Arpita Debnath

3919 Posts
সময়ের আগেই আগামী দুদিনের মধ্যেই বঙ্গে আসবে বর্ষা

সময়ের আগেই আগামী দুদিনের মধ্যেই বঙ্গে আসবে বর্ষা

বিগত কদিন আগেই আবহাওয়া দফতরের তরফে ঘোষণা করা হয়েছিল যে চলতি বছর সময়ের পূর্বেই এগিয়ে আসতে পারে বর্ষাকাল। এবার প্রতীক্ষার অবসান। আর মাত্র দু দিনের অপেক্ষা। তারপরেই এই তীব্র তাপদাহ এবং অসহনীয় প্যাচপ্যাচে গরমের হাত থেকে রেহাই পাবেন রাজ্যবাসী। হাওয়া অফিস সূত্রে খবর গুটি গুটি পায়ে এবার রাজ্যের দিকেই এগোচ্ছে বর্ষা। আগামী দু'দিনের মধ্যেই উত্তর-পূর্বের বাকি রাজ্যগুলোর মত বঙ্গেও প্রবেশ হবে বর্ষার। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দেশের তিন রাজ্য নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামে বর্ষা প্রবেশ করেছে। আগামী দু'দিনের মধ্যেই উত্তর-পূর্বের বাদবাকি সমস্ত রাজ্যগুলোতেও পুরোদমে বর্ষা ঢুকে যাবে। ওইদিনই উত্তরবঙ্গের হাত ধরে রাজ্যে প্রবেশ করবে বর্ষা। জানা যাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং,…
Read More
আজ প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিকের ফলাফল

আজ প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিকের ফলাফল

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ শুক্রবার ঘোষিত ফলপ্রকাশ পেয়েছে মাধ্যমিকের৷ আজ সকালেই প্রকাশিত হয়েছে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল৷ পরীক্ষা শুরু হয়েছিল ৭ মার্চ৷ প্রথম পর্বের পরীক্ষা শেষ হয় ১৬ মার্চ৷ দ্বিতীয় পর্বের পরীক্ষা শেষ হয়েছিল ২২ এপ্রিল৷ পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন পড়ুয়া৷ পর্ষদের ইতিহাসে যাএযাবৎ সর্বোচ্চ৷ প্রথমবারের পরীক্ষার ৭৯ দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করা হল বলে জানান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়৷   এ বছর ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল ১১ শতাংশ বেশি৷ যা ইঙ্গিত করে কন্যা সন্তানদের স্কুলে পাঠানোর প্রবণতা আগের চেয়ে বেড়েছে৷ তবে সাফল্যের হাতে সামান্য পিছিয়ে ছাত্রীরা৷ এ বছর মোট…
Read More
বিদেশ যাত্রা নিয়ে অভিষেকের আবেদন

বিদেশ যাত্রা নিয়ে অভিষেকের আবেদন

মামলা চলছে তার বিরুদ্ধে। তাই মামলা চলাকালীন তার রাজ্যের বাইরে যাওয়ার অনুমতি নেই। কিন্তু অন্যদিকে বিদেশে চোখের চিকিৎসা চলে তাঁর৷ সেই কারণে মাঝে মধ্যেই বিদেশে যেতে হয় তাঁকে৷ অথচ তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে ইডি৷ ইডির এই নির্দেশে স্থগিতাদেশ চেয়েই হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর আবেদন, আগামী ৩ থেকে ১০ জুন তাঁকে যেন ডাকা না হয়৷ বৃহস্পতিবার দুপুর ২টোয় বিচারপতি বিবেক চৌধুরীর একক বেঞ্চে শুনানির সম্ভাবনা৷  ২০১৬ সালের ১৮ অক্টোবর বহরমপুর থেকে একটি কর্মসূচি সেরে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক। সেই দুর্ঘটনায় তাঁর মাথায় এবং বাঁ চোখে আঘাত লাগে। চোখের আঘাত গুরুতর ছিল। অভিষেক…
Read More
আজই মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে কেকের

