Arpita Debnath

3920 Posts
বিক্ষোভের জেরে দুশো কোটির উপরে ক্ষতি রেলের

বিক্ষোভের জেরে দুশো কোটির উপরে ক্ষতি রেলের

কেন্দ্র সরকারের ঘোষণার বিরুদ্ধে বিক্ষোভ চলছে দেশ জুড়ে। কেন্দ্রীয় সরকার দেশের সেনাবাহিনীর নিয়োগের জন্য যে নতুন প্রকল্প 'অগ্নিপথ' এনেছে তার জন্য বিক্ষোভ দেখা যাচ্ছে গোটা ভারতে। একাধিক রাজ্য কার্যত জ্বলছে এই প্রকল্পের বিরোধিতায়। রাস্তায় অবরোধ, ভাঙচুর তো আছে, আশ্চর্য রকমভাবে বেশিরভাগ ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে রেলের ওপর। এই প্রেক্ষিতেই চিন্তাজনক তথ্য সামনে এল। জানা গিয়েছে, যে বিক্ষোভ চলছে তাতে শুধু বিহারেই রেলের ক্ষতি হয়েছে ২০০ কোটি টাকা! সব মিলিয়ে জ্বলেছে ট্রেনের ৫০ টি কামরা, পাঁচটি ইঞ্জিন। বিহারের বক্সার, নওয়াদা, ছপরা, বেগুসরাই, মুঙ্গের সহ বিভিন্ন এলাকায় এখন উত্তপ্ত পরিবেশ। রেলের ক্ষতি ছাড়াও টায়ার জ্বালানো, পাথর ছোড়া, গাড়ি ভাঙচুরের মতো ঘটনাও ঘটছে চারিদিকে।…
Read More
ক্রমাগত অসমে বেড়ে চলেছে মৃতের সংখ্যা

ক্রমাগত অসমে বেড়ে চলেছে মৃতের সংখ্যা

আগেই আরো এক বন্যার কবলে অসম। এই মুহূর্তে আরও অবনতির দিকে এগোচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। যত দিন যাচ্ছে ততই আরও পরিস্থিতি খারাপ হচ্ছে অসমের। একদিকে বাঁধভাঙ্গা বৃষ্টি, অন্যদিকে অতিবৃষ্টির কারণে ভূমিধস, হরকাবানের মতো অপ্রত্যাশিত ঘটনা। আর তার জেরেই বন্যাকবলিত অসমে কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। রবিবার সকাল পর্যন্ত অসমে শুধুমাত্র চলতি সপ্তাহেই ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এর সঙ্গেই জানা যাচ্ছে এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কমপক্ষে ৪০ লক্ষ মানুষ। তাদের মধ্যে অধিকাংশই নিরাপদ আশ্রয়ের খোঁজে এই মুহূর্তে ঘরছাড়া। জাতীয় বিপর্যয় মোকাবিলার কমিটির রিপোর্ট অনুযায়ী অসমের বন্যা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ৩৩টি জেলায়। গত ২৪ ঘন্টায় এই বন্যার কারণে আরও ৮ জনের মৃত্যু হয়েছে…
Read More
এবার কেন্দ্র সরকারের তরফে রাজ্যকে আবাসন যোজনা নিয়ে কড়া বার্তা

এবার কেন্দ্র সরকারের তরফে রাজ্যকে আবাসন যোজনা নিয়ে কড়া বার্তা

কেন্দ্র সরকারের তরফে অভিযোগ আনা হয়েছিল বারংবার৷ কেন্দ্রীয় প্রকল্পের নামবদল করে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল সরকার৷ এই অভিযোগ দীর্ঘদিন ধরেই সেই অভিযোগ করে আসছে বিজেপি। এ বার কেন্দ্রের তরফে সেই অভিযোগকেই কার্যত মান্যতা দেওয়া হল৷ রাজ্যকে জানানো হয়েছে, ‘বাংলা আবাস যোজনা’র নাম থেকে ‘বাংলা’ কেটে ‘প্রধানমন্ত্রী’ বসাতে হবে৷ আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত করা না হলে এই প্রকল্পে আর টাকা দেবে না কেন্দ্র। সম্প্রতি এই মর্মে নবান্নে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক৷  কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া কয়েক হাজার কোটি টাকা। বিজেপি শাসিত রাজ্যগুলি সময়মতো কেন্দ্রীয় প্রকল্পের টাকা, ঋণ পেলেও বাংলাকে সবক্ষেত্রেই বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ শাসক দলের। এর…
Read More
আবার হামলা আমেরিকায়

