Arpita Debnath

3919 Posts
নতুন নাম হলো টার্কিয়ে

নতুন নাম হলো টার্কিয়ে

প্রায় একশো বছরের কাছাকাছি সময় ধরে দেশ স্বাধীন থাকলেও নামে কোনো বদল আসেনি। কিন্তু এবার অবশেষে বদল হলো নামে। এখন থেকে বিশ্ব দরবারে তুরস্ক দেশের নাম বদলে হল টার্কিয়ে। আকস্মিকভাবে শুনলে অবিশ্বাস্য বলে মনে হলেও বাস্তবে ঘটেছে এই ঘটনা। জানা যাচ্ছে বছরখানেক আগে দেশের নামবদলের আর্জি জানিয়ে জাতিসংঘকে একটি চিঠি পাঠিয়েছিলেন তুরস্কের বিদেশমন্ত্রী। সেই চিঠির পক্ষেই রায় দিয়েছে জাতিসংঘ। আর তাই, ১৯২৩ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ পাওয়া তুরস্কের নাম ২০২২ সালে বদলে হল টার্কিয়ে। সূত্রে খবর, তুরস্কের সাধারন মানুষ এবং সরকারের দাবি ১৯২৩ সালে যখন তুরস্ক স্বাধীন হয় তখন প্রথমে এই দেশের নাম রাখা হয়েছিল টার্কিয়ে। কিন্তু পরে সেই নাম পরিবর্তন করে টার্কি তথা তুরস্ক…
Read More
সবুজ সংকেত মিললো মন্দিরের আর্জিকে

সবুজ সংকেত মিললো মন্দিরের আর্জিকে

অবশেষে স্বীকৃতি মিললো মন্দিরের আর্জি। জগন্নাথ মন্দির করিডোর নির্মাণে সবুজ সঙ্কেত দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সম্প্রতি এই করিডোর নির্মাণের কাজ স্থগিত রাখার আবেদন জানিয়ে একটি পিটিশন জমা পড়েছিল সুপ্রিমকোর্টে। কিন্তু সেই আর্জি খারিজ করে দিল আদালত। পিটিশনকারীদের অভিযোগ ছিল বেআইনিভাবে এই নির্মাণকাজ চলছে। নিয়মানুযায়ী ওড়িশা সরকারের এনওসি সার্টিফিকেট নিয়ে তবেই কাজ শুরু করার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু আদতে রাজ্য সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। আর তাই অবিলম্বে এই নির্মাণের কাজ বন্ধ করা হোক। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টে সরকারের এই আর্জি খারিজ করে দিয়েছে। আমাদের তরফ থেকে জানানো হয়েছে আমজনতার সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত।…
Read More
মিলবে রেহাই, রাজ্যে আসন্ন বর্ষা

মিলবে রেহাই, রাজ্যে আসন্ন বর্ষা

বিগত কদিন আগেই আবহাওয়া দফতরের তরফে ঘোষণা করা হয়েছিল যে চলতি বছর সময়ের পূর্বেই এগিয়ে আসতে পারে বর্ষাকাল। এবার প্রতীক্ষার অবসান। ভ্যাপসা গরমে নাজেহাল মানুষ। বিগত কয়েক দিন ধরে মেঘলা আকাশ থাকলেও সেইভাবে বৃষ্টির দেখা মেলেনি। ছিটেফোঁটা বৃষ্টি হলেও তা যেন গরম আরও বাড়িয়ে দিয়েছে। বৃষ্টি কবে হবে সেই প্রশ্ন বারবার ধরে করে আসছে মানুষ। পশ্চিমবঙ্গের উত্তরে তাও বৃষ্টি হয়েছে বলে স্বস্তি, কিন্তু দক্ষিণবঙ্গ সেইভাবে বর্ষণের আঁচ পায়নি। তবে এবার মৌসম ভবন দিল স্বস্তির বার্তা। নির্ধারিত সময়ের আগেই রাজ্যে বর্ষা প্রবেশ করেছে বলে জানান হল। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্সে বর্ষা প্রবেশ করে গিয়েছে। সিকিমেও বৃষ্টি হচ্ছে।…
Read More
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দোলন রায়

