Arpita Debnath

3920 Posts
নতুন রেকর্ড, পনেরোটি আন্তর্জাতিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী

নতুন রেকর্ড, পনেরোটি আন্তর্জাতিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী

কথা চলতি সফরের শুরুতেই বিদেশ সফরে যাবেন প্রধানমন্ত্রী। এবার আবার নতুন রেকর্ড করলেন প্রধানমন্ত্রী। একনাগাড়ে পনেরোটি আন্তর্জাতিক বৈঠক সারলেন প্রধানমন্ত্রী। কর্মঠ এবং পরিশ্রমী হিসেবে দেশে তো বটেই বিদেশেও যথেষ্ট নাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। একের পর এক সফর, সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, জনসভা করা কার্যত কোনো ব্যাপারই নয় তাঁর কাছে। মূলত সেই কারণেই কর্মঠ এই প্রধানমন্ত্রীর নানা কর্মকাণ্ডের কথা প্রায়শই খবরের শিরোনামে আসে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৬০ ঘন্টায় দুই দেশে সফরের পাশাপাশি কমপক্ষে ১৫ টি আন্তর্জাতিক বৈঠক করেছেন বলে খবর। কার্যত চোখের নিমেষেই তিনি জার্মানি এবং সংযুক্ত আরব আমিরশাহী ঘুরে বুধবার সকালে দেশে ফিরেছেন। এর মধ্যেই আবার জার্মানিতে জি৭ সম্মেলনে যোগ দিয়ে মার্কিন…
Read More
সব ঠিক থাকলে চলতি বছরেই ভারতে আসতে চলেছেন শেখ হাসিনা

সব ঠিক থাকলে চলতি বছরেই ভারতে আসতে চলেছেন শেখ হাসিনা

সব সময়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে ভারত বাংলাদেশের মাঝে। এবার সেই সম্পর্ক আরো দৃঢ় হচ্ছে। আরও কাছাকাছি আসতে চলেছে ভারত-বাংলাদেশ। জানা যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে খুব শীঘ্রই ভারত সফরে আসতে চলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বিদেশ মন্ত্রক সূত্রে এ খবর জানানো হয়েছে। চলতি বছরে সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই ভারত সফরে আসছেন হাসিনা। এই প্রসঙ্গে বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, সবকিছু ঠিক থাকলে সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই ভারত সফরে আসছেন হাসিনা। বাংলাদেশের বিদেশ মন্ত্রী আরও জানিয়েছেন মোদির আমন্ত্রণে সেপ্টেম্বরে নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী এসে বাংলাদেশ এবং মায়ানমারের রোহিঙ্গাদের অবৈধ অভিবাসন পাশাপাশি মাদক পাচার, নারী এবং শিশু পাচারের…
Read More
জল্পনার অবসান ঘটিয়ে, অনুমোদন মিললো ৭ থেকে ১১ বছর বয়সীদের টিকার

জল্পনার অবসান ঘটিয়ে, অনুমোদন মিললো ৭ থেকে ১১ বছর বয়সীদের টিকার

নতুন করে বাড়ছে করোনা ভাইরাস। এই ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। আতঙ্ক ছড়াচ্ছে দুয়ারে করোনার চতুর্থ ঢেউ নিয়ে। দেশে যে হারে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে তাতে এমনটাই মত চিকিৎসক এবং বিশেষজ্ঞ মহলের একাংশের। বর্তমানে দেশের করোনা পরিস্থিতি এমন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে যে, আর কোন বাধাই যেন মানছে না সংক্রমণ। ইতিমধ্যেই দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা লাখের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। একইসঙ্গে প্রায় প্রত্যেকদিনই একটু একটু করে বাড়ছে দৈনিক আক্রান্ত এবং দৈনিক মৃত্যুর সংখ্যাও। বুধবারও সেই একই ধারা জারি রয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। বুধবার সকালে প্রকাশিত কেন্দ্র স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, গত একদিন দেশে…
Read More
এবার রাজ্যের বিরোধী দল নেতাকে বিপাকে ফেলতে রাজ্য জুড়ে বিক্ষোভ

