Arpita Debnath

3920 Posts
অবশেষে স্বস্তি দিয়ে বর্ষা এলো দক্ষণবঙ্গে

অবশেষে স্বস্তি দিয়ে বর্ষা এলো দক্ষণবঙ্গে

পূর্বেই ঘড়িটা হয়েছিল চলতি বছর বর্ষার আগমন ঘটবে সময়ের আগেই। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির আগমন ঘটলেও দেখা নেই দক্ষিণবঙ্গে। প্রতিনিয়ত অস্বস্তিকর গরমে বাড়ছিল দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের মানুষদের কাছে একটাই প্রশ্ন ছিল, কবে আসবে বৃষ্টি? শেষ কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গে টানা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে আকাশ গর্জন পর্যন্ত করেনি। অসহনীয় গরম তার সঙ্গে প্যাচপ্যাচে ঘামই ছিল দক্ষিণবঙ্গের মানুষের সঙ্গী। একটা সময় যেন আর পেরে ওঠা সম্ভব হচ্ছিল না চূড়ান্ত গরমের সঙ্গে। মাঝে হালকা বৃষ্টি হলেও গরম কমছিল না। কিন্তু এবার মিলল সুখবর। খাতায়-কলমে এবার বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, নির্দিষ্ট সময়ের ৯ দিন পর দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। মৌসম ভবনের তরফে মৌসুমী বায়ুর…
Read More
চলতি বছর শহিদ সমাবেশ হবে অফলাইনে

চলতি বছর শহিদ সমাবেশ হবে অফলাইনে

অতিমারীর সময়ে বিগত দু বছর ধরে বন্ধ ছিলো অনেক কিছু। তবে বর্তমান সময়ে এই অতিমারী পরিস্থিতি বেশ খানিকটা শিথিল হওয়ায় ধীরে ধীরে আগের পর্যায়ে ফিরছে সব কিছু। করোনারা কারণে গত দু'বছর চিরাচরিত ভাবে হতে পারেনি তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই জনসভা। ভার্চুয়াল মাধ্যমে হয়েছিল শহিদ সমাবেশ। কিন্তু এই বছর চিত্রটা বদলাবে। কারণ কোভিড পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে তাই এই বছর ২১ জুলাই শহিদ সমাবেশ হতে চলেছে 'অফলাইন'-এই। শুক্রবার প্রস্তুতি বৈঠকের পর এমনটাই জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ঠিক আগের মতোই সমাবেশ হবে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে। এদিন পার্থ বলেন, এবারের ২১ জুলাই সমাবেশ হতে চলেছে ঐতিহাসিক। সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে…
Read More
অগ্নিপথ নিয়ে কোনোরকম বিক্ষোভ সহ্য করবে না রাজ্য সরকার

অগ্নিপথ নিয়ে কোনোরকম বিক্ষোভ সহ্য করবে না রাজ্য সরকার

সদ্য মাত্রই কেন্দ্র সরকারের তরফে ঘোষিত হয়েছে নতুন প্রকল্প 'অগ্নিপথ'। কেন্দ্রীয় সরকারের 'অগ্নিপথ' প্রকল্প ঘোষণা হওয়ার পরেই দেশজুড়ে মারাত্মক বিক্ষোভ শুরু হয়েছে। বিহার থেকে শুরু করে দেশের একাধিক রাজ্যে আন্দোলনের আবহ। এই ইস্যু থেকে বাদ যায়নি বাংলাও। বিভিন্ন জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাস্তায় নেমে টায়ার জ্বালানো থেকে শুরু করে অবরোধ, ট্রেনে আগুন লাগানো, ভাঙচুর সব চলছে। এই অবস্থায় কড়া বার্তা দিল নবান্ন। কোনও রকম বিশৃঙ্খলা বরদাস্ত নয়, এমন জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্ট। নবান্নের পক্ষ থেকে কলকাতার সমস্ত থানা তো বটেই সব জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা যেন কড়া ভাবে সামাল দেওয়া হয় সেই নির্দেশই দেওয়া হয়েছে।…
Read More
অনুব্রতর দেহরক্ষীরসম্পত্তি দেখে চক্ষু চড়ক গাছে সিবিআই-এর