আবার হামলা আমেরিকায়

চলতি বছর এ নিয়ে বেশ কয়েকবার হামলা চললো আমেরিকায়। ফের বন্দুকবাজের হামলা৷ এ বার গুলি চলল খাস ওয়াশিংটন ডিসিতেই। কড়া নিরাপত্তাবলয়ে ঘেরা আমেরিকার প্রশাসনিক কেন্দ্র ওয়াশিংটনে রবিবার রাতে আচমকা গুলি চলে৷ পথ চলতি মানুষকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজ। পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় পুলিশ৷ কিন্তু, ওই বন্দুকবাজের গুলিতে আক্রান্ত হন বেশি কিছু পুলিশ কর্তাও৷ স্থানীয় সময় অনুযায়ী রাত তখন ১০টা (ভারতীয় সময় পৌনে সাতটা) হবে৷ সেই সময় ঘটনাটি ঘটে৷ ওয়াশিংটন ডিসির তরফে টুইট করে বিষয়টি জানানো হয়৷ ওই টুইটে আরও জানানো হয়, ঘটনাটি ঘটেছে নর্থওয়েস্ট ওয়াশিংটনে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। তবে বহু মানুষের গুলিবিদ্ধ হয়েছেন৷ গুলির আঘাত লেগেছে বেশ কয়েক…
Read More
স্বস্তি দিয়ে দক্ষিণবঙ্গে এলো বর্ষা

স্বস্তি দিয়ে দক্ষিণবঙ্গে এলো বর্ষা

চলতি মাসের মাঝা মাঝি সময় থেকে ধীরে ধীরে পারদ চড়তে শুরু করে দক্ষিণবঙ্গে। হাঁসফাঁস করা গরমে নাজেহাল। কলকাতাবাসী অবশেষে প্রতীক্ষার অবসান, স্বস্তি পেল কলকাতাবাসী। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে দক্ষিণবঙ্গের কিছু অংশে প্রবেশ করেছে বর্ষা। আর বর্ষার আগমনে কলকাতাসহ দক্ষিণবঙ্গের ১০ জেলাতেই শুরু হয়েছে অল্পবিস্তর বৃষ্টির ব্যাটিং। শনিবার প্রায় সারাদিনই কলকাতার বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পর রবিবার ছুটির দিনেও আকাশের মুখ ভার। মেঘলা আকাশ সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি জানান দিচ্ছেন তিলোত্তমার দুয়ারে বর্ষা। তবে, এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন জেলাতেই সেই অর্থে ভারী বৃষ্টিপাত হয়নি। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সোমবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা…
Read More
বিদ্যুৎ ঘাটতির পরিস্থিতিতে বড়ো ঘোষণা প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ ঘাটতির পরিস্থিতিতে বড়ো ঘোষণা প্রধানমন্ত্রীর

এই মুহূর্তে বেশ কিছুটা সামলে ওঠা গেছে শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি। অর্থনৈতিক দিক থেকে ভেঙে পড়া শ্রীলঙ্কার হাল ধরেছেন নতুন প্রধানমন্ত্রী। এরই মাঝে নতুন আতঙ্ক। তীব্র বিদ্যুত সঙ্কটে ভুগছে বাংলাদেশ। এই দুর্বিষহ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সচিবালয় নির্দেশ দিয়েছে রাত আটটার পরে দোকানপাট, মলগুলি বন্ধ রাখতে। কেননা রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের ফলে জ্বালানির সঙ্কট তৈরি হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর সচিবালয়ের দোকানপাট বন্ধের নির্দেশকে ঘিরে অসন্তোষ প্রকাশ করেছে দোকান মালিকদের সংগঠন। অভিযোগ, কোনওরকম আলোচনা না করেই সরকার একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। শ্রীলঙ্কার পাশাপাশি বিদ্যুতের তীব্র সঙ্কটে ভুগছে ভারতের প্রতিবেশী বাংলাদেশও। শ্রীলঙ্কায় বিদ্যুতের সঙ্কট ভয়াবহ আকার ধারণ করেছে। দিনে ১৩ ঘণ্টা বিদ্যুৎ থাকছে…
Read More
আরো খারাপ হচ্ছে গেরুয়া শিবিরের পরিস্থিতি, চাঞ্চল্যকর তথ্য