এবার রাজ্যের বিরোধী দল নেতাকে বিপাকে ফেলতে রাজ্য জুড়ে বিক্ষোভ

আবার একবার বিতর্কিতভাবে শিরোনামে উঠলো রাজ্যের বিরোধী দলনেতার নাম। বিতর্ক যেন কিছুতেই পিছু ছারে না নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর। সৌজন্যে তৃণমূল কংগ্রেস! শুভেন্দুকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, এই দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন শুরু করেছে তৃণমূল। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারী নতুন করে খবরের অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছেন। আর বিরোধী দলনেতাকে বিপাকে ফেলতে তৃণমূল হাতিয়ার করছে সারদা-নারদা কাণ্ডকে। সারদা কর্তা সুদীপ্ত সেনকে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছেন শুভেন্দু অধিকারী, এই অভিযোগ করেছেন সুদীপ্ত নিজেই। সেই বক্তব্যকে হাতিয়ার করে পথে নেমেছে তৃণমূল। তৃণমূলের বক্তব্য একটাই, সকলকে এজেন্সি ডাকলেও নারদা-সারদা মামলায় শুভেন্দুকে ছাড় দেওয়া হচ্ছে কেন? সল্টলেকের সিজিও কমপ্লেক্স,…
Read More
তবে কি এবার পিএসি  চেয়ারম্যান হতে চলেছেন কৃষ্ণ কল্যাণী

তবে কি এবার পিএসি চেয়ারম্যান হতে চলেছেন কৃষ্ণ কল্যাণী

দল বদল হলেও এখনো সংশয় রয়ে গেছে কোন দলে আছেন তিনি। খাতায় কলমে তিনি বিরোধী দলের বিধায়ক৷ সেই পরিচয়েই মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান করা হয়েছিল। কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মুকুলের বিধায়ক-পদ খারিজের আবেদন জানিয়ে সোচ্চার হয় গেরুয়া দল৷ এমন একজন বিধায়ককে কেন পিএসি-র চেয়ারম্যান করা হল, সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। দীর্ঘ টানাপোড়েনের পর অবশ্য অসুস্থতার কারণে পিএসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন মুকুল৷ সূত্রের খবর, মুকুলের জায়গায় পিএসি-র শীর্ষ পদে নিয়ে আসা হতে পারে আরও এক ‘দলবদলু’ বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে। শেষ পর্যন্ত যদি এই সিদ্ধান্তই চূড়ান্ত হয়, তাহলে নতুন করে পিএসি…
Read More
অতিভারী বৃষ্টির ফলে এবার ধসের শিকার গ্যাংটক

অতিভারী বৃষ্টির ফলে এবার ধসের শিকার গ্যাংটক

বর্ষাকালের আগমন ঘটতে অনবরত বৃষ্টি হয়ে চলেছে উত্তরাঞ্চলে। বৃষ্টি থামার নাম নেই। একটানা বৃষ্টি এবং তার জেরে ভূমিধস। এই প্রাকৃতিক দুর্যোগই গ্যাংটকে প্রাণ কাড়ল মা সহ দুই শিশুর। ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাত ১:১৫ নাগাদ গ্যাংটকের রঙে। বিগত কয়েক দিন ধরেই উত্তরবঙ্গের নিকটবর্তী রাজ্য সিকিমে শুরু হয়েছে অতিবৃষ্টি। আর সেই বাঁধভাঙ্গা বৃষ্টিপাতের জেরেই গ্যাংটকের এই বিস্তীর্ণ এলাকায় ভূমিধস নামে। এই ধসের কারণেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এলাকার স্থানীয় বাসিন্দা বিমল মঙ্গারের বাড়ি। আর সেই বাড়ি চাপা পড়েই মৃত্যু হয় দুই শিশুসহ মোট তিনজনের। জানা গিয়েছে, ঘুমের মধ্যেই বিমল মঙ্গারের স্ত্রী ডোমা শেরপা (২৭), তাঁর আট বছর এবং সাত মাসের দুই শিশুর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ…
Read More
সারদার টাকা ফেরাতে বড় উদ্যোগ হাই কোর্টের তরফে