অনুব্রতর দেহরক্ষীরসম্পত্তি দেখে চক্ষু চড়ক গাছে সিবিআই-এর

সিবিআই-এর তৎপরতায় তদন্ত চলছে গরু পাচার কাণ্ডে। সম্প্রতি গরুপাচার-কাণ্ডে গ্রেফতার হওয়া তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন এখন সিবিআই হেফাজতে। তাঁকে নিয়ে প্রথম থেকেই চর্চা শুরু হয়েছে। গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত তাঁকে সেইভাবে কেউই চিনত না। শুধু এইটুকু তথ্য ছিল যে সায়গল কাজ করেন রাজ্য পুলিশের কনস্টেবল পদে। কিন্তু তাঁকে গ্রেফতার করার পর সিবিআই একে একে জানতে পারছে অনেক কিছুই। তদন্তে উঠে এসেছে যে, সায়গলের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা! বাড়ি, ফ্ল্যাট, জমি মিলিয়ে শহরের যে কোনও ধনী ব্যক্তিকে টক্কর দিতে পারে সে। ঠিক কী কী আছে সায়গলের? সিবিআই তদন্তে উঠে এসেছে প্রচুর কিছু। জানা…
Read More
বড় সাফল্য, মারণ রোগের টিকা তৈরি হলো ভারতেই

বড় সাফল্য, মারণ রোগের টিকা তৈরি হলো ভারতেই

বিশ্বের মধ্যে অন্যতম মারণ রোগ ক্যানসার। নামটা শুনলেই যেন রাতের ঘুম উড়ে যায়। এই রোগকে ভয় পান না এমন মানুষ নেই। ২০২২ সালে দাঁড়িয়ে অনেক রোগের অনেক ওষুধ বেরোলেও ক্যানসার নিয়ে খুব একটা আশাবাদী এখনও হওয়া যায়নি। যদিও বিজ্ঞানীরা এই রোগের ওষুধ বের করতে বদ্ধপরিকর হয়ে উঠেছে। তবে একটা বড় খবর হল, এক বিশেষ ধরণের ক্যানসার আটকানোর টিকা তৈরি হয়েছে ভারতেই। টিকা নির্মাণকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। মূলত মহিলাদের মধ্যে বেশি মাত্রায় দেখা যায় 'সেরভিক্যাল ক্যানসার'। জরায়ুর একেবারে শেষ প্রান্তের ক্যানসার এটি। প্রায় ৯৫ শতাংশ ক্ষেত্রেই এই ক্যানসারের পিছনে ভূমিকা থাকে 'হিউম্যান পাপিলোমাভাইরাস'-এর। একে আটকানো গেলেই এই ক্যানসার আটকানো…
Read More
অতিভারী বৃষ্টির কারণে অসমে নেমেছে ধস

অতিভারী বৃষ্টির কারণে অসমে নেমেছে ধস

বর্ষার আগমন ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে। মূলত উত্তরাঞ্চলে বেশিভাগ বৃষ্টির শুরু হয়েছে। প্রবল বর্ষণে ফের বিপর্যস্ত অসমের জনজীবন। চলতি সপ্তাহের প্রথম থেকেই ফের অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে। আর এই প্রবল বৃষ্টির জেরে একের পর এক ধস নামছে বিভিন্ন এলাকায়। জানা যাচ্ছে, সম্প্রতি অসমের গোয়ালপাড়া এলাকায় এমনই এক ধসের জেরে দুই শিশুর বাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ধ্বংসস্তূপের নিচে থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। উল্লেখ্য গত তিনদিনে অসমে এই নিয়ে মোট ছয়জনের মৃত্যু হল ধসের কারণে। জানা যাচ্ছে এই রাজ্যে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে আগামীতে আরও বড় বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে অসম।…
Read More
প্রায় আট বছর বাদে অবশেষে মুক্তি কুণাল-সহ সুদীপ্ত সেনরা

প্রায় আট বছর বাদে অবশেষে মুক্তি কুণাল-সহ সুদীপ্ত সেনরা

দীর্ঘ সময় পর বড়ো স্বস্তি, প্রায় আট বছর বাদে অবশেষে মুক্তি পেল তারা। অনেকটা সময় পর অভিযোগ মুক্ত হলো সারদা কাণ্ডে অভিযুক্তরা। সারদা মামলা নিয়ে বড়সড় স্বস্তি পেলেন শাসকদল তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। বৃহস্পতিবার সারদার প্রথম মামলা থেকে নিষ্পত্তি পেলেন তিনি। তবে কুণাল ছাড়াও এই মামলা থেকে নিষ্পত্তি দেওয়া হয়েছে সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, সোমনাথ দত্ত সহ বাকিদেরও। বিধাননগর এমপি, এমএলএ বিশেষ আদালতে কুণাল সহ বাকিদের সারদার এই মামলা থেকে অব্যাহতি দিলেন বিচারপতি মনোজ্যোতি ভট্টাচার্য। ২০১৩ সালে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় সারদার প্রথম মামলা করা হয়। সেই মামলায় সরাসরি যুক্ত হয় শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ, সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, সোমনাথ দত্তসহ বেশ কয়েকজনের নাম।…
Read More
কেন্দ্র সরকারের তরফে ঘোষিত নতুন প্রকল্প, অগ্নিপথের ঘোষণার পর থেকে শুরু বিক্ষোভের