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দোলন রায়

আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তিনি। বাংলা সিনে জগতের অন্যতম পরিচিত মুখ দোলন রায় হাসপাতালে ভর্তি হলেন। তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। নেট মাধ্যমে নিজেই হাসপাতালের ছবি দিয়েছিলেন দোলন। অনেকে ভেবেছিলেন কোনও শ্যুটিংয়ের দৃশ্য। কিন্তু পরে জানা যায় তিনি সত্যিই ভর্তি হাসপাতালে। দোলন রায় নিজেই জানিয়েছেন যে, 'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকের আউটডোর শ্যুটিং থেকে ফিরে হিট স্ট্রোক হয়েছে তাঁর। যদিও এতে আশঙ্কার কিছু দেখছেন না অভিনেত্রী নিজেই। তাঁর কথায়, সকলের ভালবাসা এবং আশীর্বাদে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। হাসপাতাল সূত্রে খবর, তিনি আপাতত স্থিতিশীল আছেন, ভয়ের তেমন কিছু নেই। এটাই স্বস্তি দিয়েছে তাঁর অনুরাগীদের। তবে সোশ্যাল মিডিয়ায়…
Read More
বড়ো ঘোষণা শিক্ষা সংসদের তরফে, বাড়ানো হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তি আসন

বড়ো ঘোষণা শিক্ষা সংসদের তরফে, বাড়ানো হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তি আসন

গতকাল অর্থাৎ শুক্রবারই রাজ্যে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। যথারীতি নির্ধারিত সময়েই প্রকাশ করা হয়েছে ফলাফল। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। পাশ করেছে মোট ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী। মাধ্যমিকের ফল ঘোষণার পরেই বড় ঘোষণা করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানান হল, নয়া শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বাড়তে চলেছে আসন সংখ্যা। অর্থাৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বেশি পড়ুয়া ভর্তি হতে পারবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, চলতি বছর একাদশ শ্রেণিতে আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হচ্ছে। হিসেব করে দেখতে গেলে প্রতিটি স্কুলে সর্বোচ্চ আসন সংখ্যা প্রায় ৪৫ শতাংশ করে…
Read More
পথ শিল্পীদের জন্য সরকারের তরফে নতুন উদ্যোগ

পথ শিল্পীদের জন্য সরকারের তরফে নতুন উদ্যোগ

রাজ্যের অলিতে গলিতে বহু প্রতিভা দেখা যায় অবহেলিত হতে৷ স্বীকৃতির অভাবে প্রকাশিত হয়না সেই সব প্রতিভা৷ দিনের শেষে তাঁদের প্রাপ্তি শুধুই অবহেলা৷ তবে এবার সেই দিন পাল্টাতে চলেছে৷ ভুবন বাদ্যকর, রানু মণ্ডলদের সৌজন্যে এরাজ্যের হাটে-বাজারে, স্টেশনে, অলিতে গলিতে অবহেলায় দিন কাটানো পথশিল্পীরা পেতে চলেছেন সরকারি স্বীকৃতি৷  রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে প্রতিটি জেলায় সংশ্লিষ্ট অফিসে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, পথে ঘাঁটে পড়ে থাকা এই ধরনের শিল্পীদের খুঁজে বার করে তাঁদের এক মিনিটের একটি গানের ভিডিও তৈরি করতে হবে৷ তাতে শিল্পীর নাম, ঠিকানা, পেশা, বয়স ও ফোন নম্বর উল্লেখ করে পাঠাতে হবে। লোকপ্রসার প্রকল্পে লোকশিল্পীদের জন্য পেনশনের…
Read More
অভিষেকের বিদেশ যাওয়ায় মিললো অনুমতি