সারদার টাকা ফেরাতে বড় উদ্যোগ হাই কোর্টের তরফে

ঘটনা ঘটার পর অতিক্রম করেছে আট বছর সময়৷ কিন্তু এখনো মানুষের কাছে ফিরে আসেনি তাদের টাকা৷ চিটফান্ড সংস্থা সারদায় টাকা রেখে সর্বশান্ত হতে হয়েছিল বহু মানুষকে৷ এবার সেই টাকা ফেরানোর জন্য বড়সড় উদ্যোগ নিল কলকাতা হাই কোর্ট। সারদার আমানতকারীদের দায়ের করা একাধিক মামলার শুনানির সময় রাজ্য সরকারের পাশাপাশি সিবিআই, সেবি ও ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলোকে একযোগে টাকা ফেরানোর নির্দেশ দেয় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ। হাই কোর্টের নির্দেশে নতুন করে টাকা ফেরতের আশায় আমানতকারীরা৷ শ্যামল সেন কমিশন বন্ধ হওয়ার পর সারদার প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানোর নতুন আশা জাগল কলকাতা হাই কোর্টের নির্দেশে। সারদার মামলা হাইকোর্ট পাঠাল অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ…
Read More
এবার অগ্নিপথ নিয়ে গর্জে উঠলেন খোদ মুখ্যমন্ত্রী

এবার অগ্নিপথ নিয়ে গর্জে উঠলেন খোদ মুখ্যমন্ত্রী

চলতি মাসেই এক নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফে। প্রকল্পের নাম অগ্নিপথ। এই অগ্নিপথ প্রকল্প ঘোষণা করার পর থেকেই দেশ জুড়ে সমালোচনার ঝড়। বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের জেরে ক্ষতি হয় কেন্দ্র সরকরের কয়েক কোটি টাকার জিনিস। বিরোধীরা চরম আক্রমণ করেছে কেন্দ্রের বিজেপি সরকারকে। বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পকে 'ললিপপ' বলে কটাক্ষ করেছিলেন। এবার তিনি হলেন আরও আক্রমণাত্মক। আসানসোলের কর্মিসভা থেকে এই প্রকল্পের ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। মমতা এদিন সকলকে অবগত করেন যে, এই প্রকল্পে নিয়োগ হবে মাত্র ৪ বছরের জন্য। তারপর তাঁদের কারোর চাকরি থাকবে না। তবে ৪ বছর পর এই অগ্নিবীরদের চাকরি…
Read More
ভয় কাটিয়ে উঠেছেন, স্বাস্থ্যের উন্নতি হয়েছে পরিচালকের

ভয় কাটিয়ে উঠেছেন, স্বাস্থ্যের উন্নতি হয়েছে পরিচালকের

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেশ কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মাঝে শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ারখবর এলে এখনও খানিকটা সুস্থ টলিউডের বিশিষ্ট পরিচালক ৯২ বছর বয়সী তরুণ মজুমদারের। শারীরিক অবস্থার আগের থেকে উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় ১০ দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি। মাঝে শরীর অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল তাই কারণ শ্বাসকষ্ট থেকে যকৃতের সমস্যা ছাড়াও ধরা পড়েছিল সেপ্টিসেমিয়া। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এখন জানিয়েছে, তিনি আপাতত অনেকটাই সুস্থ আছেন। যা অবশ্যভাবে স্বস্তির খবর অনুরাগীদের জন্য। কিছুদিন আগেই অসুস্থ এই পরিচালককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিচালকের পরিবারের সদস্যের সঙ্গে তিনি বেশ কিছুক্ষণ কথা বলেন। হাসপাতালে ভর্তি…
Read More
জয় লাভের পর আসানসোল থেকে বিজেপিকে এক হাত নিলেন মমতা

জয় লাভের পর আসানসোল থেকে বিজেপিকে এক হাত নিলেন মমতা

সম্প্রতি হওয়া উপনির্বাচনে আসানসোলে বড় রকম সাফল্য লাভ হয়েছিল রাজ্যের শাসক শিবিরের। লোকসভা উপনির্বাচনে জয় লাভের পর এই প্রথম আসানসোল সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গিয়েই বিজেপিকে যেমন একহাত নিলেন ঠিক তেমনভাবেই প্রশংসায় পঞ্চমুখ হলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার জন্য। তাঁকে ধন্যবাদ জানিয়ে এদিন মমতা বলেন, আসানসোলের মানুষ বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে, তাঁদের খামোশ করে দিয়েছে। এই জয়ের আগে পর্যন্ত আসানসোলে চলেছে বিজেপির হাওয়া। বাবুল সুপ্রিয় সাংসদ ছিলেন সেখানে। কিন্তু গত বছরই তিনি যোগ দেন তৃণমূলে। তাই এই আসানসোলের লড়াই একদিকে বিজেপির জন্য ছিল প্রত্যাবর্তনের, অন্যদিকে তৃণমূলের জন্য ছিল পরিবর্তনের। আখেরে ঘাসফুল শিবিরের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা মমতা…
Read More