আজই মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে কেকের

দেশ জুড়ে শোকের ছায়া। চব্বিশ ঘণ্টা পরেও মানুষের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তিনি আর নেই। ভারতীয় সংগীত জগতে আরও একটি অভিশপ্ত দিন। মঙ্গলবার রাতে লাইভ পারফরম্যান্স শেষের পরেই হঠাৎ না ফেরার দেশে পাড়ি দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কেকে। সোমবার এবং মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে ব্যাক-টু-ব্যাক দুটি লাইভ অনুষ্ঠান ছিল কেকের মঙ্গলবার সেই অনুষ্ঠানে গান গাওয়ার পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই সংগীতশিল্পী। হোটেলে ফিরে অচৈতন্য হয়ে পড়েন কেকে এবং তাকে সঙ্গে সঙ্গে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কেকেকে মৃত বলে ঘোষণা করেন। প্রিয় গায়কের এমন অপ্রত্যাশিত মৃত্যু যেন মেনেই নিতে পারছেন না ভারতের কোটি কোটি কেকে…
Read More
বৃদ্ধি পেলো দেশের সংক্রমণের রেট

বৃদ্ধি পেলো দেশের সংক্রমণের রেট

আবার নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। চারিদিকে বাড়ছে চিন্তা। গতকাল থেকেই মুম্বইয়ে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। কেন্দ্রের করোনা রিপোর্টে দেখা যায় দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে দক্ষিণের রাজ্য কেরলকে ছাপিয়ে গিয়েছে মুম্বই। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের পর এত বেশি দৈনিক আক্রান্ত পরিলক্ষিত হয়নি বাণিজ্য নগরীতে। আর তার জেরেই ফের মাথাচাড়া দিচ্ছে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা। করোনার বুলেটিন অনুযায়ী জানা যাচ্ছে, একদিনে মুম্বাইয়ের পজিটিভিটি রেট ৬ শতাংশ থেকে বেড়ে এক ধাক্কায় ৮.৪ শতাংশে পৌঁছেছে। বুধবার সকালে যেখানে সমগ্র মহারাষ্ট্রে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ৭২৬-এ দাঁড়িয়েছিল সেখানে বিকেলের মধ্যে শুধুমাত্র মুম্বই শহরেই করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৩৯। প্রসঙ্গত, চলতি বছরে ১ ফেব্রুয়ারির…
Read More
এলেনের কড়া নির্দেশ কর্মচারীদের প্রতি

এলেনের কড়া নির্দেশ কর্মচারীদের প্রতি

করোনা সংক্রমণের মহামারীর সময় দূরত্ব বজায় রাখার জন্য শুরু হয়েছিল নতুন পদ্ধতিতে কাজ। শুরু হয়েছিল ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা। কিন্তু এই মহুর্তে অনেকটা নিয়ন্ত্রণে সংক্রমণ। তাই এবার ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ-সুবিধা তুলে নিয়ে এবার টেসলার কর্মচারীদের কড়া নির্দেশ দিলেন টেসলা প্রধান ইলন মাস্ক। 'হয় অফিসে এসো, না হলে চাকরি ছাড়ো' এমনই বার্তা দিলেন তিনি। করোনাকালে সামাজিক দূরত্ব মেনে বিশ্বের বাকি সমস্ত সংস্থার মতে টেসলা সংস্থাও তার কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার সুবিধা দিয়েছিল। কিন্তু সম্প্রতি মাস্ক সেই সুবিধা তুলে নিতে বদ্ধপরিকর। আর তাই সম্প্রতি একটি ইমেলের মাধ্যমে তিনি তাঁর কর্মচারীদের জানিয়েছেন, টেসলা সংস্থার পক্ষ থেকে work-from-home-এর সুবিধা আর দেওয়া সম্ভব নয়।…
Read More
নতুন টুইটে কোন কাজের কথা ইঙ্গিত করছেন মহারাজা

নতুন টুইটে কোন কাজের কথা ইঙ্গিত করছেন মহারাজা

তার রাজনীতিতে আসা নিয়ে জল্পনার অন্ত নেই। বারংবার কথা উঠেছে তার রাজনীতিতে আসা নিয়ে। বিভিন্ন দলীয় মন্ত্রীদের সাথে বৈঠকেও জল্পনা হয়েছে কোন দলে যুক্ত হচ্ছে তিনি। এই সবের মাঝেই এবার মানুষের উপকারে নতুন কিছু করতে চেয়ে বড় সিদ্ধান্ত নিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি যে যে টুইট করেছেন তা বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। মনে করা হচ্ছে তিনি বিসিসিআই সভাপতির পদ ত্যাগ করতে পারেন। এদিন সৌরভ একটি টুইট করেছেন যেখানে লিখেছেন, ''১৯৯২ সালে ক্রিকেট শুরু করার পর এই বছর অর্থাৎ ২০২২ সালে আমার ৩০ বছর পূর্ণ হল। শুরু থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবথেকে বড় কথা, আপনাদের সবার সমর্থন দিয়েছে।…
Read More
কেকের ময়নাতদন্তে উঠে আসছে তার রোগের কথা