অভিষেকের বিদেশ যাওয়ায় মিললো অনুমতি

মামলা চলছে তার বিরুদ্ধে। তাই মামলা চলাকালীন তার রাজ্যের বাইরে যাওয়ার অনুমতি নেই। কিন্তু অন্যদিকে বিদেশে চোখের চিকিৎসা চলে তাঁর৷ সেই কারণে মাঝে মধ্যেই বিদেশে যেতে হয় তাঁকে৷ তাই অনুমতি চেয়ে হাই কোর্টে গিয়েছিলেন তিনি৷ এবার মিললো অনুমতি৷ চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে বিদেশে যেতে পারবেন স্ত্রী রুজিরাও৷ অভিষেকের আবেদনে সাড়া দিয়ে জানাল হাই কোর্ট৷  অভিষেকের দুবাই যাত্রায় আপত্তি জানিয়েছিল ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)’। তাঁদের যুক্তি, বিদেশে গিয়ে বিনয় মিশ্রের সঙ্গে দেখা করতে পারেন অভিষেক৷ এর পরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেই মামলায় ইডি-র আপত্তি…
Read More
নন্দিতা পুরী কলকাতাকেই দায়ী করছে কেকের এইরূপ মৃত্যুর জন্য

নন্দিতা পুরী কলকাতাকেই দায়ী করছে কেকের এইরূপ মৃত্যুর জন্য

বাহাত্তর ঘন্টা কেটে গেলেও এখন পর্যন্ত কেকের মৃত্যু ঘটনা দগদগে হয়ে রয়েছে সবার মনে। এবার কেকের মৃত্যুর জন্য সরাসরি কলকাতাকে দোষারোপ করলেন ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরী। মঙ্গলবার কেকে কলকাতায় অনুষ্ঠান করতে এসেছিলেন। বুধবার নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর অসুস্থ হয়ে পড়েন। এরপরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরেই একাধিক অভিযোগ আসতে শুরু করে। সেই অভিযোগকে সামনে রেখেই কলকাতার বিরুদ্ধে সুর চড়ালেন নন্দিতা পুরী।  সোশ্যাল মিডিয়ায় নন্দিতা পুরী লেখেন, লজ্জা পশ্চিমবঙ্গের। কলকাতাই কেকেকে হত্যা করেছে। যেখানে অডিটরিয়ামে ২.৫ হাজার লোক থাকার কথা ছিল, সেখানে সাত হাজার দর্শক উপস্থিত ছিলেন। এসি কাজ করছিল না। কেকে চারবার…
Read More
ঘোষণা করা হলো আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ

ঘোষণা করা হলো আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার চলতি বছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে৷ ঠিক সকাল ন’টায় সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়৷ ওই বৈঠকেই ঘোষণা হয়ে গেল ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি৷ আগামী বছর মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি৷ জানানো হয়েছে আগামী বছর ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ শেষ হবে ৪ মার্চ। প্রথম দিন হবে প্রথম ভাষার পরীক্ষা। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা৷  মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আরও জানিয়েছেন, ২৫ ফেব্রুয়ারি হবে ভূগোল, ২৭ ফেব্রুয়ারি ইতিহাস, ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২ মার্চ অঙ্ক, ৩ মার্চ ভৌতবিজ্ঞান এবং ৪ মার্চ হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা৷ অন্যান্য বছরের মতো এ…
Read More
সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ছে

সংক্রমণে আক্রান্তের সংখ্যা বাড়ছে

চারিদিকে বাড়তে থাকা সংক্রমণ নিয়ে বাড়ছে চিন্তা। বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা কি ইঙ্গিত দিচ্ছে তৃতীয় ঢেউয়ের? বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক আগে থেকেই দাবি করে আসছে যে করোনা নিয়ে ভয় কিছু কমেনি। মহামারি যে এখনও বিদায় নেয়নি সেটাই তারা স্পষ্ট করে দিয়েছে। কিন্তু দেশের সার্বিকভাবে কোভিড গ্রাফ নিয়ন্ত্রণে থাকায় সকলে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল। সাম্প্রতিক সময়ে ভাইরাসের একাধিক নয়া প্রজাতির হদিশ মেলায় চিন্তা বেড়েছে ঠিকই, কিন্তু মানুষ সচেতনও হয়েছে। কিন্তু আচমকা আবার করোনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি হল। কারণ হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। ভয় বেড়েছে মহারাষ্ট্রের। গত এক মাসে মুম্বইয়ের হাসপাতালগুলির জরুরি বিভাগে করোনা রোগী ভর্তি হওয়ার হার হঠাৎ করে বাড়তে…
Read More