Arpita Debnath

3754 Posts
সুখবর, সরকারের তরফে অনুমোদন পেল চন্দ্রযান-৪ মিশন

সুখবর, সরকারের তরফে অনুমোদন পেল চন্দ্রযান-৪ মিশন

শুরু জয়ের প্রস্তুতি, অবশেষে প্রতীক্ষার অবসান। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে চন্দ্রযান-৪ মিশনের অনুমোদন করা হয়েছে। এই মিশনের অধীনে, ভারতীয় মহাকাশচারীদের চাঁদে অবতরণ করার পাশাপাশি তাঁদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগুলি বিকাশের পরিকল্পনা রয়েছে। চন্দ্রযান-৪ মিশনের অধীনে, চাঁদের পাথর এবং মাটিও পৃথিবীতে আনা হবে। যাতে সেগুলি ভালোভাবে পরীক্ষা করা যায়। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, মন্ত্রিসভা ভেনাস অরবিটিং মিশন, গগনযান এবং চন্দ্রযান-৪ মিশন সম্প্রসারণের অনুমোদন দিয়েছে। তিনি জানান যে, মন্ত্রিসভা ভারী ভার বহনে সক্ষম পরবর্তী প্রজন্মের লঞ্চ ভেহিক্যালকেও অনুমোদন দিয়েছে। যেটি ৩০ টন ওজনের পেলোডকে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করবে। বলা হয়েছে, চন্দ্রযান-৪ মিশনের…
Read More
তৃণমূল বিধায়কের বাংলোকে উঠছে একাধিক অভিযোগ

তৃণমূল বিধায়কের বাংলোকে উঠছে একাধিক অভিযোগ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার শোনা যাচ্ছে, ইডির আতশকাঁচের তলায় রয়েছেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা আরজি করের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়। সুদীপ্তর বাংলোয় হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। দাদপুর থানার অধীন বাবনানের হরিপুরে একটি বাংলো রয়েছে জোড়াফুল বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্তর। শুরু হয় তল্লাশি অভিযান। গণেশ ঘোষ নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘এই বাংলোর মালিক সুদীপ্ত রায়। প্রথমে শুনেছিলাম চিকিৎসার জন্য হাসপাতাল বানানো হবে। কিন্তু কিছুই হয়নি। বিধায়ক মাঝেমধ্যে আসতেন। একসঙ্গে একাধিক গাড়ি ঢুকত। নানান অনুষ্ঠানে তাঁরা এখানে…
Read More
ফাঁস হল চাঞ্চল্যকর তথ্য

ফাঁস হল চাঞ্চল্যকর তথ্য

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সন্দীপের বিরুদ্ধে আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। সম্প্রতি আদালতে দেওয়া সিবিআইয়ের ‘রিমান্ড লেটার’ কপি নিয়ে উঠে এসেছে মারাত্মক তথ্য। অভিযোগ, নির্যাতিতার পরিবারের তরফ থেকে একাধিকবার অনুরোধ করা হলেও নিহত চিকিৎসককে দেখতে দেওয়া হয়নি। এর পাশাপাশি, ইচ্ছাকৃতভাবে মৃতার পরিবারকে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার অভিযোগও উঠেছে তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে। আগেই জানা গিয়েছিল, মৃতার পরিবারকে ফোন করে প্রথমে ‘আত্মহত্যা’র কথা বলা হয়েছিল। অভিযোগ, সন্দীপের নির্দেশেই অ্যাসিস্ট্যান্ট সুপার একথা বলেছিলেন! ‘রিমান্ড লেটারে’ সিবিআইয়ের দাবি, মূলত প্রমাণ লোপাটের জন্যই একাজ করা হয়েছিল।
Read More
একাধিক আঙুল উঠছে কমিশনারের ভূমিকা নিয়ে

একাধিক আঙুল উঠছে কমিশনারের ভূমিকা নিয়ে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এবার জানা যাচ্ছে, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তলব করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূলত কর্তব্যে গাফিলতির দায়ে গ্রেফতার করা হয়েছে টালা থানার সিবিআই কর্তাদের অনুমান, ইচ্ছা করে এই ‘গাফিলতি’ করেছেন অভিজিৎ। কিন্তু কেন এমনটা করলেন তিনি? কার নির্দেশে? আপাতত এমনই নানান প্রশ্ন খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই টালা থানার ওসিকে বেশ কয়েকবার জেরা করেছে সিবিআই। উঠে এসেছে বেশ কিছু তথ্য। ডিসি নর্থ এবং ডিসি ডিডি স্পেশ্যালকেও জেরা করেছেন তদন্তকারীরা। দু’জন আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদ করে যে…
Read More
নতুন স্কিম, বড় ঘোষণা মহিলাদের জন্য