কেকের ময়নাতদন্তে উঠে আসছে তার রোগের কথা

এই মুহূর্তে শোকার্ত গোটা দেশ, মাঝে গোটা একটা দিন কেটে গেলেও অনেকে এখনো মেনে নিতেই পারছে না তিনি যে সত্যি তিনি আর নেই। কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র অকাল প্রয়াণে শোকে বিহ্বল গোটা দেশ। কলকাতায় শেষবার শো করেছেন তিনি, হোটেলে ফেরার পরই তাঁর মৃত্যু হয়। এদিন এসএসকেএম হাসপাতালে গায়কের দেহের ময়নাতদন্ত হয়েছে। প্রাথমিক রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে, হৃদরোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যুই হয়েছে তাঁর। কোনও অস্বাভাবিকতা নেই এর মধ্যে। কিন্তু এর পাশাপাশি আরও কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে কেকে'র শারীরিক অবস্থা নিয়ে। ময়নাতদন্তকারী চিকিৎসক ও গায়কের পরিবার সূত্রের খবর, আগে থেকে হৃদযন্ত্রের সমস্যা ছিল কেকে'র। একই সঙ্গে ফুসফুসের সমস্যা নিয়েও…
Read More
বাড়ছে চিন্তা নতুন উপসর্গ নিয়ে, জ্বরের সাথে হচ্ছে রক্তপাত

বাড়ছে চিন্তা নতুন উপসর্গ নিয়ে, জ্বরের সাথে হচ্ছে রক্তপাত

একের পর এক নতুন আতঙ্কের সৃষ্টি হচ্ছে বিশ্বে। বিগত দু বছরের বেশি সময় ধরে সারা বিশ্বে ত্রাস সৃষ্টি করেছে করোনা সংক্রমণ। এরই পর মাঙ্কিপক্স নিয়ে বাড়ছে চিন্তা। এই আবহেই নতুন ভোগের আবির্ভাব ইরাকে। চলতি মাসেই বিশ্বজুড়ে করোনার বাড়বাড়ন্তের মধ্যে মাথাচাড়া দিয়েছে আরও এক সংক্রামক রোগ মাঙ্কি পক্সের প্রাদুর্ভাব। ইতিমধ্যেই এই দুই সংক্রমণকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে রক্ষে নেই এখনই। কারণ আরও এক অজানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। সম্প্রতি ইরাকে এই রোগের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। প্রচণ্ড জ্বর এবং নাক থেকে অনর্গল রক্তপাত, এই রোগের প্রাথমিক লক্ষণ। আর এই প্রচুর পরিমাণে রক্তপাতের ফলেই মৃত্যু হচ্ছে রোগীর! কিন্তু কী ভাবে বা কেন এই…
Read More
কেন্দ্র সরকারের তরফে বড়ো সাহায্য

কেন্দ্র সরকারের তরফে বড়ো সাহায্য

কেন্দ্র সরকারের তরফে বড়ো ঘোষণা করা হলো বাংলা নিয়ে। বাংলার জন্য রেলের তরফে বিপুল অঙ্কের বরাদ্দের কথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যে সময় এই ঘোষণা করলেন তিনি সেই সময়ে তাঁর পাশে রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ছিলেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই শাসক দল তৃণমূল কংগ্রেস বরাবর দাবি করে এসেছে যে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করে রাখে। তবে এদিনের ঘোষণায় সেই দাবি কিছুটা নস্যাৎ করতে পারল কেন্দ্রীয় সরকার। বেহালার রেলের স্পোর্টস কমপ্লেক্সের এক অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করে বলেন, রেলের তরফে রাজ্যের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জমি পেলেই প্রকল্পের কাজ শুরু হবে।…
Read More