ার মাঝে একাধিক জায়গায় সিগন্যালিংয়ের কেবল কাটা রয়েছে বলে লক্ষ্য করেন মেট্রো রেল কর্মীরা। নতুন কেবল লাগিয়ে দ্রুত পরিস্থিতি ঠিক করার চেষ্টাও করা হয়। কিন্তু এখনও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায়…
Read More
আসন্ন নির্বাচনের বাজেটে রাশ টানবে কেন্দ্র

আসন্ন নির্বাচনের বাজেটে রাশ টানবে কেন্দ্র

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার ২০২৬ কে পাখির চোখ করে এগোচ্ছে বিজেপি। তার জন্য বাজেটও মোটা অঙ্কের ধরা হয়েছে। সাংগঠনিক এবং প্রচারের কাজে ৫০০ কোটিরও বেশি বাজেট ধরা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই সমগ্র ব্যয় খরচের হিসাব বঙ্গ বিজেপির নেতাদের হাতে নয়, বরং নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় নেতাদের হাতে। জানা যাচ্ছে, বাংলায় একুশের বিধানসভা ভোটে ১০০ কোটির কিছু বেশি টাকা খরচ হয়েছিল বিজেপির। সেখান থেকে এবার একলাফে খরচ বাড়ছে কয়েক গুণ। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় অর্থেই আসে এই তহবিল। নির্বাচন…
Read More
নেওয়া হলো বড় সিদ্ধান্ত

নেওয়া হলো বড় সিদ্ধান্ত

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এসএসসি নিয়ে বিতর্কের শেষ নেই। নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক পদে নিয়োগের পরীক্ষার পর সম্প্রতি ফলপ্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তবে তার পরও কাটছে না জট। একাদশ-দ্বাদশের নয়া নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের পর পরীক্ষার প্রশ্ন ভুল ছিল বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ চাকরিপ্রার্থীদের একাংশ। কমিশনও মেনে নিয়েছে প্রশ্নপত্রে ভুল ছিল। ভুল স্বীকার করে কমিশন জানিয়েছে, বাংলা ও ভূগোল বিষয়ের প্রশ্নপত্রে ভুল ছিল। সোমবার এসএসসির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।…
Read More
দেশে আবার নতুন করে বাড়ছে সন্ত্রাস সংগঠনের কার্যকলাপ

দেশে আবার নতুন করে বাড়ছে সন্ত্রাস সংগঠনের কার্যকলাপ

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের। এর পরেই হয়েছিল অপারেশন সিঁদুর, কিন্তু এর পরেও ৬ মাস পেরোলেও পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির ষড়যন্ত্র থামেনি। নতুন করে ফের বড় হামলার ছক কষছে লস্কর-ই-তোয়েবা, জইশ-ই-মহম্মদ এবং পাক সেনার বিশেষ বাহিনী এসএসজি। চাঞ্চল্যকর তথ্য—পাকিস্তানের মদতে জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় জঙ্গিরা নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে। হামলার তীব্রতা পহেলগাঁও হামলার চেয়েও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা। রিপোর্টে বলা হয়েছে, গত এক মাস ধরে…
Read More
চাকরি খোয়ালো আখতার আলি

চাকরি খোয়ালো আখতার আলি

গত বছর মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা হলো আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ তুলে শিরোনামে উঠে এসেছিলেন আখতার আলি। সেই আখতার আলিই এবার নিজে দুর্নীতির অভিযোগে সাসপেন্ড হলেন। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, কালিয়াগঞ্জ হাসপাতালের ডেপুটি সুপার আখতার আলির বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের প্রমাণ মিলেছে। স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে উল্লেখ করা হয়, আর জি কর মেডিক্যালে ডেপুটি সুপার থাকা অবস্থায় আখতার আলি সরঞ্জাম বরাত পাইয়ে দিতে ঘুষ নিয়েছিলেন। একটি সংস্থার কাছ থেকে স্ত্রীর অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা, অন্য এক সংস্থার কাছ থেকে ২ লক্ষ…
Read More
অভিযোগ জানানোর জন্য এবার আসছে নয়া পোর্টাল

অভিযোগ জানানোর জন্য এবার আসছে নয়া পোর্টাল

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেন যারা যাতায়াত করেন তারা অনেক সময় বৃহন্নলাদের খপ্পরে পড়তে হয়। ফলে নানান রকম অশান্তির সম্মুখীন হতে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে ভ্রমণকারীদের। এবার ভারতীয় রেলের তরফ থেকে এক নতুন পদক্ষেপ নেওয়া হল যেখানে যাত্রীরা এই ধরনের হেনস্থা হলে সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন। জানানো হয়েছে, এবার যদি কোন ব্যক্তি বৃহন্নলা সেজে যাত্রীদের বিরক্ত করেন। পাশাপাশি টাকা আদায়ের চেষ্টা করেন। তাহলে যাত্রীরা রেল মদদ পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি ১৩৯ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। চলতি…
Read More
বাড়ছে সমস্যা দক্ষিণ কলকাতায়