নতুন স্কিম, বড় ঘোষণা মহিলাদের জন্য

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষীর ভান্ডার। এবার মহারাষ্ট্র সরকার তরফেও সম্প্রতি এমন এক প্রকল্পের ঘোষনা হয়েছে। যার নাম মাঝি লাডলি বহিন যোজনা। গত অগস্টে রাজ্য সরকার তরফে এই যোজনা চালু করা হয়েছিল। এই যোজনার মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে সহায়তা প্রদানের জন্য প্রতি মাসে ১৫০০ টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে পাঠানোর ঘোষণা করেছিল মহারাষ্ট্র সরকার। ইচ্ছুক মহিলারা এই যোজনার সুফল পাওয়ার জন্য নভেম্বর ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারেন। এই যোজনার অধীনে যোগ্য মহিলারা টানা ৫ বছর পর্যন্ত মাসিক ১৫০০ টাকা করে…
Read More
বিচারপতির ভর্ৎসনার মুখে পড়লেন মানিক

বিচারপতির ভর্ৎসনার মুখে পড়লেন মানিক

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ১১ অক্টোবর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তারপর থেকে জেলেই বন্দি ছিলেন তিনি। অবশেষে ২০২৪ এ এসে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেয়েছেন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। জামিন মিললেও বন্ড সংক্রান্ত বেশ কিছু সমস্যা থাকায় এখনও জেল থেকে বেরতে পারেননি মানিক। তাই ফের তিনি হাইকোর্টে ছোটেন। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সেই মামলা শুনানির…
Read More
ক্ষতি পূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

ক্ষতি পূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় উত্তপ্ত গোটা রাজ্য। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ৫ দফা দাবি নিয়ে স্বাস্থ্যভবনের সামনে টানা ৪ দিন আন্দোলনরত তারা। এই আবহে রাজ্যের দাবি, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে এখনও পর্যন্ত বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে। ভুক্তভুগি আরও অনেক। নবান্ন সভাঘর থেকে বিনা চিকিৎসায় মৃতদের পরিসংখ্যান তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ওই ২৯ জনের পরিবারকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করলেন। প্রসঙ্গত, আর জি কর কাণ্ডের প্রতিবাদে গত এক মাস ধরে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতিতে শামিল হয়েছেন।
Read More
অবশেষে স্বস্তি, জামিন পেল মানিক

অবশেষে স্বস্তি, জামিন পেল মানিক

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ইডি দাবি করেছিল এক সুতোয় বাঁধা পার্থ-মানিক-সুজয়কৃষ্ণ। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর জামিনের আর্জিতে সায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে পার্থ এখনও জেলে। শিক্ষক নিয়োগে দুর্নীতির ক্ষেত্রে তদন্তকারী সংস্থা যে কয়েকজনকে মূল অভিযুক্ত বলে চিহ্নিত করেছিল তার মধ্যে পার্থ ছাড়াও অন্যতম ছিল মানিক ভট্টাচার্যের নাম। আর এদিন সেই মানিককেই শর্তসাপেক্ষ মুক্তি দিল হাইকোর্ট। এর আগেই এই মামলায় জামিন পেয়েছেন মানিকের স্ত্রী ও ছেলে। পূর্বে…
Read More
ধরনায় বসতে পারবেন, মিললো অনুমতি

ধরনায় বসতে পারবেন, মিললো অনুমতি

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এবার বিশেষ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নৈহাটিতে এই ইস্যুতে মিছিলের অনুমতি প্রদানের পর নিউটাউনে কারিগরী ভবনের সামনে ধরনার অনুমতি মামলায় বিশেষ মন্তব্য করেন হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। তিনি বলেন, ‘গোটা রাজ্য জুড়ে মিছিল আর ধরনা, রাজ্যের কী হবে! আরজি করের ঘটনার প্রেক্ষিতে এগুলো হচ্ছে বুঝতে পারছি। সেই কারণে আদালতও অনুমতি দিচ্ছে’। উচ্চ আদালতের আরও পর্যবেক্ষণ, ‘আরজি করের ক্ষেত্রে নানান জায়গায় হচ্ছে। তবে এখানে কারণটা আলাদা। আর এটা ভিন্ন ইস্যু’। ভরদ্বাজের পর্যবেক্ষণ, নিউটাউনের ওই অঞ্চল একেবারে ফাঁকা। তাই সময় বেঁধে দিয়ে অনুমতি প্রদান করা যায়। আগামী…
Read More
বড় উদ্যোগ মুখ্যমন্ত্রীর

বড় উদ্যোগ মুখ্যমন্ত্রীর

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। এই আবহে শহর কলকাতায় শুরু হতে চলেছে আন্তর্জাতিক ‘শপিং ফেস্টিভ‌্যাল’। তাও আবার দুবাইয়ের আদলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আগামী ২০-২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শপিং ফেস্টিভ‌্যাল। তবে বিভিন্ন শপিং মলে অক্টোবর মাসের ৫ তারিখ পর্যন্ত এই ফেস্টিভ‌্যাল চলবে। দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ৫০০-৫৫০ রকমের সামগ্রীর স্টল সেখানে থাকবে। প্রতিবেশি দেশ বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার-সহ আরও একাধিক দেশ এই অনুষ্ঠানে অংশ নেবে। ইতিমধ্যেই পুজোর আগে এই ‘শপিং ফেস্টিভ‌্যাল’ পরিচালনার দায়িত্ব…
Read More