কেন্দ্র সরকারের তরফে ঘোষিত নতুন প্রকল্প, অগ্নিপথের ঘোষণার পর থেকে শুরু বিক্ষোভের

কেন্দ্র সরকারের তরফে ঘোষণার পর থেকে শুরু বিক্ষোভ৷ ‘অগ্নিপথ’- এর প্রতিবাদে আরও জোরাল বিক্ষোভের আগুন৷ শুক্রবার সকালে বিহারে ফের ট্রেনে অগ্নিসংযোগ করলেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় সরকারের চুক্তিভিত্তিক সেনা নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’-এর বিরোধিতায় জম্মু-তাওয়াই এক্সপ্রেসের কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়। দুটি কামরা আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে বিহারের মহিউদ্দিননগর স্টেশনে বিক্ষোভ শুরু করে প্রতিবাদীরা। সেই সময় স্টেশনে দাঁড়িয়ে ছিল জম্মু-তাওয়াই এক্সপ্রেস। উন্মত্ত জনতা ট্রেনের কামরায় আগুন ধরিয়ে দেয়৷ বালিয়া জেলাতেও একের পর এক রেল স্টেশনে ঢুকে তাণ্ডব চালায় প্রতিবাদীরা। বিভিন্ন জায়গায় দফায় দফায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। অগ্নিপথ প্রকল্প ঘোষণা হওয়ার পর বুধবার থেকেই বিহারের গয়া, পটনা,…
Read More
অনিয়মিত বাস ভাড়া নিয়ে রিপোর্ট তলব হাই কোর্টের

অনিয়মিত বাস ভাড়া নিয়ে রিপোর্ট তলব হাই কোর্টের

করোনা সংক্রমণের সময় থেকে শুরু হয়েছে অনিয়মিত বাস ভাড়ার উৎপাত। বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, আগামী ২ সপ্তাহের মধ্যে রাজ্যকে এ বিষয়ে রিপোর্ট দিতে হবে। কোভিডের পর থেকে রাজ্যের বেসরকারি বাসগুলির জন্য কোনও ভাড়া নীতি নেই। এই অভিযোগ তুলে গত ফেব্রুয়ারি মাসে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী প্রত্যুষ পাটোয়ারি। সেই সংক্রান্ত মামলাতেই আদালত আজ এই নির্দেশ দিয়েছে। মামলাকারী আইনজীবীর দাবি ছিল, ২০১৮ সালের পর থেকে নতুন ভাড়ার তালিকা তৈরি হয়নি। ফলে ওই নিয়ম মেনেই ভাড়া নেওয়ার কথা। কিন্তু এখন রাজ্যের বিভিন্ন…
Read More
নতুন নামকরণ হলেও, এখনো ঘোষিত হয়নি উদ্বোধনের দিন

নতুন নামকরণ হলেও, এখনো ঘোষিত হয়নি উদ্বোধনের দিন

বহুদিন হয়ে গেছে সম্পন্ন হয়েছে মেট্রোর কাজ। কিন্তু কাজ সমাপ্ত হলেও জল্পনা চলছে উদ্বোধনের তারিখ নিয়ে। বহুবার সম্ভনা জাগলেও ঘোষিত হয়নি উদ্বোধনের দিন। অধরাই রয়েছে প্রশ্নের উত্তর। কবে চালু হবে শিয়ালদহ মেট্রো, এই উত্তর সত্যি কেউই দিতে পারছে না। এদিকে স্টেশন উদ্বোধন না হলেও তার নাম বদল করা হয়েছে। আসলে এখন যে কো-ব্র্যান্ডিং শুরু হয়েছে তার জেরেই স্টেশনের নামের আগে একটি ব্র্যান্ডের নাম বসানো হয়েছে। কিন্তু মেট্রো চালু হবে কবে থেকে তা এখনও স্পষ্ট নয়। কো-ব্র্যান্ডিং হওয়ার পর শিয়ালদহ মেট্রো স্টেশনের নামের সঙ্গে একটি কোম্পানির নাম রাখা হয়েছে। এখন থেকে এই স্টেশনের নাম 'ডিটিডিসি শিয়ালদহ মেট্রো'। মূলত আয় বৃদ্ধির জন্যই…
Read More