বাড়ছে সমস্যা দক্ষিণ কলকাতায়

ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে গরম, আগমন হচ্ছে শীতের। বিগত বেশ কিছুদিন ধরে আগেই ক্রমাগত ঝড় সহ বৃষ্টিপাত হয়। মাস খানেক আগে একদিনের ভয়াবহ বৃষ্টিতে দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোড ও আশপাশের এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়েছিল। যাদবপুর থেকে গাঙ্গুলিপুকুর, যোধপুর পার্ক পর্যন্ত রাস্তায় হাঁটু জল জমে গিয়েছিল। অথচ কয়েক মাস আগেই ওই এলাকার ভূগর্ভস্থ নিকাশি নালা পলিমুক্ত করেছিল কলকাতা পুরসভা। তবু কেন একই সমস্যা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তদন্তে উঠে এসেছে, খালগুলিতে পলি জমে জলধারণ ক্ষমতা কমে গিয়েছে। ফলে নিকাশির পাইপলাইনের মুখ এখন খালের জলস্তরের নিচে। এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে সেচ দপ্তরের সঙ্গে…
Read More
বহু ভোগান্তির পর অবশেষে মিটতে চলেছে যানজটের সমস্যা

বহু ভোগান্তির পর অবশেষে মিটতে চলেছে যানজটের সমস্যা

বহুদিন ধরে উঠছে একাধিক অভিযোগ, কিন্তু তাও কোনো সুরাহা হয়নি। শহরের অন্যতম ব্যস্ত ও যানজটপূর্ণ অঞ্চল হল চিংড়িঘাটা। এবং তারা আশেপাশে বাইপাস এলাকা এবার পাচ্ছে নতুন পরিকাঠামোর ছোঁয়া। কারণ যানজট সমস্যা দূর করতে এবার সায়েন্স সিটি মোড় থেকে ক্যাপ্টেন ভেরি পর্যন্ত একটি নতুন স্টিল সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অফ অথরিটি। আর এই সেতুটি হলে ওই অঞ্চলের প্রতিটি দিনে যানজট অনেকটাই কমে আসবে। চিংড়িঘাটা মোড় শহরের পূর্বাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাফিক সংযোগস্থল। কারণ সেখান থেকে সল্টলেক, নিউ টাউন, তিলজলা, কসবা, রুবি, গড়িয়া থেকে আসা গাড়িগুলির একটু বড় অংশ এই রাস্তায় এসে মিলিত হয়। যার ফলে ব্যাপক পরিমাণে যানজটের সৃষ্টি…
Read More
আসন্ন নির্বাচন নিয়ে কোন দিকে এগোচ্ছে বিরোধী দল

আসন্ন নির্বাচন নিয়ে কোন দিকে এগোচ্ছে বিরোধী দল

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বিহার বিধানসভায় সাফল্য পেয়ে নতুন অক্সিজেন পেয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি।  ‘মিশন বাংলা’ সামনে রেখে রাজ্য সংগঠনকে নতুন করে গুছিয়ে তুলতে মাঠে নেমে পড়েছে দল। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট নির্দেশ দিয়েছে, কাজ করতে হবে একযোগে, কোনও গোষ্ঠীদ্বন্দ্ব চলবে না। দলের অভ্যন্তরীণ মূল্যায়ণে উঠে এসেছে, ২০২৬-এর ছাব্বিশের নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু হতে পারে মহিলাসুরক্ষা ও আইনশৃঙ্খলার অবনতি। বিহারে RJD-কে টার্গেট করতে বারবার ‘জঙ্গলরাজ’ ব্যবহার করেছে বিজেপি, আর ফল ঘোষণার দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা থেকেও সেই ‘জঙ্গলরাজ’…
Read More
বাড়ানো হলো রেলের সময়সীমা

বাড়ানো হলো রেলের সময়সীমা

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। ইতিমধ্যেই দিঘা যাওয়ার ট্রেন, বাসে টিকিট বুকিংয়ের ধুমও পড়ে গিয়েছে। এর মাঝেই পর্যটকদের জন্য এল বড় সুখবর। বাড়ানো হল দিঘাগামী স্পেশ্যাল লোকাল ট্রেনের সময়সীমা। পাঁশকুড়া-দিঘা রুটে দুটি স্পেশ্যাল লোকাল ট্রেন চালু হয়েছিল আগেই। এবার পর্যটন মরশুমে আবারও দুটি স্পেশ্যাল ট্রেনের মেয়াদ বৃদ্ধি করল রেল। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময়েই পাঁশকুড়া-দিঘা রুটে দুটি স্পেশ্যাল লোকাল ট্রেন চালু হয়েছিল। আর নতুন আকর্ষণ হিসেবে জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই পর্যটকের সংখ্যা আরও বেড়েছে দিঘায়। এবার জানা গিয়েছে, ০৮১১৭…
Read More