আরো খারাপ হচ্ছে গেরুয়া শিবিরের পরিস্থিতি, চাঞ্চল্যকর তথ্য

এখনো পর্যন্ত বাংলায় খুঁটি শক্ত করতেই পারেনি গেরুয়া শিবির। ইতিমধ্যেই প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য। খালি হচ্ছে গেরুয়া শিবিরের হাত! আগামী লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ রিপোর্ট কার্যত সেটাই বলছে। গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ১৮টি আসনে জিতে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল বিজেপি। কিন্তু বিধানসভা নির্বাচনে জোর ধাক্কা খাওয়ার পর থেকেই বঙ্গ বিজেপি ভাঙতে শুরু করেছে। একের পর এক নেতা, বিধায়ক, সাংসদ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। আসানসোল এবং ব্যারাকপুর থেকে বিজেপির টিকিটে জিতে আসা বাবুল সুপ্রিয় এবং অর্জুন সিং তৃণমূলে যোগদান করেছেন। এছাড়া দল ছেড়েছেন বিজেপির বেশ কয়েকজন বিধায়ক। আর বর্তমানে বাংলায় বিজেপির সাংসদ সংখ্যা কমে হয়েছে ১৬। এই…
Read More
নতুন প্রকল্প নিয়ে চারিদিকে বিক্ষোভের কারণে কতটা পেছল কেন্দ্র সরকার

নতুন প্রকল্প নিয়ে চারিদিকে বিক্ষোভের কারণে কতটা পেছল কেন্দ্র সরকার

সম্প্রতি কেন্দ্র সরকরের তরফে ঘোষিত হয়েছিল নতুন প্রকল্প অগ্নিপথ৷ এই অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর থেকেই তোলপাড় শুরু দেশ জুড়ে৷ যার জেরে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশের বেশ কয়েকটি রাজ্যে৷ জ্বলছে ট্রেনের পর ট্রেন৷ শুধু বিহারেই ক্ষতি ২০০ কোটি৷ এই প্রবল আন্দোলনের মুখে ইতিমধ্যেই অগ্নিপথ প্রকল্পে নিয়োগের শর্তে বদল এনেছে কেন্দ্র৷ এবার অগ্নিবীরদের জন্য আরও চার দফা সুবিধার কথা ঘোষণা করল সরকার৷ প্রশ্ন উঠছে, সেনার তিন শাখায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প নিয়ে আর কতটা পিছু হঠবে নরেন্দ্র মোদী সরকার? কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মঙ্গলবার অগ্নিপথ প্রকল্পের ঘোষণা করে জানান, সেনার তিন শাখায় (স্থল, নৌ ও বায়ুসেনা) সাড়ে ১৭ থেকে ২১ বছরের তরুণ-তরুণীদের অগ্নিবীর হিসাবে…
Read More
মৃতের সংখ্যা বাড়ছে অসমে

মৃতের সংখ্যা বাড়ছে অসমে

একের পর এক দুর্যোগ হানছে অসমের ওপর দিয়ে। কিছুদিন আগের বন্যা পরিস্থিতির সামলে ওঠার আগেই আরো এক বন্যার কবলে অসম। এই মুহূর্তে আরও অবনতির দিকে এগোচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। এক ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৬। উল্লেখ্য গত মাসে একটানা বৃষ্টি এবং বন্যায় অসমে ব্যাপক ক্ষয়ক্ষতির পরে ফের অতিভারী বর্ষণ শুরু হয়েছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে। চলতি সপ্তাহের প্রথম থেকেই গোটা রাজ্য জুড়ে চলছে ঝড়-বৃষ্টির তান্ডব। স্থানীয় সূত্রের খবর, ইতিমধ্যেই অসমের ২৫টি জেলায় বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে এবং তার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১১ লক্ষ মানুষ। একসপ্তাহের টানা বৃষ্টিতে ইতিমধ্যেই বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র এবং গৌরঙ্গ নদী। আর মূলত সেই…
Read More
মায়ের জন্মদিনে তার সাথে দেখা করতে গেলেন প্রধানমন্ত্রী

মায়ের জন্মদিনে তার সাথে দেখা করতে গেলেন প্রধানমন্ত্রী

পূর্বেই ঘোষিত হয়েছিল আজ গেরুয়া শিবিরের তরফে বড়ো করে উজ্জাপিত হবে দিনটি। কারণ হল আজ শনিবার শতবর্ষে পা রেখেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। তিনি দেশে প্রধানমন্ত্রী হলেও শত ব্যস্ততার মধ্যে আজ তিনি নিজে যাবেন মায়ের সাথে দেখা করতে। গান্ধীনগর পুরনিমগের অন্তর্গত রায়সন গ্রামে মায়ের বাড়িতেই যান তিনি। তাঁর সঙ্গে মায়ের সাক্ষাতের ছবি ইতিমধ্যেই ভাইরাল। তবে মায়ের ১০০ তম জন্মদিনে ঠিক কী কী করবেন মোদী, তা জানা গেল। এদিনই পঞ্চমহল জেলার প্রসিদ্ধ পাওয়াগড় কালী মন্দিরে বিশেষ পুজোয় অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে মন্দিরে পুজো হবে তা পাহাড়ের ওপর অবস্থিত। তাই সেখানে যেতে ২৫০ সিঁড়ি চড়বেন তিনি। এছাড়াও বডোদরায়…
Read More